36 সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব ও কর্তব্যস সন্তানের হক- ১

 36  সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব ও কর্তব্যস সন্তানের হক- ১ পালন....


*  *  জান্নাত কসাই মুসা আ: এর সাথী হবে


হযরত মুসা (আ:) একদিন আপল্লাহ কাছে জানতে চাইলেন তাঁর সাথে জান্নাতে কে থাকবে  উত্তর আল্লাহ বললেন তোমার সাথে জান্নাতে থাকবেন এক কসাই ?


#মুসা (আ:) অবাক হয়ে আল্লাহর কাছে  জানতে চাইলেন একজন কসাই তাঁর এমন কি আমল আছে যার কারনে আপনি আমার সাথে জান্নাতে বসবাস করতে দিবেন আমার অনেক জানতে ইচ্ছে করছে ?


#আল্লাহ বললেন হে মুসা তুমি যদি তা জানতে চাও  তাহলে ওই কসায়ের কাছে যাও ?


#মুসা (আ:) আল্লাহর কথা মতন ওই কসায়ের কাছে গেলেন দুর থেকে দেখতে লাগলেন ওই কসাই কি করে ?


#কসাই মাংস বিক্রি শেষ হলে দোকান বন্ধ করে সামান্য কিছু মাংস নিয়ে বারির দিকে রওনা দেয় ?


#মুসা( আ :)তাঁর পিছনে পিছনে যায় কসাই বারিতে গিয়ে মাংস গুলো ছোট ছোট করে কেটে রান্না করে আর কিছু রুটি বানায়?


#তাঁর পর ঘরে ঢুকে এক বৃদ্ধ মহিলাকে ধরে বসায় এবং তাঁর পর মাংস আর রুটি ছোট ছোট করে খাওয়াতে থাকে ?


#মুসা( আ:) অবাক হয়ে সব দেখতে থাকে কিছুক্ষণ  পর তিনি খেয়াল করেন ওই মহিলা কসাইয়ের কানে কানে কি যেনো বলছে আর কসাই তাঁর কথা শুনে মুসকি মুসকি হাসতেছে?


#খাওয়া শেষ হলে কসাই বাহিরে আসে মুসা (আ:)তাঁর পরিচয় গোপন রেখে তাকে জিজ্ঞেস করে ভাই ওই বৃদ্ধ মহিলা আপনার কানে কানে কি বললো যা শুনে আপনি হাসলেন ?


#কসাই উত্তরে বললো ওনি আমার মা আমি প্রতিদিন এই ভাবে আমার মাকে খাইয়ে দেই আর মা আমার কানে কানে বলে আল্লাহ তোমাকে মুসা নবীর সাথে জান্নাত দান করুক আর আমি আমার মায়ের কথা শুনে হাসি বলি কোথায় মুসা (আ:) আর কোথায় আমি ?


#মুসা (আ:)তাঁর কথা শুনে কাঁদতে থাকে আর তাকে বুকে জরিয়ে নিয়ে বলে তোমার মায়ের কথা আল্লাহ তায়ালা কবুল করেছে আমি মুসা যার সাথে তুমি জান্নাত বাসি হবে ?


*  মায়ের দোয়া পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ দোয়া যা আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়   তাই আসুন যাদের মা বাবা বেচে আছে তাঁদের খেদমত করি আর যাদের মা বাবা বেচে নেই তাঁদের জন্য দোয়া করি আল্লাহ যেনো তাঁদের কে জান্নাত বাসি করে 

             আমিন

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَن ذِكْرِ اللَّهِ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَأُولَـٰئِكَ هُمُ الْخَاسِرُونَ


(আল মুনাফিকূন - ৯)

মুমিনগণ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। যারা এ কারণে গাফেল হয়, তারাই তো ক্ষতিগ্রস্ত।


এই হক কে তিন ভাগে ভাগ করেছি,

১- আপনার বিয়ের আগে আপনার সন্তানের হক

২- সন্তানের জন্মের আগে সন্তানের হক

৩- সন্তানের জন্মের পর সন্তানের হক

আমি একেবারে খুঁটিনাটি সব হক লিখবো না, এতে লেখা অনেক বেশিই বড় হবে, শুধু এমন কিছু পয়েন্ট ধরে লিখবো যা ম্যাক্সিমাম মা বাবাদের অজানা ...

১- # আপনার_বিয়ের_আগে

_আপনার_সন্তানের_হক

বিষয় টা অবাক কর হলেও সত্য,আপনার বিয়ের আগেই সন্তানের প্রতি একটা হক আপনার রয়ে যায় !

ভাবছেন বিয়েই হয়নাই, সন্তান তো দূরে থাক, তার আবার হক কোথা থেকে আসলো !

আপনি কি জানেন আপনার সন্তানের জন্য একজন দ্বীনদার মা/বাবা বেছে নেওয়া এটা আপনার সন্তানের ১ম হক !

