136 পূর্বের সমস্ত নবীর কাছে আল্লাহ নবীর আগমনের সংবাদ দিয়াছেনL

 136  পূর্বের সমস্ত নবীর কাছে আল্লাহ  নবীর আগমনের সংবাদ দিয়াছেন


ইয়ামনের বাদশার চিটি


নবি করিম সাল্লাল্লাহু আলাইহিসালাম এর জন্মের এক হাজার বছর পুর্বে ইয়ামেনের বাদশাহ ছিল তব্য়া আউয়াল হামিরী।তিনি একবার দেশ ভ্রমণ করার উদ্দেশ্য বাহির হলেন। সাথে নিলেন বার হাজার আলেম ও জ্ঞানী গুণীজন এবং এক লাখ বত্রিশ হাজার অশ্বারোহী এবং এক লাখ ত্রিশ হাজার পদাতিক সৈন্যের বিরাট বাহিনী। তিনি এমন শান শওকত এর সাথে বাহির হলেন যে সমগ্র শহরের লোক তাকে দেখতে বিড় করতে লাগলো।তাহার শাহী আড়ম্বরপূর্ণ সাজ দেখতে সবাই জমা হতে লাগলো। এমনি করে তিনি যখন মক্কা মুয়াজ্জামায় আসলেন তিনি দেখলেন কোন লোক তাকে দেখার জন্য আসলো না। কেউ তার ঘর থেকে বাহির হইলো না।

বাদশাহ বিষ্মিত হয়ে মন্ত্রী কে বল্লেন কী হয়েছে এখানে। কোন লোক আমাকে দেখতে আসছে না কেন? তখন মন্ত্রী জবাব দিলেন হে নামদার বাদশাহ, এ শহরে এমন একটি ঘর আছে যা এখানকার লোকজন বায়তুল্লাহ বলে থাকে। এখানকার সকল লোক এই ঘর ও তার খাদিমকে খুব সম্মান করে। যা অন্য কাউকে এমনটা করে না। আর প্রতি বছর তাদের লোকজন একত্রিত হয়ে এখানে ইবাদত করে তাই আপনার চেয়ে এখানকার খাদিমের সম্মান অধিক। তাই তারা আপনাকে দেখতে আগ্রহী নয়।

মন্ত্রীর এমন উক্তি শুনিয়া বাদশাহ ক্রুদ্ধভাবে জলিয়া উটিলেন। তিনি এই ঘর ও তার আদিবাসী কে হত্যা করার জন্য কসম নিলেন।

এমন কথা বলার সাথে সাথে বাদশাহ এর নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হতে লাগলো। আর এমন দুর্গন্ধযুক্ত ছিল কোন মানুষ তার কাছে যেত না। সাথে সাথে এর চিকিৎসা শুরু হইলো কিন্তু কোন ফল আসলো না। এমন সময় একজন আলিম কে আনা হল। তিনি বলেন বাদশাহ আপনার রুগ হল আসমানি আর চিকিৎসা নিচ্চেন জমিনি। আপনি এমন খারাপ কিছু পরিকল্পনা করেছেন যা আপনাকে এই অবস্তায় নিয়ে গেছে। আপনি তওবা করে নিন।সাথে সাথে বাদশাহ তওবা করে নিলেন। এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি সুস্থ হয়ে উঠেন। বাদশাহ রুগ মুক্ত হলে কাবা ও তার খাদিমের প্রতি সম্মান বহুগুণ বৃদ্ধি পায়।তিনি খুশিতে বায়তুল্লাহ কে রেশমি গিলাফ পরিদান করান। এবং শহরের প্রত্যেক কে সাতটি আশরাফী স্বর্ণ মুদ্রা ও সাত জুরা রেশমি কাপড় উপঢৌকন দান করলেন।

অতপর বাদশাহ তার লোক নিয়ে মদিনার দিকে রওয়ানা হলেন। মদিনায় গিয়ে পৌছিলে তারা সেখানে তাবু গেড়ে বসলেন। তাহার সাথে যে সকল আলিম গন ছিলেন তারা এখানকার মাটি ও পাথর দেখে আখেরি নবির হিজরতের আলামত পেলেন।যাহা তাদের আসমানি কিতাবে বর্ণিত আছে।সুতরাং তাহারা অঙ্গিকার করলেন যে যদি আমাদের মৃত্যু হয় তবুও আমরা এই স্তান ত্যাগ করব না। যদি আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয় তবে আমরা আখেরি নবির সাক্ষাত লাভ করব। আর যদি আমাদের বদ কিসমত এর কারনে আমরা তার সাক্ষাৎ না পাই তবে আমাদের কবরের উপর তার পায়ের ধুলা ও লাগলে নিজেকে খুশ নসিব মনে করবো।যা আমাদের পরকালের নাজাতের কারন হবে।

বাদশাহ তার সাথের আলিমদের কসম ও উৎসাহ দেখে তিনি খুশি হলেন। তিনি তাদের মদিনায় সুচারু ভাবে স্হায়ি বসবাসযোগ্য করে দালান নির্মাণ করে দিলেন। সেই আলিমগনের মাজে যিনি বড় ছিলেন তার বাড়ির পাশেই একটি দ্বিতল বাড়ি নির্মাণ করলেন যা রাসুল স: এর জন্য রেখে যান। এবং অসিয়ত করেন যে আখেরি জামানর নবি এখানে আসিলে তিনি এই বাড়িতে থাকবেন এবং তা ব্যবহার করবেন। তিনি চার শত আলিমকে এখানে উপযুক্ত ধন সম্পদ দিয়ে এখানেই অবস্থান করার অনুরুদ করেন।

