238 আরশে স্থান পাবে সে দুই ব্যক্তি যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরকে ভালবাসে ও পরস্পর মিলিত হয় এবং এ জন্যই পরস্পর বিচ্ছিন্ন হয়

 238  আরশে স্থান পাবে সে দুই ব্যক্তি যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরকে ভালবাসে ও পরস্পর মিলিত হয় এবং এ জন্যই পরস্পর বিচ্ছিন্ন হয়


 সহিহ বুখারী-২২৭০ সহিহ

1..আল্লাহর সন্তুষ্টির জন্য অপর মুসলিমের প্রতি ভালবাসা পোষনকারী  আল্লাহর বন্ধু ✓

*  আল্লাহর অলিদের পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন 10:ইউনুস:62

أَلَآ إِنَّ أَوْلِيَآءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ - 

*  ঈমানের স্বাদ পাবে তিনটি গুন থাকলে,বুখারী-২১

عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ"‏ ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ -- مَنْ كَانَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا،-- وَمَنْ أَحَبَّ عَبْدًا لاَ يُحِبُّهُ إِلاَّ لِلَّهِ،-- وَمَنْ يَكْرَهُ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ بَعْدَ إِذْ أَنْقَذَهُ اللَّهُ، كَمَا يَكْرَهُ أَنْ يُلْقَى فِي النَّارِ- 

*  যারা নিসার্থে অপর মুসলমান ভাইকে ভালবাসে আল্লাহ তাদের ভালবাসেন-দুরের হোক-মুয়াত্তা ইমাম মালিক-১৭২১

عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ أَنَّهُ قَالَ دَخَلْتُ مَسْجِدَ دِمَشْقَ فَإِذَا فَتًى شَابٌّ بَرَّاقُ الثَّنَايَا -- وَإِذَا النَّاسُ مَعَهُ إِذَا اخْتَلَفُوا فِي شَيْءٍ أَسْنَدُوا إِلَيْه ِ   وَصَدَرُوا عَنْ قَوْلِهِ    فَسَأَلْتُ عَنْهُ    فَقِيلَ هَذَا مُعَاذُ بْنُ جَبَلٍ    فَلَمَّا كَانَ الْغَدُ هَجَّرْتُ فَوَجَدْتُهُ قَدْ سَبَقَنِي بِالتَّهْجِيرِ    وَوَجَدْتُهُ يُصَلِّي قَالَ فَانْتَظَرْتُهُ حَتَّى قَضَى صَلَاتَهُ   ثُمَّ جِئْتُهُ مِنْ قِبَلِ وَجْهِهِ   فَسَلَّمْتُ عَلَيْهِ ثُمَّ قُلْتُ    وَاللهِ إِنِّي لَأُحِبُّكَ لِلَّهِ    فَقَالَ أَاللهِ فَقُلْتُ أَاللهِ    فَقَالَ أَاللهِ فَقُلْتُ أَاللهِ   فَقَالَ أَاللهِ فَقُلْتُ أَاللهِ قَالَ فَأَخَذَ بِحُبْوَةِ رِدَائِي فَجَبَذَنِي إِلَيْهِ   وَقَالَ أَبْشِرْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ َﷺ يَقُولُ قَالَ اللهُ تَبَارَكَ وَتَعَالَى وَجَبَتْ مَحَبَّتِي لِلْمُتَحَابِّينَ فِيَّ   وَالْمُتَجَالِسِينَ فِيَّ     وَالْمُتَزَاوِرِينَ فِيَّ    وَالْمُتَبَاذِلِينَ فِيَّ-

*  আল্লাহর জন্য পরস্পর ভালবাসবে সেদিন আরশের ছায়ায় তাদের স্থান, সহিহ বুখারী-২২৭০

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ‏"‏ سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ الإِمَامُ الْعَادِلُ وَشَابٌّ نَشَأَ بِعِبَادَةِ اللَّهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ ‏.‏ وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لاَ تَعْلَمَ يَمِينُهُ مَا تُنْفِقُ شِمَالُهُ وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ ‏"‏ ‏.