আমরা অনেকেই এই হক টা আদায় করি না,বরং জানিই না যে এটা সন্তানেরও হক, একজন দ্বীনদার উত্তম অর্ধেক পেতে হলে নিজেকেও সে ভাবে গড়ে তুলতে হবে, একবার ভেবে দেখেন সন্তানের একটা হক আদায় করতে যেয়ে আপনার দ্বীনদারিতা,আপনার উত্তম অর্ধেকের দ্বীনদারিতা, একটা দ্বীনদার সংসার আপনি শুরু করতে যাচ্ছেন !

বিয়ের সময় কারো আর্থিক অবস্থা,রূপ-সৌন্

দর্য ইত্যাদি কে আগে প্রাধান্য না দিয়ে তার দ্বীনদারিতা কে দিন,কারন এই দ্বীনের বুঝ টা এমন একটা বুঝ যেটা সবাইকে জান্নাতের পথে নিয়ে যায়, সেই পথেই অটল রাখে !

আপনি সন্তান কে কেন জন্ম দেন জানেন ? দুনিয়াতে সুন্দর ভাবে বেচে থাকতে নয়, তাকে আপনি জন্মই দেন যাতে সে জান্নাতে যেতে পারে !

আপনার ফিকিরে সব সময় সেটাই থাকতে হবে, আপনার সন্তান কোন রকম ভাবে জান্নাতে গেলেই হল এরকম যেন না হয়, বরং ভাল ভাবে যাবে,অনেক উঁচু মর্যাদা নিয়ে তারপর যাবে , সন্তান কে একটা দ্বীনি পরিবেশ দিতে হলে আপনাকে ও আপনার উত্তম অর্ধেক কে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিতে হবে !

দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিতে পারে এমন কাউকেই বেছে নিন, যার ভিতর থাকবে তাক্বওয়া, যে আল্লাহকে ভয় করে চলবে, যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদেশ সব মেনে চলবে, হয়ত আপনাকে তিন বেলার জায়গায় দুই বেলা খাওয়াতে পারবে,কিন্তু ঠিকই আপনার এবং আপনার সন্তানের হাত ধরে জান্নাতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিবে, ...

দুয়া করুন আল্লাহর কাছে যেন আপনার সন্তানের এই প্রথম হক টা আপনি আদায় করতে পারেন,এমন কাউকে যেন বেছে নিতে পারেন যে আপনার সন্তান কে জান্নাতের পথ চিনিয়ে দিবে !!

মনে রাখবেন, তাকে যদি দ্বীনের পথ না চেনাতে পারেন, এতে যদি আপনাদের মানে মা বাবার গাফলতি থাকে তাহলে আপনারা তার ১ম হক নষ্ট করলেন।

... চলবে ...


÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

–খালা ! একটু পানি পড়া আর একটা তাবিজ দেন।

–কেনো, কি সমস্যা?

–ছেলে কথা শুনেনা খালা! আমাদের খেদমতও করতো চায়না।

এত্তো কস্ট করে লেখাপড়া শিখায়েছি।

বিয়াও করাইছি। কিন্তু সে এখন আমাদের ঠিকমতো খোজ খবর লয়না। কয়দিন আগে জগড়া করে বউ নিয়ে আলাদা হয়ে গেছে ।

–হুম…আপনার ছেলের নাম কি?

কি কাজ করে?

–জে, ছেলের নাম সুমন মিয়া।

ঢাকা একটা কোম্পানিতে চাকরি করে।

অনেক টাকা বেতন পায়।

–বুঝলাম, আপনার অভিযোগ ছেলেকে লালন পালন করে বড় করেছেন, অনেক টাকা-পয়সা খরচ করে লেখা পড়া শিখিয়েছেন।

আর সে এখন মোটা বেতনে চাকরি পেয়ে বিয়ে করে বাপ মাকে অর্থাৎ আপনাদের ছেড়ে আলাদা হয়ে গেছে, এই তো?

— জি জি খালাএকদম ঠিক বলেছেন ! আমরা তো বৃদ্ধ হয়ে গেছি কিন্তু

পোলা আমাদের কোন হকই আদায় করতাছে না। টাকা পয়সাও দেয়না।

–হুম, আপনারা আগে ছেলের হক ঠিকমতো আদায় করেছেন তো!

–কি বলেন খালা ! সবই তো করছি!

–হুম…আচ্ছা একটা কথা বলুন তো মা। 

আপনার ছেলের জন্মের পর তার ডান কানে আযান বাম কানে একামত দিয়েছেন? কিংবা দেয়ার ব্যবস্থা করেছিলেন ?

–না…তা তো করিনি খালা

–আচ্ছা, আপনার ছেলের নাম যে সুমন রাখছেন এটা কি কোন মুসলমানের নাম নাকি হিন্দুদের নাম সেটা যাঁচাই করে রাখছেন?

–(মাথা চুলকে)না… তা তো জানিনা খালা।

–আচ্ছা, আপনার ছেলেকে কি সাত বছর বয়সে নামায শিক্ষা, কুরআন শিক্ষা দিয়েছিলেন?

