31 শবে বরাত ✓
31 শবে বরাত ✓
* হে ঈমানদারগণ, আল্লাহর কাছে তাওবা করো, প্রকৃত তাওবা :আত-তাহরীম:8
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا تُوْبُوْۤا اِلَى اللّٰهِ تَوْبَةً نَّصُوْحًاؕ عَسٰى رَبُّكُمْ اَنْ یُّكَفِّرَ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَ یُدْخِلَكُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُۙ یَوْمَ لَا یُخْزِی اللّٰهُ النَّبِیَّ وَ الَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗۚ نُوْرُهُمْ یَسْعٰى بَیْنَ اَیْدِیْهِمْ وَ بِاَیْمَانِهِمْ یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَتْمِمْ لَنَا نُوْرَنَا وَ اغْفِرْ لَنَاۚ اِنَّكَ عَلٰى كُلِّ شَیْءٍ قَدِیْرٌ
হে ঈমানদারগণ, আল্লাহর কাছে তাওবা করো, প্রকৃত তাওবা।১৯ অসম্ভব নয় যে, আল্লাহ তোমাদের দোষ-ত্রুটিসমুহ দূর করে দিবেন এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হতে থাকবে।২০ সেটি হবে এমন দিন যেদিন আল্লাহ তাঁর নবী এবং নবীর সঙ্গী ঈমানদারদের লাঞ্ছিত করবেন না।২১ তাদের ‘নূর’ তাদের সামনে ও ডান দিকে দ্রুত অগ্রসর হতে থাকবে এবং তারা বলতে থাকবে, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের ‘নূর’ পূর্ণাঙ্গ করে দাও ও আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি সব কিছু করতে সক্ষম।২২
* সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার নিকট ক্ষমাপ্রার্থী, আমি তাকে ক্ষমা করবো,সুনানে ইবনে মাজাহ,১৩৮৮
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا يَوْمَهَا . فَإِنَّ اللَّهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ أَلاَ مِنْ مُسْتَغْفِرٍ فَأَغْفِرَ لَهُ أَلاَ مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ أَلاَ مُبْتَلًى فَأُعَافِيَهُ أَلاَ كَذَا أَلاَ كَذَا حَتَّى يَطْلُعَ الْفَجْرُ
مبتلي:নিপীড়িত
* হযরত আয়শা রা: রাসূল সা: কে জান্নাতুল বাকিতে পান,সুনানে ইবনে মাজাহ,১৩৮৯
عَنْ عَائِشَةَ، قَالَتْ فَقَدْتُ النَّبِيَّ ـ ﷺ ـ ذَاتَ لَيْلَةٍ فَخَرَجْتُ أَطْلُبُهُ فَإِذَا هُوَ بِالْبَقِيعِ رَافِعٌ رَأْسَهُ إِلَى السَّمَاءِ فَقَالَ " يَا عَائِشَةُ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ " . قَالَتْ قَدْ قُلْتُ وَمَا بِي ذَلِكَ وَلَكِنِّي ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ . فَقَالَ " إِنَّ اللَّهَ تَعَالَى يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لأَكْثَرَ مِنْ عَدَدِ شَعَرِ غَنَمِ كَلْبٍ
حيف:অবিচার
* আল্লাহ মধ্য শাবানের রাতে আত্নপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তাঁর সৃষ্টির সকলকে ক্ষমা করেন।সুনানে ইবনে মাজাহ,১৩৯০
عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ ـ ﷺ قَالَ" إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلاَّ لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ
* পবিত্র শবে বরাতের রাতে দুই রাকাত নামায বনী ইসরাইলদের একজন বুযুর্গ ব্যক্তির চারশ বছরের ইবাদতের চেয়েও অধিক মূল্যবান
* যারা নিজের আত্মার ওপর জুলুম করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না,যুমার:53
قُلْ يٰعِبَادِىَ الَّذِينَ أَسْرَفُوا عَلٰىٓ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُۥ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
* ওয়াহশি রা: ইসলাম গ্রহন প্রসংগে
* যারা তাওবা করবে, ঈমান আনবে ও সৎকাজ করবে, তারা জান্নাতে প্রবেশ করবে মারইয়াম:60
إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صٰلِحًا فَأُولٰٓئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ شَيْـًٔا
* আল্লাহ১৪৪ কেবলমাত্র শিরকের গোনাহ মাফ করেন না। এছাড়া আর যাবতীয় গোনাহ তিনি যাকে ইচ্ছা মাফ করে দেন,আন-নিসা:116
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِۦ وَيَغْفِرُ مَا دُونَ ذٰلِكَ لِمَن يَشَآءُ ۚ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلٰلًۢا بَعِيدًا
* হাসান বসরী র: অসুস্হ অগ্নি পুজক শামউনকে দেখতে যায়,কালেমার বিনিময়ে জান্নাতের গেরান্টি পত্র দেয়
* শহর থেকে বিতারিত যুবক মৃত্যুর সময় তওবা,হে মুসা পয়গাম্বর যারা নিজেদের মাগফিরাত চায়, তারা যেন উক্ত ব্যক্তির জানাযায় শরীক হয়।
* নিরানব্বই লোককে হত্যা করেছে, আলিমকে হত্যা করে একশ’ সম্পূর্ণ করল,সহিহ মুসলিম ৬৯০১
রাসূল সা: এর এক উম্মতের নিরানব্বইটি ‘আমলনামার খাতা খুলে ধরবেন,জামে' আত-তিরমিজি ২৬৩৯
* নামায তর্ককারী ব্যভিচার থেকে অধম যেনা করে মুসা নবীর কাছে আসে
__________
* ওয়াহশি রা: ইসলাম গ্রহন প্রসংগে,আমি যদি তৌবা করার সময় না পাই
19:মারইয়াম:60
إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صٰلِحًا فَأُولٰٓئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ شَيْـًٔا
তবে যারা তাওবা করবে, ঈমান আনবে ও সৎকাজ করবে, তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের সামান্যতম অধিকারও ক্ষুণ্ন হবে না।
* তিনি যদি ক্ষমা না করেন
4:আন-নিসা:116
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِۦ وَيَغْفِرُ مَا دُونَ ذٰلِكَ لِمَن يَشَآءُ ۚ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلٰلًۢا بَعِيدًا
আল্লাহ১৪৪ কেবলমাত্র শিরকের গোনাহ মাফ করেন না। এছাড়া আর যাবতীয় গোনাহ তিনি যাকে ইচ্ছা মাফ করে দেন। যে ব্যক্তি আল্লাহর সাথে আর কাউকে শরীক করে, সে গোমরাহীর মধ্যে অনেক দূর এগিয়ে গেছে।
* যারা নিজের আত্মার ওপর জুলুম করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।39:আয-যুমার:53
قُلْ يٰعِبَادِىَ الَّذِينَ أَسْرَفُوا عَلٰىٓ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُۥ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
(হে নবী,) বলে দাও, হে আমার বান্দারা৭০ যারা নিজের আত্মার ওপর জুলুম করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চিতভাবেই আল্লাহ সমস্ত গোনাহ মাফ করে দেন। তিনি ক্ষমাশীল ও দয়ালু।৭১
* আল্লাহ মধ্য শাবানের রাতে আত্নপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তাঁর সৃষ্টির সকলকে ক্ষমা করেন।সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৩৯০
হাদিসের মান: হাসান হাদিস
حَدَّثَنَا رَاشِدُ بْنُ سَعِيدِ بْنِ رَاشِدٍ الرَّمْلِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ ابْنِ لَهِيعَةَ، عَنِ الضَّحَّاكِ بْنِ أَيْمَنَ، عَنِ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ،
عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلاَّ لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ " .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا أَبُو الأَسْوَدِ النَّضْرُ بْنُ عَبْدِ الْجَبَّارِ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنِ الزُّبَيْرِ بْنِ سُلَيْمٍ، عَنِ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ أَبَا مُوسَى، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ نَحْوَهُ .
