245 রমজানের পূর্বের জুমা রমজানের প্রস্তুতি রোজার আদব✓

 245  রমজানের পূর্বের জুমা রমজানের প্রস্তুতি রোজার আদব✓

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا کُتِبَ عَلَیۡکُمُ الصِّیَامُ کَمَا کُتِبَ عَلَی الَّذِیۡنَ مِنۡ قَبۡلِکُمۡ لَعَلَّکُمۡ تَتَّقُوۡنَ  البقرة ۱۸۳

*  রোযা রাখা বা না রাখা চাঁদ দেখার উপর নির্ভরশীল, সহিহ বুখারী,১৯০৯ সহিহ

أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوْ قَالَ قَالَ أَبُو الْقَاسِمِ صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاَثِينَ

*  যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে তার সময় (ত্রিশ দিন) পরিমাণ পূর্ণ করবে।সহিহ বুখারী-১৯০৬ সহিহ

عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَأَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ذَكَرَ رَمَضَانَ فَقَالَ لاَ تَصُومُوا حَتَّى تَرَوْا الْهِلاَلَ وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ

*  এই চাঁদ হচ্ছে মানুষের জন্য চিরস্থায়ী ক্যলেন্ডার-বাক্বারাহ-১৮৯

یَسْئَلُوْنَكَ عَنِ الْاَهِلَّةِ١ؕ قُلْ هِیَ مَوَاقِیْتُ لِلنَّاسِ وَ الْحَجِّ

*  চাঁদ, তার জন্য আমি মঞ্জিল নির্দিষ্ট করে দিয়েছি, সেগুলো অতিক্রম করে সে শেষ পর্যন্ত আবার খেজুরের শুকনো ডালের মতো হয়ে যায়। ৩৬: ইয়া-সীন-৩৯

وَ الْقَمَرَ قَدَّرْنٰهُ مَنَازِلَ حَتّٰى عَادَ كَالْعُرْجُوْنِ الْقَدِیْمِ

*  হযরত উম্মুল ফাদল বিনতুল হারিস হযরত কুরাইবকে শাম দেশের গভর্নর,হযরত মু‘আবিয়াহ (রাঃ) -এর নিকট সিরিয়াতে কোন এক প্রয়োজনে পাঠালেন, জুমার দিন রোযা রাখেন,সুনানে আবু দাউদ-২৩৩২ সহিহ

*  অত্র হাদিস দ্বারা স্পষ্ট যে সিরীয়াবাসীর চাঁদ দেখা মদিনা বাসির জন্য যথেষ্ট নয় । ঈদ উদযাপন করতে হলে মদিনার আকাশে চাঁদ দেখতে হবে, চাঁদপুরের বাসীগন এই হাদিসকে অস্বীকার করছে

*  সওয়াব অর্জনের সিজন ব্যবসায়ীদেরও

হাসপাতালে রোগী অন্য রোগী দেখে নিজের কস্টের কথা ভুলে যায়, আমাদের পূর্ববর্তী লোকদের উপর এই রোযা ফরয ছিল,যাতে তাদের রোযার কথা শুনে আমাদের কষ্ট না হয়,আল্লাহ আমাদের জানিয়েছেন

*  রোজার আদব,অর্থহীন অনার্থক ও মন্দ কথা থেকে জিহ্বাকে হেফাজত করা،নিসা ১৪৮

لَا یُحِبُّ اللّٰهُ الْجَهْرَ بِالسُّوْٓءِ مِنَ الْقَوْلِ اِلَّا مَنْ ظُلِمَ١ؕ وَ كَانَ اللّٰهُ سَمِیْعًا عَلِیْمًا

*  রোযার আদব সূদ থেকে বিরত থাকা :সূরা আল বাকারা: ২৭৫

وَأَحَلَّ ٱللَّهُ ٱلۡبَيۡعَ وَحَرَّمَ ٱلرِّبَوٰاْۚ  البقرة: ٢٧٥  

সূদ খোরের উপর আল্লাহর অভিশাপ,রাসূল সা: বলেছেন:

لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ

*  ঘুষের আয় হারাম। এই আয় দিয়ে খাদ্য কিনে খাওয়া, জীবিকা নির্বাহ করা ও পরিবার চালানো হারাম। স্বভাবতই এই অর্থ খরচ করে রোযা রাখলে, সেহরী ও ইফতার খেলে আল্লাহ তা কবুল করবেন না।

