122 মসজিদ ও তার হেফাজত
122 মসজিদ ও তার হেফাজত
* মসজিদ শুধু মুসলমানের ‘উপাসনালয়’ নয়, বরং তা ইসলামী জীবনব্যবস্থা ও মুসলিম সভ্যতার প্রাণকেন্দ্র। ইসলামের সোনালি যুগে মসজিদ থেকে পরিচালিত হতো ইসলামী সমাজ ও রাষ্ট্রের যাবতীয় কাজ।আল্লাহর সন্তুষ্টি লাভ ও মুসলমানের প্রয়োজন পূরণের লক্ষ্যেই মসজিদ নির্মিত হবে। সুনাম, সুখ্যাতি ও অসুস্থ সামাজিক প্রতিযোগিতার কারণে মসজিদ নির্মাণ উচিত নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকে তাকওয়ার ওপর স্থাপিত সেটিই আপনার নামাজের জন্য বেশি উপযোগী...।’ (সুরা : তওবা, আয়াত : ১০৮
* ইসলামী শরিয়তবিরোধী এবং ইবাদতের পরিবেশ নষ্ট হয় এমন কোনো কাজ মসজিদে করা যাবে না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর সঙ্গে কাউকে ডেকো না।’ (সুরা : জিন, আয়াত : ১৮
* নিশ্চয়ই মসজিদ আবাদ করবে যারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে।’ (সুরা : তওবা, আয়াত : ১৮)
* আল্লাহ তাআলা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘যে আল্লাহর মসজিদে তাঁর নাম স্মরণ করতে বাধা দেয় এবং তা বিরান করতে প্রয়াসী হয়, তার চেয়ে বড় জালিম আর কে...?’ (সুরা : বাকারা, আয়াত : ১১
* মসজিদে প্রবেশের পবিত্রতা অর্জন করা আবশ্যক। শুধু পবিত্রতা নয় বরং পরিষ্কার-পরিচ্ছন্নতা অর্জন করাও আবশ্যক। মুসলিমরা সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক-পরিচ্ছদ পরিধান করে মসজিদে যাবে। এমনকি শরীরে বা পোশাকে কোনো প্রকার দুর্গন্ধ থাকলে তাও দূর করে নেবে। আল্লাহ তাআলা বলেন, ‘হে মানব সন্তান তোমরা প্রতি নামাজের সময় তোমাদের সৌন্দর্য (পবিত্র পোশাক) গ্রহণ করো।’ (সুরা : আরাফ, আয়াত : ৩১)
* মসজিদে যেয়ে মসজিদের আদব-শিষ্টাচার মেনে চলাও গুরুত্বপূর্ণ বিষয়। মসজিদে পালনীয় গুরুত্বপূর্ণ এমনই কিছু শিষ্টাচার হলো-
ডান পায়ে প্রবেশ ও বাম পায়ে বের হওয়ামসজিদের রক্ষণাবেক্ষণ করা
মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মসজিদের জিনিসপত্রের হেফাজত করা। হজরত রাসূলুল্লাহ (সা.) বলেন, 'আমার কাছে আমার উম্মতের নেক কাজ এবং গোনাহর কাজ পেশ করা হয়। আমি তাদের সৎ আমলের মধ্যে পেলাম যা রাস্তা থেকে সরানো কষ্টদায়ক বস্তু। আর তাদের পাপ আমলে পেলাম নাকের আবর্জনা, যা দেখেও মসজিদ থেকে পরিষ্কার করা হয় না। ' –সহিহ মুসলিমমসজিদে শোরগোল না করা
মসজিদে খেল-তামাশা, অনর্থক দুনিয়াবি কথাবার্তা এবং উঁচু শব্দে এমনভাবে কোরআন তেলাওয়াত না করা, যার কারণে অন্য নামাজি, জিকিরকারী এবং মসজিদে দ্বীনের শিক্ষা প্রদানকারীদের কষ্ট হয়। সাহাবি হজরত সায়িব বিন ইয়াজিদ (রা.) বলেন, 'একদা আমি মসজিদে ছিলাম, অতঃপর এক ব্যক্তি আমাকে নাড়া দেয়, তাকিয়ে দেখি, তিনি ছিলেন ওমর বিন খাত্তাব। তিনি আমাকে বললেন, যাও ওই দুই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আস, আমি তাদের নিয়ে এলাম। তিনি তাদের বললেন, তোমরা কোথাকার? তারা বলল, তায়েফবাসী। তখন তিনি বললেন, যদি তোমরা এ শহরবাসী হতে তো তোমাদের দুইজনকে শাস্তি দিতাম। হজরত রাসূলুল্লাহ (সা.)-এর মসজিদে তোমরা উঁচু আওয়াজে কথা বলছ!' –সহিহ বোখারই
