4 মালিক আল্লাহ চাইতে হবে তাঁর কাছে
4 আশা পূরণ করার মালিক আল্লাহ চাইতে হবে তাঁর কাছে✓
* আল্লাহ তাঁর বান্দাদের ডাক শোনার জন্য অপেক্ষায় আছে ৪০: আল-মু’মিন: ৬০
وَ قَالَ رَبُّكُمُ ادْعُوْنِیْۤ اَسْتَجِبْ لَكُمْ١ؕ اِنَّ الَّذِیْنَ یَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِیْ سَیَدْخُلُوْنَ جَهَنَّمَ دٰخِرِیْنَ۠
* আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই। নিঃসন্দেহ আল্লাহ অমুখাপেক্ষী ও নিজে নিজেই প্রশংসিত ৩১ : লুকমান: ২৬
لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَ الْاَرْضِ١ؕ اِنَّ اللّٰهَ هُوَ الْغَنِیُّ الْحَمِیْدُ
* ধন সম্পদের মালিক ইজ্জতের মালিক অপমানের মালিক -- সকল কল্যাণ কার হাতে? আলে ইমরান : ২৬-২৭
قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِی الْمُلْكَ مَنْ تَشَآءُ وَ تَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ١٘ وَ تُعِزُّ مَنْ تَشَآءُ وَ تُذِلُّ مَنْ تَشَآءُ١ؕ بِیَدِكَ الْخَیْرُ١ؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَیْءٍ قَدِیْرٌ
تُوْلِجُ الَّیْلَ فِی النَّهَارِ وَ تُوْلِجُ النَّهَارَ فِی الَّیْلِ١٘ وَ تُخْرِجُ الْحَیَّ مِنَ الْمَیِّتِ وَ تُخْرِجُ الْمَیِّتَ مِنَ الْحَیِّ١٘ وَ تَرْزُقُ مَنْ تَشَآءُ بِغَیْرِ حِسَابٍ
* তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাঁকেই ধরো
* সে আল্লাহ ব্যতীত কাউকে ডাকা জালেমের কাজ,ইউনুস -১০৬
وَلَا تَدْعُ مِن دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُكَ وَلَا يَضُرُّكَ ۖ فَإِن فَعَلْتَ فَإِنَّكَ إِذًا مِّنَ الظَّالِمِينَ
* আমরা সঠিক পথ পাওয়ার জন্য দোয়া করি, আল্লাহ বলেন - ইয়াসীন, ৬১
وَأَنِ اعْبُدُونِي ۚ هَٰذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ
* আল্লাহর পরিবর্তে যাদের পূজা কর, তারা কখনও একটি মাছি সৃষ্টি করতে পারবে না, সব কিছুতেই অক্ষম ,হাজ্জ্ব -৭৩
يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ ۚ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَن يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ ۖ وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ۚ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ
* মাথা পা ভাংগা মুর্তি নিয়ে নবীর কাছে হাজির : বিষয় ভিত্তিক তাফ: 21
* পীর সাহেব বড় নাকি নবীগন বড়। নবীগন সন্তান চান আল্লাহর কাছে। আমরা পীর বাবার কাছে দৌড়াই, হযরত যাকারিয়া আ: সন্তান চান আল্লাহর কাছে,মারইয়াম -৪-৫
قَالَ رَبِّ إِنِّي وَهَنَ الْعَظْمُ مِنِّي وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَلَمْ أَكُن بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا
وَإِنِّي خِفْتُ الْمَوَالِيَ مِن وَرَائِي وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا فَهَبْ لِي مِن لَّدُنكَ وَلِيًّا
এরপর দোয়া করেন,আল আম্বিয়া - ৮৯
وَزَكَرِيَّا إِذْ نَادَىٰ رَبَّهُ رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ
উত্তম সন্তান চান -ইমরান -৩৮
هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ ۖ قَالَ رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
* দোয়া কবুল হয়ে গেল। সুসংবাদ দেওয়া হলো,ইমরান - ৩৯-৪০
