152 পরকাল মুসলমান হয়েও যারা প্রথমবারে জান্নাতে যাবে না ১ম পর্ব

 152  পরকাল মুসলমান হয়েও যারা প্রথমবারে জান্নাতে যাবে না ১ম পর্ব


★এমন কিছু কর্ম রয়েছে যেগুলো কবীরা গুনাহের অন্তর্ভূক্ত।কবীরা গুনাহে লিপ্ত ব্যক্তিরা যদি তওবা করার পূর্বেই মৃত্যু বরণ করে এবং আল্লাহ তাদেরকে ক্ষমা না করেন তবে তাদের পরিণতি জাহান্নাম।তবে আল্লাহ তায়ালা নিজ দয়া ও ইনসাফের ভিত্তিতে এদের মধ্যে যাকে খুশি ক্ষমা করে দিবেন যদি সে শিরক থেকে দূরে থাকে।কেননা আল্লাহ তায়ালা বলেন:


“নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে লোক তাঁর সাথে শরীক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ,যার জন্য তিনি ইচ্ছা করেন।”

[সূরা নিসা,আয়াত নং ৪৮]


★তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,“যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে,(জীবিত অবস্থায়) সে ভালো করে জানত,‘আল্লাহ্ ছাড়া আর কোন সত্য ও সত্যিকার মা’বুদ নেই,সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে।”

[সহীহ মুসলিম]


★আর যাদেরকে তিনি ক্ষমা করবেন না, তাদেরকে তিঁনি জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন।পাপের শাস্তি ভোগ করার পর আল্লাহ তায়ালা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন।অর্থাৎ তাওহীদপন্থী কবীরা গুনাহে লিপ্ত ব্যক্তিরা প্রথম পর্যায়ে জান্নাতে প্রবেশকারীদের সাথে জান্নাতে প্রবেশ করবে না বরং জাহান্নামে গিয়ে শাস্তি ভোগ করার পর পরিশেষে জান্নাতে প্রবেশ করবে।কোন তওহীদপন্থীই অন্যান্য কাফেরদের মত চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে না।এটাই হল,আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদাহ।


★মূল কথা হল: পরকালে মুক্তির জন্য ঈমান আনা অপরিহার্য।যেখানে কাফিররা চিরকাল জাহান্নামে থাকবে।কিন্তু এমন কিছু গোনাহের কাজ রয়েছে যেগুলো করলে মুসলমান হয়েও প্রথমবারে জান্নাতে যাওয়া যাবে না।ওই গোনাহর কারণে প্রথমে জাহান্নামের শাস্তি ভোগ করবে।এরপর আল্লাহ পাক চাইলে তারা জান্নাতে যাবে।আর এ বিষয় নিয়েই ধারাবাহিক আলোচনা:


★১. আত্মহত্যাকারী ব্যাক্তি:


حَدَّثَنِي مُحَمَّدٌ، قَالَ حَدَّثَنِي حَجَّاجٌ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْحَسَنِ، حَدَّثَنَا جُنْدُبُ بْنُ عَبْدِ اللَّهِ، فِي هَذَا الْمَسْجِدِ، وَمَا نَسِينَا مُنْذُ حَدَّثَنَا، وَمَا نَخْشَى أَنْ يَكُونَ جُنْدُبٌ كَذَبَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ رَجُلٌ بِهِ جُرْحٌ، فَجَزِعَ فَأَخَذَ سِكِّينًا فَحَزَّ بِهَا يَدَهُ، فَمَا رَقَأَ الدَّمُ حَتَّى مَاتَ، قَالَ اللَّهُ تَعَالَى بَادَرَنِي عَبْدِي بِنَفْسِهِ، حَرَّمْتُ عَلَيْهِ الْجَنَّةَ ‏"‏‏.‏


