220 বান্দাহ তুমি আমার হও আমি তোমার হবো✓

 220  বান্দাহ তুমি আমার হও আমি তোমার হবো✓

*  নিন্মোক্ত আলোচনায় আল্লাহ তায়ালা আমাদের সবাইকে মানব সেবা করার কথাই বলেছেন,সুধূ মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়ো

*  আমার আদেশ নিষেধ পালনের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো,আমি আমার রহমত বরকত মাগফেরাত ও ক্ষমার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের স্বরণ করবো

فَاذْكُرُوْنِیْۤ اَذْكُرْكُمْ وَ اشْكُرُوْا لِیْ وَ لَا تَكْفُرُوْنِ۠

*  মাল্লাহুল মাওলা ফালাহুল কুল” অর্থ: আল্লাহ পাক যার হয়ে যান সবকিছু তার হয়ে যায়। এ প্রসঙ্গে আমরা একটি ঘটনা জানবো-হযরত ইব্রাহীম বিন আদহাম (রহ:)আল্লাহ পাকের খালিছ ওলী। তিনি ছিলেন বলখের বাদশাহ। যার কারণে তাকে ইব্রাহীম বিন আদহাম বলখীও বলা হয়ে থাকে।হযরত ইব্রাহীম বিন আদহাম রহ:তিনি খালিছ আল্লাহ ওয়ালা হওয়ার জন্য তার বিশাল বাদশাহী, ঐশ্বর্য সব কিছু ছেড়ে দেন। তিনি তার শায়েখ হযরত ফুযায়েল বিন আয়ায রহ: ছোহবতে(সাক্ষাতে)গিয়ে তার বায়াত গ্রহণ করেন।

তিনি তার শায়েখের ছোহবত এখতিয়ার, যিকির-ফিকির, রিয়াযত-মুশাক্কাত করে আল্লাহ পাক ও রসূলে করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নৈকট্য অর্জন করেন। একদিন তিনি নদীর পাশে বসে নিজ হাতে তার জামা সেলাই করছিলেন। এক ব্যক্তি এসে বললো- হে হযরত ইব্রাহীম বিন আদহাম রহ: আপনি আপনার বিশাল বাদশাহী ছেড়ে ছুফীয়ানা গ্রহণ করে কি পেলেন? আপনার ছেঁড়া জামা আপনার নিজেকেই সেলাই করতে হচ্ছে, হযরত ইব্রাহীম বিন আদহাম রহ: তিনি তার হাতের সুঁইটি নদীতে নিক্ষেপ করলেন এবং বললেন-হে মাছেরা! আমাকে আমার সুঁইটা দাও। একথা বলার সাথে সাথে শতশত মাছ তারা প্রত্যেকে তাদের মুখে একটি করে স্বর্ণের সুঁই নিয়ে হাজির হলো।সুবহানাল্লাহ!

 তিনি বললেন- আমাকে আমার সুঁইটা ফেরত দাও। একটি ছোট মাছ হযরত ইব্রাহীম বিন আদহাম রহ: তিনি যে সুঁইটি নিক্ষেপ করেছিলেন সেটি নিয়ে আসলো। তিনি সেটা নিলেন এবং ওই ব্যক্তিকে বললেন- আমি দুনিয়াদারী বাদশাহী ছেড়ে ছুফি হয়ে যা পেয়েছি এটা তার একটি ক্ষুদ্র, নগন্য উদাহরণ মাত্র। সুবহানাল্লাহ!

*  আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। এটিই সবচেয়ে বড় সাফল্য। ৯: আত-তওবা-৭২

رِضْوَانٌ مِّنَ اللّٰهِ اَكْبَرُ١ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ۠

*  বান্দার জন্য আল্লাহর কতো মায়া, একজন মা তার সন্তানের প্রতি যতো মায়া, বান্দার প্রতি আল্লাহর তার চেয়ে বেশি মায়া