*  কিয়ামতের দিন আল্লাহ ডাক দিয়া বলবেন, মুসলিম, কিতাবুল বিররি ওয়াস-সিলাহ, হাদিস নং৪৬৫৫-

إِنَّ اللَّهَ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ أَيْنَ الْمُتَحَابُّونَ بِجَلَالِي-- الْيَوْمَ أُظِلُّهُمْ فِي ظِلِّي يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلِّي-

*  আল্লাহর জন্য ভালবাসা পোষনকারী আল্লাহর বন্ধু, নবী এবং শহীদগণও ঈর্ষান্বিত হবে তাদের সম্মান দেখে-সুনানে আবু দাউদ, হাদিস নং ৩৫২৭

أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، قَالَ قَالَ النَّبِيُّ ﷺ ‏"‏ إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ لأُنَاسًا مَا هُمْ بِأَنْبِيَاءَ وَلاَ شُهَدَاءَ يَغْبِطُهُمُ الأَنْبِيَاءُ وَالشُّهَدَاءُ يَوْمَ الْقِيَامَةِ بِمَكَانِهِمْ مِنَ اللَّهِ تَعَالَى ‏"‏ ‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ تُخْبِرُنَا مَنْ هُمْ ‏.‏ قَالَ‏"‏ هُمْ قَوْمٌ تَحَابُّوا بِرُوحِ اللَّهِ عَلَى غَيْرِ أَرْحَامٍ بَيْنَهُمْ وَلاَ أَمْوَالٍ يَتَعَاطَوْنَهَا فَوَاللَّهِ إِنَّ وُجُوهَهُمْ لَنُورٌ وَإِنَّهُمْ عَلَى نُورٍ لاَ يَخَافُونَ إِذَا خَافَ النَّاسُ وَلاَ يَحْزَنُونَ إِذَا حَزِنَ النَّاسُ ‏"‏ ‏.‏ وَقَرَأَ هَذِهِ الآيَةَ ‏{‏ أَلاَ إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ-

*  এক গ্রামে তার মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে-

সহিহ মুসলিম, হাদিস নং ৬৪৪৩

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ﷺ"‏ أَنَّ رَجُلاً زَارَ أَخًا لَهُ فِي قَرْيَةٍ أُخْرَى فَأَرْصَدَ اللَّهُ لَهُ عَلَى مَدْرَجَتِهِ مَلَكًا فَلَمَّا أَتَى عَلَيْهِ قَالَ أَيْنَ تُرِيدُ قَالَ أُرِيدُ أَخًا لِي فِي هَذِهِ الْقَرْيَةِ‏.‏ قَالَ هَلْ لَكَ عَلَيْهِ مِنْ نِعْمَةٍ تَرُبُّهَا قَالَ لاَ غَيْرَ أَنِّي أَحْبَبْتُهُ فِي اللَّهِ عَزَّ وَجَلَّ ‏.‏ قَالَ فَإِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكَ بِأَنَّ اللَّهَ قَدْ أَحَبَّكَ كَمَا أَحْبَبْتَهُ فِيهِ-

*  পরস্পরের প্রতি কি ভালবাসা,ইয়ারমুকের যুদ্ধে খাদীজা (রাঃ)এর চাচাতো ভাই বলেন এক সাহাবী পানি পানি বলে চিৎকার করতেছিল,

*  যাদের প্রশংসা আল্লাহ নিজে করেছেন-59:আল-হাশর:9

وتُوا وَيُؤْثِرُونَ عَلٰىٓ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ۚ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِۦ فَأُولٰٓئِكَ هُمُ الْمُفْلِحُونَ--

ارحموا من في الارض يرحمكم من في السماء

---------------------


*  ঈমানের স্বাদ পাবে তিনটি গুন থাকলে,

শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ভালবাসতে হবে, নতুবা কোন ব্যক্তি ঈমানের স্বাদ পাবে না। রাসূলুল্লাহ (ﷺ) বলেন,

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ مَنْ كَانَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَمَنْ أَحَبَّ عَبْدًا لاَ يُحِبُّهُ إِلاَّ لِلَّهِ، وَمَنْ يَكْرَهُ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ بَعْدَ إِذْ أَنْقَذَهُ اللَّهُ، كَمَا يَكْرَهُ أَنْ يُلْقَى فِي النَّارِ


আনাস (রাঃ)


নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তিনটি গুণ যার মধ্যে বিদ্যমান, সে ঈমানের স্বাদ পায়- (১) যার নিকট আল্লাহ ও তাঁর রসূল অন্য সকল বস্তু হতে অধিক প্রিয় ; (২) যে একমাত্র আল্লাহরই জন্য কোন বান্দাকে ভালবাসে এবং (৩) আল্লাহ তা’আলা কুফর হতে মুক্তি প্রদানের পর যে কুফর-এ প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতোই অপছন্দ করে।