ঘুষদাতা ও ঘুষগ্রহণকারী দুইজনই জাহান্নামে যাবে। কেউ কেউ ঘুষকে বকশিশের সমতূল্য মনে করেন এবং ভাবেন যে, তা ঘুষ নয়, আসলে তা ঘুষ। ঘুষ দাতা ও ঘুষ গ্রহীতাকে রাসূল সা: অভিসম্পাত করেছেন। সুনানে আবু দাউদ-৩৫৮০ সহিহ

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الرَّاشِيَ وَالْمُرْتَشِي

*  ঘুষদাতা ও ঘুষ গ্রহীতার উপর আল্লাহর অভিসম্পাত,সুনানে ইবনে মাজাহ-২৩১৩ সহিহ

لَعْنَةُ اللَّهِ عَلَى الرَّاشِي وَالْمُرْتَشِي

3. অন্যায় পথে অর্থ আয় করা থেকে বিরত থাকা, এ প্রসঙ্গে আল্লাহ বলেছেন,বাকারা: ১৮৮

وَلَا تَأۡكُلُوٓاْ أَمۡوَٰلَكُم بَيۡنَكُم بِٱلۡبَٰطِلِ ١٨٨ البقرة: ١٨٨

অন্যায়ভাবে আয়ের বহু পদ্ধতি ও উপায় আছে। এর মধ্যে রয়েছে মিথ্যা বলা, ধোঁকা দেওয়া, চুরি-ডাকাতি করা, জাদু ও মন্ত্র করা, জুয়া, মদ ও হারাম জিনিসের ব্যবসায়ে আয়, ওজনে কম দেওয়া ইত্যাদি।

4. আল্লাহ জুলুম করে অর্থ আয় করতে নিষেধ করেছেন। মহান আল্লাহ বলেছেন:নিসা: ১০

إِنَّ ٱلَّذِينَ يَأۡكُلُونَ أَمۡوَٰلَ ٱلۡيَتَٰمَىٰ ظُلۡمًا إِنَّمَا يَأۡكُلُونَ فِي بُطُونِهِمۡ نَارٗاۖ وَسَيَصۡلَوۡنَ سَعِيرٗا ١٠ [النساء: ١٠

*  রোজার সাথে যাদের মুহাব্বত নেই তারা দিনে খায়,যারা রোজার সাথে বেয়াদবি করে দিনে খায়, সেদিন রমজানে আহারকারীকে লোহার মুগুর দিয়ে আঘাত করবে, নবীজির সুপারিশে বাধা,সুহকান, মজমুয়ায়ে ওয়ায়েজ 217

*  মুসলমান খেয়ে জাহান্নামী আর অগ্নি পুজক আদব দেখিয়ে জান্নাতি হয়ে গেল,মজমুয়ায়ে ওয়ায়েজ-216

*  রোযার আদব গীবত করা যাবেনা,গীবত কারীর জন্য রোযা রাখা কষ্টকর,নবীর জমানায় দুইজন মহিলা রোযা রেখে কাতরাচ্ছে, বয়ান ও খুতবাে-1/325

*  রোযার আদব হিংসা বিদ্বেষ পোষণ করা যাবেনা,হিংসাও মানুষের নেক আমলকে খেয়ে ফেলে। সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৯০৩

إِيَّاكُمْ وَالْحَسَدَ فَإِنَّ الْحَسَدَ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ ‏"‏ ‏.‏ أَوْ قَالَ ‏"‏ الْعُشْبَ

*  ঈমানসহ পূণ্যের আশায় রমযানের সিয়াম ব্রত পালনকারীর পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়।সহিহ বুখারী-৩৮ সহিহ

مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ


____________

হযরত কুরাইব (রাঃ) থেকে বর্নিত যে,  হযরত উম্মুল ফযল বিনতে হারিস (রাঃ) তাকে কোন এক প্রয়োজনে সিরিয়াতে পাঠান। তিনি বলেন আমি সিরিয়াতে আমার প্রয়োজন পূর্ণ করলাম। ইত্যবসরে আমি সিরিয়াতে থাকা অবস্থায় রমযানের  চাঁদ উঠল। আমি দেখলাম যে, জুমুআর রাতে চাঁদ উঠেছে। এরপর মাসের শেষে মদিনায় ফিরে আসলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) আমার সাথে চাঁদের ব্যাপারে আলোচনা করলেন এবং জিজ্ঞেস করলেন যে,  তোমরা কবে চাঁদ দেখেছ? আমি বললাম জুমুআর রাত্রে দেখেছি। তিনি বললেন, তুমিও দেখেছ? আমি বললাম, জি হ্যাঁ এবং অন্যান্য লোকেরাও দেখেছে ও তারা রোযা রেখেছে এবং মুয়াবিয়া (রাঃ) রোযা রেখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ)  বলেন, কিন্তু আমরা তো শনিবার রাতে চাঁদ দেখেছি। কাজেই আমরা আমাদের দেখা অনুযায়ী ত্রিশ রোযা পূর্ণ করা পর্যন্ত বা ঈদুল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত রোযা রেখেই যাব।কুরাইব (রাঃ) বলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম,  আপনি কি হযরত মুয়াবিয়া (রাঃ) এর চাঁদ দেখা ও রোযা রাখাকে যথেষ্ট মনে করেন না? তিনি বললেন যে, না। কারন প্রিয় নবী (সাঃ) আমাদেরকে  দুরবর্তী অন্য দেশের চাঁদ দেখাকে গ্রহন না করে নিজেরা চাঁদ দেখে রোযা- ঈদ পালন করার জন্য নির্দেশ দিয়েছেন।  প্রত্যেক দুরবর্তী দেশের লোকেরা তাদের নিজ নিজ দেশে চাঁদ দেখে রোযাও ঈদ পালন করবে। -(মুসলিম শরীফ, হাদিস নং ১০৮৭। আবুদাউদ শরীফ, হাদিস নং ২৩৩২। নাসাঈ শরীফ, হাদিস নং ২১১০। তিরমিযী শরীফ, হাদিস নং ৬৯৩)। উল্লেখ্য যে, এ হাদিস সমূহ দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, দূরবর্তী এক দেশের লোকের চাঁদ দেখা অন্য দেশের লোকদের জন্য যথেষ্ট নয়। বরং প্রত্যেক দেশের লোকজন নিজ নিজ দেশে চাঁদ দেখে ইবাদত পালন করবে।  আর এজন্যই হযরত ইবনে আব্বাস (রাঃ) হযরত মুয়াবিয়া (রাঃ) ও হযরত কুবাইয়ের সিরিয়াতে চাঁদ দেখে রোযা রাখাকে নিজেদের জন্য যথেষ্ট মনে করেননি। বরং তার সেই দেখাকে প্রত্যাখ্যান করে নিজেদের দেখার কথা সুস্পষ্টভাবে বলে দিলেন। ১৪৩৪ হিজরীর মাহে রমযান ১০ জুলাই, ২০১৩ তে অস্ট্রেলিয়াতে শুরু হয়েছে। আসুন আমরা আল্লাহ্‌জাল্লাশানহুর দরবারে তৌফিক চাই,  তিনি যেন আমাদের এই সিয়াম সাধনার মাসে আযর ও সওয়াবের আশা রেখে পুরাপুরি আমল করার তৌফিক দান করেন। আমিন।

*  জনৈক মজুছীর রোজার আদব রাখিয়া ঈমান প্রাপ্ত হওয়ার বিবরণ

দোররাতুন নাছেহীন নামক কিতাবে বর্নিত আছে,একদা এক অগ্নিপুজক মজুছী তাহার আট দশ বছরের একটি পুত্রকে সংগে লইয়া রমজান মাস বাগদাদের বাজারে বাজার করিতে যায়। পিতার অসাক্ষাতে ছেলেটি কিছু খাবার কিনে খাইতে থাকে।পিতা তাহাকে বাজারের মুসলমানদের সম্মুখে খাইতে দেখিয়া তাহার গন্ডে চপেটাঘাত করিয়া বলিল,রে বেয়াদব তুই জানিস না যে এটা রমজান মাস। মুসলমানরা তাহাদের আল্লাহর আদেশে রোজা রাখিয়েছেন।আর তুই এমন বেয়াদব সন্তান যে, তাহাদের সম্মুখে খাইতছিস?। ফলকথা সেই মজুসী তাহার পুত্রকে তিরস্কার করিতে করিতে গৃহে লইয়া যায়।এই ঘটনার কয়েক দিন পরেই সেই মজুসী পরলোক গমন করে। ঐ রমজান মাসে একজন আলেম স্বপ্নে মজুসীকে বেহেশতে স্বর্ণ সিংহাসনে সম্মানের সহিত বসিয়া আছে দেখিয়া আশ্চার্য্যাম্বিত হইয়া জিগ্গাসা করিলেন। আপনি না অমুক মজুসী?। আপনি কি এমন নেক আমল করিয়াছিলেন যে,তজ্জন্য বেহেশতে স্হান পাইলেন। উত্তরে মজুসী বলিলেন, আমি রমজান শরীফের আদব করিয়া সন্তানকে প্রহার করিয়াছিলাম বলিয়া মৃত্যুর সময়ে দয়াময় আল্লাহ তায়ালা আমার দেলে ঈমানের এমন জোশ দিলেন যে,আমি কালেমা পড়িয়া মুসলমান হইলাম। এবং ঐ সময় দৈব শব্দ শুনিতে পাইলাম,হে ফেরেস্তা এই ব্যক্তি রমজান মাসের যেমন আদব করিয়াছে, ঈমান অবস্থায় তাহার জান কবজ কর এবং তাহাকে তাজিমের সহিত বেহেশতে লইয়া যাও। আমি এই বানী শ্রবন মাত্রেই লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার সংগে সংগে আমার জান কবজ হয় না।(মজমুয়ে ওয়াজ শরীফ-216)

