195 কবিরা গুনাহ মানুষ হত্যা

 195  কবিরা গুনাহ মানুষ হত্যা


কাফেরকেও অন্যায়ভাবে হত্যা করা ইসলামী বিধান মোতাবেক বৈধ নয়। বরং একজন মানুষকে হত্যা করা মানে সকল মানুষকে হত্যা করা। তেমনিভাবে কোন মানুষকে হত্যা থেকে রক্ষা করাই হলো সকল মানুষকে জীবিত রাখার শামিল। যেমন মহান আল্লাহ বলেনঃ

( ﻣِﻦْ ﺃَﺟْﻞِ ﺫَﻟِﻚَ ﻛَﺘَﺒْﻨَﺎ ﻋَﻠَﻰ ﺑَﻨِﻲ ﺇِﺳْﺮَﺍﺋِﻴﻞَ ﺃَﻧَّﻪُ ﻣَﻦْ ﻗَﺘَﻞَ ﻧَﻔْﺴًﺎ ﺑِﻐَﻴْﺮِ ﻧَﻔْﺲٍ ﺃَﻭْ ﻓَﺴَﺎﺩٍ ﻓِﻲ ﺍﻟْﺄَﺭْﺽِ ﻓَﻜَﺄَﻧَّﻤَﺎ ﻗَﺘَﻞَ ﺍﻟﻨَّﺎﺱَ ﺟَﻤِﻴﻌًﺎ ﻭَﻣَﻦْ ﺃَﺣْﻴَﺎﻫَﺎ ﻓَﻜَﺄَﻧَّﻤَﺎ ﺃَﺣْﻴَﺎ ﺍﻟﻨَّﺎﺱَ ﺟَﻤِﻴﻌًﺎ ‏) ﺳﻮﺭﺓ ﺍﻟﻤﺎﺋﺪﺓ : (৩২)

অর্থঃ “এ কারণেই আমি বানী ইসরাঈলের প্রতি এ নির্দেশ দিয়েছি যে, যে ব্যক্তি কোন ব্যক্তিকে হত্যা করলো অন্য প্রাণের বিনিময় ব্যতীত কিংবা তার দ্বারা ভূ-পৃষ্ঠে কোন ফাসাদ বিস্তার ব্যতীত, তবে সে যেন সমস্ত মানুষকে হত্যা করে ফেললো; আর যে ব্যক্তি কোন ব্যক্তিকে রক্ষা করলো সে যেন সমস্ত মানুষকে রক্ষা করলো”। (সুরা মায়িদাহঃ ৩২ নং আয়াত)

অনুরুপভাবে পৃথিবীতে বিপর্যয় ও ফাসাদ সৃষ্টিকারী, সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনাকারী এবং অন্যায় ভাবে কোন মু’মিন, মুসলিম, শিশু, নর-নারীকে হত্যাকারীর শাস্তির বিধান মহান আল্লাহ নির্ধারণ করেছেন। এর অসংখ্য দলীল রয়েছে। যেমন আল্লাহ বলেন ঃ

( ﺇِﻧَّﻤَﺎ ﺟَﺰَﺍﺀُ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻳُﺤَﺎﺭِﺑُﻮﻥَ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺭَﺳُﻮﻟَﻪُ ﻭَﻳَﺴْﻌَﻮْﻥَ ﻓِﻲ ﺍﻟْﺄَﺭْﺽِ ﻓَﺴَﺎﺩًﺍ ﺃَﻥْ ﻳُﻘَﺘَّﻠُﻮﺍ ﺃَﻭْ ﻳُﺼَﻠَّﺒُﻮﺍ ﺃَﻭْ ﺗُﻘَﻄَّﻊَ ﺃَﻳْﺪِﻳﻬِﻢْ ﻭَﺃَﺭْﺟُﻠُﻬُﻢْ ﻣِﻦْ ﺧِﻠَﺎﻑٍ ﺃَﻭْ ﻳُﻨْﻔَﻮْﺍ ﻣِﻦَ ﺍﻟْﺄَﺭْﺽِ ﺫَﻟِﻚَ ﻟَﻬُﻢْ ﺧِﺰْﻱٌ ﻓِﻲ ﺍﻟﺪُّﻧْﻴَﺎ ﻭَﻟَﻬُﻢْ ﻓِﻲ ﺍﻟْﺂَﺧِﺮَﺓِ ﻋَﺬَﺍﺏٌ ﻋَﻈِﻴﻢٌ ‏) ﺳﻮﺭﺓ ﺍﻟﻤﺎﺋﺪﺓ : ৩৩

অর্থঃ “যারা আল্লাহর সাথে ও তাঁর রাসূলের সাথে যুদ্ধ করে, আর ভূ-পৃষ্ঠে অশান্তি সৃষ্টি করে বেড়ায় তাদের শাস্তি এটাই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলে চড়ানো হবে, অথবা বিপরীতমুখী হাত-পা (এক দিকের হাত ও অপর দিকের পা) কেটে ফেলা হবে, অথবা ভূ-পৃষ্ঠ (নিজ এলাকা) হতে বের করে দেয়া হবে। ইহা তো দুনিয়াতে তাদের জন্যে চরম অপমান, আর পরকালেও তাদের জন্যে ভীষণ শাস্তি রয়েছে”। (সুরা মায়িদাহ ঃ ৩৩ নং আয়াত)

আর কোন মু’মিন মুসলিমকে ইসলামের আইন ব্যতীত অন্যায়ভাবে হত্যা করা তো আরও মহা অপরাধ। এ প্রসঙ্গে মহান আল্লাহ আরও বলেন ঃ ( ﻭَﻣَﻦْ ﻳَﻘْﺘُﻞْ ﻣُﺆْﻣِﻨًﺎ ﻣُﺘَﻌَﻤِّﺪًﺍ ﻓَﺠَﺰَﺍﺅُﻩُ ﺟَﻬَﻨَّﻢُ ﺧَﺎﻟِﺪًﺍ ﻓِﻴﻬَﺎ ﻭَﻏَﻀِﺐَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﻟَﻌَﻨَﻪُ ﻭَﺃَﻋَﺪَّ ﻟَﻪُ ﻋَﺬَﺍﺑًﺎ ﻋَﻈِﻴﻤًﺎ ‏) ﺳﻮﺭﺓ ﺍﻟﻨﺴﺎﺀ : ৯৩

অর্থঃ “আর যে কেউ স্বেচ্ছায় কোন মু’মিনকে হত্যা করবে তার শাস্তি জাহান্নাম, সেথায় সে সর্বদাই অবস্থান করবে এবং আল্লাহ তার উপর ক্রুদ্ধ এবং তাকে অভিশপ্ত করেন এবং তার জন্যে ভীষণ শাস্তি প্রস্তুত করে রেখেছেন ”। (সুরা নিসা ঃ ৯৩ নং আয়াত)।

No comments

Powered by Blogger.