–স্কুলের পড়া লইয়া বেস্ত থাকতো খালা ! প্রাইভেট, (কোচিং)এই গুলার জন্য ঠিকমতো শিখবার টাইম পায়নাই , তার পরেও মক্তবে গিয়ে একটু শিখছে।

কোনরকম পড়তে পারে।

কিন্তু এখন আর পড়ে টরে না।

–ভাল কথা, আচ্ছা বলুন তো দশ বছর বয়সের পর নামায না পড়ার কারনে কয়দিন শাসন করেছেন? কয়দিন প্রহার করেছেন?

–বলেন কি খালা ! নামাজের জন্য মাইর দেব..!? পোলারে কুনদিন একটা চড় পর্যন্ত মারিনাই খালা ! বড় আদরের পোলা আছিলো!

–হুম…ছেলেকে যেই মেয়ে বিয়ে করিয়েছেন সে মেয়ে কি পর্দা করে? নামায পড়ে?

–এই মোটামুটি পর্দা করে আরকি! নামাজ মাঝে মাঝে পড়ে। কিন্তু টিভি দেখার অভ্যস্থ খুব বেশি খালা !

স্টার জলসা নামে কি যেন একটা চ্যানেল আছে, ওইডা দেখে দিনরাইত।

–হুম…আশ্চর্য!

আপনি দেখি তেতুল গাছ লাগিয়ে আংগুর ফল খাওয়ার আশায় আছেন!

–ঠিক বোঝলাম না খালা !

–আপনারা বাপ মা ই তো সন্তানের হক নষ্ট করেছেন আগে!

–কি রকম খালা !

–তাইলে শোনেন,

✔সন্তান জন্মের পর তার ডান কানে আযান, বাম কানে ইকামত দেয়া সন্তানের হক।

✔একটা সুন্দর ইসলামী নাম রাখা সন্তানের হক ছিলো।

✔কুরআন শিক্ষা সহ ধর্মীয় ফরয দ্বীনী ইলম শিক্ষা দেয়া সন্তানের প্রাপ্য হক ছিলো।

✔সন্তানকে নামায শিখানো ও তাতে অভ্যস্ত করা আপনাদের উপর কর্তব্য ছিল।

✔দ্বীনদার পাত্রী বিয়ে করানো আপনাদের দায়িত্ব ছিলো।

✔এইগুলার কোন হকটা আপনি সঠিকভাবে আদায় করেছেন?

✔কোন দায়িত্ব ও কর্তব্যটা সঠিকভাবে পালন করেছেন?

–এমন কইরা তো কুনসুম ভাইবা দেহি নাই খালা !

–হুম…সন্তানের এসব প্রাপ্য হক যখন আদায় করেন নাই বরং বন্চিত করেছেন,

এখন সন্তানও আপনাদের হক আদায় করবে না, এটাই তো স্বাভাবিক।

কাজেই এখন আর পানি পড়া আর তাবিজ নিয়া কি লাভ!! আমি এইসব দেই না।

তাবিজ দেওয়া শিরক। 

কথায় আছে –

“কাঁচা থাকতে না নোয়ালে বাঁশ

পাকলে করে ঠাস ঠাস!!”


পরকালীন তথা কবর ও হাশরের ক্ষতি


সন্তানকে ইলমে দীন থেকে বঞ্চিত রাখলে, উক্ত সন্তান পিতা-মাতার জন্য কবর ও হাশরের ময়দানেও সমূহ বিপদের কারণ হয়। নবী করীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- “মানুষ যখন মরে যায়, তখন তার সমুদয় আমল বন্ধ হয়ে শুধুমাত্র তিনটা আমলের ছাওয়াব জারী থাকে। যথাঃ


حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، - يَعْنِي ابْنَ سَعِيدٍ - وَابْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - هُوَ ابْنُ جَعْفَرٍ - عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ ‏"‏ ‏.‏


আবূ হুরাইরা (রাঃ)


রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত 'আমাল বন্ধ হয়ে যায় তিন প্রকার 'আমাল ছাড়া। ১. সদাকাহ্‌ জারিয়াহ্‌ অথবা ২. এমন 'ইল্‌ম যার দ্বারা উপকার হয় অথবা ৩. পুণ্যবান সন্তান যে তার জন্যে দু’আ করতে থাকে। ( ই. ফা. ৪০৭৭, ই. সে. ৪০৭৬)।


সহিহ মুসলিম, হাদিস নং ৪১১৫

হাদিসের মান: সহিহ হাদিস


(১) সদকায়ে জারিয়া, যেমন-রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা-তৈরী করে দেয়া।


(২) ইলম দীন রেখে যাওয়া, যার দ্বারা লোকেরা উপকৃত হতে থাকে। যেমন-দীনী কিতাব পত্র সহজ সরল ভাষায় লিখে গেল, যার দ্বারা সাধারণ লোকেরা দীনের বুঝ হাসিল করলো।