*  আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ:তিনি বলেন, আমি রসূলুল্লাহ সা: কে বলতে শুনেছি, আল্লাহ রহমতকে একশ ভাগ করেছেন। তার মধ্যে নিরানব্বই ভাগ তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। আর পৃথিবীতে একভাগ অবতীর্ণ করেছেন। ঐ এক ভাগের কারণেই সৃষ্টজগৎ একে অন্যের উপর দয়া করে। এমনকি জন্তু তার বাচ্চার উপর থেকে পা তুলে নেয় এই ভয়ে যে, সে ব্যথা পাবে।”বুখারী- ৬০০০, মুসলিম- ৭১৪৮-৭১৫১

وَعَنْهُ  قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ   ﷺ  يَقُولُ   جَعَلَ اللهُ الرَّحْمَةَ مِئَةَ جُزْءٍ فَأمْسَكَ عَندَهُ تِسْعَةً وَتِسْعِينَ وَأنْزَلَ في الأرْضِ جُزْءاً وَاحِداً فَمِنْ ذلِكَ الجُزءِ يَتَرَاحَمُ الخَلائِقُ حَتَّى تَرْفَعَ الدَّابّةُ حَافِرَهَا عَن وَلَدِهَا خَشْيَةَ أنْ تُصِيبَهُ

* আমার সম্পর্কে আমার বান্দার ধারণা মোতাবেক আমি তার সাথে থাকি,যখন সে আমাকে স্মরণ করে। যদি সে আমাকে তার অন্তরে স্মরণ করে আমি তাকে আমার অন্তরে স্মরণ করি। যদি সে আমাকে মজলিসে স্মরণ করে আমি তাকে তাদের চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। সাথে থাকার অর্থ, তার অবস্থা জানা ও তাকে সাহায্য-সহযোগিতা করা,সহিহ হাদিসে কুদসি-২৪ বুখারি, মুসলিম, তিরমিযি ও ইব্‌ন মাজাহ  সহিহ

عَنْ أَبِي هُرَيْرَةَ -رَضِيَ اللَّهُ عَنْهُ- قَالَ: قَال رسول الله ﷺ :  يَقُولُ اللَّهُ تَعَالَى: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلَإٍ ذَكَرْتُهُ فِي مَلَإٍ خَيْرٍ مِنْهُمْ، وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا، وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا، وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَة

*   আল্লাহ তাঁর বান্দাদের ডাকে সাড়া দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছেন, তাঁর চোখে ঘুম নেই, তাকে স্মরণ করে কেউ মাহরুম হয়না,রাসূল সা: এক অভিযানে বের হলেন, রাসূল সা: সৈন্য দলের মধ্যে খাদ্য বন্টনের সময় সাহাবী হুদাইর রা: খাদ্য পাওয়া থেকে বঞ্চিত হয়ে যায়, রাসূল সা তাকে দিতে ভুলে গেলেন, পরিশেষে যখন খাবার আসলো, তখন তিনি বললেন

الحمد لله الذى ذكرنى من فوق عرش و من فوق سبع سموات

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তার প্রতি আমার প্রান উৎসর্গিত হোক। যিনি আমাকে তার আরশে আজিম স্বরণ করেছেন। যিনি আমাকে স্বরণ করেছেন সপ্তাকাশের ওপর।

رحم بى وجوعى رحم بى وضعفى

যিনি আমার ক্ষুৎপিপাসার উপর রহম করেছেন। আমার এই অসহায় দুর্বল অবস্থার ওপর

اللهم كما لم تنس هديرا ليجعل هديرا لا ينساك

হে আমার মাওলা আপনি যেমন হুদাইরকে ভূলেননি,হুদাইরকেও সেই তাওফীক দিন,সে যেন আপনাকে না ভূলে। তাঁর মনে যেন সব সময় আপনি সজীব থাকেন (বেহেশতী নারী,তারিক জামিল -290

*  হযরত ঈসা আঃ এর জমানায় একজন রাহেব (সন্ন্যাসী) জংগলের এক গুহায় আল্লাহর উপাসনার জন্য বসে রায়,তের বছর পর হঠাৎ এক কাক পথ ভুলে ডুকে পরলো এই গুহায় (কে সে জন-76

*  আল্লাহর সন্তুষ্টি অর্জনের কল্পনা মনের মধ্যে রাখাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির,এই ধরনের কল্পনা যাদের মধ্যে থাকবে,আস্তে আস্তে আল্লাহর কুদরত চোখের সামনে প্রকাশ পাবে

