247 রমজানের দ্বিতীয় জুমা রোযার গুরুত্ব✓
247 রমজানের দ্বিতীয় জুমা রোযার গুরুত্ব✓
* নবী (সাঃ) মিম্বারে উঠলেন। তিনি প্রথম সিঁড়িতে উঠে বলেনঃ আমীন আদাবুল মুফরাদ ৬৪৮ সহিহ
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَقَى الْمِنْبَرَ، فَلَمَّا رَقَى الدَّرَجَةَ الْأُولَى قَالَ: آمِينَ ، ثُمَّ رَقَى الثَّانِيَةَ فَقَالَ: آمِينَ ، ثُمَّ رَقَى الثَّالِثَةَ فَقَالَ: آمِينَ ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، سَمِعْنَاكَ تَقُولُ: آمِينَ ثَلَاثَ مَرَّاتٍ؟ قَالَ: " لَمَّا رَقِيتُ الدَّرَجَةَ الْأُولَى جَاءَنِي جِبْرِيلُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: شَقِيَ عَبْدٌ أَدْرَكَ رَمَضَانَ، فَانْسَلَخَ مِنْهُ وَلَمْ يُغْفَرْ لَهُ، فَقُلْتُ: آمِينَ. ثُمَّ قَالَ: شَقِيَ عَبْدٌ أَدْرَكَ وَالِدَيْهِ أَوْ أَحَدَهُمَا فَلَمْ يُدْخِلَاهُ الْجَنَّةَ، فَقُلْتُ: آمِينَ. ثُمَّ قَالَ: شَقِيَ عَبْدٌ ذُكِرْتَ عِنْدَهُ وَلَمْ يُصَلِّ عَلَيْكَ، فَقُلْتُ: آمِينَ
* নফস প্রদান শত্রু,তুর্কি সিপাহি দেখে ঘুমন্ত ব্যক্তির মুখে শাপ, মজমুয়ায়ে ওয়ায়েজ-151
* নফস দমনের নমুনা,দরবেশ সফরে জুমার মসজিদে সিন্নি বিতরণ,ফজরে মুয়াজ্জিন আসে,মজমুয়ায়ে ওয়ায়েজ-157
* যারা রোজার সম্মান করবে কিয়ামতের দিন রোজা তাদের জন্য সুপারিশ করবে মুসনাদে আহমদ-৬৬২৬
* শাস্তি:আবু উমামা রাঃ বলেন, আমি রাসূল সাঃ কে বলতে শুনেছি, তিনি বলেন,আমি ঘুমিয়ে ছিলাম। স্বপ্নে দেখলাম আমার নিকট দুই ব্যক্তি আগমন করলো। তারা আমার বাহূদ্বয় ধরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে এলো। সহীহ্ ইবনে খুযাইমা হাদীস ১৯৮৬, সহীহ্ ইবনে হিব্বান হাদীস ৭৪৪৮
* রোজার গুরুত্ব না দিলে শাস্তি মুগুরের মাইর খেতে হবে, মজমুয়ায়ে ওয়ায়েজ 217
* রোজা রাখার হিম্মত করলে সেটা ইসমে আজমের মতো সম্ভব, বয়ান ও খুতবা পৃ:-1/288
____________
* রোজা না রাখার ভয়ংকর শাস্তি:আবু উমামা ( রাঃ ) বলেন, আমি রাসূল ( সাঃ ) কে বলতে শুনেছি, তিনি বলেন,আমি ঘুমিয়ে ছিলাম। স্বপ্নে দেখলাম আমার নিকট দুই ব্যক্তি আগমন করলো। তারা আমার বাহূদ্বয় ধরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে এলো। তারপর আমাকে বললো, আপনি পাহাড়ের উপর উঠুন.. আমি বললাম, আমি তো উঠতে পারবো না। তারা বললো, আমরা দুইজনে আপনাকে সহজ করে দিব.. তারপর আমি উপরে উঠলাম.. যখন পাহাড়ের সমতলে পৌঁছলাম.. হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম.. আমি বললাম, এ সব কিসের আওয়াজ ? তারা বললো, এটা জাহান্নামীদের আর্তনাদ..