127 বিনা কষ্টে শাহী মহলে আল্লাহকে পাওয়া যাবেনা
127 বিনা কষ্টে শাহী মহলে আল্লাহকে পাওয়া যাবেনা
یٰۤاَیُّہَا الۡاِنۡسَانُ اِنَّکَ کَادِحٌ اِلٰی رَبِّکَ کَدۡحًا فَمُلٰقِیۡہِ ۚ﴿۶﴾
অর্থঃ হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।সূরা আল ইনশিকাক (الانشقاق), আয়াত: ৬
أَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَكَ سُدًى
(আল ক্বিয়ামাহ্ - ৩৬)
মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?
أَحَسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ
(আল আনকাবুত - ২)
মানুষ কি মনে করে যে, তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে, আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না?
وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ ۖ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ
(আল আনকাবুত - ৩)
আমি তাদেরকেও পরীক্ষা করেছি, যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন মিথ্যুকদেরকে।
কষ্টের পরেই সুখ রয়েছে
ইব্রাহিম বলেন," একদা রাত্রীকালে আমি বায়তুল মেকাদ্দাস মসজিদে ছিলাম এবং চাটাইয়ের ভিতরে নিজেকে লুকিয়ে রেখেছিলাম। কারণ মসজিদের খাদেম সেখানে কাওকে রাত কাটাতে দিত না। খাদেম যথাসময়ে দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। গভীর রাতে হঠাঃ দরজা খুলে গেল এবং খেরকা পরা এক বৃদ্ধ ও তাঁর সাথে আরো ৪০ জন খেরকা পরা ব্যক্তি সমজিদের ভিতরে ঢুকে দুই রাকাত নামাজ আদায় করলেন। তারপর মেহরাবের দিকে পিট দিয়ে বৃদ্ধ লোকটি সকলের দিকে মুখ করে বসলেন। কথা প্রসঙ্গে তাঁদের মধ্য হতে এক ব্যক্তি বল্লেন," আজ এই মসজিদে আমারা ছাড়াও অন্য আর একজন লোকও আছেন"। বৃদ্ধ মৃদু হেসে বল্রেন," হ্যা, আদহামের পুত্র ইব্রাহিম! আজ ৪০ দিন যাবৎ তিনি এবাদতে স্বাদ পাচ্ছেন না!" ইব্রাহিম বলেন," আমি ইহা শুনে বের হয়ে আসলাম এবং বৃদ্ধকে বল্লাম, আপনি যা বল্লেন তা সম্পুর্ণ সত্য, এর কারণ জানতে পাররে কৃতার্থ হতাম।" বৃদ্ধ বল্রেন," তুমি অমুক দিন বসরা নগরে খেজুর ক্রয় করেছিলে। দেকানদার যখন খেজুর ওজন করছিল, তখন একটি খেজুর নিচে পড়ে যায়, তুমি ভুলে সেটি তোমারই প্রাপ্য ভেবে কুড়িয়ে নিয়ে ভক্ষণ কর। এ কারণেই তুমি এবাদতে স্বাদ পাচ্ছ না"। ইব্রাহিম বলেন," এটি শুনে আমি পরদিন ভোর বেলা বসরার দিকে রওনা হই। খেজুর বিক্রেতার নিকট মাফ চাই। দোকানদার সমস্ত ঘটনা শুনে বল্লো," পরের ধন হরণ করা যখন এতই গুরুতর, তখন আমি অদ্য হতে খেজুর বিক্রয়ের ব্যবসা ত্যাগ করলাম" তৎপর তিনি ইব্রাহিমের নিকট তওবা করে এবাদতে মশগুল হন এবং পরে তিনি আওলিয়া শ্রেনীভুক্ত হয়েছিলেন।
