13 সন্তানের প্রতি পিতা মাতার অসিয়ত/ নসিহত

 13  সন্তানের প্রতি পিতা মাতার অসিয়ত/ নসিহত

*  আমরা কি জান্নাতে যেতে চাই? যা লাগবে,দোজখীদের প্রশ্ন করা হবে কেন জাহান্নামে এসেছে ৭৪: আল-মুদ্দাস্সির:৪০

فِیْ جَنّٰتٍﰈ یَتَسَآءَلُوْنَۙ -- عَنِ الْمُجْرِمِیْنَۙ -- مَا سَلَكَكُمْ فِیْ سَقَرَ

قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّیْنَۙ -- وَ لَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِیْنَۙ -- وَ كُنَّا نَخُوْضُ مَعَ الْخَآئِضِیْنَۙ

সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে মিলে আমরাও রটনা করতাম

وَ كُنَّا نُكَذِّبُ بِیَوْمِ الدِّیْنِۙ -- حَتّٰۤى اَتٰىنَا الْیَقِیْنُؕ -- فَمَا تَنْفَعُهُمْ شَفَاعَةُ الشّٰفِعِیْنَؕ

তাহলে বুঝা গেল নামায না পড়লে জাহান্নামে যেতে হবে,কারা কারা জাহান্নামে যেতে রাজি হাত তুলেন,কেউ হাত তুলেনা,তার মানে হলো কেউ জাহান্নামে যেতে রাজি না তাহলে সবাই নামায পড়তে রাজি ৷ এবার বলেন জান্নাতে একা যাবেন নাকী পরিবার সাবাইকে নিয়ে যাবেন? তাহলে সবাইকে নামাযের তাকিদ দিতে হবে ৬৬: আত-তাহরীম:৬

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَ اَهْلِیْكُمْ نَارًا وَّ قُوْدُهَا النَّاسُ وَ الْحِجَارَةُ عَلَیْهَا مَلٰٓئِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا یَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَ یَفْعَلُوْنَ مَا یُؤْمَرُوْنَ

*  এখন আমরা জানবো সন্তানদের প্রতি নবীদের অসিয়তের ধরণ কিরুপ ছিল

ইবরাহিম ও ইয়াকুব নবী ঐ একই পথে চলার জন্য সে তার সন্তানদের উপদেশ দিয়েছিল -2:আল-বাক্বারাহ:132

وَوَصّٰى بِهَآ إِبْرٰهِۦمُ بَنِيهِ وَيَعْقُوبُ يٰبَنِىَّ إِنَّ اللَّهَ اصْطَفٰى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ

*  লুকমান (আ:) নিজের ছেলেকে শিরক থেকে বেঁচে থাকার উপদেশ দেন 31:লুকমান:13

وَ اِذْ قَالَ لُقْمٰنُ لِابْنِهٖ وَ هُوَ یَعِظُهٗ یٰبُنَیَّ لَا تُشْرِكْ بِاللّٰهِﳳ اِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِیْمٌ

ভালো মন্দ যত ক্ষুদ্র হউক' পৃথিবীর যেখানেই কর আল্লাহ সব হাযির করতে সক্ষম 31:লুকমান:16

یٰبُنَیَّ اِنَّهَاۤ اِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُنْ فِیْ صَخْرَةٍ اَوْ فِی السَّمٰوٰتِ اَوْ فِی الْاَرْضِ یَاْتِ بِهَا اللّٰهُؕ اِنَّ اللّٰهَ لَطِیْفٌ خَبِیْرٌ

নামায' সৎকাজের আদেশ' অসৎ কাজের নিষেধ ও ধৈর্যের উপদেশ দেন 31:লুকমান:17

یٰبُنَیَّ اَقِمِ الصَّلٰوةَ وَ اْمُرْ بِالْمَعْرُوْفِ وَ انْهَ عَنِ الْمُنْكَرِ وَ اصْبِرْ عَلٰى مَاۤ اَصَابَكَؕ اِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِۚ

অহংকার না করার উপদেশ দেন 31:লুকমান:18

وَ لَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَ لَا تَمْشِ فِی الْاَرْضِ مَرَحًاؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍۚ

চলার পথে কন্ঠ স্বর নিচু করার উপদেশ দেন 31:লুকমান:19

وَ اقْصِدْ فِیْ مَشْیِكَ وَ اغْضُضْ مِنْ صَوْتِكَؕ اِنَّ اَنْكَرَ الْاَصْوَاتِ لَصَوْتُ الْحَمِیْرِ۠

*  সন্তানকে পিতামাতা ভাল মন্ধ যে দিকে চালায়' সন্তানের কর্মের প্রতিদান পিতা ও মাতা পাবে

4:আন-নিসা:85

مَنْ یَّشْفَعْ شَفَاعَةً حَسَنَةً یَّكُنْ لَّهٗ نَصِیْبٌ مِّنْهَاۚ وَ مَنْ یَّشْفَعْ شَفَاعَةً سَیِّئَةً یَّكُنْ لَّهٗ كِفْلٌ مِّنْهَاؕ وَ كَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَیْءٍ مُّقِیْتًا

*  কুরআন ও সুন্নাহর আলোকে' আমাদের সন্তানদের চলার উপদেশ যদি না দেওয়া হয়' তাহলে কিয়ামতের ময়দানে' এই সন্তান পিতা মাতার বিরুদ্দে মামলা দায়ের করবে,আহযাব, ৬৭-৬৭

وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا (٦٧) رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا

*  প্রতিটি নবজাতকই জন্মলাভ করে ফিত্‌রাতের (তাওহীদের) উপর বুখারী, হাদিস নং ১৩৫৮

مَا مِنْ مَوْلُودٍ إِلاَّ يُولَدُ عَلَى الْفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ، كَمَا تُنْتَجُ الْبَهِيمَةُ بَهِيمَةً جَمْعَاءَ هَلْ تُحِسُّونَ فِيهَا مِنْ جَدْعَاءَ

*  রাসুল সাঃ মামলা দায়ের করবেন-ফুরকান-30

وَ قَالَ الرَّسُوْلُ یٰرَبِّ اِنَّ قَوْمِی اتَّخَذُوْا هٰذَا الْقُرْاٰنَ مَهْجُوْرًا


*  গজল🌷

সালাত কায়েম করো সালাত কায়েম করো

হবে তুমি জান্নাতি,

 হবে তুমি সম্মানি।


সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন।

 সালাত কায়েম করো হবে তুমি জান্নাতি,

 হবে তুমি সম্মানি।


সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন।

সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন।

জায়নামাজে শান্তি বিলায় চিত্তি সীমাহীন।

রব্বিয়াল আ...লা রব্বিয়াল আযীম।

রব্বিয়াল আ...লা রব্বিয়াল আযীম। 


মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়

দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়।

আজকে রুকু সিজদাহ করো

নিজ পরিচয় আকড়ে ধরো।

হবে না বিলীন।

সালাত তোমার অঙ্গে মাখো

সংঙ্গে রাখো তবেইতো মুমিন।

রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম।

রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম।

সালাত কায়েম করো, সালাত কায়েম করো।

হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি

হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি।

দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আযীম।

রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম।

রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম।

সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ

পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ।

পাঁচ প্রহরে সালাত পড়

আত্মাকে সমৃদ্ধ করো।

যেমন সলেহীন।

সালাত তোমার অঙ্গে মাখো

সংঙ্গে রাখো তবেই তো মুমিন।

রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম।

রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম।

______________

47 সন্তানের প্রতি পিতা মাতার অসিয়ত/ নসিহত/ উপদেশ

*  অামরা কি জান্নাতে যেতে চাই? যা লাগবে,দোজখীদের প্রশ্ন করা হবে কেন জাহান্নামে এসেছে