 (আধুনিক প্রকাশনীঃ ২০, ইসলামী ফাউন্ডেশনঃ ২০)


সহিহ বুখারী, হাদিস নং ২১

হাদিসের মান: সহিহ হাদিস


*  যারা নিসার্থে অপর মুসলমান ভাইকে ভালবাসে আল্লাহ তাদের ভালবাসেন-দুরের হোক-মুয়াত্তা ইমাম মালিক-১৭২১

* আবূ ইদরীস খাওলানী র 

আমি দামিশকের মসজিদে প্রবেশ করলাম মোয়ায ইবনে জাবাল


 و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ أَنَّهُ قَالَ دَخَلْتُ مَسْجِدَ دِمَشْقَ فَإِذَا فَتًى شَابٌّ بَرَّاقُ الثَّنَايَا


وَإِذَا النَّاسُ مَعَهُ إِذَا اخْتَلَفُوا فِي شَيْءٍ أَسْنَدُوا إِلَيْهِ وَصَدَرُوا عَنْ قَوْلِهِ فَسَأَلْتُ عَنْهُ فَقِيلَ هَذَا مُعَاذُ بْنُ جَبَلٍ فَلَمَّا كَانَ الْغَدُ هَجَّرْتُ فَوَجَدْتُهُ قَدْ سَبَقَنِي بِالتَّهْجِيرِ وَوَجَدْتُهُ يُصَلِّي قَالَ فَانْتَظَرْتُهُ حَتَّى قَضَى صَلَاتَهُ ثُمَّ جِئْتُهُ مِنْ قِبَلِ وَجْهِهِ فَسَلَّمْتُ عَلَيْهِ ثُمَّ قُلْتُ وَاللهِ إِنِّي لَأُحِبُّكَ لِلَّهِ فَقَالَ أَاللهِ فَقُلْتُ أَاللهِ فَقَالَ أَاللهِ فَقُلْتُ أَاللهِ فَقَالَ أَاللهِ فَقُلْتُ أَاللهِ قَالَ فَأَخَذَ بِحُبْوَةِ رِدَائِي فَجَبَذَنِي إِلَيْهِ وَقَالَ أَبْشِرْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ قَالَ اللهُ تَبَارَكَ وَتَعَالَى وَجَبَتْ مَحَبَّتِي لِلْمُتَحَابِّينَ فِيَّ وَالْمُتَجَالِسِينَ فِيَّ وَالْمُتَزَاوِرِينَ فِيَّ وَالْمُتَبَاذِلِينَ فِيَّ


আবূ ইদরীস খাওলানী (রহঃ)


আমি দামিশকের মসজিদে প্রবেশ করলাম। সেখানে জনৈক যুবককে দেখলাম, তার দাঁতগুলো অতি উজ্জ্বল সাদা (মুক্তার মতো)। তার সঙ্গে অনেক মানুষ ছিল। যখনই কোন ব্যাপারে মতবিরোধ হত, উক্ত যুবকের কথাকেই সনদ (নির্ভরযোগ্য) বলে গণ্য করা হত এবং তার কথার উপরেই চূড়ান্ত সিদ্ধান্ত হত। আমি (আবূ ইদরীস) লোকের কাছে জিজ্ঞেস করলাম, এই যুবকটি কে? তারা বলল, ইনি হলেন মুআয ইব্নু জাবাল (রাঃ)। পরদিন প্রাতঃকালে আমি (মসজিদে) যেয়ে দেখি যে, তিনি (মু‘আয ইব্নু জাবাল) আমার আগেই সেখানে পৌঁছেছেন এবং নামায পড়ছেন। আমি অপেক্ষা করতে লাগলাম। তিনি নামায আদায় শেষ করলে আমি তার সম্মুখে গিয়ে পৌঁছালাম। অতঃপর তাকে সালাম করে বললাম, আল্লাহ্‌র কসম! আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে ভালবাসি। তিনি বললেন, আল্লাহরই জন্য? আমি বললাম, হ্যাঁ, আল্লাহরই জন্যই। তিনি (পুনরায়) বললেন, আল্লাহরই জন্য? আমি বললাম, হ্যাঁ, আল্লাহরই জন্য। অতঃপর তিনি আমার চাদরের এক কোণা ধরে (আমাকে) নিজের দিকে টানলেন এবং বললেন, আনন্দিত হও! আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে শুনেছি, তিনি বলছিলেন, আল্লাহ্ তা‘আলা বলেন, আমার ভালবাসা সেই সমস্ত লোকের জন্য ওয়াজিব হয়েছে যারা আমার (সন্তুষ্টির) জন্য পরস্পর পরস্পরকে ভালবাসে, আমারই জন্য একত্রে বসে, আমারই জন্য একে অন্যের সাথে সাক্ষাৎ করে এবং আমারই জন্য একে অন্যের জন্য খরচ করে। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)


