179 কবিরা গুনাহ মন্দ ধারনা সন্দেহ প্রবণতা ভালো নয়
179 কবিরা গুনাহ মন্দ ধারনা সন্দেহ প্রবণতা ভালো নয়
* কুরআন এবং হাদিসে মানুষের প্রতি খারাপ বা মন্দ ধারণা পোষণকে গোনাহের কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন-
49:আল-হুজুরাত:12
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِیْرًا مِّنَ الظَّنِّ٘ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ وَّ لَا تَجَسَّسُوْا وَ لَا یَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًاؕ اَیُحِبُّ اَحَدُكُمْ اَنْ یَّاْكُلَ لَحْمَ اَخِیْهِ مَیْتًا فَكَرِهْتُمُوْهُؕ وَ اتَّقُوا اللّٰهَؕ اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِیْمٌ
* আরবি ভাষা-সাহিত্য একটি প্রবাদ প্রচলিত রয়েছ- পাত্রের মাঝে যা রয়েছে তাই তো পাত্র থেকে বের হবে। আতরের পাত্রের মুখ খুললে সুগন্ধি বের হবে এবং পানি ভর্তি গ্লাস থেকে পানি বের হওয়াটাই স্বাভাবিক নিয়ম। যে মানুষের মানসিকতা যেমন তার ধারণাশক্তিও ঠিক তেমন। আলোচনা প্রসঙ্গে একটি ছোট্ট গল্প এখানে না বললেই নয়, একদিন শীতের রাতে সুবহে সাদিকের সময় একজন মুমিন বান্দা অজু করার জন্য পুকুর ঘাটে এলেন
* ধারণা হীন বিষয়ের পেছনে লেগে যেয়ো না,১৭: বনী ইসরাঈল-৩৬
وَ لَا تَقْفُ مَا لَیْسَ لَكَ بِهٖ عِلْمٌؕ اِنَّ السَّمْعَ وَ الْبَصَرَ وَ الْفُؤَادَ كُلُّ أُولَٰئِكَ كَانَ عَنْهُ مَسْـٴُـوْلًا
* ধারণা বা অনুমান নির্ভর হলো কাফির ও মুশরিকদের কাজ-৫৩: আন-নাজম-২৮
وَ مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍؕ اِنْ یَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّۚ وَ اِنَّ الظَّنَّ لَا یُغْنِیْ مِنَ الْحَقِّ شَیْــٴًـاۚ
* মোমেনের জীবন হবে সতর্কতার জীবন, সন্দেহ মূক্ত জীবন, ভালো লোকের প্রতি মন্দ ধারনামুক্ত জীবন, নবীজীর সম্পর্কে ও মন্দ ধারনা পোষণ করা যাবেনা, সুনানে আবু দাউদ-৪৯৯৪ সহিহ
عَنْ صَفِيَّةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُعْتَكِفًا فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلاً فَحَدَّثْتُهُ وَقُمْتُ فَانْقَلَبْتُ فَقَامَ مَعِي لِيَقْلِبَنِي - وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ أُسَامَةَ بْنِ زَيْدٍ - فَمَرَّ رَجُلاَنِ مِنَ الأَنْصَارِ فَلَمَّا رَأَيَا النَّبِيَّ صلى الله عليه وسلم أَسْرَعَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " عَلَى رِسْلِكُمَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَىٍّ " . قَالاَ سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ " إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنَ الإِنْسَانِ مَجْرَى الدَّمِ فَخَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا " أَوْ قَالَ " شَرًّا
* আল্লাহ তাআলা সম্পর্কে সুধারণা রাখা মুমিনের জন্য এক গুরুত্বপূর্ণ বিষয়