তারপর তারা দুজন আমাকে নিয়ে এগিয়ে চললো.. হঠাৎ কিছু লোক দেখতে পেলাম, যাদেরকে তাদের পায়ের মাংসপেশী দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে.. এবং তাদের মুখের দুই প্রান্ত ছিড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত ঝরছে.. আমি বললাম, এরা কারা ? তারা বললো, যারা ইফতারের সময় হওয়ার আগেই রোযা ভেঙ্গে ফেলতো।সহীহ্ ইবনে খুযাইমা হাদীস ১৯৮৬, সহীহ্ ইবনে হিব্বান হাদীস ৭৪৪৮]
* রোজার সাথে যাদের মুহাব্বত নেই তারা দিনে খায়,যারা রোজার সাথে বেয়াদবি করে দিনে খায়, সেদিন রমজানে আহারকারীকে লোহার মুগুর দিয়ে আঘাত করবে, নবীজির সুপারিশে বাধা,সুহকান, মজমুয়ায়ে ওয়ায়েজ 217
* বেরোজাদারের শাস্তি:-খাইরুল মাজারের গ্রন্থে বর্ণিত আছে-কিয়ামতের ময়দানে একদল লোককে বন্দী অবস্থায় আনিয়া ফেরেস্তাগন এমন লৌহ মুগুর দ্বারা প্রহার করিতে থাকিবে যে, তাহারা যন্ত্রনায় অস্থির হয়ে গাধার মত চিৎকার করতে থাকবে।দয়ার সাগর নূর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে চিৎকার শুনে ব্যথিত অন্তরে ছুটিয়ে গিয়ে ফেরেস্তাদিগকে জিজ্ঞাসা করিবেন,হে আজাবের ফেরেস্তাগন, আমার উম্মাহকে এমন নির্দয়ভাবে কেন প্রহার করিতেছ? ইহারা কি এমন অপরাধ করিয়াছে যে তজ্জন্য এরূপ কঠোর শাস্তি হইতেছে। ফেরেস্তাগন বলিবেন ইহারা জাহেল বদকার ছিল, আল্লাহর আদেশ অমান্য করিতো, এবং রমজান মাসে রোজা না রাখিয়া উদরপূর্ন করিয়া ভোজন করিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা শুনিয়া তাদের শাফায়াত করিতে ইচ্ছা করিলে, সর্বশক্তিমান আল্লাহ তায়ালা তখন বলিলেন,হে আমার হাবীব,ইহারা আপনার শফায়তের যোগ্য নয়, রমজানের রোজা যে আমার খাছ ইবাদত,আর আমি উহার পালনকারী দিগকে যে খাছ বদলা দিব ইহা উহারা অস্বীকার করেছিল।অতএব ইহারা আপনার শফায়তের যোগ্য পাত্র নয়, আপনি উহাদের জন্য শাফায়াত করিবেন না,তখন নবীজী বললেন সুহকান দুর হও।(মজমুয়ে ওয়াজ শরীফ-২১৭)
* যারা রোজার সম্মান করবে কিয়ামতের দিন রোজা তাদের জন্য সুপারিশ করবে মুসনাদে আহমদ-৬৬২৬)
আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য এভাবে সুপারিশ করবে যে রোজা বলবে, হে প্রতিপালক! আমি দিনের বেলা তাকে পানাহার ও সহবাস থেকে বিরত রেখেছি। তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। কোরআন বলবে, হে প্রতিপালক! আমি তাকে রাতে নিদ্রা থেকে বিরত রেখেছি, তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। তিনি বলেন, ‘এরপর উভয়ের সুপারিশই কবুল করা হবে।(মুসনাদে আহমদ-৬৬২৬)।