*  আল্লাহর কাছে ধনী গরীব রাখাল সবাই সমান, তিনি নজর দেন বান্দার কলবের দিকে,আল্লাহ মন দেখেন,সহিহ মুসলিম ৬৪৩৬

إِنَّ اللَّهَ لاَ يَنْظُرُ إِلَى أَجْسَادِكُمْ وَلاَ إِلَى صُوَرِكُمْ وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ ‏"‏‏ وَأَشَارَ بِأَصَابِعِهِ إِلَى صَدْرِهِ


_______________


*  হযরত ঈসা আঃ এর জমানায় একজন রাহেব (সন্ন্যাসী) জংগলের এক গুহায় আল্লাহর উপাসনার জন্য বসে যায়, নির্জনতার ভেতর সময় চলে ইবাদত-বন্দেগীতে, এই জগতের মানুষের থেকে ধীরে ধীরে পুরোপুরি আলাদা হয়ে গেলেন তিনি, একসময় ভুলে গেলেন এই পৃথিবীর কথা, নির্জন গুহার চারপাশে ঘিরে জমে  উঠলো লতাগুল্ম গাছপালা, তের বছর পর একদিন এক কাক, হঠাৎ পথ ভুলে ঢুকে পড়ল এই গুহায়, ঢুকে পড়েছে ঠিক ঐ কিন্তু বাহির হবার পথ খুঁজে পাচ্ছে না, কা কা রব বেড়েই চললো, কাকের অবস্থার চিৎকারে ধ্যান ভেঙ্গে গেল রাহে বের, দীর্ঘ তেরো বছর মুহূর্তের জন্য আল্লাহর থেকে আলাদা হয়নি, আজ কাক তার সর্বনাশ করে দিল, আল্লাহর থেকে বিচ্ছিন্ন হয়ে দিশেহারা হয়ে পড়লেন, এদিক ওদিক তাকিয়ে দেখলেন কাজটিকে, সব রাগ গিয়ে পড়ল কাকের ওপর, বিরক্তি বড়ে তাকালেন কাকের দিকে, কাকের শরীরে ধরে গেছে আগুন, ঝলসে গেছে সে। কালো পোড়া কয়লার মত কাকের দেহ কোলে এসে পড়ল রাহেবের, দিশেহারা হয়ে পড়লেন তিনি, ভয়ে দুশ্চিন্তায়। তবে কি আমার কোনো পাপ হয়ে গেল? নারাজ হয়ে গেলেন আল্লাহ তাআলা? তিনি চিৎকার করে কেঁদে উঠলেন।হে আল্লাহ একি কাণ্ড হলো। তুমি কি আমার উপর অখুশি হয়ে গেলে? তা না হলে নিরীহ কাক মারা পড়লো কেন? সর্বদা অলি বজুর্গ সন্ত্রস্ত ও তটস্থ থাকেন আল্লাহর ভয়ে। ওই যুবক রাহেব আল্লাহর ভয় দিশাহারা হয়ে গেলেন, আল্লাহ অদৃশ্য থেকে বললেন ,হে রাহেব তুমি ভয় পেয়ো না, আমি তোমার প্রতি খুশি,রাহেব কয় হে আল্লাহ পাখি পুড়ে মরলো কেন? রাহেব ভয়ার্ত কন্ঠে জিজ্ঞেস করলো। আল্লাহ বলেন হে রাহেব, তুমি যে তেরো বছর ধরে আমাকে ডেকে চলেছে, আজ আর তুমি তোমার নাই, তোমার দেখা আমারই দেখা, তুমি বিরক্তির নজরে কাককে দেখনি আমি দেখেছি, আমার গায়রাত বা প্রতাপ ছোট্ট কাক সহ্য করতে পারে নি। আগুন ধরে ঝলসে গেছে। তেরো বছর বেরিয়া ইবাদত করে এতো নৈকট্য অর্জন করেছিলেন রাহেব।সত্তর বছর কবুল ইবাদত আমাদের কোথায় পৌঁছে দিবে ভাই।