মুয়াত্তা ইমাম মালিক, হাদিস নং ১৭২১

হাদিসের মান: নির্ণীত নয়


*  আল্লাহর জন্য পরস্পর ভালবাসবে সেদিন আরশের ছায়ায় তাদের স্থান, সহিহ বুখারী-২২৭০

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، جَمِيعًا عَنْ يَحْيَى الْقَطَّانِ، - قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، - عَنْ عُبَيْدِ اللَّهِ، أَخْبَرَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ الإِمَامُ الْعَادِلُ وَشَابٌّ نَشَأَ بِعِبَادَةِ اللَّهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ ‏.‏ وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لاَ تَعْلَمَ يَمِينُهُ مَا تُنْفِقُ شِمَالُهُ وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ ‏"‏ ‏.


আবূ হুরায়রাহ্‌ (রাঃ)


নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ সাত ব্যক্তিকে আল্লাহ্‌ তা’আলা এমন একদিন (ক্বিয়ামাতের দিন) তাঁর (‘আর্‌শের) ছায়াতলে আশ্রয় দিবেন, যেদিন তাঁর ছায়া ছাড়া আর কোন ছায়া অবশিষ্ট থাকবে না। (১) ন্যায়পরায়ণ ইমাম (জনগণের নেতা), (২) ঐ যুবক, যে আল্লাহ্‌ তা’আলার ‘ইবাদাতে মশগুল থেকে বড় হয়েছে, (৩) সে ব্যক্তি, যার অন্তর মাসজিদের সাথে লেগে রয়েছে (অর্থাৎ জামা’আতের সাথে সলাত আদায়ে যত্নবান), (৪) সে দু’ব্যক্তি, যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরকে ভালবাসে ও পরস্পর মিলিত হয় এবং এ জন্যই (পরস্পর) বিচ্ছিন্ন হয়, (৫) যে ব্যক্তিকে কোন অভিজাত এবং সুন্দরী রমনী (ব্যভিচারের জন্য) আহ্বান জানায় আর তার জবাবে সে বলে, আমি আল্লাহকে ভয় করি, (৬) যে ব্যক্তি এতটা গোপনে দান করে যে, তার ডান হাত কী দান করে তা তার বাম হাত টের পায়না এবং (৭) যে ব্যক্তি একাকী বসে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ দু’টো (আল্লাহ্‌র ভয় বা ভালবাসায়) অশ্রুপাত করে। (ই.ফা. ২২৪৯, ই.সে. ২২৫০)


সহিহ বুখারী, হাদিস নং ২২৭০

হাদিসের মান: সহিহ হাদিস


*  কিয়ামতের দিন আল্লাহ ডাক দিয়া বলবেন, মুসলিম, কিতাবুল বিররি ওয়াস-সিলাহ, হাদিস নং৪৬৫৫-

إِنَّ اللَّهَ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ أَيْنَ الْمُتَحَابُّونَ بِجَلَالِي-- الْيَوْمَ أُظِلُّهُمْ فِي ظِلِّي يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلِّي-

কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমার মহত্ত্বের নিমিত্তে পরস্পর ভালবাসার সম্পর্ক স্থাপনকারীরা কোথায় ? আজ আমি তাদেরকে আমার বিশেষ ছায়ায় ছায়া দান করব। আজ এমন দিন, যে দিন আমার ছায়া ব্যতীত অন্য কোন ছায়া নেই।’’ (মুসলিম, কিতাবুল বিররি ওয়াস-সিলাহ, হাদিস নং৪৬৫৫)


