শের 2
উর্দু শের
(1)
یک زمانہ صحبت با اولیاء
بہتر از صد سالہ طاعت بے ریا
মাওলানা রুমী (রহ:) বলেছেন : -
" এক জামানা সহবতে বে আউলিয়া বেহেতর ছদসালে তায়াতে বেরিয়া"।
অর্থাৎ কিছুকাল কোন অলির সহিত বসা ১০০ বৎসর বেরিয়া এবাদতের চেয়ে শ্রেষ্ঠ।
(2)
ایک ہی صف میں کھڑے ہو گئے محمود و ایاز" "نہ کوئی بندہ رہا نہ کوئی بندہ نواز"
আল্লামা ইকবাল বলেছেন "এক হি সফ মে খারে হুয়ে মাহমুদ ও আয়াজ"
না কুয়ে বান্দা রাহা হায় না কুয়ে বান্দা নাওয়াজ(এক কাতারে দাঁড়িয়েছি মাহমুদ ও তার গোলাম আয়াজ)
ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য নামাজের কাতারবন্দিতে সাম্যতা। প্রেসিডেন্ট, হুজুর, নেতা কিংবা মহল্লার মোড়ল দাঁড়াবে পিয়ন, নাপিত, দিনমজুর, গরিব, রিক্সা ওয়ালা, সুইপার এর সাথে কিংবা পিছনে।
খোদার ঘরে উঁচুনিচু ভেদাভেদ নেই।
সুতরাং কালির অক্ষরপরিচয় কিছুটা পেটে ঢুকেছে
বলে সমাজের উপরের তবকার লোক এটা ভাবার সুযোগ কই?
তাহলে নিজের আদি পরিচয় কে অস্বীকার করা হয় না?
আর অর্থের হিসাব?
উহা মূর্খদের কাছে ঢের রয়েছে ।
(3)
عمل سي زندگي بنتي هى جنت بهي جهنم بهي :
يه خاكي اپني فطرت مين نه ناري هي نه نوري.
আল্লামা ইকবাল বলেছেন- আমলছে জিন্দেগী বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি ইয়ে খাকী আপনি ফিতরত মে না নারি হ্যায় না নুরী হ্যায়
অর্থ আমলের দ্বারাই জীবনের লক্ষস্থল নির্ধারিত হয় যে তা জান্নাত না জাহান্নাম,নতুবা এই মাটির দেহ আপন প্রকৃতিতে না নারকীয় না স্বর্গীয়।
অর্থ আমল দ্বারাই জিন্দেগী গঠন হয়, আমলে জান্নাত ও জাহান্নামের মাপকাঠি, এই মাটির দেহ মুলে জান্নাতি বা জাহান্নামী নয়, আমলই তার চাবিকাঠি
পেয়ারা হাজিরিন হাশরের ময়দানে, জান্নাতে যাবার জন্য যে ঘোষণা বাণী শোনানো হবে, তাতেও রয়েছে আমলের কথা, সেইদিন বলা হবে,
16:আন্-নহল:32
الَّذِیْنَ تَتَوَفّٰىهُمُ الْمَلٰٓئِكَةُ طَیِّبِیْنَۙ یَقُوْلُوْنَ سَلٰمٌ عَلَیْكُمُۙ ادْخُلُوا الْجَنَّةَ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
এমন মুত্তাকীদেরকে, যাদের পবিত্র থাকা অবস্থায় ফেরেশতারা যখন মৃত্যু ঘটায় তখন বলে, “তোমাদের প্রতি শান্তি, যাও নিজেদের কর্মকাণ্ডের বদৌলতে জান্নাতে প্রবেশ করো।”
( মাওয়ায়েযে সিরাজী-370 )
"ইসলাম জিন্দা হোতা হায় হার কারবালা কি বাদ।"
প্রত্যেক কারবালার পর ইসলাম জিন্দা হয়।
অমর কবি আল্লামা ইকবাল বলেছেন "
প্রত্যেক মসিবদের পরেই ইসলামের জয় ও প্রসার হয়েছে। সুতরাং বর্তমানেও এর ব্যাতিক্রম হবে না।
بربادِ گلستاں کے لئے ایک ہی الّو کافی ہے
ہر شاخ پے الّو بیٹھی ہے. پھر انجامِ گلستاں کیا ہوگا!