 (কে সে জন-76


*  বান্দার জন্য আল্লাহর কতো মায়া,সাথে থাকার অর্থ, তার অবস্থা জানা ও তাকে সাহায্য-সহযোগিতা করা।সহিহ হাদিসে কুদসি-২৪ বুখারি, মুসলিম, তিরমিযি ও ইব্‌ন মাজাহ  সহিহ

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ:রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “আল্লাহ তা‘আলা বলেনঃ আমার সম্পর্কে আমার বান্দার ধারণা মোতাবেক আমি।[১] আমি তার সাথে থাকি [2] যখন সে আমাকে স্মরণ করে। যদি সে আমাকে তার অন্তরে স্মরণ করে আমি তাকে আমার অন্তরে স্মরণ করি। যদি সে আমাকে মজলিসে স্মরণ করে আমি তাকে তাদের চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। যদি সে আমার নিকট এক বিঘত অগ্রসর হয় আমি তার নিকট একহাত অগ্রসর হই, যদি সে আমার নিকট একহাত অগ্রসর হয় আমি তার নিকট একবাহু অগ্রসর হই। যদি সে আমার নিকট আসে হেঁটে আমি তার নিকট যাই দ্রুত”। [বুখারি, মুসলিম, তিরমিযি ও ইব্‌ন মাজাহ]সহিহ হাদিসে কুদসি, হাদিস নং ২৪

হাদিসের মান: সহিহ হাদিস


*  আল্লাহ একশত ভাগের এক ভাগ মায়া সৃষ্টি জীবকে দিয়েছেন,

وَعَنْهُ  قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ   صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم  يَقُولُ   جَعَلَ اللهُ الرَّحْمَةَ مِئَةَ جُزْءٍ فَأمْسَكَ عَندَهُ تِسْعَةً وَتِسْعِينَ وَأنْزَلَ في الأرْضِ جُزْءاً وَاحِداً فَمِنْ ذلِكَ الجُزءِ يَتَرَاحَمُ الخَلائِقُ حَتَّى تَرْفَعَ الدَّابّةُ حَافِرَهَا عَن وَلَدِهَا خَشْيَةَ أنْ تُصِيبَهُ 

   وَفي رِوَايَةٍ   إنّ للهِ تَعَالَى مئَةَ رَحمَةٍ أنْزَلَ مِنْهَا رَحْمَةً وَاحِدَةً بَيْنَ الجِنِّ وَالإنسِ وَالبهائِمِ وَالهَوامّ فَبِهَا يَتَعَاطَفُونَ وبِهَا يَتَرَاحَمُونَ وبِهَا تَعْطِفُ الوَحْشُ عَلَى وَلَدِهَا وَأخَّرَ اللهُ تَعَالَى تِسْعاً وَتِسْعينَ رَحْمَةً يرْحَمُ بِهَا عِبَادَهُ يَوْمَ القِيَامَة   مُتَّفَقٌ عَلَيهِ 

   وَرَوَاهُ مُسلِمٌ أَيضاً مِنْ رِوَايَةِ سَلْمَانَ الفَارِسيِّ  قَالَ : قَالَ رَسُولُ اللهِ   صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم  إنَّ للهِ تَعَالَى مِئَةَ رَحْمَةٍ فَمِنْهَا رَحْمَةٌ يَتَرَاحمُ بِهَا الخَلْقُ بَيْنَهُمْ وَتِسْعٌ وَتِسعُونَ لِيَومِ القِيَامَةِ 

   وَفي رِوَايَةٍ   إنَّ اللهَ تَعَالَى خَلَقَ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالأَرْضَ مَئَةَ رَحْمَةٍ كُلُّ رَحْمَةٍ طِبَاقُ مَا بَيْنَ السَّماءِ إِلَى الأرْضِ فَجَعَلَ مِنْهَا في الأَرضِ رَحْمَةً فَبِهَا تَعْطفُ الوَالِدَةُ عَلَى وَلَدِهَا وَالوَحْشُ وَالطَّيْرُ بَعْضُهَا عَلَى بَعْض فَإذا كَانَ يَوْمُ القِيَامَةِ أَكمَلَهَا بِهذِهِ الرَّحمَةِ


উক্ত সাহাবী (রাঃ) থেকে বর্ণিতঃ:


তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, “আল্লাহ রহমতকে একশ ভাগ করেছেন। তার মধ্যে নিরানব্বই ভাগ তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। আর পৃথিবীতে একভাগ অবতীর্ণ করেছেন। ঐ এক ভাগের কারণেই সৃষ্টজগৎ একে অন্যের উপর দয়া করে। এমনকি জন্তু তার বাচ্চার উপর থেকে পা তুলে নেয় এই ভয়ে যে, সে ব্যথা পাবে।”


অন্য এক বর্ণনায় আছে, “নিশ্চয় আল্লাহর একশটি রহমত আছে, যার মধ্য হতে একটি মাত্র রহমত তিনি মানব-দানব, পশু ও কীটপতঙ্গের মধ্যে অবতীর্ণ করেছেন। ঐ এক ভাগের কারণেই (সৃষ্টজীব) একে অপরকে মায়া করে, তার কারণেই একে অন্যকে দয়া করে এবং তার কারণেই হিংস্র জন্তুরা তাদের সন্তানকে মায়া ক’রে থাকে। বাকী নিরানব্বইটি আল্লাহ পরকালের জন্য রেখে দিয়েছেন, যার দ্বারা তিনি কিয়ামতের দিন আপন বান্দাদের উপর রহম করবেন।”


এ হাদীসটিকে ইমাম মুসলিমও সালমান ফরেসী (রাঃ) থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “নিশ্চয় আল্লাহ তাআলার একশটি রহমত আছে, যার মধ্য হতে মাত্র একটির কারণে সৃষ্টিজগৎ একে অন্যের প্রতি দয়া প্রদর্শন করে। আর নিরানব্বইটি (রহমত) কিয়ামতের দিনের জন্য রয়েছে।”


অন্য এক বর্ণনায় আছে, “আল্লাহ তাআলা আসমান যমীন সৃষ্টি করার দিন একশটি রহমত সৃষ্টি করলেন। প্রতিটি রহমত আসমান ও যমীনের মধ্যস্থল পরিপূর্ণ (বিশাল)। অতঃপর তিনি তার মধ্য হতে একটি রহমত পৃথিবীতে অবতীর্ণ করলেন। ঐ একটির কারণেই মাতার সন্তানকে মায়া করে এবং হিংস্র প্রাণী ও পাখীরা একে অন্যের উপর দয়া ক’রে থাকে। অতঃপর যখন কিয়ামতের দিন হবে, তখন আল্লাহ এই রহমত দ্বারা সংখ্যা পূর্ণ করবেন।” (বুখারী ৬০০০, মুসলিম ৭১৪৮- ৭১৫১নং)

  


হাদিস সম্ভার, হাদিস নং ৪৫৩

হাদিসের মান: সহিহ হাদিস

حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ جَعَلَ اللَّهُ الرَّحْمَةَ مِائَةَ جُزْءٍ، فَأَمْسَكَ عِنْدَهُ تِسْعَةً وَتِسْعِينَ جُزْءًا، وَأَنْزَلَ فِي الأَرْضِ جُزْءًا وَاحِدًا، فَمِنْ ذَلِكَ الْجُزْءِ يَتَرَاحَمُ الْخَلْقُ، حَتَّى تَرْفَعَ الْفَرَسُ حَافِرَهَا عَنْ وَلَدِهَا خَشْيَةَ أَنْ تُصِيبَهُ ‏"‏‏.‏


আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ:তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সা:) -কে বলতে শুনেছিঃ আল্লাহ রাহমাতকে একশ’ ভাগে বিভক্ত করেছেন। তার মধ্যে নিরানব্বই ভাগ তিনি নিজের কাছে সংরক্ষিত রেখেছেন। আর পৃথিবীতে একভাগ পাঠিয়েছেন। ঐ এক ভাগ পাওয়ার কারণেই সৃষ্ট জগত পরস্পরের প্রতি দয়া করে। এমনকি ঘোড়া তার বাচ্চার উপর থেকে পা উঠিয়ে নেয় এই আশঙ্কায় যে, সে ব্যথা পাবে। [৬৪২৯; মুসলিম ৪৯/৪, হাঃ ৬৪৬৯] আধুনিক প্রকাশনী- ৫৫৬৫, ইসলামিক ফাউন্ডেশন- ৫৪৬১)