*   আল্লাহর জন্য ভালবাসা পোষনকারী আল্লাহর বন্ধু, নবী এবং শহীদগণও ঈর্ষান্বিত হবে তাদের সম্মান দেখে-সুনানে আবু দাউদ, হাদিস নং ৩৫২৭

أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، قَالَ قَالَ النَّبِيُّ ﷺ ‏"‏ إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ لأُنَاسًا مَا هُمْ بِأَنْبِيَاءَ وَلاَ شُهَدَاءَ يَغْبِطُهُمُ الأَنْبِيَاءُ وَالشُّهَدَاءُ يَوْمَ الْقِيَامَةِ بِمَكَانِهِمْ مِنَ اللَّهِ تَعَالَى ‏"‏ ‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ تُخْبِرُنَا مَنْ هُمْ ‏.‏ قَالَ‏"‏ هُمْ قَوْمٌ تَحَابُّوا بِرُوحِ اللَّهِ عَلَى غَيْرِ أَرْحَامٍ بَيْنَهُمْ وَلاَ أَمْوَالٍ يَتَعَاطَوْنَهَا فَوَاللَّهِ إِنَّ وُجُوهَهُمْ لَنُورٌ وَإِنَّهُمْ عَلَى نُورٍ لاَ يَخَافُونَ إِذَا خَافَ النَّاسُ وَلاَ يَحْزَنُونَ إِذَا حَزِنَ النَّاسُ ‏"‏ ‏.‏ وَقَرَأَ هَذِهِ الآيَةَ ‏{‏ أَلاَ إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ-


‘‘নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নবীও নয় শহীদও নয়; কিয়ামতের দিন আল্লাহ তা‘আলার পক্ষ হতে তাঁদের সম্মানজনক অবস্থান দেখে নবী এবং শহীদগণও ঈর্ষান্বিত হবে। সাহাবিগণ বললেন, হে আল্লাহর রাসূল ! আমাদেরকে বলুন, তারা কারা ? তিনি বলেন, তারা ঐ সকল লোক, যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই একে অপরকে ভালবাসে। অথচ তাদের মধ্যে কোন রক্ত সম্পর্কও নেই, এবং কোন অর্থনৈতিক লেন-দেনও নেই। আল্লাহর শপথ! নিশ্চয় তাঁদের চেহারা হবে নূরানি এবং তারা নূরের মধ্যে থাকবে। যে দিন মানুষ ভীত-সন্ত্রস্ত থাকবে,সে দিন তাঁদের কোন ভয় থাকবে না। এবং যে দিন মানুষ দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, সে দিন তাঁদের কোন চিন্তা থাকবে না..।’’ (সুনানু আবী দাঊদ, কিতাবুল বুয়ূ‘, হাদিস নং ৩০৬০)

.

*  এক গ্রামে তার মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে-

সহিহ মুসলিম, হাদিস নং ৬৪৪৩

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ﷺ"‏ أَنَّ رَجُلاً زَارَ أَخًا لَهُ فِي قَرْيَةٍ أُخْرَى فَأَرْصَدَ اللَّهُ لَهُ عَلَى مَدْرَجَتِهِ مَلَكًا فَلَمَّا أَتَى عَلَيْهِ قَالَ أَيْنَ تُرِيدُ قَالَ أُرِيدُ أَخًا لِي فِي هَذِهِ الْقَرْيَةِ‏.‏ قَالَ هَلْ لَكَ عَلَيْهِ مِنْ نِعْمَةٍ تَرُبُّهَا قَالَ لاَ غَيْرَ أَنِّي أَحْبَبْتُهُ فِي اللَّهِ عَزَّ وَجَلَّ ‏.‏ قَالَ فَإِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكَ بِأَنَّ اللَّهَ قَدْ أَحَبَّكَ كَمَا أَحْبَبْتَهُ فِيهِ-

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ:


নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এক ব্যক্তি তার ভাইয়ের সাক্ষাতের জন্য অন্য এক গ্রামে গেল। আল্লাহ তা’আলা তার জন্য পথিমধ্যে একজন ফেরেশ্তা নিযুক্ত করলেন। সে ব্যক্তি যখন ফেরেশ্তার কাছে পৌছল, তখন ফেরেশতা জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাওয়ার ইচ্ছা পোষণ করেছো? সে বলল, আমি এ গ্রামে আমার এক ভাইয়ের সাথে দেখা করার জন্য যেতে চাই। ফেরেশ্তা বললেন, তার কাছে কি তোমার কোন অবদান আছে, যা তুমি আরো প্রবৃদ্ধি করতে চাও? সে বলল, না। আমি তো শুধু আল্লাহর জন্যই তাকে ভালবাসি। ফেরেশতা বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে (তাঁর দূত হয়ে) তোমার কাছে অবহিত করার জন্য এসেছি যে, আল্লাহ তোমাকে ভালবাসেন, যেমন তুমি তোমার ভাইকে তাঁরই সন্তুষ্টি অর্জনের জন্য ভালবেসেছ। (ই.ফা. ৬৩১৬, ই.সে. ৬৩৬৬)

  


সহিহ মুসলিম, হাদিস নং ৬৪৪৩

হাদিসের মান: সহিহ হাদিস


*  পরস্পরের প্রতি কি ভালবাসা,ইয়ারমুকের যুদ্ধে খাদীজা (রাঃ)এর চাচাতো ভাই বলেন এক সাহাবী পানি পানি বলে চিৎকার করতেছিল-