৭৪: আল-মুদ্দাস্সির:৪০,


فِیْ جَنّٰتٍﰈ یَتَسَآءَلُوْنَۙ


যারা জান্নাতে অবস্থান করবে। সেখানে তারা জিজ্ঞেস করতে থাকবে -

৭৪: আল-মুদ্দাস্সির:৪১,


عَنِ الْمُجْرِمِیْنَۙ


অপরাধীদের৩২


৭৪: আল-মুদ্দাস্সির:৪২,


مَا سَلَكَكُمْ فِیْ سَقَرَ


কিসে তোমাদের দোযখে নিক্ষেপ করলো।

৭৪: আল-মুদ্দাস্সির:৪৩,


قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّیْنَۙ


তারা বলবেঃ আমরা নামায পড়তাম না।৩৩

৭৪: আল-মুদ্দাস্সির:৪৪,


وَ لَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِیْنَۙ


অভাবীদের খাবার দিতাম না। ৩৪


৭৪: আল-মুদ্দাস্সির:৪৫,


وَ كُنَّا نَخُوْضُ مَعَ الْخَآئِضِیْنَۙ


সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে মিলে আমরাও রটনা করতাম;

তাহলে বুঝা গেল নামায না পড়লে জাহান্নামে যেতে হবে,কারা কারা জাহান্নামে যেতে রাজি হাত তুলেন,কেউ হাত তুলেনা,তার মানে হলো কেউ জাহান্নামে যেতে রাজি না তাহলে সবাই নামায পড়তে রাজি ৷ এবার বলেন জান্নাতে একা যাবেন নাকী পরিবার সাবাইকে নিয়ে যাবেন? তাহলে সবাইকে নামাযের তাকিদ দিতে হবে


৬৬: আত-তাহরীম:৬,


یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَ اَهْلِیْكُمْ نَارًا وَّ قُوْدُهَا النَّاسُ وَ الْحِجَارَةُ عَلَیْهَا مَلٰٓئِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا یَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَ یَفْعَلُوْنَ مَا یُؤْمَرُوْنَ


হে লোকজন যারা ঈমান এনেছো, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার ও সন্তান-সন্ততিকে সেই আগুন থেকে রক্ষা করো মানুষ এবং পাথর হবে যার জ্বালানী।১৬ সেখানে রুঢ় স্বভাব ও কঠোর হৃদয় ফেরেশতারা নিয়োজিত থাকবে যারা কখনো আল্লাহর নির্দেশ অমান্য করে না এবং তাদেরকে যে নির্দেশ দেয়া হয় তাই পালন করে।১৭ (তখন বলা হবে,) ]


*  এখন আমরা জানবো সন্তানদের প্রতি নবীদের অসিয়তের ধরণ কিরুপ ছিল

ইবরাহিম ও ইয়াকুব নবী ঐ একই পথে চলার জন্য সে তার সন্তানদের উপদেশ দিয়েছিল -2:আল-বাক্বারাহ:132


وَوَصّٰى بِهَآ إِبْرٰهِۦمُ بَنِيهِ وَيَعْقُوبُ يٰبَنِىَّ إِنَّ اللَّهَ اصْطَفٰى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ


ঐ একই পথে চলার জন্য সে তার সন্তানদের উপদেশ দিয়েছিল এবং এরই উপদেশ দিয়েছিল ইয়াকুবও তার সন্তানদেরকে। ১৩১ সে বলেছিল, “আমার সন্তানেরা! আল্লাহ‌ তোমাদের জন্য এই দ্বীনটিই পছন্দ করেছেন। ১৩২ কাজেই আমৃত্যু তোমরা মুসলিম থেকো


*  আবার সন্তানদের প্রশ্ন করলেন

২: আল-বাক্বারাহ:১৩৩,


اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ حَضَرَ یَعْقُوْبَ الْمَوْتُۙ اِذْ قَالَ لِبَنِیْهِ مَا تَعْبُدُوْنَ مِنْۢ بَعْدِیْؕ قَالُوْا نَعْبُدُ اِلٰهَكَ وَ اِلٰهَ اٰبَآئِكَ اِبْرٰهٖمَ وَ اِسْمٰعِیْلَ وَ اِسْحٰقَ اِلٰهًا وَّاحِدًاۖ ۚ وَّ نَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ


তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে, যখন ইয়াকুব এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছিল?মৃত্যুকালে সে তার সন্তানদের জিজ্ঞেস করলোঃ“আমার পর তোমরা কার বন্দেগী করবে?” তারা সবাই জবাব দিলঃ“আমরা সেই এক আল্লাহর বন্দেগী করবো, যাকে আপনি এবং আপনার পূর্বপুরুষ ইবরাহীম, ইসমাঈল ও ইসহাক ইলাহ হিসেবে মেনে এসেছেন আর আমরা তাঁরই অনুগত- মুসলিম।”১৩৩


*  লুকমান (আ:) নিজের ছেলেকে উপদেশ দিচ্ছিল 31:লুকমান:13


وَ اِذْ قَالَ لُقْمٰنُ لِابْنِهٖ وَ هُوَ یَعِظُهٗ یٰبُنَیَّ لَا تُشْرِكْ بِاللّٰهِﳳ اِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِیْمٌ


স্মরণ করো যখন লুকমান নিজের ছেলেকে উপদেশ দিচ্ছিল, সে বললো, “হে পুত্র! আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ২০ যথার্থই শিরক অনেক বড় জুলুম।২১


31:লুকমান:16


یٰبُنَیَّ اِنَّهَاۤ اِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُنْ فِیْ صَخْرَةٍ اَوْ فِی السَّمٰوٰتِ اَوْ فِی الْاَرْضِ یَاْتِ بِهَا اللّٰهُؕ اِنَّ اللّٰهَ لَطِیْفٌ خَبِیْرٌ


مِثْقَالَ-পরিমাণও

حَبَّةٍ-দানা

مِّنْ خَرْدَلٍ-সরিষার

فِیْ صَخْرَةٍ-পাথরের মধ্যে

لَطِیْفٌ-সূক্ষ্মদর্শী


(আর লুকমান ২৭ বলেছিল) “হে পুত্র! কোন জিনিস যদি সরিষার দানা পরিমাণও হয় এবং তা লুকিয়ে থাকে পাথরের মধ্যে, আকাশে বা পৃথিবীতে কোথাও, তাহলে আল্লাহ‌ তা বের করে নিয়ে আসবেন। ২৮ তিনি সূক্ষ্মদর্শী এবং সবকিছু জানেন।


টিকা:

আল্লাহর জ্ঞান ও তার পাকড়াও এর বাইরে কেউ যেতে পারে না। পাথরের মধ্যে ছোট্ট একটি কণা দৃষ্টির অগোচরে থাকতে পারে কিন্তু তার কাছে তা সুস্পষ্ট। আকাশ মণ্ডলে একটি ক্ষুদ্রতম কণিকা তোমার থেকে বহু দূরবর্তী হতে পারে কিন্তু তা আল্লাহর বহু নিকটতর। ভূমির বহু নিম্ন স্তরে পতিত কোন জিনিস তোমার কাছে গভীর অন্ধকারে নিমজ্জিত। কিন্তু তার কাছে তা রয়েছে উজ্জ্বল আলোর মধ্যে। কাজেই তুমি কোথাও কোন অবস্থায়ও এমন কোন সৎ বা অসৎ কাজ করতে পারো না যা আল্লাহর অগোচরে থেকে যায়। তিনি কেবল তা জানেন তাই নয় বরং যখন হিসেব-নিকেশের সময় আসবে তখন তিনি তোমাদের প্রত্যেকটি কাজের ও নড়াচড়ার রেকর্ড সামনে নিয়ে আসবেন।

31:লুকমান:17


یٰبُنَیَّ اَقِمِ الصَّلٰوةَ وَ اْمُرْ بِالْمَعْرُوْفِ وَ انْهَ عَنِ الْمُنْكَرِ وَ اصْبِرْ عَلٰى مَاۤ اَصَابَكَؕ اِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِۚ


مِنْ-অন্তর্ভুক্ত

عَزْمِ-দৃঢ় সংকল্পের

الْاُمُوْرِۚ- কাজ সমূহের


হে পুত্র! নামায কায়েম করো, সৎকাজের হুকুম দাও, খারাপ কাজে নিষেধ করো এবং যা কিছু বিপদই আসুক সেজন্য সবর করো।২৯ একথাগুলোর জন্য বড়ই তাকিদ করা হয়েছে। ৩০


31:লুকমান:18


وَ لَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَ لَا تَمْشِ فِی الْاَرْضِ مَرَحًاؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍۚ


لَا تُصَعِّرْ-ফিরিয়ে নিয়ে কথা বলো না

خَدَّكَ-তোমার গাল,মুখ

مَرَحًاؕ- উদ্ধত ভঙ্গিতে,,দেমাক করে,

كُلَّ مُخْتَالٍ-আত্মম্ভরী

فَخُوْرٍۚ-অহংকারীকে


আর মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কথা বলো না,৩১ পৃথিবীর বুকে চলো না উদ্ধত ভঙ্গিতে, আল্লাহ‌ পছন্দ করেন না আত্মম্ভরী ও অহংকারীকে।৩২


31:লুকমান:19


وَ اقْصِدْ فِیْ مَشْیِكَ وَ اغْضُضْ مِنْ صَوْتِكَؕ اِنَّ اَنْكَرَ الْاَصْوَاتِ لَصَوْتُ الْحَمِیْرِ۠


وَ اقْصِدْ- ভারসাম্য আনো,মধ্যপন্থা অবলম্বন কর

فِیْ مَشْیِكَ-নিজের চলনে

وَ اغْضُض- নীচু করো

اَنْكَرَ -অধিক শ্রুতিকটু


اَنْكَرَ الْاَصْوَات-সব আওয়াজের মধ্যে সবচেয়ে খারাপ,  নিশ্চয় সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হল


নিজের চলনে ভারসাম্য আনো৩৩ এবং নিজের আওয়াজ নীচু করো। সব আওয়াজের মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে গাধার আওয়াজ।৩৪


*  সন্তানকে পিতামাতা ভাল মন্ধ যে দিকে চালায় প্রতিদান পাবে

4:আন-নিসা:85

مَنْ یَّشْفَعْ شَفَاعَةً حَسَنَةً یَّكُنْ لَّهٗ نَصِیْبٌ مِّنْهَاۚ وَ مَنْ یَّشْفَعْ شَفَاعَةً سَیِّئَةً یَّكُنْ لَّهٗ كِفْلٌ مِّنْهَاؕ وَ كَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَیْءٍ مُّقِیْتًا


যে ব্যক্তি কল্যাণ ও সৎকাজের সুপারিশ করবে, সে তা থেকে অংশ পাবে এবং যে ব্যক্তি অকল্যাণ ও অসৎকাজের সুপারিশ করবে, সে তা থেকে অংশ পাবে।১১৩ আর আল্লাহ‌ সব জিনিসের প্রতি নজর রাখেন।


*  সন্তান পিতা মাতার বিরুদ্দে মামলা দায়ের করবেন,আহযাব, ৬৭-৬৭

وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا (٦٧) رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا

---------------

أَطَعْنَا-- আমরা অনুগত্য করেছিলাম

سَادَتَنَا--আমাদের নেতাদের

وَكُبَرَاءَنَا--আমাদের বড়দের

آتِهِمْ--তাদের দিন

ضِعْفَيْنِ-- দ্বিগুণ

وَالْعَنْهُمْ-- তাদেরকে অভিশপ্ত করুন,অভিসম্পাত নাযিল করুন,

 لَعْنًا كَبِيرًا (الأحزاب-- বড় অভিশাপে


“হে আমাদের পালনকর্তা! আমরা আমাদের নেতা ও সর্দারদের এবং বড়দের তথা পিতা-মাতার কথা মেনেছিলাম। কিন্তু তারা আমাদেরকে (কুরআন-সুন্নাহর শিক্ষা না দিয়ে বরং দীন বিমুখ ভ্রান্ত বিষয়ের শিক্ষা দিয়ে) পথভ্রষ্ট করেছিল। হে আমাদের পালনকর্তা! তাদের দ্বিগুণ শাস্তি দিন এবং তাদের উপর লানত, মহা অভিসম্পাত নাযিল করুন।” (সূরাহ আহযাব, ৬৭-৬৭)