বারবাদে গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হে ...
গুলিস্থা কো হার সাখমে উল্লু বেঠাহে...
ফের আনযামে গুলিস্থা কেয়া হোগা !!!
‘ফুলবাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুমপেচাই যথেষ্ট কিন্তু হুতুমপেচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে। ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহ্ ই ভালো জানেন।'
* বিশ্বকবি কবি সম্রাট ড.আল্লামা ইকবাল
(র) বলেছেন,
اتر کر حِرا سے سوئے قوم آیا
اور اک نسخہ کیمیا ساتھ لایا
"উতার কার গারে হেরাছে ছুয়ে কাওম আ-য়া
আওর এক্ নুছ্ খায়ে কিমিয়া সাথ লায়া। "
অর্থাৎ -হেরার তোরণ থেকে বিশ্বনবী
বেরিয়ে এলেন, সাথে নিয়ে এলেন একটি
পরশ পাথর । যার স্পর্শে একটি নিকৃষ্ট
জাতি স্বর্ণে পরিণত হলো ।
সেই কুরআন দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সমাজ,
এমন একটি রাষ্ট্র নির্মাণ করেছিলেন , যে
সমাজ ও রাষ্ট্র সম্পর্কে স্বয়ং তিনিই
বলেছেন, "আমার যুগ সর্বশ্রেষ্ট যুগ "।
آب در کشتی هلاک کشتی است
آب اندر زیر کشتی پوستی است
আবে দর কাশতী হালাকে কাশতীয়ায়াস্ত,
আবে আন্দর যেরে কাশতী পুস্তীয়াস্ত।
অর্থঃ নৌকার মধ্যে পানি উঠলে নৌকা যাবে তলে, আর পানি যদি নৌকার নীচে থাকে তাহলে নৌকা চলে।
چیست دنیا از خدا غافل بودن
نـی قماش ونقره و فرزندوزن
চীস্তে দুনিয়া আয, খোদা গাফেল বুদান।
নায় কিমাশো নক্বরাও ফরযান্দে যন।
অর্থঃ যে জিনিস আল্লাহকে ভুলিয়ে দেয় তারই নাম দুনিয়া, কাপড় চোপড়, টাকা পয়সা,স্ত্রীপুত্রের নাম দুনিয়া নয়।
چند گوی باغ من وبوستان من
ایـی نگوی گورگورسـتانِ مَن
চান্দে গুয়ী বাগে মানো বোস্তানে মান,
ইঁ নাগুয়ী গো-রে গোরস্তানে মান।
অর্থঃ সব সময় বল এ বাগান আমার, কিন্তু তুমিতো বল না যে, কবরস্থানের কবরই হবে আমার।
جگه جی لگا نے کں دنیانھیں ھے
یہ عبرت کں جا ہے تماشانہیں ہے
জাগাজী লাগনে কী দুনিয়া নাহীঁ হ্যায়,
ইয়ে ইবরত কী জা হ্যায় তামাশা নাহীঁ হায়।
অর্থঃ এ দুনিয়া মন লাগানোর স্থান নয়, এ হল উপদেশ গ্রহণ করার স্থান,আমোদ প্রমোদের নয়।
دست گویدمن چنیں دوزدید ہ ام
لب گویدمن چنیں بو سیدہ ام
দস্তে গুয়েদ মান চুনীঁ দুযদী-দা-আম।
লব্বে গুয়াদ মান চুনীঁ বছিদা আম।
অর্থঃ হাত বলবে আমি চুরি করেছিলাম,ঠোট বলবে আমি এভাবে চুম্বন করেছিলাম।
چشم گویدہ ام سوےحرام
گوش گوید چیدہ ام سمرالکلام
চশমে গুয়াদ দীদা আম ছুয়ে হারাম,
গোশে গুয়াদ চীদা আম ছামারুল কালাম।
অর্থঃ চোখ বলবে আমি এভাবে হারামের দিকে দৃষ্টি দিয়েছিলাম, কান বলবে আমি এভাবে নিষিদ্ধ কথা শুনেছিলাম।
* মাইলে মোমেন ছুয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের ছুয়ে কাফের মিশাওয়াত।।।
No comments