*  যবানের হেফাজত করা। অর্থাৎ যবান দ্বারা যেন কোন গুনাহ হতে না পারে।যবানের বড় দুটি গুনাহ হল গিবত করা এবং মিথ্যা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমানায় দুই জন মহিলা রোজা রেখে খুব কাতর হয়ে পড়ল। তাদের অবস্থা মরনাপন্ন হয়ে দাঁড়াল। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে একটা পেয়ালা পাঠিয়ে দিলেন যে, এই পেয়ালায় যেন বমি করে। বমি করলে দেখা গেল যে, তাতে গোস্তের টুকরা এবং তাজা রক্ত পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তারা গীবত করেছে,তাই তাদের এই দুরাবস্থা হয়েছে। কোন মুসলমানের গীবত করার অর্থ হলো তার মাংস চিবিয়ে খাওয়া।যা কুরআনে বলা হয়েছে। এটা যে বাস্তব,অমুলক নয়-এটা প্রমান করার জন্যই হয়ত আল্লাহ পাক এ ঘটনা ঘটিয়ে দেখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এই গীবত করার কারণেই তাদের রোযায় কষ্ট হচ্ছে।এ ঘটনা থেকে বুঝা গেল যে, কোন ইবাদত যদি সহীহ তরিকায় না হয়, তার মধ্যে যদি গলতী এসে যায়, তাহলে সেই ইবাদতে কষ্ট হয়।(বয়ান ও খুতবা-১/৩২৫

*  বেরোজাদারের শাস্তি:-খাইরুল মাজালেছ গ্রন্থে বর্ণিত আছে-কিয়ামতের ময়দানে একদল লোককে বন্দী অবস্থায় আনিয়া ফেরেস্তাগন এমন লৌহ মুগুর দ্বারা প্রহার করিতে থাকিবে যে, তাহারা যন্ত্রনায় অস্থির হয়ে গাধার মত চিৎকার করতে থাকবে।দয়ার সাগর নূর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে চিৎকার শুনে ব্যথিত অন্তরে ছুটিয়ে গিয়ে ফেরেস্তাদিগকে জিজ্ঞাসা করিবেন,হে আজাবের ফেরেস্তাগন, আমার উম্মাহকে এমন নির্দয়ভাবে কেন প্রহার করিতেছ? ইহারা কি এমন অপরাধ করিয়াছে যে তজ্জন্য এরূপ কঠোর শাস্তি হইতেছে। ফেরেস্তাগন বলিবেন ইহারা জাহেল বদকার ছিল, আল্লাহর আদেশ অমান্য করিতো, এবং রমজান মাসে রোজা না রাখিয়া উদরপূর্ন করিয়া ভোজন করিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা শুনিয়া তাদের শাফায়াত করিতে ইচ্ছা করিলে, সর্বশক্তিমান আল্লাহ তায়ালা তখন বলিলেন,হে আমার হাবীব,ইহারা আপনার শফায়তের যোগ্য নয়, রমজানের রোজা যে আমার খাছ ইবাদত,আর আমি উহার পালনকারী দিগকে যে খাছ বদলা দিব ইহা উহারা অস্বীকার করেছিল।অতএব ইহারা আপনার শফায়তের যোগ্য পাত্র নয়, আপনি উহাদের জন্য শাফায়াত করিবেন না,তখন নবীজী বললেন সুহকান দুর হও।(মজমুয়ে ওয়াজ শরীফ-২১৭)

No comments

Powered by Blogger.