আবূ মূসা আল-আশআরী (রাঃ) থেকে বর্ণিতঃ:
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আল্লাহ মধ্য শাবানের রাতে আত্নপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তাঁর সৃষ্টির সকলকে ক্ষমা করেন।
৩/১৩৯০ (১). আবূ মূসা আশআরী (রাঃ), নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত আছে। [১৩৯০]
তাহকীক আলবানী : হাসান।
ফুটনোটঃ
[১৩৯০] হাসান। তাখরীজ আলবানী: জামি সগীর ১৮১৯ হাসান, মিশকাত ১৩০৬ যঈফ, সহীহা ১৫৬৩ সহীহ, মিশকাত ১৩০৬, ১৬০৭, ফিলাল ৫১০, সহীহ আবী দাউদ ১১৪৪, ১৫৬৩। উক্ত হাদিসের রাবী ১. ইবনু লাহীআহ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তার হাদিসের ব্যাপারে কোন সমস্যা নেই। আমর বিন ফাল্লাস বলেন, তার কিতাব সমূহ পুড়ে যাওয়ায় হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। কিতাব সমূহ পুড়ে যাওয়ায় যে হাদিস বর্ণনা করেছেন তা দুর্বল। ২. দাহহাক বিন আয়মান সম্পর্কে ইমাম যাহাবী বলেন, তিনি কে? তা অজ্ঞাত। ৩. যুবায়র বিন সুলায়ম সম্পর্কে ইমামগণ বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। ৪. আব্দুর রহমান সম্পর্কে ইমামগণ বলেন, তিনি মাজহুল বা অপরিচিত।
সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৩৯০
হাদিসের মান: হাসান হাদিস
* হযরত আয়শা রা: রাসূল সা: কে জান্নাতুল বাকিতে পান,সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৩৮৯
حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ الْخُزَاعِيُّ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ أَبُو بَكْرٍ، قَالاَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا حَجَّاجٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ فَقَدْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ ذَاتَ لَيْلَةٍ فَخَرَجْتُ أَطْلُبُهُ فَإِذَا هُوَ بِالْبَقِيعِ رَافِعٌ رَأْسَهُ إِلَى السَّمَاءِ فَقَالَ " يَا عَائِشَةُ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ " . قَالَتْ قَدْ قُلْتُ وَمَا بِي ذَلِكَ وَلَكِنِّي ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ . فَقَالَ " إِنَّ اللَّهَ تَعَالَى يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لأَكْثَرَ مِنْ عَدَدِ شَعَرِ غَنَمِ كَلْبٍ " .
আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, এক রাতে আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে (বিছানায়) না পেয়ে তাঁর খোঁজে বের হলাম। আমি লক্ষ্য করলাম, তিনি জান্নাতুল বাকিতে, তাঁর মাথা আকাশের দিকে তুলে আছেন। তিনি বলেন, হে আয়িশা! তুমি কি আশঙ্কা করেছো যে, আল্লাহ ও তাঁর রাসূল তোমার প্রতি অবিচার করবেন? আয়িশা (রাঃ) বলেন, তা নয়, বরং আমি ভাবলাম যে, আপনি হয়তো আপনার কোন স্ত্রীর কাছে গেছেন। তিনি বলেন, মহান আল্লাহ মধ্য শাবানের রাতে দুনিয়ার নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং কালব গোত্রের মেষপালের পশমের চাইতেও অধিক সংখ্যক লোকের গুনাহ মাফ করেন। [১৩৮৯]
ফুটনোটঃ
[১৩৮৯] মুসলিম ৯৭৩-৭৪, তিরমিযী ৭৩৯, নাসায়ী ২০৩৭, আহমাদ ২৫৪৮৭। তাহক্বীক্ব আলবানী: যঈফ। তাখরীজ আলবানী: মিশকাত ১২৯৯। উক্ত হাদিসের রাবী হাজ্জাজ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সত্যবাদী কিন্তু নির্ভরযোগ্য নয়। তিনি আমর থেকে হাদিস বর্ণনায় তাদলীস করেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সত্যবাদী কিন্তু হাদিস বর্ণনায় তাদলীস করেন। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী কিন্তু দুর্বলদের থেকে তাদলীস করেন। আলী ইবনুল মাদীনী বলেন, আমি তাকে ইচ্ছাকৃত ভাবে বর্জন করেছি।
সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৩৮৯
হাদিসের মান: দুর্বল হাদিস
* সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার নিকট ক্ষমাপ্রার্থী, আমি তাকে ক্ষমা করবো
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا ابْنُ أَبِي سَبْرَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ،
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا يَوْمَهَا . فَإِنَّ اللَّهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ أَلاَ مِنْ مُسْتَغْفِرٍ فَأَغْفِرَ لَهُ أَلاَ مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ أَلاَ مُبْتَلًى فَأُعَافِيَهُ أَلاَ كَذَا أَلاَ كَذَا حَتَّى يَطْلُعَ الْفَجْرُ " .