فَنَادَتْهُ الْمَلَائِكَةُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي الْمِحْرَابِ أَنَّ اللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَىٰ مُصَدِّقًا بِكَلِمَةٍ مِّنَ اللَّهِ وَسَيِّدًا وَحَصُورًا وَنَبِيًّا مِّنَ الصَّالِحِينَ
قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي غُلَامٌ وَقَدْ بَلَغَنِيَ الْكِبَرُ وَامْرَأَتِي عَاقِرٌ ۖ قَالَ كَذَٰلِكَ اللَّهُ يَفْعَلُ مَا يَشَاءُ
* সুতরাং সন্তান দিবার মালিক কে? আশ্-শূরা- ৪৯-৫০
لِّلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ يَخْلُقُ مَا يَشَاءُ ۚ يَهَبُ لِمَن يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورَ
أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا ۖ وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا ۚ إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ
* জট্রা এবাডাই পীর,বাপ ডাকে,পীরের নামে মানত করে, পীরের কবরে বাতি জালায়, কবরে আলো জ্বালানো সওয়াবের কাজ হলে নবী বলতেন আমার চাচা হামজার কবরে বাতি জালাও
* সন্তানের প্রতি অসিয়ত থাকবে। কোনো কবরে যেন সিজদা না করে, আলো না জ্বালায়, এগুলো থেকে বিরত থাকতে,আমার কবরে যাবে, আমার জন্য দোয়া করবে, সন্তান যখন বাপ মায়ের কবরের দার দিয়া যায়
________________
4 নবীগন চেয়েছেন আল্লাহর কাছে
* আল্লাহ ব্যতীত কাউকে ডাকা জালেমের কাজ,ইউনুস -১০৬
وَلَا تَدْعُ مِن دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُكَ وَلَا يَضُرُّكَ ۖ فَإِن فَعَلْتَ فَإِنَّكَ إِذًا مِّنَ الظَّالِمِينَ
আর নির্দেশ হয়েছে আল্লাহ ব্যতীত এমন কাউকে ডাকবে না, যে তোমার ভাল করবে না মন্দও করবে না। বস্তুতঃ তুমি যদি এমন কাজ কর, তাহলে তখন তুমিও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
* আমার এবাদত কর। এটাই সরল পথ- ইয়াসীন, ৬১
وَأَنِ اعْبُدُونِي ۚ هَٰذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ
বাংলা অনুবাদঃ এবং আমার এবাদত কর। এটাই সরল পথ।
(সূরাঃ ইয়াসীন, আয়াতঃ ৬১)
* আল্লাহর পরিবর্তে যাদের পূজা কর, তারা কখনও একটি মাছি সৃষ্টি করতে পারবে না,হাজ্জ্ব -৭৩
يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ ۚ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَن يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ ۖ وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ۚ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ
শব্দার্থ: يَاأَيُّهَا = হে, النَّاسُ = মানুষ, ضُرِبَ = পেশকরাহচ্ছে, مَثَلٌ = একটিউপমা, فَاسْتَمِعُوا = তাই তোমরা মনযোগদিয়েশুনো, لَهُ = প্রতিতার, إِنَّ = নিশ্চয়ই, الَّذِينَ = যাদেরকে, تَدْعُونَ = ডাকছো তোমরা , مِنْ = মধ্য হতে , دُونِ = পরিবর্তে , اللَّهِ = আল্লাহর, لَنْ = কখনও না, يَخْلُقُوا = তারা সৃষ্টি করতে পারে, ذُبَابًا = একটিমাছিও, وَلَوِ = যদি, اجْتَمَعُوا = তারা একত্রহয়, لَهُ = সে জন্যে , وَإِنْ = আরযদি, يَسْلُبْهُمُ = তাদের থেকেছিনিয়েনেয়, الذُّبَابُ = মাছি, شَيْئًا = কোনকিছুই, لَا = না, يَسْتَنْقِذُوهُ = তাউদ্ধার করতে পারে, مِنْهُ = তাহতে, ضَعُفَ = দুর্বল (কতইনা) , الطَّالِبُ = ( সাহায্য ) অন্বেষণকারী, وَالْمَطْلُوبُ = ওঅন্বেষণকৃত (সেওদুর্বল) ,
হে লোক সকল! একটি উপমা বর্ণনা করা হলো, অতএব তোমরা তা মনোযোগ দিয়ে শোন; তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা কর, তারা কখনও একটি মাছি সৃষ্টি করতে পারবে না, যদিও তারা সকলে একত্রিত হয়। আর মাছি যদি তাদের কাছ থেকে কোন কিছু ছিনিয়ে নেয়, তবে তারা তার কাছ থেকে তা উদ্ধার করতে পারবে না, প্রার্থনাকারী ও যার কাছে প্রার্থনা করা হয়, উভয়েই শক্তিহীন।