* মসজিদের রক্ষনাবেক্ষন ও তার বিরুদ্ধে অবস্থান
* আল্লাহভীতির সমস্ত কাজে সবার সাথে সহযোগিতা করো এবং গুনাহ ও সীমালংঘনের কাজে কাউকে সহযোগিতা করো না। ৫: আল-মায়িদাহ,:،২
وَ تَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَ التَّقْوٰى١۪ وَ لَا تَعَاوَنُوْا عَلَى الْاِثْمِ وَ الْعُدْوَانِ١۪ وَ اتَّقُوا اللّٰهَ١ؕ اِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ
* মসজিদ থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করার সোওয়াব ও রাসূল সা কে দেখানো হয়েছে,সুনানে আবু দাউদ-৪৬১ দুর্বল
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " عُرِضَتْ عَلَىَّ أُجُورُ أُمَّتِي حَتَّى الْقَذَاةُ يُخْرِجُهَا الرَّجُلُ مِنَ الْمَسْجِدِ وَعُرِضَتْ عَلَىَّ ذُنُوبُ أُمَّتِي فَلَمْ أَرَ ذَنْبًا أَعْظَمَ مِنْ سُورَةٍ مِنَ الْقُرْآنِ أَوْ آيَةٍ أُوتِيَهَا رَجُلٌ ثُمَّ نَسِيَهَا
* কারো যদি মসজিদ নির্মাণের সামর্থ্য না থাকে সে বিষয়ে হাদীসে এসেছে, সুনানে ইবনে মাজাহ-৭৫৭ দুর্বল
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَنْ أَخْرَجَ أَذًى مِنَ الْمَسْجِدِ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ
_______________
* মসজিদ থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করার সোওয়াব ও রাসূল সা কে দেখানো হয়েছে,সুনানে আবু দাউদ-৪৬১ দুর্বল
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " عُرِضَتْ عَلَىَّ أُجُورُ أُمَّتِي حَتَّى الْقَذَاةُ يُخْرِجُهَا الرَّجُلُ مِنَ الْمَسْجِدِ وَعُرِضَتْ عَلَىَّ ذُنُوبُ أُمَّتِي فَلَمْ أَرَ ذَنْبًا أَعْظَمَ مِنْ سُورَةٍ مِنَ الْقُرْآنِ أَوْ آيَةٍ أُوتِيَهَا رَجُلٌ ثُمَّ نَسِيَهَا
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার উম্মাতের সাওয়াবসমূহ (কাজের বিনিময়গুলো) আমার সামনে পেশ করা হয়েছে, এমনকি কোন ব্যক্তি কর্তৃক মসজিদ থেকে ময়লা-আবর্জনা দূর করার সাওয়াবও। অপর দিকে আমার উম্মাতের পাপারাশিও আমাকে দেখানো হয়েছে। আমি তাতে কুরআনের কোন সূরাহ বা আয়াত শেখার পর তা ভুলে যাওয়ার চাইতে বড় গুনাহ আর দেখিনি। [৪৬১]
দুর্বলঃ মিশকাত
ফুটনোটঃ
[৪৬১] তিরমিযী (অধ্যায়ঃ ফাযায়িলে কুরআন; হাঃ ১৯৭৬, ইমাম তিরমিযী বলেন, হাদীসটি গরীব, এ সূত্র ছাড়া হাদীসটির অন্য কোন সূত্র আমরা অবহিত নই), ইবনু খুযাইমাহ(১৯১৬)
সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৬১
হাদিসের মান: দুর্বল হাদিস
কারো যদি মসজিদ নির্মাণের সামর্থ্য না থাকে সে বিষয়ে হাদীসে এসেছে, হজরত সাঈদ খুদরী (রা.) হতে বর্ণিত রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি মসজিদ থেকে ময়লা আবর্জনা কিংবা কষ্ট হয় এমন বস্তু দূরিভূত করবে তার জন্য আল্লাহ তায়ালা জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন।’ (সুনানে ইবনে মাজাহ ২য়/৩২৯পৃষ্টা), তুহফাতুল আশরাফ-৫ম/৩৬২ পৃষ্টা)
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَنْ أَخْرَجَ أَذًى مِنَ الْمَسْجِدِ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ " .
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি মসজিদ থেকে ময়লা দূর করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করেন। [৭৫৫]
ফুটনোটঃ
[৭৫৫] নাই তাহক্বীক্ব আলবানী: যঈফ। তাখরীজ আলবানী: যঈফ ৫৩৬৭ যঈফ, যঈফ তারগীব ১৮৫, তালীকুর রগীব ১১৯।
সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৭৫৭
হাদিসের মান: দুর্বল হাদিস
* সাইয়্যিদ আহমাদ (রহ.)-এর ঘটনা। একদা তিনি কাফিয়ার ইবারত মুখস্থ করার উদ্দেশ্যে সোজা জঙ্গলে চলে যান। ওখানে গিয়ে দেখতে পেলেন জনমানবশূন্য এলাকায় একটি মসজিদ গাছের পাতা ও আবর্জনায় নোংরা হয়ে আছে। কেউ তা পরিষ্কার করছে না, আবাদ করছে না। আল্লাহর ঘর মসজিদের এ অবস্থা! এটা দেখে সাইয়্যিদ আহমাদ (রহ.) ঠিক থাকতে পারলেন না। কাফিয়ার পড়া মুখস্থ করা স্থগিত রেখে লেগে গেলেন মসজিদ পরিষ্কার করার কাজে। অনেক সময় ধরে মসজিদ পরিষ্কার করলেন। ফলে কাফিয়ার ইবারত মুখস্থ করা হলো না।
সন্ধ্যা হলে স্বীয় উস্তাদ হজরত আবদুুল আজিজ দেহলভি (রহ.)-এর কাছে গেলেন সবক শোনাতে। সারা দিন মসজিদের কাজে ব্যস্ত থাকায় পড়া মুখস্থ করা সম্ভব হয়নি, তাই কী পড়া শোনাবেন? তবু গেলেন, হয়তো দেখেই শোনাবেন। সামনে গিয়ে কিতাব বের করলেন পড়া শোনাতে, কিন্তু একি! পৃষ্ঠা সম্পূর্ণ সাদা, কোনো অক্ষর নেই। অক্ষরগুলো যেন কিতাব থেকে উধাও হয়ে গেছে। এবার উস্তাদকে বললেন, আমি কিতাবের কোনো অক্ষর দেখতে পাচ্ছি না। উস্তাদ মহাচিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর উস্তাদ জিজ্ঞাসা করলেন, তুমি সারা দিন কোথায় ছিলে? সাইয়্যিদ আহমাদ (রহ.) মসজিদ পরিষ্কার করার ঘটনা সবিস্তার বর্ণনা করলেন। উস্তাদ গভীরভাবে বিষয়টা চিন্তা করে বললেন, কষ্ট করে তুমি ইলম শিখবে, আল্লাহ এটা চান না। তোমার আর কষ্ট করতে হবে না, তুমি ইলম পেয়ে যাবে। মসজিদের খিদমতের বরকতে আল্লাহতায়ালা তোমাকে ইলমে লাদুন্নি দিয়ে দেবেন। বাস্তবেও তাই হলো, সে যুগে তিনি অনেক বড় আলেম হিসেবে খ্যাতি লাভ করেন।
No comments