* বলখের বাদশাহ ইব্রাহীম বিন আদহাম ঘরে বিছানায় শুয়ে ছিলেন। ঘরের ছাদের উপর খট খট আওয়াজ শুনে জিজ্ঞাসা করলেন, উপরে কে? উপর থেকে উত্তর আসে, আমার ঘোড়া হারিয়ে গেছে। আমি ঘোড়া খুঁজতে এসেছি। বাদশা ইব্রাহীম বিন আদহাম বললেন পাগল হয়েছে না মাথা খারাপ হয়েছে? প্রসাদের ছাদের উপর ঘোড়া পাওয়া যায় না কি ? উত্তরে সে বলল নরম বিছানায় শুয়ে শুয়ে আল্লাহকে পাওয়া যায় কি ভাবে? তার এ কথা বাদশার হৃদয়ে ভীষণভাবে নাড়া দেয়। কথা তো ঠিকই। নরম বিছানায় শুয়ে শুয়ে তো আল্লাহকে পাওয়া যাবে না। সে রাতেই তিনি রাজ প্রাসাদ ছেড়ে জঙ্গলে চলে গেলেন এবং আল্লাহ ইশক ও মুহাব্বত ডুবে গেলেন। এ দিকে মন্ত্রী পরিষদ এক বড় দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে বাদশাহকে হন্যে হয়ে খোঁজা শুরু করেন। খুজতে খুজতে তাঁরা দেখেন. যে বাদশা একট নদীর কিনারায় বসে বসে সুঁই দিয়ে কি যেন সেলাই করছে। তাকে পেয়ে সবাই বলল বাদশাহ নামদার। আপনি বাদশাহী ছেড়ে এখানে এসেছেন । আপনি ছাড়া তো এই রাজত¦ চালানোর কোন লোক নেই। সবাই আপনাকে আজীবনের জন্য বাদশাহ বানিয়েছে। চলুন আপনি আবার আপনার অসনে বসবেন। বাদশাহ তাদেরকে কিছু না বলে হতের সুঁই নদীতে ফেলে দিলেন। এরপর মন্ত্রীদেরকে লক্ষ্য করে বললেন আমার সুঁইটি উঠিয়ে দাও। মন্ত্রীরা ডুবার নিয়ে এসে সুঁই তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে বলল। এই সুঁই পাওয়া যাবে না। তখন বাদশাহ মাছদের ডেকে বলল হে মাছ! আমার সুঁই দিয়ে যাও।তখন সাথে সাথে শতশত মাছ নদী থেকে স্বর্ণের সুঁই নিয়ে কিনারায় উপস্থিত হয়। ইব্রাহিম বিন আদহাম রহ. বললেন স্বার্থের সুঁই দরকার নেই আমার। আমি স্বর্ণের সুঁই ফেলিনি, আমি ফেলেছি লোহার সুঁই। আমাকে সেটিই এনে দাও। তখন একটি মাছ বাদশাহর ফেলে দেয়া সুঁই নিয়ে উপস্থিত হল। তখন বাদশাহ মন্ত্রীদের লক্ষ্য করে বললেন, ডুবারু দিয়ে তালাশ করেও তোমরা সুঁই পেলে না। আর মাছদের বলার সাথে সাথে মাছেরা সুঁই নিয়ে উপস্থিত হল। এখন তোমরাই বল, তোমাদের যে রাজত্ব আমি ফেলে এসেছি, সেই রাজত্বই ভাল না কি যে রাজত্ব নিয়ে আমি আছি সেটাই ভাল? মন্ত্রীবর্গ বলল আপনার রাজত্ব আগে তো শুধু মানুষের উপর চলত এখন গোটা পৃথিবীর সমস্ত বস্তুর ওপর চলছে। বাদশা বললেন, আমি এখন বড় রাজত্ব পেয়েছি, এ রাজত্ব ছেড়ে আমি তোমাদের সাথে আর বলখে যাব না। আমি এই জঙ্গলে থাকব। তিনি আল্লাহর ও রাসূলের মুহাব্বতে বাদশাহী ছেড়ে জঙ্গলে চলে গেলেন। অন্তরে ইশকে বারী আল্লাহতা আলার এবং ইশকে রাসূল পয়দা হয়েছে। এজন্য আল্লাহতাআলা তাকে এত বড় বুযুর্গী দান করেছেন।
ع
---
বিনা কষ্টে শাহী মহলে আল্লাহকে পাওয়া যাবেনা
দুনিয়া ছারছে আল্লাহকে পাইছে
কত নিষ্টুর ছিল ,আদহামের খাটে বাদী শুইলে বেত মারল
* হেদায়েতের মালিক আল্লাহ কখন কাকে দেয় বলা যায় না,
* ছাদে উঠ তালাশ করি, যাকে হেদায়াত দেন, আবু জাহেল মানেনি,ওমর রা: এর ঈমান,
* খুলুকে আযিম নবীর এত্তেবা করতে বলা হয়েছে,পরিহার হবে— জুলুম,অন্যর হক আত্বসাদ,
* অন্যর হক খেয়ে আল্লাহকে পাওয়া যাবেনা ,মসজিদে চাটায়ের নিছে,খেজুর তুলে খান ইবাদতে স্বাদ নেই,
أَحَسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ
(আল আনকাবুত - ২)
وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ ۖ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ
(আল আনকাবুত - ৩)
No comments