হাসান (বসরী) (রহঃ) থেকে বর্ণিতঃ জুনদুব ইব্‌নু ‘আবদুল্লাহ (রাঃ) বসরার এক মসজিদে আমাদের নিকট হাদীস বর্ণনা করেন।সে দিন হতে আমরা না হাদীস ভুলেছি না আশংকা করেছি যে, জুনদুব (রহঃ) নবী‎ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এঁর প্রতি মিথ্যারোপ করেছেন।তিনি বলেন,রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,তোমাদের পূর্ব যুগে জনৈক ব্যক্তি আঘাত পেয়েছিল,তাতে কাতর হয়ে পড়েছিল।অতঃপর সে একটি ছুরি হাতে নিল এবং তা দিয়ে সে তার হাতটি কেটে ফেলল।ফলে রক্ত আর বন্ধ হল না।শেষ পর্যন্ত সে মারা গেল।মহান আল্লাহ্‌ বলেন, আঁমার বান্দাটি নিজেই প্রাণ দেয়ার ব্যাপারে আঁমার হতে অগ্রগামী হল। কাজেই,আঁমি তার উপর জান্নাত হারাম করে দিলাম।

[সহীহুল বুখারী: হা/৩৪৬৩]


⏩ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,“যে ব্যক্তি নিজেকে পাহাড়ের ওপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে,সে জাহান্নামে যাবে। সেখানে সর্বদা সে ওইভাবে নিজেকে নিক্ষেপ করতে থাকবে অনন্তকাল ধরে। যে ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করবে, সে তার বিষ তার হাতে থাকবে।জাহান্নামে সর্বদা সে ওইভাবে নিজেকে বিষ খাইয়ে মারতে থাকবে অনন্তকাল ধরে।যে কোনো ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করেছে তার কাছে জাহান্নামে সে ধারালো অস্ত্র থাকবে যার দ্বারা সে সর্বদা নিজের পেটকে ফুঁড়তে থাকবে।”

[সহীহ বুখারী: ৫৪৪২; মুসলিম: ১০৯]


★২. অন্যকে পিতা সম্মোধনকারী:


مُسَدَّدٌ حَدَّثَنَا خَالِدٌ هُوَ ابْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا خَالِدٌ عَنْ أَبِي عُثْمَانَ عَنْ سَعْدٍ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ مَنْ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ


সা’দ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন,আমি নাবী‎ (ﷺ) -কে বলতে শুনেছি,যে অন্যকে নিজের পিতা বলে দাবি করে অথচ সে জানে যে সে তার পিতা নয়, জান্নাত তার জন্য হারাম।

[সহীহুল বুখারী: হা/৬৭৬৬]


⏩হজরত সাদ ও আবু বাকরাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেন, ‘যে ব্যক্তি জেনেশুনে নিজেকে অন্য পিতার সঙ্গে সম্পর্কিত করে—অর্থাৎ নিজেকে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয়,তার জন্য জান্নাত হারাম।’

[সহিহ বুখারি: ৬২৬৯]


★৩. খিয়ানতকারী শাসক/প্রতারণাকারী শাসক/অধীনস্থদেরকে ধোঁকাদানকারী শাসক:


إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ أَخْبَرَنَا حُسَيْنٌ الْجُعْفِيُّ قَالَ زَائِدَةُ ذَكَرَهُ عَنْ هِشَامٍ عَنْ الْحَسَنِ قَالَ أَتَيْنَا مَعْقِلَ بْنَ يَسَارٍ نَعُودُهُ فَدَخَلَ عَلَيْنَا عُبَيْدُ اللهِ فَقَالَ لَهُ مَعْقِلٌ أُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ مَا مِنْ وَالٍ يَلِي رَعِيَّةً مِنْ الْمُسْلِمِينَ فَيَمُوتُ وَهُوَ غَاشٌّ لَهُمْ إِلاَّ حَرَّمَ اللهُ عَلَيْهِ الْجَنَّةَ.


হাসান বাস্‌রী (রহঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন,আমরা মা’কিল ইব্‌নু ইয়াসারের কাছে তার সেবা-শুশ্রূষার জন্য আসলাম। এ সময় ‘উবাইদুল্লাহ্‌ প্রবেশ করল।তখন মাকিল (রাঃ) বললেন,আমি তোমাকে এমন একটি হাদিস বর্ণনা করে শোনাবো যা আমি রাসূলুল্লাহ্‌ (ﷺ) থেকে শুনেছি। তিনি বলেন,কোন দায়িত্বশীল ব্যক্তি মুসলিম জনসাধারণের দায়িত্ব লাভ করল আর তার মৃত্যু হল এই হালতে যে,সে ছিল খিয়ানাতকারী,তাহলে আল্লাহ্‌ তার জন্য জান্নাত হারাম করে দেবেন।