সূরা ৪১: হামীম-আস-সাজদাহ:২৯,বলা হয়েছে


وَ قَالَ الَّذِیْنَ كَفَرُوْا رَبَّنَاۤ اَرِنَا الَّذَیْنِ اَضَلّٰنَا مِنَ الْجِنِّ وَ الْاِنْسِ نَجْعَلْهُمَا تَحْتَ اَقْدَامِنَا لِیَكُوْنَا مِنَ الْاَسْفَلِیْنَ


সেখানে এসব কাফের বলবে, ‘হে আমাদের রব, সেই সব জিন ও মানুষ আমাদের দেখিয়ে দাও যারা আমাদের পথভ্রষ্ট করেছিলো। আমরা তাদের পদদলিত করবো, যাতে তারা লাঞ্ছিত ও অপমানিত হয়’।৩১


*  প্রতিটি নবজাতকই জন্মলাভ করে ফিত্‌রাতের (তাওহীদের) উপর বুখারী, হাদিস নং ১৩৫৮


حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ ابْنُ شِهَابٍ يُصَلَّى عَلَى كُلِّ مَوْلُودٍ مُتَوَفًّى وَإِنْ كَانَ لِغَيَّةٍ، مِنْ أَجْلِ أَنَّهُ وُلِدَ عَلَى فِطْرَةِ الإِسْلاَمِ، يَدَّعِي أَبَوَاهُ الإِسْلاَمَ أَوْ أَبُوهُ خَاصَّةً، وَإِنْ كَانَتْ أُمُّهُ عَلَى غَيْرِ الإِسْلاَمِ، إِذَا اسْتَهَلَّ صَارِخًا صُلِّيَ عَلَيْهِ، وَلاَ يُصَلَّى عَلَى مَنْ لاَ يَسْتَهِلُّ مِنْ أَجْلِ أَنَّهُ سِقْطٌ، فَإِنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ كَانَ يُحَدِّثُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ 


مَا مِنْ مَوْلُودٍ إِلاَّ يُولَدُ عَلَى الْفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ، كَمَا تُنْتَجُ الْبَهِيمَةُ بَهِيمَةً جَمْعَاءَ هَلْ تُحِسُّونَ فِيهَا مِنْ جَدْعَاءَ


 ‏"‏‏.‏ ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه – ‏{‏فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا‏}‏ الآيَةَ‏.‏


শুআইব (রহঃ) থেকে বর্ণিতঃ:


ইব্‌নু শিহাব (রহঃ)  বলেছেন, নবজাত শিশু মারা গেলে তাঁদের প্রত্যেকের জানাযার সালাত আদায় করা হবে। যদিও সে কোন ভ্রষ্টা মায়ের সন্তানও হয়। এ কারণে যে, সে সন্তানটি ইসলামী ফিত্‌রাহ্‌র (তাওহীদ) এর উপর জন্মলাভ করেছে। তার পিতামাতা ইসলামের দাবীদার হোক বা বিশেষভাবে তার পিতা। যদিও তার মা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের অনুসারী হয়। নবজাত শিশু সরবে কেঁদে থাকলে তার জানাযার সালাত আদায় করা হবে। আর যে শিশু না কাঁদবে, তার জানাযার সালাত আদায় করা হবে না। কেননা, সে অপূর্ণাঙ্গ সন্তান। কারণ, আবূ হুরায়রা (রাঃ) হাদীস বর্ণনা করতেন যে, নবী  (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেনঃ প্রতিটি নবজাতকই জন্মলাভ করে ফিত্‌রাতের (তাওহীদের) উপর। অতঃপর তার মা-বাপ তাকে ইয়াহূদী বা খ্রিস্টান বা অগ্নিপূজারী রূপে গড়ে তোলে। যেমন, চতুষ্পদ পশু নিখুঁত বাচ্চা জন্ম দেয়। তোমরা কি তাদের মধ্যে কোন কান কাটা দেখতে পাও? (বরং মানুষরাই তার নাক কান কেটে দিয়ে  বা ছিদ্র করে তাকে বিকৃত করে থাকে। অনুরূপ ইসলামের ফিত্‌রাহ্‌তে ভূমিষ্ট সন্তানকে মা-বাপ তাদের শিক্ষা-দীক্ষা ও জীবন ধারায় প্রবাহিত করে ভ্রান্ত ধর্মী বানিয়ে ফেলে) পড়ে আবূ হুরায়রা (রাঃ) তিলাওয়াত করলেনঃ (فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا) "আল্লাহর দেয়া ফিত্‌রাতের অনুসরন কর যে ফিত্‌রাতের উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন -" (সূরা রূমঃ ৩০)

