146 ঈমান আছে ও একিন হয় নাই

 146  ঈমান আছে ও একিন হয় নাই ৷


কালিমা


 কালিমা তথা ঈমানের বুলি হলো, ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।’


ঈমানের উদ্দেশ্যঃ


ক) দিলের একীন সহীহ করাঃ  আমরা দু’চোখে যা কিছু দেখি অথবা দেখিনা আল্লাহ ছাড়া সবই মাখলুক, আর আল্লাহ হলেন খালেক। মাখলুক কিছুই করতে পারে না খালেক অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া। কিন্তু আল্লাহ তায়ালা মাখলুক ছাড়া সবই করতে পারেন এ কথার একিন অন্তরে বদ্ধমূল করা গাইরুল্লাহর একিনকে দিল থেকে বের করা । সুতরাং আল্লাহ তায়ালার হুকুম-আহকাম নিয়ে চিন্তা করা প্রত্যেকের জন্য একান্ত কর্তব্য।

 খ) তরীকার একীন সহীহ করাঃ তরিকার একিন সহী করার অর্থ হলো, নবী মুহাম্মদ সা.-এর তরিকা ব্যতীত যত মত ও পথ আছে- কোনটার মধ্যে শান্তি ও কামিয়াবি নেই। শান্তি ও কামিয়াবি একমাত্র হুযুর সা.-এর তরিকায়। কেবল আখেরি নবী মুহাম্মাদ সা.-এর সুন্নাতে।


গ) জযবার একীন সহীহ করাঃ মালমুখী দিলকে আমালমুখী করা, দুনিয়ামুখী দিলকে আখেরাতমুখী করা ।


"আল্লাহ্ এ রসুলের দিদাদের জন্য দেলের আয়নাকে পরিস্কার কর, তবেই সেই সাফ দেলে আল্লাহর নুরের তাজাল্লি দর্শন করতে পারবে। আর সেই অবস্থায় তোমার হাক্কুল একিন(দৃঢ় বিশ্বাস) হাছিল হবে।"


--------হযরত ওয়াজেদ আলী (রহঃ)


*  ঈমান ও একিন এর পার্থক্যঃ

ঈমান ও একিন সম্পূর্ণ অালাদা। ঈমান হলো বিশ্বাস অার একিন হলো সেই বিশ্বাসের প্রতিফলন। ঈমানের উপর মেহনত করলে একিন পয়দা হয়। শুধু ঈমান থাকলে অামলের স্বাদ পাওয়া যায় না। অামলের স্বাদ তখনই পাওয়া যাবে, যখন একিন পয়দা হবে। ঈমান যেকোন সময় দূর্বল হয়ে যেতে পারে, যদি না একিন থাকে।


ঈমান ও একিনের চমৎকার দু’টি উদাহরণঃ


১। দুধ যেকোন পানির সাথে সহজেই মিশে যেতে পারে কিন্তু দুধের উপর মেহনত করে মাখনে পরিনত করলে সেটা কখনো পানিতে মিশবে না।

এর মানে হলো- ঈমানের উপর মেহনত করে একিন পয়দা হলে ঈমান কখনো দূর্বল হবে না।

২। একজন ব্যক্তির বন্দুকের নিশানা খুবই নিখুঁত। সে অাপনার চোখের সামনে ১০০টা বেলুনের মধ্যে ১০০টা-ই ফাটিয়ে দিল। এর পর যদি অাপনার মাথায় একটি অাপেল রেখে বন্দুকের নিশানা বরাবর দাঁড়িয়ে থাকতে বলা হয়, তখন কি অাপনি রাজি হবেন???


যদি রাজি না হন তাহলে বুঝতে হবে, লোকটির প্রতি অাপনার ঈমান অাছে ঠিকই কিন্তু একিন পয়দা হয় নাই।

No comments

Powered by Blogger.