(৩) দীনদার ও নেক সন্তান রেখে যাওয়া, যে তার জন্য দু’আ ও ইস্তিগফার করতে থাকবে। সন্তানের দু’আর উসীলায় আল্লাহ্‌ তা’আলা তার পিতাকে মাফ করে দেন এবং সন্তান দুনিয়াতে যত নেকী করতে থাকে, লোকদেরকে কুরআনের তা’লীম দিতে থাকে, সন্তান পিতা-মাতার জন্য দু ‘আ করুক আর নাই করুক, যেহেতু পিতা-মাতা সন্তানকে দীনী তা’লীম দিয়েছেন এ জন্য তারা সন্তানের সমস্ত নেকীর মধ্যে শামিল হয়ে যান। অথচ সন্তানের নেকী কম করা হয় না। এভাবে দেখা যায়- মৃত্যুর সময় হয়ত তার গুনাহের পাল্লা ভারী ছিল, কিন্তু সন্তানদের নেক আমল যোগ হতে থাকার কারণে শেষ পর্যন্ত তার নেক নেকীর পাল্লা ভারী হয়ে যায় এবং তার মাগফিরাত ও নাজাত হয়ে যায়। পক্ষান্তরে পিতা-মাতা যদি সন্তানকে দীনী তা’লীম না দেয়, তাহলে ঐ সন্তান পিতা-মাতার জন্য ছাওয়াব রেসানী করতে পারে না। সমস্যা শুধু এতটুকু নয়, বরং ঐ সন্তান শরী’আতের ইলম না রাখার দরুন তার দ্বারা যত ধরনের অন্যায় অপরাধ সংগঠিত হতে থাকে, তাকে ইলম দীন থেকে মাহরূম রাখার অপরাধের দরুন পিতা মাতা তার প্রত্যেকটি অন্যায়েরে গুনাহর মধ্যে শরীক হতে থাকেন। যেমন- ধরুন, ইলমে দীন না  থাকার দরুন সন্তানের হালাল-হারামের ব্যাপারে কোন ধারণা অর্জিত হয় না, হারাম রিযিকের কুফল সম্পর্কে তার সম্যক জ্ঞান থাকে না। সে জানে যে, হারাম রিযিক দ্বারা যে শরীরকে প্রতিপালন করা হয়, সে শরীরের জন্য জাহান্নামই উপযুক্ত স্থান, সুদের একটি দিরহাম/টাকা গ্রহণ করা ৩৬ বার যিনার সমতুল্য অপরাধ। তার চেয়ে মারাত্মক কথা, সুদের লেন-দেন ত্যাগ না করলে, তাকে আল্লাহ্‌র সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে। এ সবের নির্ঘাত পরিণাম ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করা। এসবের ইলম তাকে শিক্ষা না দেয়ার দরুন সে অবাধে সুদ-ঘুষ গ্রহণ করতে থাকে; আরো নানাবিধ অন্যায়ের মধ্যে সে জড়িত হয়ে পড়ে, যেমন- সিনেমা, টিভি, ভিসিআর, নাচ, গান ইত্যাদিতে মশগুল হয়ে পরে। এমন কি অনেকে মদ ও জুয়াতেও অভ্যস্ত হয়ে পড়ে। আর কোন কোন দুর্ভাগ্য তো ঈমান-ইসলাম ত্যাগ করে খৃস্টান-নাস্তিক পর্যন্ত হয়ে যায়। এসব অন্যায় অপরাধের জন্য যেহেতু তার পিতা-মাতা কারণ, যেহেতু তার সন্তানের হক আদায় করেনি, তাদের সহীহ ইলম শিক্ষা দেয়নি, তাই তারা সন্তানের সকল গুনাহের মধ্যে শরীক হয়ে যায়। এমনকি মৃত্যুর সময় হতে পারে যে, তার গুনাহই কম ছিল, কিন্তু এ ধরনের দীন বিমুখ ২/৪ টি সন্তান রেখে যাওয়ার দরুন তাদের সমস্ত অন্যায়ের সমষ্টি পিতা-মাতার আমল নামায় যোগ হতে থাকল। তখন তার গুনাহের পাল্লা ভারী হয়ে গেল এবং কবরের ভয়াবহ আযাবে পাকরাও হয়ে গেল। তদুপরি সন্তানদের অন্যায় যতই বাড়তে থাকে। তাঁর আযাবও ততই বাড়তে থাকে। সে ব্যক্তি সন্তানের মায়ায় নিজের সম্পত্তি থেকে মসজিদ-মাদ্রাসা ও কুরআন কায়িমের জন্য একটি পয়সাও ব্যয় করেনি। অথচ সেই সম্পত্তি তার সন্তানরা তার ছাওয়াব রেসানীর জন্য দীনী কাজে ব্যয় না করে বিভিন্ন অন্যায় ও হারাম কাজে ব্যয় করতে থাকে। আর শাস্তি তাদের পিতা মাতা কবরে ভোগ করতে থাকে। এভাবে কিয়ামতের পর্যন্ত পিতা মাতা একদিকে নিজের অপরাধের  শাস্তি ভোগ করতে থাকে, অপর দিকে সন্তান তথা দীনী শিক্ষা বিমুখ ছেলে-মেয়েদের অপরাধের জন্য শাস্তি ভোগ করতে করতে নিষ্পেষিত হয়। দুঃখ-যাতনা, লাঞ্ছনা-গঞ্জনা ভোগ, অপমান-অপদস্থ হওয়া ছাড়া আর কিছু তাদের ভাগ্যে জুটে না। এরপরে যখন কিয়ামত কায়েম হবে এবং হাশরের ময়দানে সমস্ত মানুষ বিচারের জন্য একত্রিত হবে, তখন ঐ পিতা-মাতা চোখের সামনে এ জাতীয় সন্তানের কারণে পূর্বের চেয়ে আরো মারাত্মক পরিস্থিতি লক্ষ্য করবে।