* হযরত মুসয়াব ইবন উমাইরের (রা) হাতে নবুওয়তের দ্বাদশ বছরে হযরত মুয়াজ ইসলাম গ্রহণ করেন। তখন বয়স ছিল আঠার।পরবর্তী হজ মওসুমে মুসয়াব ইবন উমাইর মক্কায় চললেন। মদিনাবাসী নবদীক্ষিত মুসলমান ও মুশরিকদের একটি দলও হজের উদ্দেশ্যে তাঁর সঙ্গী হলো। হযরত মুয়াজও ছিলেন এই কাফেলার একজন সদস্য। এই দলটি মক্কা থেকে ফিরে আসার পর মদিনার ঘরে ঘরে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে। অল্প বয়স্ক মুয়াজ যখন মক্কা থেকে মদিনায় ফিরলেন, ঈমানী আবেগে তাঁর অন্তর তখন ভরপুর। কারো বাড়িতে মূর্তি থাকাটা তাঁর নিকট অসহনীয় ছিল। মদিনায় ফিরে তিনি এবং তাঁর মত আরো কিছু যুবক সিদ্ধান্ত নিলেন তাঁরা প্রকাশ্যে বা গোপনে যেভাবেই হোক মদিনাকে প্রতিমামুক্ত করবেন। তাঁদের এই আন্দোলনের ফলে হযরত আমর ইবনুল জামুহ প্রতিমা পূজা ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন।
আমর ইবনুল জামুহ ছিলেন মদিনার বনু সালামা গোত্রের অতি সম্মানিত সরদার।
অন্য নেতাদের মতো তাঁরও ছিল একটি অতি প্রিয় কাঠের প্রতিমা। প্রতিমাটির নাম ছিল মানাত। এই প্রতিমাটির প্রতি ছিল আমরের অত্যধিক ভক্তি ও শ্রদ্ধা। তিনি অতি যত্ন সহকারে সুগন্ধি মাখিয়ে রেশমি কাপড় দিয়ে সেটি সব সময় ঢেকে রাখতেন।
মক্কা থেকে ফেরা এই তরুণরা রাতের অন্ধকারে একদিন চুপে চুপে মূর্তিটি তুলে নিয়ে বনু সালামা গোত্রের ময়লা আবর্জনা ফেলার গর্তে ফেলে দেয়। এই উৎসাহী তরুণদের তিনজনের নাম,
মুয়াজ ইবন জাবাল, আবদুল্লাহ ইবন উনাইস ও সালামা ইবন গানামা।
সকালে ঘুম থেকে উঠে আমর ইবন জামুহ যথাস্থানে প্রতিমাটি না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলেন। এক সময় ময়লা আবর্জনার স্তূপে প্রতিমাটি মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে ব্যথিতকণ্ঠে বলেন : তোমাদের সর্বনাশ হোক! গত রাতে আমাদের ইলাহর সাথে কারা এমন আচরণ করলো? তিনি প্রতিমাটি সেখান থেকে তুলে ধুয়ে মুছে পরিষ্কার করে আতর-সুগন্ধি লাগিয়ে আবার যথাস্থানে রেখে দিলেন। প্রতিমাকে সম্বোধন করে বললেন : হে মানাত, আমি যদি জানতাম, কারা তোমার সাথে এমন আচরণ করেছে!
পরদিন রাতে আবার একই ঘটনা ঘটলো।
সকালে আমর খুঁজতে খুঁজতে অন্য একটি গর্ত থেকে প্রতিমাটি উদ্ধার করে ধুয়ে মুছে আগের মত রেখে দেন। পরের রাতে একই ঘটনা ঘটলো। তিনিও আগের মত সেটি কুড়িয়ে এনে একই স্থানে রেখে দিলেন। এ দিন তিনি প্রতিমাটির কাঁধে একটি তরবারি ঝুলিয়ে দিয়ে বলেন :
“আল্লাহর কসম!
তোমার সাথে কে বা কারা এমন আচরণ করছে, আমি জানি না। তবে তুমি তাদের দেখেছো। হে মানাত, তোমার মধ্যে যদি কোন ক্ষমতা থাকে তুমি তাদের থেকে আত্মরক্ষা কর। এই থাকলো তোমার সাথে তরবারি।” রাত হলো। তরুণরা আজও এলো। তারা প্রতিমার কাঁধ থেকে তরবারি তুলে নিয়ে একটি মৃত কুকুরের সাথে সেটি বাঁধলো। তারপর প্রতিমাসহ কুকুরটি একটি নোংরা গর্তে ফেলে চলে গেল।
আমর সকালে খুঁজতে বেরিয়ে মূর্তিটির এমন দশা দেখে তাকে লক্ষ্য করে একটি কবিতা আবৃত্তি করেন। তার প্রথম লাইনটি এমন :
‘আল্লাহর কসম!
তুমি যদি সত্যিই ইলাহ হতে তাহলে এমনভাবে কুকুর ও তুমি এক সাথে গর্তে পড়ে থাকতে না।’
এভাবে আমর ইবন জামুহ মূর্তিপূজার প্রতি বীতশ্রদ্ধ হয়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন।
_________________
* হযরত মুয়াজ!