[সহীহুল বুখারী, হা/৭১৫১]


🌺হযরত মা‘কাল বিন ইয়াসার (রা.) থেকে বর্ণিত,তিনি বলেন,আমি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি, “মুসলমানদের উপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এ অবস্থায় মারা যায় যে,সে তার অধীনস্থদেরকে ধোঁকা দিয়েছে,তাহলে আল্লাহ তা‘আলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন।” 

[সহীহ বুখারী: হাদীস নং ৬৬১৮]


🌲রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,“যাকে আল্লাহ তায়ালা জনসাধারণের শাসনকর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন,কিন্তু সে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিশ্বাসঘাতক অবস্থায় মৃত্যু বরণ করেছে তাহলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন।”

[সহীহ মুসলিম: হা/১৪২]


★৪. যিম্মিকে হত্যাকারী:


حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ قَتَلَ مُعَاهِدًا فِي غَيْرِ كُنْهِهِ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ ‏"‏ ‏

আবু বাকরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যাক্তি অকারণে কোন চুক্তিবদ্ধ ব্যাক্তিকে হত্যা করবে,তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন।

[সূনান আবু দাউদ: হা/২৭৬০]


★৫. মুসলিম সরকারের সাথে চুক্তিবদ্ধ ভাবে বসবাসকারী অমুসলিমকে হত্যা করা।নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,“যে ব্যক্তি কোন মুয়াহিদ তথা মুসলিম সরকারের সাথে চুক্তিবদ্ধ ভাবে বসবাসকারী কোন অমুসলিমকে হত্যা করবে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ চল্লিশ বছরের পথের দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়।” 

[সহীহ বুখারী: হা/৩১৬৬]


🔷মুসলমান হয়েও যারা প্রথমবারে জান্নাতে যাবে না!-২য় পর্ব


★৬. অন্যের হক্ব বিনষ্টকারী/অন্যের সম্পদ আত্মসাৎকারী:


حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ، - قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، - قَالَ أَخْبَرَنَا الْعَلاَءُ، - وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ مَوْلَى الْحُرَقَةِ - عَنْ مَعْبَدِ بْنِ كَعْبٍ السَّلَمِيِّ، عَنْ أَخِيهِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ مَنِ اقْتَطَعَ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ فَقَدْ أَوْجَبَ اللَّهُ لَهُ النَّارَ وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ ‏"‏ ‏.‏ فَقَالَ لَهُ رَجُلٌ وَإِنْ كَانَ شَيْئًا يَسِيرًا يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ وَإِنْ قَضِيبًا مِنْ أَرَاكٍ ‏"‏ ‏.‏


আবূ উমামাহ্‌ (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে ব্যক্তি কসমের মাধ্যমে কোন মুসলিমের হক্‌ বিনষ্ট করে তার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে রেখেছেন এবং জান্নাত হারাম করে রেখেছেন।তখন জনৈক ব্যক্তি জিজ্ঞেস করল,হে আল্লাহর রাসূল! অতি সামান্য বস্তু হলেও? রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আরাক (বাবলা গাছের মত এক ধরনের কাঁটাযুক্ত) গাছের ডাল হলেও এ শাস্তি দেয়া হবে।

[সহীহুল মুসলিম, হা/২৫০]


🌺হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেন,‘যে ব্যক্তি কসম করে কোনো মুসলমানের সম্পদ আত্মসাৎ করে,আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করেন।এক ব্যক্তি বললেন, ইয়া রাসুলুল্লাহ! যদিও সামান্য কোনো জিনিস হয়? তিনি বললেন,যদিও পিপুলগাছের একটি ছোট ডাল হোক না কেন।’ 

[সহিহ মুসলিম: ১৯৬]


★৭. ওয়ারিসকে বঞ্চিতকারী: রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেন,‘যে ব্যক্তি কোনো ওয়ারিসকে তার অংশ থেকে বঞ্চিত করল,আল্লাহ তাআলা তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন।’ 

[সুনানে ইবনে মাজাহ: ২৬৯৪]