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ اللهُ تَعَالَى أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي وَإِنْ ذَكَرَنِي فِي مَلاَ ذَكَرْتُهُ فِي مَلاَ خَيْرٍ مِنْهُمْ وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً
* কুর’আনে আদম আ সৃষ্টির সময় ফেরেশতাদের সাথে আল্লাহর কথোপকথন জানা যায়– ফেরেশতাগণ ধারণা করে বলেছিল যে, আপনি কি পৃথিবীতে এমন কাউকে নিযুক্ত করতে চান যে সেখানকার ব্যবস্থাপনাকে বিপর্যস্থ করবে এবং রক্তপাত করবে?বাক্বারাহ-৩০
وَ اِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓئِكَةِ اِنِّیْ جَاعِلٌ فِی الْاَرْضِ خَلِیْفَةًؕ قَالُوْۤا اَتَجْعَلُ فِیْهَا مَنْ یُّفْسِدُ فِیْهَا وَ یَسْفِكُ الدِّمَآءَۚ وَ نَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَ نُقَدِّسُ لَكَؕ قَالَ اِنِّیْۤ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ
وَ عَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلٰٓئِكَةِۙ فَقَالَ اَنْۢبِـُٔوْنِیْ بِاَسْمَآءِ هٰۤؤُلَآءِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ
قَالَ یٰۤاٰدَمُ اَنْۢبِئْهُمْ بِاَسْمَآئِهِمْۚ فَلَمَّاۤ اَنْۢبَاَهُمْ بِاَسْمَآئِهِمْۙ قَالَ اَلَمْ اَقُلْ لَّكُمْ اِنِّیْۤ اَعْلَمُ غَیْبَ السَّمٰوٰتِ وَ الْاَرْضِۙ وَ اَعْلَمُ مَا تُبْدُوْنَ وَ مَا كُنْتُمْ تَكْتُمُوْنَ
এই বক্তব্যের মধ্য দিয়ে আল্লাহ্পাক জানিয়ে দিলেন- যে বিষয়ে প্রকৃত জ্ঞান নেই সে বিষয়ে শুধু সন্দেহ করে বক্তব্য দেয়া বা মন্তব্য করার কোন সুযোগ নেই।ফেরেশতাগণ পরবর্তীতে তাদের এরূপ ধারণার জন্য অনুতপ্ত হন। ইরশাদ হয়েছে-বাক্বারাহ-৩২
قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَاۤ اِلَّا مَا عَلَّمْتَنَاؕ اِنَّكَ اَنْتَ الْعَلِیْمُ الْحَكِیْمُ
______________
* ধারণা চার প্রকার আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারকগণ চার প্রকারের ধারণার কথা বলেছেন।
প্রথমত- আল্লাহ্, তাঁর রাসূল (সাঃ) এবং ঈমানদারদের ব্যাপারে ভাল ধারণা পোষণ করা অত্যন্ত পছন্দনীয়।
দ্বিতীয়ত- বিচারক রায় দেয়ার সময় ধারণার ভিত্তিতেই রায় দেন। তিনি ঘটনার সময় সংশ্লিষ্ট স্থানে উপস্থিত ছিলেন না বিধায় দুই পক্ষের সাক্ষ্য-প্রমাণ যাচাই করে তার যেদিকে মন সায় দেয় সেদিকেই রায় দেন। এমন ধারণা জায়েজ।
তৃতীয়ত- কোন ব্যক্তি, গোষ্ঠী বা দলের দৈনন্দিন আচার-আচরণ, কর্মসূচী ও কর্মপদ্ধতির মাধ্যমে যদি এমন বিষয় ফুটে উঠে যার ভিত্তিতে ভাল ধারণার কোন যুক্তি থাকতে পারেনা তবে এমন ক্ষেত্রে খারাপ ধারণা পোষণ করা নির্দিষ্ট সীমাতে বৈধ। তবে বৈধ খারাপ ধারণা পোষণের চূড়ান্ত সীমা হচ্ছে তার সম্ভাব্য দুষ্কৃতি থেকে রক্ষা পাওয়ার জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। নিছক ধারণার ভিত্তিতে আরো অগ্রসর হয়ে তার বিরুদ্ধে কোন তৎপরতা চালানো ঠিক নয়।