  


সহিহ বুখারী, হাদিস নং ১৩৫৮

হাদিসের মান: সহিহ হাদিস


টিকা:৪৫) অর্থাৎ সমগ্র মানব জাতিকে এ প্রকৃতির ওপর সৃষ্টি করা হয়েছে যে, এক আল্লাহ‌ ছাড়া তাদের আর কোন স্রষ্টা, রব, মাবুদ ও আনুগত্য গ্রহণকারী নেই। এ প্রকৃতির ওপর তোমাদের প্রতিষ্ঠিত হয়ে যাওয়া উচিত। যদি স্বেচ্ছাচারীভাবে চলার নীতি অবলম্বন করো তাহলে প্রকৃতির বিরুদ্ধাচরণ করবে। আর যদি অন্যের বন্দেগীর শিকল নিজের গলায় পরে নাও তাহলেও নিজের প্রকৃতির বিরুদ্ধে কাজ করবে। এ বিষয়টি নবী ﷺ বহু হাদীসে সুস্পষ্ট করে বর্ণনা করেছেন। যেমনঃ 


مَا مِنْ مَوْلُودٍ يُولَدُ إِلاَّ عَلَى الْفِطْرَةِ ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ ، كَمَا تُنْتَجُ الْبَهِيمَةُ بَهِيمَةً جَمْعَاءَ هَلْ تُحِسُّونَ فِيهَا مِنْ جَدْعَاءَ 


“মাতৃগর্ভ থেকে জন্মলাভকারী প্রত্যেকটি শিশু আসলে মানবিক প্রকৃতির ওপরই জন্ম লাভ করে। তারপর তার মা-বাপই তাকে পরবর্তীকালে ইহুদী, খৃস্টান ও অগ্নিপূজারী হিসেবে গড়ে তোলে।” 


এর দৃষ্টান্ত হচ্ছে, যেমন প্রত্যেকটি পশুর পেট থেকে পুরোপুরি নিখুঁত ও সুস্থ পশুই বের হয়ে আসে। কোন একটা বাচ্চাও কান কাটা অবস্থায় বের হয়ে আসে না। পরে মুশরিকরা নিজেদের জাহিলী কুসংস্কারের কারণে তার কান কেটে দেয়। 


মুসনাদে আহমাদ ও নাসায়ীতে আর একটি হাদীস আছে, তাতে বলা হয়েছেঃ এক যুদ্ধে মুসলমানরা শত্রুদের শিশু সন্তানদেরকেও হত্যা করে। নবী (সা.) এর কাছে এ খবর পৌঁছে যায়। তিনি ভীষণ অসন্তুষ্ট হন এবং বলেনঃ 


مَا بَالُ أَقْوَامٍ جَاوَزَهُمُ الْقَتْلُ الْيَوْمَ حَتَّى قَتَلُوا الذُّرِّيَّةَ 


“লোকদের কি হয়ে গেছে, আজ তারা সীমা ছাড়িয়ে গেছে এবং শিশুদেরকেও হত্যা করেছে? ” 