★৮. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী: হজরত জুবাইর ইবনে মুতইম (রা.) থেকে বর্ণিত,রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন, ‘আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না।’

[সহিহ বুখারি: ৫৫২৫]


🌹রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।”

[সহীহ মুসলিম: হা/২৫৫৬]


★১০. প্রতিবেশীকে কষ্ট দানকারী: হজরত আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,‘যার অত্যাচার থেকে প্রতিবেশীরা নিরাপদ নয়,সে জান্নাতে প্রবেশ করবে না।’

[সহিহ মুসলিম: ৬৬]


★১১. চোগলখোরি ও পরনিন্দা করা: হজরত হুজাইফা (রা:) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেন, ‘চোগলখোর বা পর-নিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না।’ 

[সহিহ মুসলিম: ১৫১]


🌸তিনি আরও বলেছেন,“কিয়ামতের দিন সবচেয়ে খারাপ লোকদের দলভুক্ত হিসেবে ঐ ব্যক্তিকে দেখতে পাবে যে,যে ছিল দুমুখো-যে এক জনের কাছে এক কথা আরেক জনের কাছে আরেক কথা নিয়ে হাজির হত।” 

[সহীহ মুসলিম: হা/২৫২৬]


★১২. অহেতুক তালাক চায় যে নারী/অকারণে তালাক কামনাকারী নারী:


دَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ ثَوْبَانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلاَقًا فِي غَيْرِ مَا بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ ‏"‏ ‏.‏

সাওবান (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন,রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যদি কোন মহিলা অহেতুক তার স্বামীর নিকট তালাক চায় তার জন্য জান্নাতের সুগন্ধও হারাম হয়ে যায়।

[সূনান আবু দাউদ, হা/২২২৬]


★হজরত সাওবান (রা:) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেন,‘যে নারী তার স্বামীর কাছে অকারণে তালাক কামনা করে,সে জান্নাতের সুঘ্রাণও পাবে না।’ [তিরমিজি: ১১০৮]


--------------------------

152  মুসলমান হয়েও যারা প্রথমবারে জান্নাতে যাবে না!-

১. আত্মহত্যাকারী ব্যাক্তি:সহীহুল বুখারী: হা/৩৪৬৩]


عَنِ الْحَسَنِ، حَدَّثَنَا جُنْدُبُ بْنُ عَبْدِ اللَّهِ، فِي هَذَا الْمَسْجِدِ، وَمَا نَسِينَا مُنْذُ حَدَّثَنَا، وَمَا نَخْشَى أَنْ يَكُونَ جُنْدُبٌ كَذَبَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ رَجُلٌ بِهِ جُرْحٌ، فَجَزِعَ فَأَخَذَ سِكِّينًا فَحَزَّ بِهَا يَدَهُ، فَمَا رَقَأَ الدَّمُ حَتَّى مَاتَ، قَالَ اللَّهُ تَعَالَى بَادَرَنِي عَبْدِي بِنَفْسِهِ، حَرَّمْتُ عَلَيْهِ الْجَنَّةَ

২. অন্যকে পিতা সম্মোধনকারী:সহীহুল বুখারী: হা/৬৭৬৬]সহিহ বুখারি: ৬২৬৯]

عَنْ سَعْدٍ قَالَ سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ مَنْ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ

৩. খিয়ানতকারী শাসক/প্রতারণাকারী শাসক/অধীনস্থদেরকে ধোঁকাদানকারী শাসক:সহীহুল বুখারী, হা/৭১৫১]সহীহ বুখারী: হাদীস নং ৬৬১৮

[সহীহ মুসলিম: হা/১৪২]

عَنْ الْحَسَنِ قَالَ أَتَيْنَا مَعْقِلَ بْنَ يَسَارٍ نَعُودُهُ فَدَخَلَ عَلَيْنَا عُبَيْدُ اللهِ فَقَالَ لَهُ مَعْقِلٌ أُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ مَا مِنْ وَالٍ يَلِي رَعِيَّةً مِنْ الْمُسْلِمِينَ فَيَمُوتُ وَهُوَ غَاشٌّ لَهُمْ إِلاَّ حَرَّمَ اللهُ عَلَيْهِ الْجَنَّةَ

No comments

Powered by Blogger.