  


সহিহ বুখারী, হাদিস নং ৬০০০

হাদিসের মান: সহিহ হাদিস


*  আমি বান্দাহর হয়ে যাই যদি বান্দাহ আমার হয়, রাসূল সা: এক অভিযানে বের হলেন,  মদিনায় চলছে তখন অর্থনৈতিক সংকট প্রায় দুর্ভিক্ষের মত অবস্থা। সৈন্য দলের জন্য রসদপত্র নেই বললেই চলে। নামমাত্র পথ পাথেয় স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম প্রত্যেক সৈন্য কে বন্টন করে দিলেন। কিন্তু সাহাবী হুদাইর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কিছুই পেলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম তাকে দিতে ভুলে গেলেন। কিন্তু হুদাইর রাঙদিয়াল্লাহু তা'আলা আনহু এসে বললেন না ইয়া রাসুল আল্লাহ আমাকে তো রসদপত্র কোন কিছুই দেওয়া হয়নি। একথা বললে যদি রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম বিরক্ত হন। তিনি যদি কষ্ট পান। তিনি চুপচাপ চলতে লাগলেন। যখন জরফ নামক মঞ্জিল অতিক্রম করলেন তখন ক্ষুধার জ্বালা টের পেলেন। বলতে লাগলেন হে আমার মাওলা আপনার নবি আমাকে দেননি আমিও এগিয়ে গিয়ে তার কাছে চাইনি। আপনি তো জানেন আমার কাছে না আছে কোন খানা, না আছে কোন দানা, আপনি আমার ক্ষুধা নিবারণের উপকরণ হয়ে যান। আপনার তাসবিহ আমার খানা-দানা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এটাই আমার খাবার। সেটাই আমার পানীয় এটাই আমার যুদ্ধের রসদপত্র। এমনকি হাতিয়ারও এ কথা বলতে বলতে তিনি পথ চলছিলেন। যাকে বলেছিলেন তিনি তো সব দেখেছিলেন। শুনেছিলেন হুদাইর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কি বলেছেন, আরশে আজিম কেঁপে উঠলো, জিব্রাইল আলাই সাল্লাম ছুটে এলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাঈল বললেন হুদাইর তো আল্লাহ কে ডাকছে তার ডাক তু আরশ কে কাঁপিয়ে দিয়েছে। তাকে তো আপনি পথ ও পাথেয় কিছুই দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এক লোককে তার কাছে এই বলে পাঠালেন যে, ওদেরকে এই জিনিসগুলো দেবে এবং ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করবে। তাকে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম আলাই সাল্লাম ভুলে গিয়েছিলেন এখন তিনি নিজেকে  তোমারকাছে পেশ করেছেন। হুদাইর রা: সৈন্যদলের প্রায় শেষ সারিতে ছিলেন,সেই লোক উটনি ছুটিয়ে তার কাছে গিয়ে জিনিসগুলো দিলো। বললো ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গিয়েছিলেন। এখন এগুলোর মাধ্যমে নিজেকে পেশ করেছেন।হুদাইর রা কৃতজ্ঞতার গভীর দৃষ্টি নিয়ে তাকালেন আকাশের দিকে আবেগ রুদ্ধ কন্ঠে বললেন

الحمد لله الذى ذكرنى من فوق عرش و من فوق سبع سموات

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তার প্রতি আমার প্রান উৎসর্গিত হোক। যিনি আমাকে তার আরশে আজিম স্বরণ করেছেন। যিনি আমাকে স্বরণ করেছেন সপ্তাকাশের ওপর।

رحم بى وجوعى رحم بى وضعفى

যিনি আমার ক্ষুৎপিপাসার উপর রহম করেছেন। আমার এই অসহায় দুর্বল অবস্থার ওপর।


রাসূল সা: সৈন্য দলের মধ্যে খাদ্য বন্টনের সময় সাহাবী হুদাইর রা: খাদ্য পাওয়া থেকে বঞ্চিত হয়ে যায়, রাসূল সা তাকে দিতে ভুলে গেলেন,(বেহেশতী নারী,তারিক জামিল -290