চতুর্থত- এই প্রকার ধারণাটি মূলত হারাম।তা হল- বিনা কারণে কারো প্রতি সন্দেহবশত খারাপ ধারণা পোষণ করা। কারো ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে গিয়ে খারাপ ধারণা নিয়েই শুরু করা অনুচিত। কিংবা এমন লোকদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা যাদের বাহ্যিক চাল-চলন ও ব্যবহার সৎ মানুষের সাক্ষ্য বহন করে। কোন লোকের ব্যাপারে যদি ভাল-মন্দের দিকটি সমান সমান হওয়ার সম্ভাবনা থাকে তবে তার সম্পর্কেও খারাপ ধারণা পোষণ নাজায়েজ। সন্দেহের বশবর্তী হয়ে কারো প্রতি খারাপ ধারণা পোষণ করার ব্যপারে ইসলামে কঠিনভাবে নিষেধ করা হয়েছে।
* উম্মুল মু’মিমীন সাফিয়্যাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) ই’তিকাফ অবস্থায় ছিলেন। এক রাতে আমি তাঁর সাথে দেখা করতে তাঁর নিকট গেলাম। কথাবার্তা শেষ করে আমি ফিরে আসার জন্য দাঁড়ালে তিনিও আমাকে এগিয়ে দিতে দাঁড়ালেন। তার (সাফিয়া (রাঃ)) বসবাসের স্থান ছিল উসামা ইবনু যায়িদ (রাঃ)-এর ঘর (সংলগ্ন)।এ সময় আনসার গোত্রের দুই ব্যক্তি যাচ্ছিলেন। তারা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখে দ্রুত চলে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তোমরা থামো! ইনি (আমার স্ত্রী) সাফিয়্যাহ বিনতু হুয়াই। তারা দু’জনে বললেন, “সুবহানাল্লাহ! হে আল্লাহর রাসূল! রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ শয়তান মানুষের মধ্যে রক্তের মত চলাচল করে। তাই আমার ভয় হচ্ছিল যে, সে তোমাদের দু’জনের মনে মন্দ কিছু নিক্ষেপ করবে।সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৯৯৪ হাদিসের মান: সহিহ হাদিস সহিহ,মুসলিম-৫৫৭১ সহিহ
* আরবি ভাষা-সাহিত্য একটি প্রবাদ প্রচলিত রয়েছ- পাত্রের মাঝে যা রয়েছে তাই তো পাত্র থেকে বের হবে। আতরের পাত্রের মুখ খুললে সুগন্ধি বের হবে এবং পানি ভর্তি গ্লাস থেকে পানি বের হওয়াটাই স্বাভাবিক নিয়ম। যে মানুষের মানসিকতা যেমন তার ধারণাশক্তিও ঠিক তেমন। আলোচনা প্রসঙ্গে একটি ছোট্ট গল্প এখানে না বললেই নয়, একদিন শীতের রাতে সুবহে সাদিকের সময় একজন মুমিন বান্দা অজু করার জন্য পুকুর ঘাটে এলেন । একই সময় এক চোর ব্যক্তি চুরি শেষে হাত মুখ ধুয়ে ফ্রেস হতে এলো। মুমিন বান্দা চোর ব্যক্তিকে দেখে ভাবলেন- ভেবেছিলাম এমন শীতের রাতে আমি বুঝি একাই ফজরের নামাজের জন্য প্রস্তুত হচ্ছি । নাহ আল্লাহর আরো একজন বান্দাও অজু করতে এসেছেন। অপরদিকে চোর ব্যক্তি মুমিন বান্দাকে দেখে ভাবতে লাগলো- ভেবেছিলাম এমন শীতের রাতে আমি একাই বুঝি মানুষের ঘরে সিদ কাটি। নাহ, আমার চোর এই মহল্লাতে আরো রয়েছ। গল্পটি একটি কৌতুকভিত্তিক ঘটনা হলেও এর মাঝে শিক্ষা নিহিত। মানুষ তার মানসিকতার সমান বড়। মানসিকতাই একজন মানুষের প্রকৃত পরিচয়।
* সন্দেহপ্রবণতা ভালো নয়
ইরশাদ হয়েছে, ‘মুমিনরা অধিক পরিমাণে সন্দেহ করা থেকে বিরত থাকো। নিশ্চয়ই কিছু কিছু সন্দেহ পাপতুল্য।’ (সুরা হুজরাত, আয়াত : ১২)
* মিথ্যা কথা বলার পরিনাম, নিজের হাত মৃত ব্যক্তির উরুর সাথে লেগে যায় (উৎসঃ মুহাম্মাদ ইবনে যারক্বানী/ মুয়াত্তা ইমাম মালিক)
মিথ্যা কথা বলার পরিনাম একটি আজব ঘটনা!