একদিকে নিজের অপরাধের কারণে দিশেহারা। পিতা-মাতা, আত্মীয়-স্বজন, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসবে না; বরং সকলেই ভাগতে থাকবে, স্বয়ং আল্লাহ্‌ তা’আলা সন্তানের হক নষ্ট তথা দীনী ইলম থেকে তাকে মাহরূম করার দরুন কৈফিয়ত তলব করবেন, অপরদিকে সন্তানের হক নষ্ট করে তাদের দীনী ইলম থেকে বঞ্চিত করে যে হত্যা তাদেরকে করা হয়েছে, হাশরের ময়দানে ঐসব হত্যাকৃত সন্তানেরা আল্লাহ্‌র দরবারে এই বলে মামলা দায়ের করবে। পবিত্র কুরআনের ভাষায় (তারা বলবে-)


وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا (٦٧) رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا (الأحزاب: ٦٨(


“হে আমাদের পালনকর্তা! আমরা আমাদের নেতা ও সর্দারদের এবং বড়দের তথা পিতা-মাতার কথা মেনেছিলাম। কিন্তু তারা আমাদেরকে (কুরআন-সুন্নাহর শিক্ষা না দিয়ে বরং দীন বিমুখ ভ্রান্ত বিষয়ের শিক্ষা দিয়ে) পথভ্রষ্ট করেছিল। হে আমাদের পালনকর্তা! তাদের দ্বিগুণ শাস্তি দিন এবং তাদের উপর লানত, মহা অভিসম্পাত নাযিল করুন।” (সূরাহ আহযাব, ৬৭-৬৭)


চিন্তা করুন, যে সন্তানের জন্য হাজার হাজার টাকা নির্দ্বিধায় পানির মত ব্যয় করা হলো, দুনিয়াতে তো তার দ্বারা কোন খিদমত পাওয়া গেলই না মৃত্যুর সময় সূরাহ্‌ ইয়াসীন তিলাওয়াত, কালিমার তালকীনও করতে পারলো না, পিতা-মাতার জানাযা পড়াতেও সক্ষম হলো না, সহীহ তরীকায় পিতা-মাতার কাফন-দাফনও করতে পারলো না, কবর যিয়ারত, সাওয়াব রেসানীও করতে পারলো না। বরং কবর-আযাব বৃদ্ধির কারণ হলো এবং হাশরের ময়দানে পিতা-মাতার বিরুদ্ধে হত্যা কেসের মামলা দায়ের করলো। তারা যতটুকু-শাস্তির উপযুক্ত ছিলো, সেই শাস্তিকে দ্বিগুণ করবার জন্য এবং লানত নাযিল করার জন্য আল্লাহ্‌র দরবারে দরখাস্ত করলো।


এসব পিতা-মাতা নেক সন্তানের মহাদৌলত ও মহা সুফল থেকে সম্পূর্ণ বঞ্চিত হলো এবং সন্তানের কারণে ভয়াবহ আযাবের স্থান জাহান্নামের উপযুক্ত সাব্যস্ত হলো। তাদের যিন্দেগী একেবারে বরবাদ হয়ে গেলো। সন্তানের জন্য তারা প্রচুর মেহনত করেছে বটে, কিন্তু আল্লাহ ও রাসূলের সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম পথ বাদ দিয়ে গলত তরীকায় মেহনত করার দরুন তাদের জীবন ষোল আনাই বৃথায় পর্যবসিত হল। সন্তানকে দীনী শিক্ষা থেকে মাহরূম করার দরুন একদিকে তারা পিতা-মাতার বিরুদ্ধে মামলা দায়ের করবে, অপরদিকে যার সুপারিশ ব্যতীত হাশরের ময়দানে নাজাতের কোন সুরত থাকবে না, সেই রাহ্‌মাতুল্লিল আলামীন, শফীউল মুজনিবীন আখিরী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামও সন্তানকে, কুরআনী শিক্ষায় শিক্ষিত করে দুনিয়াতে কুরআন কায়িম করার প্রচেষ্টা না করার দরুন পিতা-মাতার বিরুদ্ধে মামলা দায়ের করবেন।


পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে-


وَقَالَ الرَّسُولُ يَا رَبِّ إِنَّ قَوْمِي اتَّخَذُوا هَذَا الْقُرْآنَ مَهْجُورًا (الفرقان:٣٠(


“নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ্‌র দরবারে অভিযোগ করবেন, “হে আমার পালনকর্তা! আমার সম্প্রদায় পবিত্র কুরআনকে পরিত্যাগ করে রেখেছিল।” (সূরাহ ফুরকান, ৩০)


কুরআনকে পরিত্যাগ করার বাহ্যিক অর্থ-কুরআনকে অস্বীকার করা যা কাফিরদের কাজ। কিন্তু রিওয়ায়াত দ্বারা একথাও জানা যায় যে, যে মুসলমান কুরআনে বিশ্বাস রাখে, কিন্তু রীতিমত তিলাওয়াত করে না এবং এর উপর আমল করে না। (আমলের মধ্যে ঈমান নামাযের সাথে একথাও আছে যে, সন্তানদের কুরআনের তালীম দিয়ে কুরআনকে বিশ্বের বুকে স্থায়ীভাবে কায়িম রাখার ব্যবস্থা করতে হবে। মুসলমান হয়ে যারা কুরআনের উপর আমল করে না, কুরআনকে যমীনে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করে না, তারাও এ অভিযোগের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আসামী সাব্যস্ত হবে।


আল্লাহ্‌ তা’আলা সন্তানদেরকে শুধু পিতা-মাতার দুনিয়া সাজানোর উদ্দেশ্যে দেননি। বরং আল্লাহ্‌ তা’আলার মহান উদ্দেশ্য এই যে, পিতা-মাতা সম্পূর্ণ আল্লাহ্‌র মেহেরবানীতে যে সন্তান লাভ করে- তাদেরকে আল্লাহ্‌র সন্তুষ্টির লক্ষ্যে এবং আল্লাহ্‌র যমীনে কুরআনকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে কুরআনী শিক্ষায় শিক্ষিত করবে। সন্তানকে দীনী শিক্ষা না দেয়া আল্লাহ্‌র এ মহা নিয়ামতের নাশোকরী ছাড়া আর কিছুই নয়। নবী করীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ও তদীয় সাহাবাগণ রাযি. কত ত্যাগ, কুরবানী ও শাহাদতের বিনিময়ে এ কুরআন কায়িম করেছেন এবং পরবর্তী লোকদের নিকট আমানত রেখেছেন, যেন তারা নিজেরা কুরআন শিক্ষা করে নিজের সন্তানাদি ও পরিবারের সকলকে কুরআন শিক্ষা দিয়ে কুরআনের এ আমানতকে সংরক্ষণ করে এবং কিয়ামত পর্যন্ত যমীনে- কুরআন কায়িম রাখার ব্যবস্থা গ্রহণ করতে তথা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত করে এবং সেখানে কুরআন শিক্ষার জন্য নিজের সমস্ত সন্তানদের প্রেরণ করে ও অন্য ভাইদেরকে তাদের সন্তানকে কুরআনী শিক্ষা দেয়ার জন্য উদ্বুদ্ধ করে।


মুসলমানরা দুনিয়ার চারটা পয়সার লোভে সামান্য কয়েকদিন দুনিয়াতে ফুর্তি করার মোহে যদি সন্তানকে দীনী শিক্ষা থেকে মাহরূম করে রাখে, তাহলে এটাই তাদের বড় শাস্তি যে, স্বয়ং নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহ্‌র দরবারে নালিশ ও মামলা দায়ের করবেন।


এখন প্রত্যেকে নিজের বুকে হাত দিয়ে নিজের মনকে জিজ্ঞাসা করুন-কুরআন কায়িম করার জন্য সন্তানদের কুরআনী শিক্ষা দিয়েছেন কি না এবং কুরআনকে সংরক্ষণের জন্য মাদ্রাসা কায়িমের ব্যাপারে কতটুকু ভূমিকা বা অবদান রেখেছেন? যদি এ দায়িত্ব পালন করে থাকেন, তাহলে আল্লাহ্‌র শোকর আদায় করুন। আর দায়িত্ব পালন না করে থাকলে! নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এর নালিশ-মামলা থেকে বাঁচার জন্য কি ব্যবস্থা করবেন, তা উলামায়ে কিরাম থেকে জেনে নিয়ে এখনই ব্যবস্থা গ্রহণ করুন। সমস্যা সমাধানের ক্ষেত্র দুনিয়া; আখিরাত তো ফল ভোগের স্থান। সেখানে সমস্যা সমাধানের কোন উপায় নেই ৷


সন্তানের হক

ﺇﻥ ﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﻭﺍﻟﺼﻼﺓ ﻭﺍﻟﺴﻼﻡ ﻋﻠﻰ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﻭﻋﻠﻰ ﺁﻟﻪ ﻭﺻﺤﺒﻪ ﺃﺟﻤﻌﻴﻦ ﺃﻣﺎ ﺑﻌﺪ :