আলী বিন আবূ তালিব (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে সালাত পড় এবং এর দিনে সওম রাখ। কেননা এ দিন সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার নিকট ক্ষমাপ্রার্থী, আমি তাকে ক্ষমা করবো। কে আছো রিযিকপ্রার্থী আমি তাকে রিযিক দান করবো। কে আছো রোগমুক্তি প্রার্থনাকারী, আমি তাকে নিরাময় দান করবো। কে আছ এই প্রার্থনাকারী। ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত (তিনি এভাবে আহবান করেন
সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৩৮৮
হাদিসের মান: জাল হাদিস
إِسْمَاعِيلُ حَدَّثَنِي مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي عَبْدِ اللهِ الأَغَرِّ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخِرُ فَيَقُولُ مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ:
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমাদের রব্ব প্রত্যেক রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকী থাকে তখন পৃথিবীর আসমানে নেমে আসেন এবং বলেন, আমার কাছে যে দু’য়া করবে, আমি তার দু’য়া কবুল করব। আমার কাছে যে চাইবে, আমি তাকে দেব। আমার কাছে যে ক্ষমা প্রার্থনা করবে, তাকে আমি ক্ষমা করে দেব৷
সহিহ বুখারী, হাদিস নং ৭৪৯৪
হাদিসের মান: সহিহ হাদিস
পবিত্র শবে বরাতের রাতে দুই রাকাত
নামায বনী ইসরাইলদের একজন বুযুর্গ
ব্যক্তির চারশ বছরের ইবাদতের চেয়েও
অধিক মূল্যবান"" নুরে মুজাসসাম
হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেন, একদিন
হযরত ঈসা আলাইহিসসালাম তিনি
পাহাড়ের উপর দিয়ে হেটে যাচ্ছিলেন
হঠাৎ করে তিনি পাহাড়ের উপর একটি
সাদা পাথর দেখতে পেলেন। তখন হযরত
ঈসা আলাইহিসসালাম তিনি ওই পাথরের
চারপাশ ঘুরে আশ্চর্যান্বিত হলেন। উনার
আশ্চর্যবোধ হওয়া দেখে
আল্লাহপাক ওহী নাযিল করে বললেন, " হে
আমার নবী হযরত ঈসা আলাইহিসসালাম
আপনি সাদা পাথর দেখে আশ্চর্য হয়েছেন,
এর চেয়ে আশ্চর্যজনক বস্তু আপনি দেখতে
চান? হযরত ঈসা আলাইহহিসালাম তিনি
জি বলতেই পাথর ফেটে গেল। পাথরের
মধ্যে একজন বুযুর্গ ব্যাক্তি সবুজ রঙের লাঠি
হাতে নিয়ে দাড়িয়ে আছেন এবং উনার
সামনে একটি আংগুর গাছ আছে। অতপর সেই
বুযুর্গ ব্যাক্তি বললেন, এটা আমার
প্রতিদিনের খাবার। তখন হযরত ঈসা
আলাইহিসসালাম সেই বুযুর্গ ব্যাক্তিকে
লক্ষ্য করে বললেন আপনি
কতদিন পর্যন্ত এই পাথরের ভিতর
আল্লাহপাক উনার ইবাদত বন্দেগিতে লিপ্ত
আছেন? তিনি বললেন আমি চারশ বছর ধরে
এই পাথরের ভিতর ইবাদত বন্দেগি করছি।
তখন হযরত ঈসা আলাইহিসসালাম তিনি
আরো আশ্চর্য হয়ে বললেন হে বারে ইলাহী
আমার ধারনা, হয়তো আপনি এই বুযুর্গ
ব্যাক্তির চেয়ে আর কোনো উত্তম মাখলুক