হাই আফসোস আজ,যে মানুষ গুলো মুসলিম সাজে সংকীর্ণ মন মানুষিকতায় ভোগে, কেমন যেন রাসুলুল্লাহ সাঃ এর যুগ টাকে সপ্নের মত কল্পনার আলোকে উড়িয়ে দেয়,এত সংকীর্ণ মন মানুষিকতা কেন?অথচ রাসুলুল্লাহ সাঃ এর সাহাবীরা (রাঃ) কোমন ছিল হাদীসের ইবারত থেকে আমরা পাই ইয়ারমুকের যুদ্ধে খাদীজা (রাঃ)এর চাচাতো ভাই বলেন এক সাহাবী পানি পানি বলে চিৎকার করতেছিল,আমিএক মস্ক পানি নিয়ে তার কাছে গেলাম, পাশ থেকে আর এক সাহাবীর চিৎকারের শব্দ এল পানি পানি, সাহাবী হাতের ইশারায় দেখালেন তার কাছে যাও,এভাবে এক এক করে আমি চতুর্থ নং সাহাবীর কাছে যখন গেলাম যেয়ে দেখি তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন,পূর্বের জনের কাছে এসে দেখি তিনিও চলে গেছেন,এভাবে প্রথম জনের কাছে এসে দেখি তিনিও আল্লার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। যে জাতীর সত্যের মাফকাঠিরা মৃত্যুর সময়ও এক ভাই অপর ভায়ের একরাম ভুলেনা, একরামের সাথে সাথে জীবন পর্যন্ত উৎস্বর্গ করে দেয়, হাই আফসোস আজ সে জাতীর মানুষ গুলো কেমন হয়ে গেল যে সামান্য সামান্য কিছু বিষয়কে কেন্দ্র করে মুসলমান মুসলমানের ইজ্জত লুন্ঠিত করতে,হানাহানি,রেশারেশি করতে দ্বিধা বোধ করেনা,আজ আমরা যারা ইসলামের উপর টিকে থাকার চেষ্টা করি (আলেম উলামা বা তাদেরকে যারা অনুসরন করেন) তিনারাই পীর মুরীদি, মিলাদ ক্বেয়াম,হাত বাধা, আমীন বলা,এতায়াতি,ওজাহাতি,নিয়ে আমরা অনেকেই আছি।বলেন মিলদ ক্বেয়াম না করলেতো বেছে গেলেন,হক্কানী শাইখের কাছেই তো এলম শিখতে হবে,হাত যেখানেই বাধেন তাতে সমস্যা কোথায়, আমীন আস্তে বা জোরে বললে নামাজ হবেনা এমন তো নয়,যেহেতু আলেমরা নবী সাঃ এর ওয়ারিস তাই দ্বীনের দায়িত্ব উলামাদের,তাদের সাথে পরামর্শ করে চললেই তো ভাল হয়,এখন আসেন সাধারন মুসলমান যিনারা আছেন তাদের পিতা মাতাকে যদি বলা হয় আপনাদের জীবনের উদ্দেশ্য কি? বলবে দেখবেন যে যে পেশায় আছে সেই বিষয় ভালভাবে থাকা আর সন্তান সন্তত্বি লেখা পড়া শিখিয়ে ডাঃ,ইন্জিনিয়ার,বানানো,আর যদি কোন যুবককে শুনেন হে যুবক তোমার জীবনের উদ্দেশ্য কি?সে দেখবেন বলবে লেখা পড়া শিখে বি সি এস ক্যাডার হওয়া,বড় চাকরি করা তারপর সুন্দরী একটা মেয়ে বিবাহ করতে পারলে আমার জীবনটা ভালভাবে কেটে যাবে,আবার কেউ বলবে আমার অমক থাকে আমেরিকা, বা অন্যান্য দেশে আমার ভিষার জন্য চেষ্টা করতেছে ভিষাটা হয়ে গেলেই আমার জীবনটা সুন্দর হয়ে যাবে,যে জাতির পিতা মাতা আর যুবকের মনে এই আশা হয় সে জাতি কখনও বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়াতে পারেনা আমি আল্লামা মামুনুল হক সাহেব (দাঃবাঃ)আলোচনা থেকে একটা ঘটনা উল্লেখ করতেছি শুনুন ১৩০০ শতাব্দী আগে সপ্তম হিজরির ঘটনা আমাদের হিন্দুস্তান তখন সিন্ধু প্রদেশ নামে পরিচিত ছিল, এ প্রদেশের দেবল রাজ্যে রাজা দাহিরের অত্যাচারী রাজত্ব কায়েম হয়েছিল, এক মুসলিম বনীক দল দেবল রাজ্য অতিক্রম করতে ছিল এসময় রাজা দাহিরের অত্যাচারী বাহিনী তাদেরকে আক্রমণ করে হত্যাযোগ্য চালিয়ে ডাকাতি করে,বাকি মুসলিমদের কে জালিমের জিন্দানখানায় বন্দী করে রাখে, তার মধ্যে এক মুসলিম যুবতী ভয়ে কম্পমান ছিলেন কখন না তার সম্মানহানী করা হয়,তার ইজ্জত নষ্ট করে দেয়,সেএই ভীতিকর পরিবেশে গোপনে একটা চিঠি লিখলেন মুসলমানদের আমীর তথা হেজাজের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের কাছে, হে মুসলমানের শাসক আমি তোমার এক নির্যাতিতা বোন সুদুর হিন্দুস্তানের দেবল রাজ্যে রাজা দাহিরের জিন্দানখানায় ইজ্জত লুন্ঠিত হওয়ার প্রহর গুনছি আর তুমি সোনার পালঙ্কে আরামের ঘুম ঘুমাচ্ছ?কাল হাশরের ময়দানে আল্লাহর নবীকে কিভাবে মুখ দেখাবে, গোপনে হাতে হাতে হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি গিয়ে পৌছালো, চিঠি পেয়ে হাজ্জাজ বিন ইউসুফের আরামের ঘুম হারাম হয়ে গেল,পায়চারী করতে শুরু করলো,বিবি বলেন আপনি ঘুমাননা কেন?তিনি বললেন হিন্দুস্তানে আমার বোন ইজ্জত হারানোর প্রহর গুনবে আর আমি এখানে আরামের ঘুম ঘুমাবো? হাশরের ময়দানে আল্লার রাসুলের সামনে মুখ দেখাব কি করে,সকাল বেলা তিনি ঘোষনা করলেন আমি হিন্দুস্তানের বন্দিদের মুক্তির জন্য সেনাবাহিনী পাঠাবো,অথচ ইতিহাস বলে হাজ্জাজ বিন ইউসুফ জালিম রাজা ছিলেন, কিন্তু তার মধ্যে এতটুকু আত্ম সম্মানবোধ ছিল যে আমার বোন অপমান হবে আর আমি চেয়ে চেয়ে দেখবো, সঙ্গে সঙ্গে ৫০০০ এর বাহিনী তৈরি করে সেনাবাহিনীর সেনাপতি বানালেন মাত্র ১৭ বছরের এক যুবককে, ইতিহাস বলে তার নাম ছিল মোহাম্মদ বিন কাসেম, তিনি সৈন্য নিয়ে দেবল রাজ্যে অভিযান চালালেন জালিম রাজা দাহিরের জিন্দানখানার কপাট ভেঙ্গে চুরমার করে দিয়ে নির্যাতিতা বোনকে মুক্ত করলেন, মুক্ত করে শাহাদাৎ আঙুলী আকাশের দিকে উত্তোলন করে বললেন قد افضیت فریدتی এর অর্থ কি?এর অর্থ তিনি বোঝাতে চেয়েছেন আমার মা আমাকে ১০মাস গর্ভে ধারণ করেছে ২ বছর বুকের দুধ পান করিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে আমার বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে একটা উদ্দেশ্য নিয়ে আমি একটা মুসলিম যুবক আমার জীবনে ১৭ টা বসন্ত আমি পার করেছি আমারও একটা উদ্দেশ্য ছিল আজ আমি যখন আমার নির্যাতিতা বোনের ইজ্জতের হেফাজত করতে পেরেছি তখন আমার মা আমার পিতা ও আমার জীবনের উদ্দেশ্য পুরন হয়ে গেল। হে মুসলিম ভাই ও বোনেরা তাদের জীবনের উদ্দেশ্য কি ছিল আর আমাদের জীবনের উদ্দেশ্য কি? একটু চিন্তা করে দেখবেন? আজ এপর্যন্তই(ত্রুটি মার্জনীয়)