আল্লাহ তা‘আলা মানব জীবনকে সন্তান-সন্তুতির মাধ্যমে ভারসাম্যপূর্ণ এবং আকর্ষণীয় করেছেন। পারিবারিক জীবনে সন্তান-সন্ততি কতবড় নিয়ামত তা যার সন্তান হয়নি তিনি সবচেয়ে বেশি উপলব্ধি করে থাকেন। যাদেরকে আল্লাহ রাববুল আলামীন সন্তান দান করেছেন তাদের উপর এক মহান দায়িত্ব অর্পিত হয়েছে। পিতা-মাতার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা হবে যদি সন্তানকে আদর্শবান রূপে গড়ে না তুলতে পারেন। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ,

‏« ﻣَﺎ ﻣِﻦْ ﻣَﻮْﻟُﻮﺩٍ ﺇِﻻَّ ﻳُﻮﻟَﺪُ ﻋَﻠَﻰ ﺍﻟْﻔِﻄْﺮَﺓِ ﻓَﺄَﺑَﻮَﺍﻩُ ﻳُﻬَﻮِّﺩَﺍﻧِﻪِ ، ﺃَﻭْ ﻳُﻨَﺼِّﺮَﺍﻧِﻪِ ، ﺃَﻭْ ﻳُﻤَﺠِّﺴَﺎﻧِﻪِ ‏»

প্রতিটি নবজাতক তার স্বভাবজাত দ্বীন ইসলামের ওপর জন্ম গ্রহণ করে। অতঃপর তার মা-বাবা তাকে ইয়াহূদী, নাসারা অথবা অগ্নিপূজক হিসেবে গড়ে তোলে [সহীহ বুখারী: ১৩৫৮]।

আমাদের সমাজ ব্যবস্থা দিন দিন যেভাবে অপসংস্কৃতি, অনৈতিকতা এবং চরিত্র বিধ্বংসী কাজের দিকে ধাবিত হচ্ছে, সেখানে আমাদের সন্তানের উপর যেসব দায়িত্ব আছে তা অত্যন্ত গুরুত্বের সাথে পালন করতে হবে। আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশিত পন্থায় সন্তানকে লালন-পালন করা ঈমানের অন্যতম দাবী।

আমাদের উপর সন্তানদের যে হকগুলো রয়েছে তার মধ্যে তিনটি হক হলো.....

১ ) দ্বীনি ইলম শিক্ষা দেয়া : সন্তানকে দীনি ইলম শিক্ষা দেয়া ফরজ করা হয়েছে। কারণ দ্বীনি ইলম না জানা থাকলে সে বিভ্রান্ত এবং ক্ষতিগ্রস্থদের অন্তর্ভূক্ত হবে। হাদীসে এসেছে-

ﻋَﻦْ ﺃَﻧَﺲِ ﺑْﻦِ ﻣَﺎﻟِﻚٍ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪ ﻋَﻠﻴْﻪِ ﻭﺳَﻠَّﻢَ : ‏« ﻃَﻠَﺐُ ﺍﻟْﻌِﻠْﻢِ ﻓَﺮِﻳﻀَﺔٌ ﻋَﻠَﻰ ﻛُﻞِّ ﻣُﺴْﻠِﻢٍ »

আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমের উপর জ্ঞানার্জন করা ফরয। [সুনান ইবন মাজাহ: ২২৪]

২ ) প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত লালন-পালন করা : সন্তানদেরকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত লালন-পালন করতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় খরচ করতে হবে।

ﻋَﻦْ ﺃُﻡِّ ﺳَﻠَﻤَﺔَ ﻗُﻠْﺖُ ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﻫَﻞْ ﻟِﻲ ﻣِﻦْ ﺃَﺟْﺮٍ ﻓِﻲ ﺑَﻨِﻲ ﺃَﺑِﻲ ﺳَﻠَﻤَﺔَ ﺃَﻥْ ﺃُﻧْﻔِﻖَ ﻋَﻠَﻴْﻬِﻢْ ﻭَﻟَﺴْﺖُ ﺑِﺘَﺎﺭِﻛَﺘِﻬِﻢْ ﻫَﻜَﺬَﺍ ﻭَﻫَﻜَﺬَﺍ ﺇِﻧَّﻤَﺎ ﻫُﻢْ ﺑَﻨِﻲَّ ﻗَﺎﻝَ : ‏« ﻧَﻌَﻢْ ﻟَﻚِ ﺃَﺟْﺮُ ﻣَﺎ ﺃَﻧْﻔَﻘْﺖِ ﻋَﻠَﻴْﻬِﻢْ »

উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম আবূ সালামার সন্তানদের জন্য আমি যদি খরচ করি এতে কি আমার জন্য প্রতিদান রয়েছে? নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ যতদিন তুমি খরচ করবে ততদিন তোমার জন্য প্রতিদান থাকবে। [সহীহ বুখারী: ৫৩৬৯]

৩) সক্ষম করে তোলা : সন্তানদেরকে এমনভাবে সক্ষম করে গড়ে তোলা,তারা যেন উপার্জন করার মত যোগ্যতা অর্জন করতে পারে। সা‘দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে এভাবে বলেছেন,