*  মাল্লাহুল মাওলা ফালাহুল কুল” অর্থ: আল্লাহ পাক যার হয়ে যান সবকিছু তার হয়ে যায়। এ প্রসঙ্গে আমরা একটি ঘটনা জানবো-

হযরত ইব্রাহীম বিন আদহাম (রহ:)। আল্লাহ পাকের খালিছ ওলী। তিনি ছিলেন বলখের বাদশাহ। যার কারণে তাকে ইব্রাহীম বিন আদহাম বলখীও বলা হয়ে থাকে।

হযরত ইব্রাহীম বিন আদহাম রহ: তিনি খালিছ আল্লাহ ওয়ালা হওয়ার জন্য তার বিশাল বাদশাহী, ঐশ্বর্য সব কিছু ছেড়ে দেন। তিনি তার শায়েখ হযরত ফুযায়েল বিন আয়ায রহ: ছোহবতে(সাক্ষাতে) গিয়ে তার বায়াত গ্রহণ করেন।

তিনি তার শায়েখের ছোহবত এখতিয়ার, যিকির-ফিকির, রিয়াযত-মুশাক্কাত করে আল্লাহ পাক ও রসূলে করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নৈকট্য অর্জন করেন। একদিন তিনি নদীর পাশে বসে নিজ হাতে তার জামা সেলাই করছিলেন। এক ব্যক্তি এসে বললো- হে হযরত ইব্রাহীম বিন আদহাম রহ: আপনি আপনার বিশাল বাদশাহী ছেড়ে ছুফীয়ানা গ্রহণ করে কি পেলেন? আপনার ছেঁড়া জামা আপনার নিজেকেই সেলাই করতে হচ্ছে!

হযরত ইব্রাহীম বিন আদহাম রহ: তিনি তার হাতের সুঁইটি নদীতে নিক্ষেপ করলেন এবং বললেন- হে মাছেরা! আমাকে আমার সুঁইটা দাও। একথা বলার সাথে সাথে শতশত মাছ তারা প্রত্যেকে তাদের মুখে একটি করে স্বর্ণের সুঁই নিয়ে হাজির হলো।সুবহানাল্লাহ!

 তিনি বললেন- আমাকে আমার সুঁইটা ফেরত দাও। একটি ছোট মাছ হযরত ইব্রাহীম বিন আদহাম রহ: তিনি যে সুঁইটি নিক্ষেপ করেছিলেন সেটি নিয়ে আসলো। তিনি সেটা নিলেন এবং ওই ব্যক্তিকে বললেন- আমি দুনিয়াদারী বাদশাহী ছেড়ে ছুফি হয়ে যা পেয়েছি এটা তার একটি ক্ষুদ্র, নগন্য উদাহরণ মাত্র। সুবহানাল্লাহ!


পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক ইরশাদ করেন- রিদ্বওয়ানু মিনাল্লাহি আকবর। আল্লাহ পাকের সন্তুষ্টিই সবচেয়ে বড়।

আসুন আমরা সকলেই আল্লাহ পাকের সন্তুষ্টি,  নৈকট্য তথা ও তার হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হাছিলের কোশেশে নিয়োজিত হই। আমীন!

*  আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। এটিই সবচেয়ে বড় সাফল্য। ৯: আত-তওবা,:আয়াত: ৭২

وَعَدَ اللّٰهُ الْمُؤْمِنِیْنَ وَ الْمُؤْمِنٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا وَ مَسٰكِنَ طَیِّبَةً فِیْ جَنّٰتِ عَدْنٍ١ؕ وَ رِضْوَانٌ مِّنَ اللّٰهِ اَكْبَرُ١ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ۠


এ মুমিন পুরুষ ও নারীকে আল্লাহ‌ প্রতিশ্রুতি দিয়েছেন, তাদেরকে তিনি এমন বাগান দান করবেন যার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহমান হবে এবং তারা তার মধ্যে চিরকাল বাস করবে। এসব চির সবুজ বাগানে তাদের জন্য থাকবে বাসগৃহ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। এটিই সবচেয়ে বড় সাফল্য।

No comments

Powered by Blogger.