* এক বুযুর্গ এসমে আজম জানতেন। তার সাগরেদ আবেদন করলো হুজুর আমাকে এসমে আজম শিখিয়ে দিন।
(এসমে আজম এমন একটা দোয়া,যেটা পড়ে আল্লাহর নিকট কোন ফরিয়াদ করেলে,আল্লাহ পাক সাথে সাথে ফরিয়াদ কবুল করবেন,)বুযুর্গ বললেন তুমি এটা সহ্য করতে পারবে না। সে খুব পীড়পীড়ি করতে লাগলো যে, হুজুর আমাকে এসমে আজম শিখিয়ে দিন। আমি সহ্য করতে পারবো। হুজুর বলিলেন,একশর্তে শিখিয়ে দিতে পারি,,বললেন কি শর্ত,,? হুজুর বললেন,শর্ত হল,আগামি কাল চৌরাস্তার মোড়ে দাড়িয়ে থাকবে,এবং কোন ঘঠনা দেখলে আমাকে জানাবে,তারপর শিখিয়ে দিব,তাই হল,,লোকটি পরদিন চৌ,রাস্তার মোড়ে দাড়িয়ে দেখল,,
দৃশ্যটা এমন,,একজন খুবই বৃদ্ধ,অসুস্থ ব্যক্তি মাথায় করে এক বোঝা মালপত্র দোকান থেকে উঠাইয়া একটা ঘোড়ার পিঠের উপর তুলিয়ে দিল,ঘোড়ার উপর বসে থাকা একজন যুবক,, বৃদ্ধটিকে কোন পারশ্রমিক না দিয়ে পা দিয়ে লাথি মেরে ঘোড়াটিকে চাবুক শাষিয়ে চলে গেল,,বৃদ্ধটা মাটিতে পরে ফেল ফেল করে তাকিয়েই রইলেন,,
হুজুর গল্পটা শুনে প্রশ্ন করলেন,,
তোমার যদি এসমে আজম জানা থাকত তাহলে কি করতে?
উত্তর দিলেন মুরিদ,,আমার এসমে আজম জানা থাকলে আমি সাথে সাথে এসমে আজম পড়ে আল্লার নিকট ফরিয়াদ করতাম,এয়া আল্লাহ,,এইরকম জুলুম বাজ অত্যাচারিকে তুমি এখনি ঘোড়া থেকে ফেলে দিয়ে বৃদ্ধার সামনে তার হাত পা ভেংগে দাও,,
মুচকি হেঁসে হুজুর বললেন,,তুমি কি জান? ঐ বৃদ্ধটা কে?
না, আমি জানিনা,,
হুজুর বললেন,ঐ বৃদ্ধটা আমার ও ওস্তাদ,,উনার কাছেই আমি এসমে আজম শিখেছি,,তাই বলা হচ্ছে এসমে আজম যদি আমাদের সবাইকে শিখানো হতো, তাহলে আমরা বদ দোয়া করে অনেককে শেষ করে দিতাম।এসমে আজম জানলে আমরা নিজেদের কন্ট্রোল করতে পারতাম না। যাহোক যা বলা হচ্ছিল মানুষের মনের পাক্কা ইরাদা বা হিম্মত হলো এসমে আযমের মতো,হিম্মত করলেই রোযা রাখা সম্ভব। মুরিদ আর কিছু বলেন নাই,,অন্তত এতটুকু শিক্ষা পেলেন,,
আল্লাহ ওয়ালা যিনি নিজেকে দাবি করবেন,,অন্তত এই গুনটা থাকতে হবে,কেউ হাজার কস্ট দিলেও তাকে অভিশাফ দিবেনা,প্রতিশোধ নিবেনা,,প্রতিশোধ নে,,যাদের ঈমান দুর্বল,,আল্লাহ ওয়ালা ব্যক্তি সবসময় আল্লাহর ফয়সালার উপর ছেড়ে দেন,আর আল্লাহ নিশ্চই ভাল প্রতিদান দিবেন,,
বয়ান ও খুতবা পৃ:-1/288
No comments