সৃস্টি করেননি তখন আল্লাহপাক তিনি
ইরশাদ মুবারক করলেন নুরে মুজাসসাম
হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম উনার উম্মতগন উনারা যদি
শাবানের ১৫ তারিখ রাতে ২ রাকাত
নামায আদায় করে তবে তা ওই বুযুর্গ
ব্যাক্তির চারশ বছরের ইবাদত হতেও উত্তম
হবে।(সুবহানাল্লাহ)। অতপর হযরত ঈসা
আলাইহিসসালাম তিনি একথা শুনে বললেন
হায় আমি যদি হুযুর
পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনার উম্মত হতে পারতাম। তখন মহান
আল্লাহপাক তিনি হযরত ঈসা
আলাইহিসসালাম উনার ফরিয়াদখানা
সরাসরি কবুল করলেন।
(নুজহাতুল মাজালিশ প্রথম খন্ড)
* শহর থেকে বিতারিত যুবক মৃত্যুর সময় তওবা,হে মুসা পয়গাম্বর যারা নিজেদের মাগফিরাত চায়, তারা যেন উক্ত ব্যক্তির জানাযায় শরীক হয়।
বনী ইসরাইলে এক যুবক ছিল বড্ড বদমাশ, শারাবী ও জুয়াড়ী। শহরের লোকেরা তার ব্যবহারে অতিষ্ঠ হয়ে তাকে শহর থেকে বের করে দিল।
উক্ত ব্যক্তিকে লোকেরা শহর থেকে বের করে দেবার পর সে ক্ষিপ্ত হয়ে শহরের বাইরে গিয়ে নিজের আস্তানা গেড়ে বসল। সেখানে কোন সাথী সঙ্গী ছিলনা, খাদ্য-পানীয় ছিলনা। আস্তে আস্তে সব শেষ হয়ে গেল। তার শরীর দুর্বল হয়ে পড়তে লাগল। মৃত্যুর লক্ষণ দেখা দিতে লাগল। সে আকাশের দিকে দৃষ্টিপাত করল, ডানে দেখল, বামে দেখল, কিন্তু কিছুই দৃষ্টিগোচর হল না। তারপর সে আসমানের দিকে দৃষ্টিপাত করে বলতে লাগলঃ হে আল্লাহ্! আমি যদি জানতাম যে, আমাকে আযাব দেয়ার দ্বারা তোমার রাজত্বে প্রবৃদ্ধি ঘটবে আর ক্ষমা করে দিলে তোমার রাজত্ব হ্রাস পাবে তাহলে, হে আল্লাহ্! আমি তোমার নিকট ক্ষমা চাইতাম না। যদি আমাকে আযাব দেয়ার দ্বারা তোমার রাজত্বে প্রবৃদ্ধি না ঘটে, তাহলে আমাকে আযাব না দিয়ে মাফ করে দাও। হে আল্লাহ্! কেউ আমার সাথি হয়নি, সকলেই আমাকে পরিত্যাগ করেছে। হে আল্লাহ্! মৃত্যুর মুখে আমি তওবা করছি, গোনাহ করতে করতে সারাটা জীবন কেটে গেছে। হে আল্লাহ্! সকলে তো আমাকে ছেড়ে দিয়েছে, তুমি আমাকে পরিত্যাগ কর না, একথা বলতেই তার প্রাণপাখি উড়ে গেল।
আল্লাহ্ তাআলা হযরত মুসা (আঃ) কে বললেনঃ অমুক জঙ্গলে আমার এক বন্ধু মৃত্যুবরণ করেছে। তুমি গিয়ে তাকে গোসল করাও, কাফন পড়াও ও জানাযা পড়াও।আর সারা শহরে ঘোষনা করে দাও যে, যারা নিজেদের মাগফিরাত চায়, তারা যেন উক্ত ব্যক্তির জানাযায় শরীক হয়। মুসা (আঃ) ঘোষনা করে দিলেন।
ঘোষনা শুনে শহরের লোকজন সব ছুটল জঙ্গলের দিকে। সেখানে গিয়ে তো সকলে বিস্ময়ে হতবাক। সেই শরাবী, জুয়াড়ী, ডাকাত, বদমাশ মরে পড়ে আছে।
লোকেরা মুসা (আঃ) এর নিকট জিজ্ঞাসা করলঃ হে মূসা (আঃ), ঘটনা কী? এই লোককে তো আমরা শহর থেকে বের করে দিয়েছিলাম অথচ আল্লাহ্ তাআ’লা তাকে বন্ধু বলে স্বীকৃতি দিচ্ছেন!