মদীনার পার্শ্ববর্তী একটি এলাকায় একজন মহিলা
মৃত্যুবরণ করলে অপর এক মহিলা তাঁকে গোসল দিতে
লাগলেন। যে মহিলা গোসল দিচ্ছিলো,তার হাত যখন মৃত মহিলার উরুতে পৌঁছুলো, তখন সে আশে পাশে বসা ২/৪ জন মহিলাকে বলে উঠলো; ওহে আমার বোনেরা!
এই যে মহিলা আজ মৃত্যুবরণ
করেছে, তাঁর তো অমুক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিলো।গোসল প্রদানকারী মহিলা যখনি এই কথা বললো,অমনি অলৌকিকভাবে তার হাত মৃত মহিলার উরুর সাথে আটকে গেলো। ছুটানোর জন্য অনেক টানাটানি করলো, কিন্তু ছুটাতে পারলো না। বেশি জোরাজোরি করলে হাতের সাথে উরুও চলে আসতে লাগলো। এভাবে সময় অতিবাহিত হতে লাগলো। মৃত মহিলার আত্মীয় স্বজনেরা বলতে লাগলো। বিবি! দ্রুত গোসল শেষ করুন। সন্ধ্যা হয়ে আসছে। জানাযা শেষে আমাদের দাফনও করতে হবে। মহিলা বললো : আমি তো
তোমাদের মৃত মহিলাকে ছাড়তে চাই, কিন্তু সে আমাকে ছাড়তে চায় না। এভাবে রাত হয়ে গেলো আর হাতও উরুর সাথে আটকে রইলো। ভোর হলো কিন্তু এভাবেই রইলো। তখন সমস্যার জটিলতা দেখে মহিলার পরিবারের
সদস্যগণ উলামায়ে কেরামের কাছে গেলেন এবং একজন আলেমকে বললেন : মৌলভী সাহেব! একজন
মহিলা অন্যজনকে
গোসল দিচ্ছিলো, তখন তার হাত মৃত মহিলার উরুর সাথে আটকে গেছে। এখন কি করা যায়? তিনি ফতোয়া দিলেন : ছুরি দিয়ে জ্যান্ত মহিলার হাত কেটে দাও। তখন গোসল প্রদানকারী মহিলার আত্মীয়রা
বললো : আমরা আমাদের মহিলাকে ত্রুটিযুক্ত বানাতে চাই না। আমরা তার হাত কাটতে
দেবো না। সবাই অন্য মৌলভীর কাছে গেলেন। তাঁকে সবকিছু বললে তিনি বললেন :ছুরি দিয়ে মৃত মহিলার গোশত আলাদা করে দাও। তখন মৃত মহিলার আত্মীয়রা বললো : আমরা আমাদের মৃতকে খারাপ বানাতে চাই না।
এভাবে তিনদিন তিন-রাত অতিবাহিত হয়ে গেলো। প্রচণ্ড গরম ছিলো। সূর্যের তাপ ভয়াবহ রূপ ধারণ করেছিলো। ফলে দুর্গন্ধ ছড়াতে
লাগলো। আশেপাশের
অনেক এলাকায় খবর ছড়িয়ে পড়লো। সবাই ভাবলো; এখানে তো সমাধান হচ্ছে না। চলো মদীনায় যাই। সেখানে তখন ইমাম মালিক
(রহঃ) প্রধান ক্বাযীর মর্যাদায় ছিলেন। লোকেরা মালিক (রহঃ)–এর দরবারে পৌঁছে বললো,হযরত! একজন মহিলা অপর মৃত একজনকে
গোসল দিচ্ছিলো, তখন তার হাত মৃত মহিলার উরুর সাথে আটকে গেছে। ছাড়ানোই যাচ্ছে না। তিনদিন হয়ে গেছে। এখন কি ফতোয়া? ইমাম মালিক (রহঃ) বললেন,আমাকে