« ﺇِﻧَّﻚَ ﺃَﻥْ ﺗَﺪَﻉَ ﻭَﺭَﺛَﺘَﻚَ ﺃَﻏْﻨِﻴَﺎﺀَ ﺧَﻴْﺮٌ ﻣِﻦْ ﺃَﻥْ ﺗَﺪَﻋَﻬُﻢْ ﻋَﺎﻟَﺔً ﻳَﺘَﻜَﻔَّﻔُﻮﻥَ ﺍﻟﻨَّﺎﺱَ ﻓِﻲ ﺃَﻳْﺪِﻳﻬِﻢْ »

তোমাদের সন্তান সন্ততিদেরকে সক্ষম ও সাবলম্বি রেখে যাওয়া, তাদেরকে অভাবী ও মানুষের কাছে হাত পাতা অবস্থায় রেখে যাওয়ার চেয়ে উত্তম। [সহীহ বুখারী:১২৯৫]ব


*  সন্তানের হক-1

*  লন্ডনে শিক্ষক কয় তোমরা কে কি হতে চাও, একজন কয় আমি সাহাবী হতে চাই :-


আমি সাহাবী হতে চাই!

অনেক দিন আগের কথা। ঘটনাটি ঘটেছিল পশ্চিমা একটি

দেশে। স্কুলে শিক্ষিকা ছোট ছোট বাচ্চাদের নিয়ে

'এইম ইন লাইফ' অর্থাৎ 'জিবনের লক্ষ' সাবজেক্ট নিয়ে

আলোচনা করছিলেন। আলোচনার এক পর্যায়ে হঠাৎই

একে একে বাচ্চাদের দাঁড় করিয়ে দিলেন এবং জিজ্ঞাসা

করতে লাগলেন কার জিবনের লক্ষ কি?

বাচ্চারা একে একে দাড়িয়ে উত্তর দিচ্ছিল, কেউ বলছে

ডাক্তার হবে, কেউ বলছে ইঞ্জিনিয়ার হবে, কেউ

বলছে সায়েনটিস্ট হবে ইত্যাদি।

ওখানে ঐ ক্লাসে একজন মুসলিম বাচ্চা ছিল সবার শেষে তার

পালা, তাকে জিজ্ঞাসা হলে সে উত্তর দিল, আমি সাহাবী

হতে চাই!

ক্লাসের শিক্ষিকা সহ সবাইতো থ! একে অপরের দিকে

তাঁকাচ্ছে, এটা আবার কি!? শিক্ষিকা বাচ্চাটির মা কে ফোন দেন

এবং বিস্তারিত ঘটনা খুলে বলেন ও এর ব্যখ্যা দিতে বলেন।

বাচ্চাটি মা ছিলেন খুবই ধার্মিক। তিনি তাকে সাহাবী সম্পর্কে

সম্মুখ ধারনা দেন এবং তিনি খৃষ্টান শিক্ষিকাকে তার বাড়িতে

দাওয়াত দেন। শিক্ষিকা দওয়াত গ্রহন করেন এবং যথা সময়ে ঐ

বাড়িতে যান।

মুসলিম মহিলা তাকে সবিস্তরে ইসলাম ধর্মের সব কিছুর ব্যখ্যা

দেন। আল্লাহ্ তা'য়ালা ও তাঁর কোরআন, রাসূল সাঃ. ও তাঁর

সাহাবী রাঃ সম্পর্কে এবং আল কোর'আনের ইংরেজী

অনুবাদ সহ কিছু কিতাবও উপহার দেন। মুসলিম মায়ের বিস্তারিত

ব্যখ্যা শুনে ও কিতাব পড়ে খৃষ্টান শিক্ষিকা ইসলাম ধর্মের

প্রতি এতো বেশি প্রভাবিত হয়ো পড়েন যে পরবর্তিতে

তিনি ইসলাম ধর্ম গ্রহন করেন।

আল্লাহু আকবার!

:

---------------------------------------------------------

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَن ذِكْرِ اللَّهِ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَأُولَـٰئِكَ هُمُ الْخَاسِرُونَ


(আল মুনাফিকূন - ৯)


১- আপনার বিয়ের আগে আপনার সন্তানের হক

২- সন্তানের জন্মের আগে সন্তানের হক

৩- সন্তানের জন্মের পর সন্তানের হক


সমুদয় আমল বন্ধ হয়ে শুধুমাত্র তিনটা আমলের ছাওয়াব জারী থাকে।

* কবরে সন্তান সবচেয়ে বর সম্পদ

মাতরাফ ইবনে শুখাইর (র) সপ্নে দেখে কবর বাসী টোকাচ্ছে,,,পৃ- বেহেস্তী নারী -186


সন্তান পিতা মাতার বিরুদ্দে মামলা দায়ের করবেন

وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاء

َنَا فَأَضَلُّونَا السَّبِيلَا (٦٧) رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا (الأحزاب: ٦٨(


রাসুল সাঃ মামলা দায়ের করবেন

وَقَالَ الرَّسُولُ يَا رَبِّ إِنَّ قَوْمِي اتَّخَذُوا هَذَا الْقُرْآنَ مَهْجُورًا (الفرقان:٣٠(

No comments

Powered by Blogger.