অতঃপর বাদশাহ তার সকল বড় আলিমকে একটি চিঠি লিখে দিয়ে যান। এবং বলেন এই চিঠিপত্র আখেরি নবির নিকট দিবেন।যদি জিবন বর আখেরি নবির সাথে সাক্ষাৎ না হয় তবে তা তুমার বংশ পরস্পর তা যেন হেফাজত করে রাখে এবং যখন আখেরি নবি আসবেন তা যেন তার মুবারক  হাতে পৌছিয়ে দেন। এই বলে বাদশাহ তার লোকবল নিয়ে ইয়েমেন এর দিকে রওয়ানা হলেন।

ইয়েমেনীয় বাদশাহ এর এই চিঠি উক্ত চারশত আলেমের বংশাবলী মধ্যে পরস্পরা রুপে রক্ষিত হয়ে আসছিল । একহাজার বছর পর তাদের বংশধর অনেক বৃদ্ধি পেল।এবং তা সব শেষে আবু আইয়ুব আনসারি রা : এর কাছে এসে পড়লো।তিনি তা তার একান্ত বিশ্বস্ত আবু লায়লার নিকট হেফাজতে রাখেন।

রাসুল স: যখন হিজরত করে ছানিয়াতুল ওয়াদায় এসে গেলেন তখন মদিনার আকাশ বাতাশ মুখরিত হয়ে গেল। সকল মানুষ আনন্দিত হয়ে গেল।মদিনার প্রতিটি ঘরে আনন্দময় হিল্লোল দেখা দিলো। তাহার সাওয়ারি মদিনার দিকে আসতে লাগলে অভ্যর্থনা দিতে মানুষ দলে দলে আগাতে লাগলো। সমস্বরে তারানা গাইতে লাগলো।তান ধরিলো মরুরকোলে এযেন নব প্রাণের উত্তাণ। সকলে মদিনা শহরকে পরিস্কার পরিচ্ছন্ন করতে লাগলো। নিজ নিজ ঘর সাজাতে লাগলেন । পরিপাটি করে নিলেন সব কিছু। সকলে বিশ্ব নবিকে আমন্ত্রণ করতে লাগলেন। নবি স: বলেন আমি নিজ ইচ্ছে কারো ঘরে উঠবো না আমার সওয়ারি যেখানে অবস্থান করবে সেখানে আমি থামবো এবং অবস্থান করবো ।

সেই বাদশাহ যে দ্বিতল বাড়ি রেখে গিয়েছিল তা আবু আইয়ুব আনসারি রা: এর তত্বাবধানে ছিল। উটটি সেখানে গিয়ে থামলো।রাসুল স: সওয়ারি থেকে নামলেন এবং সেখানে অবস্থান করলেন। লোকেরা আবু লায়লাকে প্রেরণ করলেন রাসুল স: এর খাদিম হিসাবে । তিনি আসলেন নবি স: এর খেদমতে। নবি করিম স: তাকে দেখেই জিগ্যেস করলেন তুমি কি আবু লায়লা। আবু লায়লা তা শুনে বিষ্মত হয়ে গেলেন। এবং বল্লেন জি আমি আবু লায়লা।তখন রাসুল স: তাকে বলেন তুমার নিকঠ আমার নামে ইয়েমেনীয় বাদশাহ এর যে চিঠি আছে তা আমাকে দাও। সুতরাং তিনি তা রাসুল স: এর হাতে দিলেন এবং তিনি তা পাঠ করে বলেন, পূণ্যশীল তব্য়া ভাইকে ধন্যবাদ, ধন্যবাদ।

চিঠতে যা লিখা ছিল তা হল।

“নালায়েক তব্য়া আউয়াল হামীরীর পক্ষ হতে শাফীউল মুযনাবিন সাইয়্যাদুল মুরসালিন নবি মুহাম্মদ স: এর খেদমতে _ হে আল্লাহর মাহবুব আমি আপনার প্রতি ইমান আনিলাম এবং আপনার প্রতি যে কিতাব নাযিল হবে তার প্রতি। আর আপনার দ্বিনের প্রতি। সুতরাং ভাগ্যক্রমে যদি আপনার সাথে সাক্ষাৎ হয় তবে আমার সৌভাগ্য। আর যদি আপনার সাথে সাক্ষাৎ না হয় তবে আপনি আমাকে রোজ কিয়ামতপ শাফায়ত করে নিবেন। আমাকে বেহেশতে নিয়ে যাবেন। আমাকে ভুলবেন না।আমি আপনার প্রথম উম্মত দের এক জন। আমি আপনার আগমনের পুর্বে আপনার হাতে বায়াত হইতেছি। আমি আমার অন্তরের অন্তস্তল থেকে এই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক আর আপনি তাহার সত্যবাদী রাসুল।”

মিজানুল আদিয়ান -১৭১ পৃ;

No comments

Powered by Blogger.