156 রবের সাথে সাক্ষাতের প্রত্যাশী তার সৎকাজ করা উচিত এবং বন্দেগীর ক্ষেত্রে নিজের রবের সাথে কাউকে শরীক করা উচিত নয়
156 রবের সাথে সাক্ষাতের প্রত্যাশী তার সৎকাজ করা উচিত এবং বন্দেগীর ক্ষেত্রে নিজের রবের সাথে কাউকে শরীক করা উচিত নয়
_____________
* যে তার রবের সাক্ষাতের প্রত্যাশী তার সৎকাজ করা উচিত এবং বন্দেগীর ক্ষেত্রে নিজের রবের সাথে কাউকে শরীক করা উচিত নয়।18:আল-কাহাফ:110
قُلْ إِنَّمَآ أَنَا۠ بَشَرٌ مِّثْلُكُمْ يُوحٰىٓ إِلَىَّ أَنَّمَآ إِلٰهُكُمْ إِلٰهٌ وٰحِدٌ ۖ فَمَن كَانَ يَرْجُوا لِقَآءَ رَبِّهِۦ فَلْيَعْمَلْ عَمَلًا صٰلِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِۦٓأَحَدًۢا
* প্রথমত নেক আমলের কথা বলা হয়েছে,মসজিদে ,মাহফিলে,তাবলিগ গেছেন নেক হয়ে গেছে,হক কথা বলা,সৎ কাজের আদেশ,ভাল পরামর্শ,সত্যর শাক্ষী,দ্বীনের পক্ষে স্লুগান দিছেন,সুবহানাল্লাহ বলছেন নেক হয়ে গেছে, 50:ক্বা-ফ:18
مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
* প্রতিটি মূহর্ত নেক পরিবেশে থাকা, জ্বিহবাকে যিকির দ্বারা নারাচারা রাখা
* দু’টি কলেমা (বাণী) রয়েছে, যেগুলো দয়াময় আল্লাহ্র কাছে অতি প্রিয়, উচ্চারনে খুবই সহজ,বুখারী-৭৫৬৩
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم كَلِمَتَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيمِ
* আলী রা: থেকে বর্নিত,একবার গম পেষার যাঁতা ঘুরানোর কারণে ফাতেমাহ (রাঃ) এর হাতে ফোস্কা পড়ে গেল।সহিহ বুখারী ৬৩১৮
فَجَلَسَ بَيْنَنَا حَتَّى وَجَدْتُ بَرْدَ قَدَمَيْهِ عَلَى صَدْرِي
* দ্বিতীয়ত্ব বন্দগীর ক্ষেত্রে কাউকে শরীক না করাـ10:ইউনুস:106
وَلَا تَدْعُ مِن دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُكَ وَلَا يَضُرُّكَ ۖ فَإِن فَعَلْتَ فَإِنَّكَ إِذًا مِّنَ الظّٰلِمِينَ
* নাস্তিক এক আল্লাহ মানবে দুরের কথা কয় আল্লাহ বলতে কিছুই নাই, আবু হানিফার সাথে নাস্তিকের বাহাস
_____________
24-রবের সাথে সাক্ষাতের প্রত্যাশী
* যে তার রবের সাক্ষাতের প্রত্যাশী তার সৎকাজ করা উচিত এবং বন্দেগীর ক্ষেত্রে নিজের রবের সাথে কাউকে শরীক করা উচিত নয়।18:আল-কাহাফ:110
قُلْ إِنَّمَآ أَنَا۠ بَشَرٌ مِّثْلُكُمْ يُوحٰىٓ إِلَىَّ أَنَّمَآ إِلٰهُكُمْ إِلٰهٌ وٰحِدٌ ۖ فَمَن كَانَ يَرْجُوا لِقَآءَ رَبِّهِۦ فَلْيَعْمَلْ عَمَلًا صٰلِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِۦٓ أَحَدًۢا
হে মুহাম্মাদ! বলো, আমি তো একজন মানুষ তোমাদেরই মতো, আমার প্রতি অহী করা হয় এ মর্মে যে, এক আল্লাহ তোমাদের ইলাহ, কাজেই যে তার রবের সাক্ষাতের প্রত্যাশী তার সৎকাজ করা উচিত এবং বন্দেগীর ক্ষেত্রে নিজের রবের সাথে কাউকে শরীক করা উচিত নয়।
* দু’টি কলেমা (বাণী) রয়েছে, যেগুলো দয়াময় আল্লাহ্র কাছে অতি প্রিয়, উচ্চারনে খুবই সহজ,সহিহ বুখারী, হাদিস নং ৭৫৬৩
أَحْمَدُ بْنُ إِشْكَابٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم كَلِمَتَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيمِ
আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ দু’টি কলেমা (বাণী) রয়েছে, যেগুলো দয়াময় আল্লাহ্র কাছে অতি প্রিয়, উচ্চারনে খুবই সহজ (আমলের) পাল্লায় অত্যন্ত ভারী। (বাণী দু’টি হচ্ছে), সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান্নাল্লাহিল আযীম’—আমরা আল্লাহ্ তা’আলার প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করছি, মহান আল্লাহ্ অতীব পবিত্র।(আধুনিক প্রকাশনী- ৭০৪২, ইসলামিক ফাউন্ডেশন- ৭০৫৩)
সহিহ বুখারী, হাদিস নং ৭৫৬৩
হাদিসের মান: সহিহ হাদিস
* মুখের কথার ওজন হবে এমন কথা বলা যে কথায় নেক হবে,হক কথা বলা,সৎ কাজের আদেশ,ভাল পরামর্শ,সত্যর শাক্ষী,দ্বীনের পক্ষে স্লুগান, 50:ক্বা-ফ:18
مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
এমন কোন শব্দ তার মুখ থেকে বের হয় না যা সংরক্ষিত করার জন্য একজন সদা প্রস্তুত রক্ষক উপস্থিত থাকে না।২১
একবার গম পেষার যাঁতা ঘুরানোর কারণে ফাতেমাহ (রাঃ) এর হাতে ফোস্কা পড়ে গেল।সহিহ বুখারী ৬৩১৮
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ، أَنَّ فَاطِمَةَ ـ عَلَيْهِمَا السَّلاَمُ ـ شَكَتْ مَا تَلْقَى فِي يَدِهَا مِنَ الرَّحَى، فَأَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم تَسْأَلُهُ خَادِمًا، فَلَمْ تَجِدْهُ، فَذَكَرَتْ ذَلِكَ لِعَائِشَةَ، فَلَمَّا جَاءَ أَخْبَرَتْهُ. قَالَ فَجَاءَنَا وَقَدْ أَخَذْنَا مَضَاجِعَنَا، فَذَهَبْتُ أَقُومُ فَقَالَ " مَكَانَكِ ". فَجَلَسَ بَيْنَنَا حَتَّى وَجَدْتُ بَرْدَ قَدَمَيْهِ عَلَى صَدْرِي فَقَالَ " أَلاَ أَدُلُّكُمَا عَلَى مَا هُوَ خَيْرٌ لَكُمَا مِنْ خَادِمٍ، إِذَا أَوَيْتُمَا إِلَى فِرَاشِكُمَا، أَوْ أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا، فَكَبِّرَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَسَبِّحَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَاحْمَدَا ثَلاَثًا وَثَلاَثِينَ، فَهَذَا خَيْرٌ لَكُمَا مِنْ خَادِمٍ ". وَعَنْ شُعْبَةَ عَنْ خَالِدٍ عَنِ ابْنِ سِيرِينَ قَالَ التَّسْبِيحُ أَرْبَعٌ وَثَلاَثُونَ.
আলী (রাঃ) থেকে বর্ণিতঃ:
একবার গম পেষার যাঁতা ঘুরানোর কারণে ফাতেমাহ (রাঃ) এর হাতে ফোস্কা পড়ে গেল। তখন তিনি একটি খাদিম চেয়ে নেয়ার উদ্দেশ্যে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) -এর কাছে এলেন। কিন্তু তিনি তাঁকে পেলেন না। তখন তিনি আসার উদ্দেশ্যটি 'আয়িশাহ (রাঃ) -এর নিকট ব্যক্ত করে গেলেন। এরপর তিনি যখন গৃহে ফিরলেন তখন 'আয়িশাহ (রাঃ) এ বিষয়টি তাঁকে জানালেন। তারপর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাদের কাছে এমন সময় আগমন করলেন যখন আমরা বিশ্রাম গ্রহণ করেছি। তখন আমি উঠতে চাইলে তিনি বললেনঃ নিজ স্থানেই অবস্থান কর। তারপর আমাদের মাঝখানেই তিনি এমনিভাবে বসে গেলেন যে, আমি তার দু'পায়ের শীতল স্পর্শ আমার বুকে অনুভব করলাম। তিনি বললেনঃ আমি কি তোমাদের এমন একটি 'আমাল বলে দেব না, যা তোমাদের জন্য একটি খাদিমের চেয়েও অনেক অধিক উত্তম। যখন তোমরা শয্যা গ্রহণ করতে যাবে, তখন তোমারা আল্লাহু আকবর ৩৩ বার, সুবহানাল্লাহ ৩৩ বার, আল্হামদু লিল্লাহ ৩৩ বার পড়বে। এটা তোমাদের জন্য একটি খাদিমের চেয়েও অনেক অধিক কল্যাণকর। ইবনু সীরীন (রহঃ) বলেনঃ তাসবীহ হলো ৩৪ বার।(আধুনিক প্রকাশনী- ৫৮৭৩,ইসলামিক ফাউন্ডেশন- ৫৭৬৬)