হযরত মুসা (আঃ) আল্লাহ্ তাআ’লার নিকট আরয করলেনঃ ইয়া আল্লাহ্! তোমার বান্দারা তো বলছে, এই ব্যক্তি তোমার দুশমন আর তুমি তাকে নিজের বন্ধু বলছ!!
আল্লাহ্ তাআ’লা বললেনঃ তাদের কথাও ঠিক, আমার কথাও ঠিক। সে আমার দুশমনই ছিল। কিন্তু মৃত্যুর সময় সে দেখল যে, সে একা, তার ডানে বামে কেউ নেই, সবাই পরিত্যাগ করেছে। আর সেই অবস্থায় যখন সে আমাকে স্মরণ করল, আমাকে ডাকল, তখন আমি তাকে তার গোনাহের কারনে নিঃস্ব, একাকী অবস্থায় তাকে পাকড়াও করতে লজ্জ্বাবোধ করলাম। সে সময় যদি সে আমার নিকট সারা দুনিয়ার জন্য ক্ষমা প্রার্থনা করত, তাও আমি গ্রহণ করতাম।
* হাসান বসরী র: অসুস্হ অগ্নি পুজক শামউনকে দেখতে যায়,কালেমার বিনিময়ে জান্নাতের গেরান্টি পত্র দেয়
* হাসান বসরী র: অসুস্হ অগ্নি পুজক শামউনকে দেখতে যায়,কালেমার বিনিময়ে জান্নাতের গেরান্টি পত্র দেয়
এক প্রতিবেশী। নাম শামাউন। অগ্নির উপাসক। দীর্ঘায়ু লোক। বার্ধক্যে উপনীত হয়েছেন। আক্রান্ত হলেন এক কঠিন অসুখে। জীবনের আশা অতি ক্ষীণ, ক্ষীণতম। তাঁর আসন্ন মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ল সর্বত্র। হযরত হাসান (র)-এর কানেও এল কথাটা। তিনি প্রতিবেশীর অন্তিম শয্যার পাশে গিয়ে বসলেন। দেখলেন, শামাউনের সারা শরীরে কালো কালো দাগ। তিনি বললেন, আগুন আর ধোয়া নিয়েই তো কাল কাটালে, এখন একবার আল্লাহকে মেনে নাও। ইসলাম কবুল কর। হয়তো আল্লাহর রহমত নেমে আসবে তোমার ওপর। শামাউনের চোখে তাচ্ছিল্যের আভাস। বললেন, দু'টি কারনে তোমাদের ধর্মের প্রতি আমার বিতৃষ্ণা আছে। প্রথম কারনটি হল- ইসলাম ধর্মালম্বীরা দিনরাত দুনিয়ার কাজে ব্যস্ত থাকে। আর দ্বিতীয় কারন- তারা মুখে মৃত্যুর কথা বলে বটে তবে এমন সব কাজ কারবার করে, যা মৃত্যু-ভীতদের পক্ষে করা সম্ভব নয়। কেননা, ঐ সকল কাজে আল্লাহ অসন্তুষ্ট হন।
হযরত হাসান (র) বললেন, শুভাকাঙ্খীর মতই কথা বলেছ তুমি। কিন্তু, তুমি কি করলে? আজীবন আল্লাহকে ভুলে আগুনের উপাসনা করে কি তাঁর বিরাগভাজন হলে না? শোন, আমি কোনদিন আগুনের উপাসনা করিনি। কিন্তু আমি যার ইবাদত-বন্দেগী অর্চনা করি, তাঁর দয়ায় আগুন আমার বশীভূত। সে আমার কোন ক্ষতি করবে না।
শামাউন বললেন, হ্যা, আগুন আমার কোন ক্ষতি করবে না আমার তা বিশ্বাস হয় না, হাসান (র) বললেন কিছু আগুন আনাও পরীক্ষা করে দেখি।
আগুন আনা হল। হযরত হাসান (র) শামাউনকে আগুনের ওপর হাত রাখতে বললেন। কিন্তু তার সাহস হল না। তখন হযরত হাসান (র) নিজের একখানা হাত আগুনের ওপর চাপিয়ে দিলেন। আল্লাহর রহমতে তা পুড়ল না। একগুচ্ছ লোমও না।