একজন জিজ্ঞেস করলো, এরা কি মুশরিকদের সন্তান ছিল না। জবাবে তিনি বলেনঃ 


إِنَّها خِيَارَكُمْ أَبْنَاءُ الْمُشْرِكِينَ 


“তোমাদের সর্বোত্তম লোকেরা তো মুশরিকদেরই আওলাদ।” তারপর বলেনঃ 


كُلُّ نَسَمَةٍ تُولَدُ عَلَى الْفِطْرَةِ حَتَّى يُعْرِبَ عَنْهَ لِسَانُهَا فَأَبَوَاهَا يُهَوِّدَانِهَا اوَيُنَصِّرَانِهَا- 


“প্রত্যেক প্রাণসত্ত্বা প্রকৃতির ওপর জন্ম নেয়, এমনকি যখন কথা বলতে শেখে তখন তার বাপ-মা তাকে ইহুদী খৃস্টানে পরিণত করে।” 


অন্য একটি হাদীসে ইমাম আহমাদ (রা.) ঈযায ইবনে হিমার আল মুজাশি’য়ী থেকে উদ্ধৃত করেছেন। তাতে বলা হয়েছে, একদিন নবী ﷺ নিজের ভাষণের মাঝখানে বলেনঃ 


ان ربى يقول إِنِّي خَلَقْتُ عِبَادِيَ حُنَفَاءَ كُلَّهُمْ، وَإِنَّهُم أَتَتْهُمُ الشَّيَاطِينُ فَاضْلَتْهُمْ عَنْ دِينِهِمْ، وحَرَّمَتْ عَلَيْهِمْ مَا أَحْلَلْتُ لَهُمْ، وَأَمَرَتْهُمْ أَنْ يُشْرِكُوا بِي مَا لَمْ أُنَزِّلْ بِهِ سُلْطَانًا- 


“আমার রব বলেন, আমার সমস্ত বান্দাদেরকে আমি একনিষ্ঠ সত্যপথাশ্রয়ী করে সৃষ্টি করেছিলাম, তারপর শয়তানরা এসে তাদেরকে দ্বীন থেকে বিপথগামী করে এবং তাদের জন্য আমি যা কিছু হালাল করে দিয়েছিলাম সেগুলোকে হারাম করে নেয় এবং তাদেরকে হুকুম দেয়, আমার সাথে এ জিনিসগুলোকে শরীক গণ্য করো, যেগুলোকে শরীক করার জন্য আমি কোনো প্রমাণ অবতীর্ণ করিনি।”


*  রাসুল সাঃ মামলা দায়ের করবেন

সুরা: আল-ফুরকান

আয়াত নং :-30

টিকা নং:41, 


وَ قَالَ الرَّسُوْلُ یٰرَبِّ اِنَّ قَوْمِی اتَّخَذُوْا هٰذَا الْقُرْاٰنَ مَهْجُوْرًا

________________

مَهْجُوْرًا - পরিত্যাজ্য

হাসি-ঠাট্টার লক্ষ্যবস্তুতে

________________


আর রসূল বলবে, “হে আমার রব! আমার সম্প্রদায়ের লোকেরা এ কুরআনকে হাসি-ঠাট্টার লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল।”৪১


তাফসীর : 


টিকা:৪১) মূল শব্দ مَهْجُورًا  ---এর কয়েকটি অর্থ হয়। যদি একে هجر  থেকে গঠিত ধরা হয় তাহলে অর্থ হবে পরিত্যক্ত। অর্থাৎ তারা কুরআনের প্রতি দৃষ্টি দেয়া যেতে পারে বলে মনেই করেনি, তাকে গ্রহণ করেনি এবং তার থেকে কোনভাবে প্রভাবিতও হয়নি। আর যদি একে هجر  থেকে গঠিত ধরা হয় তাহলে এর দু’টি অর্থ হতে পারেঃ এক, তারা একে প্রলাপ ও অর্থহীন বাক্য মনে করেছে। দুই, তারা একে নিজেদের প্রলাপ ও অর্থহীন বাক্য প্রয়োগের লক্ষ্যস্থলে পরিণত করেছে এবং একে নানান ধরনের বাক্যবাণে বিদ্ধ করতে থেকেছে।


____________

No comments

Powered by Blogger.