সহিহ বুখারী, হাদিস নং ৬৩১৮
হাদিসের মান: সহিহ হাদিস
10:ইউনুস:106
وَلَا تَدْعُ مِن دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُكَ وَلَا يَضُرُّكَ ۖ فَإِن فَعَلْتَ فَإِنَّكَ إِذًا مِّنَ الظّٰلِمِينَ
আর আল্লাহকে বাদ দিয়ে এমন কোন সত্তাকে ডেকো না, যে তোমার না কোন উপকার করতে না ক্ষতি করতে পারে। যদি তুমি এমনটি করো তাহলে জালেমদের দলভুক্ত হবে।
* নাস্তিক এক আল্লাহ মানবে দুরের কথা কয় আল্লাহ বলতে কিছুই নাই, আবু হানিফার সাথে নাস্তিকের বাহাস
* (নাস্তিকের সাথে তর্কযুদ্ধ)
অনেক অনেক দিন আগের ঘটনা ৷ এক দেশে বাস করত
এক নাস্তিক সে ছিল বড়ই অহংকারী | নিজেকে সে
মহাজ্ঞানী মনে করত | একদিন সে ঘোষনা করল এই
জগতের কোন সৃষ্টিকর্তা নেই এটি প্রমাণিত |
সুতরাং
কে আছো আমার সাথে বিতর্ক করে প্রমান করবে
জগতের সৃষ্টকর্তা আছে | আর তিনি সবকিছু সৃষ্টি
করেছন | নাস্তিক মনে মনে ভাবল আমার এই
চ্যালেঞ্জ কেউ গ্রহণ করবে না |আর মুসলমানরা
আসলে আমি তাদের অনায়াসে হারিয়ে দেব | সারা
দেশে খবর ছড়িয়ে পরল | মুসলমানদের থেকে
চ্যালেঞ্জ গ্রহন করলেন ইমাম আবু হানিফা | দিন
তারিখ ধার্য করা হল, ২দিন পর ঐ স্থানে বিতর্ক
অনুষ্ঠিত হবে | নির্দিষ্ট সময়ে দলে দলে লোক জমা
হতে থাকে আল্লাহর অস্তিত্ব আছে কি নেই? এই
বিতর্ক অনুষ্ঠান শুনতে আর মুসলমানদের অস্তিত্ব
রক্ষা করতে ৷ ঠিক সময়ে শাস্তির গ্রন্থের বিশাল
ভাণ্ডার নিয়ে | এবং ভাবছে আজ মুসলমানদের
নাজেহাল করে ছাড়বে | নির্দিষ্ট সময় হয়ে গেছে
কিন্তু ইমাম সাহেব এখনো আসছেন না | সবার চোখে
মুখে চিন্তার ছাপ আর নাস্তিকের চেহারায়
বিজয়ের
হাসি | সে ভাবছে ইমাম সাহেব পরাজয়ের লজ্জায়
পালিয়েছে ৷ তাই সে সভাপতি কে তার কথা ঘোষনা
করতে বলছে | আর মুসলমানরা লজ্জায় ও পরাজয়ের
আশংকায় প্রায় শেষ | এমন সময় দেখা যাচেছ ইমাম
আবু হানিফা আসছেন | নাস্তিক তাচ্ছিল্যের সুরে
বলে ইমাম সাহেব পরাজয়ের ভয়ে লুকিয়ে ছিলেন
বুঝি | ইমাম সাহেব বলেন ভাই আমি ঠিক সময়ে
আসতাম কিন্তু আমার বাড়ীর পাশে বিশাল নদী |
নদী
পার হয়ে আসতে হয় কিন্তু যখন আসব দেখি কোন
নৌকা আর মাঝি নেই | তাই আমি নৌকার অপেক্ষা
করতে থাকি | এতে অনেক সময় চলে যায় | এরপর
হঠাৎ
দেখি একটি গাছ কেটে পড়ে যায় আর নিজে নিজে
কেটে তক্তা হতে থাকে | শেষে আপনাআপনি
জোড়া
লেগে নৌকা হয়ে যায়| অতপর আমি নৌকা চরে বসি
আর নৌকা নিজে নিজে আমাকে পার করে দেয় |
নাস্তিক এই কথা শুনে হাসতে হাসতে খুন | বলে ইমাম
সাহেব আপনাকে বুদ্ধিমান মনে করি ছিলাম কিন্তু
পরাজয়ের ভয়ে আপনি এমন আজগবি কাহিনী
শুনালেন?? ইমাম বললেন ভাই সত্যি কথা | নাস্তিক
এবার রেগে গিয়ে বলে রাখেন মিয়া! নৌকা কি
এমনি এমনি হতে পারে? আবার আপনাকে পার করে
দিল | ফাজলামোর জায়গা পান না | তখন ইমাম
সাহেব
বলেন যদি এই সামান্য একটি নৌকা নিজে নিজে
না
হতে পারে! তাহলে এই সুবিশাল আকাশ এই কোটি
কোটি গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত | কোটি কোটি
মানুষ
কারো সাথে কারো চেহারার মিল নেই, এমনিতে
একা একাই সৃষ্টি হয়ে গেল?? নাস্তিক এই জবাব শুনে
একদম চুপ হয়ে গেল | আর মুসলমানরা বিজয়ের
তাকবীর
দিতে লাগল |
নারায়ে তাকবীর (আল্লাহু আকবার)
No comments