সেখানে নিয়ে চলো। সেখানে গেলেন এবং চাদর
দিয়ে আড়াল দেয়া
পর্দার ভেতর দাঁড়িয়ে গোসল প্রদানকারী
মহিলাকে বললেন : বিবি! যখন তোমার হাত আটকে যায় তখন তুমি কিছু বলোনি তো? মহিলা বললো : আমি তো শুধু এটুকু বলেছি :
এই যে মহিলা মৃত্যুবরণ করেছে; তার তো অমুক
পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিলো। ইমাম মালিক (রহঃ) বললেন : বিবি! তুমি যে অপবাদ দিয়েছো; এর
স্বপক্ষে নিজ চোখে
দেখেছে এমন চারজন সাক্ষী তোমার কাছে আছে কি? মহিলা বললো : না। তখন ইমাম মালিক বললেন : ঐ মহিলা তোমার সামনে স্বীয় পাপের স্বীকারোক্তি দিয়েছে কি? মহিলা বললো : না। তখন বললেন : তবে তুমি
কিসের ভিত্তিতে
অপবাদ দিলে? মহিলা বললো : আমি তো এজন্য বলে দিয়েছি যে, মৃত মহিলা কলস উঠিয়ে অমুকের
দরজার সামনে
দিয়ে যাচ্ছিলো।
একথা শুনতেই ইমাম মালিক (রহঃ) সেখানে দাঁড়িয়ে পুরো কুরআন শরীফের প্রতি দৃষ্টি দিলেন এবং বললেন, কুরআন শরীফের মধ্যে এসেছে,24: সুরা নূর-4
وَ الَّذِیْنَ یَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ یَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِیْنَ جَلْدَةً وَّ لَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا١ۚ وَ اُولٰٓئِكَ هُمُ الْفٰسِقُوْنَۙ
অর্থ-আর যারা সতী-সাধ্বী নারীর ওপর অপবাদ লাগায়, তারপর চারজন সাক্ষী আনে না, তাদেরকে আশিটি বেত্রাঘাত করো এবং তাদের সাক্ষ্য কখনো গ্রহণ করো না। তারা নিজেরাই ফাসেক। যেহেতু তুমি কোনোরূপ
প্রমাণ ছাড়া একজন মৃত মহিলার উপর অপবাদ আরোপ করেছো। আমি প্রধান ক্বাযী
হিসেবে নির্দেশ
দিচ্ছি; জল্লাদ! তাকে বেত্রাঘাত করতে শুরু করো।
জল্লাদ তাকে প্রহার করতে শুরু করলো। তাকে বেত্রাঘাত করা
হচ্ছিলো। সত্তরটি
বেত্রাঘাত মারা হলেও হাত পূর্বের মতো আটকে রইলো। পঁচাত্তরটি
বেত্রাঘাতের পরও
পূর্বের মতো রইলো। উনআশি বেত্রাঘাতের পরও
হাত উরুর সাথে আটকে রইলো।
অতঃপর যখন আশিটি বেত্রাঘাত সম্পন্ন হলো,অমনি হাত উরু থেকে এমনিতেই পৃথক হয়ে গেলো। সুবহানাল্লাহ। এই হলো মিথ্যার পরিনীতি (উৎসঃ মুহাম্মাদ ইবনে
যারক্বানী/ মুয়াত্তা
ইমাম মালিক)
No comments