দৃশ্য দেখে শামাউন অবাক। তার মনে এল গভীর অনুশোচনা। তিনি বললেন, ভাই হাসান! সত্তর-আশি বছর ধরে চরম অন্যায় করে এসেছি। এখন কি তার প্রায়শ্চিত্তের অবকাশ আছে? থাকলে মুক্তির উপায় বলে দাও।
হযরত বললেন নিশ্চয় উপায় আছে। তুমি ইসলামে দীক্ষা নাও। তারপর পবিত্র হৃদয়ে আল্লাহর কাছে প্রার্থনা কর। তিনি তোমাকে মুক্তি দেবেন।
শামাউন বললেন, মৃত্যুর পর শাস্তির পরিবর্তে আল্লাহ আমাকে মুক্তি দেবেন, এই মর্মে যদি তুমি আমাকে একখানি পত্র লিখে দাও, তাহলে আমি মুসলমান হতে পারি।
হযরত হাসান তাঁর কথামত একখানি কাগজে লেখে শামাউনের হাতে দিলেন। শামাউন আবার কাগজখানিতে উপস্থিত ব্যক্তিদের সই নিয়ে তা আবার হযরত হাসান (র)-কে ফিরিয়ে দিয়ে বললেন, মৃত্যুর পর দাফন করার সময় পত্রখানা আমার সঙ্গে দিও। আর তুমি নিজের হাতে আমাকে গোসল করিয়ে কবরে শুইয়ে দিও। অতঃপর তিনি ইসলাম গ্রহণ করলেন। আর অনতিকাল পরেই মারা গেলেন।
তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী সব কাজ শেষ হল। শামাউনের দাফন কর্ম সম্পন্ন করে হাসান (র) নিজের কথাই ভাবতে লাগলেন। তিনি পূর্বে থেকেই নিজেকে পাপী বলে মনে করতেন। এখন তিনি ভাবতে শুরু করলেন, অন্যের মুক্তির প্রতিশ্রুতি দিয়ে আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করলাম।
এখন আমার মত পাপীর মুক্তির প্রতিশ্রুতি দেয় কে। সারা রাত তিনি আল্লাহর দরবারে হাত উঠিয়ে রইলেন। সে এক অবিরাম, অন্তহীন প্রার্থনা। শেষ রাতে স্বপ্ন দেখলেন, শামাউন মাথায় ঝকঝকে মুকুট, সুন্দর পোশাক পরে জান্নাতের উদ্যানে ঘুরে বেড়াচ্ছেন। তিনি তাঁকে জিজ্ঞেস করলেন, কি খবর শামাউন ভাই? তোমার অবস্থা কি?
শামাউনের প্রফুল্ল জবাব: যেভাবে আমাকে দেখতে পাচ্ছ, আমি সে রকমই আছি। আল্লাহর রহমতে আমার কোন অসুবিধা হয়নি। আল্লাহর দীদারও লাভ করেছি। তোমার পত্রখানায় খুব কাজ দিয়েছে হাসান ভাই। নাও-বলে পত্রখানা তিনি হাসান (র)-কে ফিরিয়ে দিলেন।
ঘুম ভেঙ্গে গেল। তিনি অবাক হয়ে দেখলেন, সত্যিই শামাউনকে দেয়া পত্রখানা তাঁর হাতের মুঠোয়। যেন স্বপ্ন নয়, এই মাত্র শামাউন স্বশরীরে এসে পত্রখানা তাঁকে দিয়ে গেল। তখন তিনি তাঁর প্রতিপালকের উদ্দেশ্যে বলতে লাগলেন, প্রভু গো! আপনার কাজের গূঢ় রহস্য উদঘাটন করার সাধ্য আমার নেই। সারা জীবন যে আগুন নিয়ে পড়ে থাকল, তাকে মাত্র একবার কলেমা পড়ার কারনে আপনি মুক্তি দিলেন, শুধু তাই না- তাকে দেখাও দিলেন। তাহলে আজীবন যারা ঈমান মেনে রয়েছে, তাদের যে আপনি মুক্তি দেবেন- তাতে কোন সন্দেহ নেই। শামাউনের জান্নাতবাস তাঁর চেতনায় নবদিগন্তের দুয়ার খুলে দিল।
No comments