*  যাদের প্রশংসা আল্লাহ নিজে করেছেন

59:আল-হাশর:9


وَالَّذِينَ تَبَوَّءُو الدَّارَ وَالْإِيمٰنَ مِن قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِى صُدُورِهِمْ حَاجَةً مِّمَّآ أُوتُوا وَيُؤْثِرُونَ عَلٰىٓ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ۚ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِۦ فَأُولٰٓئِكَ هُمُ الْمُفْلِحُونَ


(আবার তা সেই সব লোকের জন্যও) যারা এসব মুহাজিরদের আগমনের পূর্বেই ঈমান এনে দারুল হিজরাতে বসবাস করছিলো।১৭ তারা ভালবাসে সেই সব লোকদের যারা হিজরত করে তাদের কাছে এসেছে। যা কিছুই তাদের দেয়া হোক না কেন এরা নিজেদের মনে তার কোন প্রয়োজন পর্যন্ত অনুভব করে না এবং যত অভাবগ্রস্তই হোক না কেন নিজেদের চেয়ে অন্যদের অগ্রাধিকার দান করে।১৮ মূলত যেসব লোককে তার মনের সংকীর্ণতা থেকে রক্ষা করা হয়েছে তারাই সফলকাম।১৯


:::::::::::::::::::::::::::::


  ( স্বচ্ছ - النَّقِىُّ )


( أَنْقَذَهُ- তিনি তাকে বাঁচিয়েছিলেন )   (وَصَدَرُوا عَنْ قَوْلِهِ-এবং তাঁর কথাই চুরান্ত সিদ্ধান্ত হতো )

 (قَدْ سَبَقَنِي-আমার আগে )   ( بِالتَّهْجِيرِ-সেখানে পৌঁছেছেন )

( رِدَائِي- পোশাক, চাদরের এক কোনা ধরে )  ( وَالْمُتَزَاوِرِينَ- আমারই জন্য একে অন্যের সাথে সাক্ষাৎ করে )

( تزاور- একে অপরকে দেখতে আসা )     ( باذل-উদার,দাতা, আমারই জন্য একে অন্যের জন্য খরচ করে )

( َالْمُتَجَالِسِينَ- আমারই জন্য একত্রে বসে )        ( مَنْصِبٍ- স্হান )

( ذَاتُ مَنْصِب-অভিজাত )   ( نَشَأَ-বড় হয়েছে )     ( خَالِيًا-একাকি,খালি )

( فَفَاضَتْ عَيْنَاهُ- তার চোখ দু’টো (আল্লাহ্‌র ভয় বা ভালবাসায়) অশ্রুপাত করে )    ( بِمَكَانِهِمْ-তাদের সম্মান জনক অবস্হা )    ( يَغْبِطُهُمُ الْأَنْبِيَاءُ وَالشُّهَد- নবী এবং শহীদগণও ঈর্ষান্বিত হবে )

( ঈর্ষান্বিত, অন্যের প্রতি ঈর্ষা বা হিংসা পোষণ করে এমন )       

(   فَأَرْصَدَ اللَّه--আল্লাহ নিযুক্ত করলেন,)  (       তার জন্য পথিমধ্যে --مَدْرَجَتِهِ  )


يَتَعَاطَوْنَهَا- تعاط -

No comments

Powered by Blogger.