মাত্র আঠার বছরেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন।
বয়সে যুবক। সাহসে বলীয়ান। তেজদীপ্ত!
হযরত মুয়াজের পিতা জাবাল ইবন আমর। মাতা হিন্দা বিনতু সাহল আল-জুহাইনিয়্যা।
বদরী সাহাবী হযরত আবদুল্লাহ ইবনুল জাদ্দ (রা) তাঁর বৈপিত্রেয় ভাই।
মুয়াজের ছেলের নাম ছিল আবদুর রহমান। এ জন্য তাঁকে আবু আবদুর রহমান বলে ডাকা হতো।
মক্কা থেকে মদিনায় প্রেরিত রাসূলুল্লাহর (সা) দাঈই ইসলাম হযরত মুসয়াব ইবন উমাইরের (রা) হাতে নবুওয়তের দ্বাদশ বছরে হযরত মুয়াজ ইসলাম গ্রহণ করেন।
আঠার বছরে তিনি ইসলাম গ্রহণ করেন।
অর্থাৎ যুবক বয়সেই পেয়ে যান তিনি আলোর পরশ। তাঁর ইসলাম গ্রহণের পর পরবর্তী হজ মওসুমে মুসয়াব ইবন উমাইর মক্কায় চললেন। মদিনাবাসী নবদীক্ষিত মুসলমান ও মুশরিকদের একটি দলও হজের উদ্দেশ্যে তাঁর সঙ্গী হলো। হযরত মুয়াজও ছিলেন এই কাফেলার একজন সদস্য।
মক্কার আকাবায় তাঁরা গোপনে রাসূলুল্লাহর (সা) দিদার লাভ করে তাঁর হাতে বাইয়াত করেন। এটা ছিল আকাবার তৃতীয় বা শেষ বাইয়াত।
এই দলটি মক্কা থেকে ফিরে আসার পর মদিনার ঘরে ঘরে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে।
অল্প বয়স্ক মুয়াজ যখন মক্কা থেকে মদিনায় ফিরলেন, ঈমানী আবেগে তাঁর অন্তর তখন ভরপুর। কারো বাড়িতে মূর্তি থাকাটা তাঁর নিকট অসহনীয় ছিল।
মদিনায় ফিরে তিনি এবং তাঁর মত আরো কিছু যুবক সিদ্ধান্ত নিলেন তাঁরা প্রকাশ্যে বা গোপনে যেভাবেই হোক মদিনাকে প্রতিমামুক্ত করবেন।
তাঁদের এই আন্দোলনের ফলে হযরত আমর ইবনুল জামুহ প্রতিমা পূজা ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন।
আমর ইবনুল জামুহ ছিলেন মদিনার বনু সালামা গোত্রের অতি সম্মানিত সরদার।
অন্য নেতাদের মতো তাঁরও ছিল একটি অতি প্রিয় কাঠের প্রতিমা। প্রতিমাটির নাম ছিল মানাত। এই প্রতিমাটির প্রতি ছিল আমরের অত্যধিক ভক্তি ও শ্রদ্ধা। তিনি অতি যত্ন সহকারে সুগন্ধি মাখিয়ে রেশমি কাপড় দিয়ে সেটি সব সময় ঢেকে রাখতেন।
মক্কা থেকে ফেরা এই তরুণরা রাতের অন্ধকারে একদিন চুপে চুপে মূর্তিটি তুলে নিয়ে বনু সালামা গোত্রের ময়লা আবর্জনা ফেলার গর্তে ফেলে দেয়। এই উৎসাহী তরুণদের তিনজনের নাম,
মুয়াজ ইবন জাবাল, আবদুল্লাহ ইবন উনাইস ও সালামা ইবন গানামা।
সকালে ঘুম থেকে উঠে আমর ইবন জামুহ যথাস্থানে প্রতিমাটি না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলেন। এক সময় ময়লা আবর্জনার স্তূপে প্রতিমাটি মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে ব্যথিতকণ্ঠে বলেন : তোমাদের সর্বনাশ হোক! গত রাতে আমাদের ইলাহর সাথে কারা এমন আচরণ করলো? তিনি প্রতিমাটি সেখান থেকে তুলে ধুয়ে মুছে পরিষ্কার করে আতর-সুগন্ধি লাগিয়ে আবার যথাস্থানে রেখে দিলেন। প্রতিমাকে সম্বোধন করে বললেন : হে মানাত, আমি যদি জানতাম, কারা তোমার সাথে এমন আচরণ করেছে!
পরদিন রাতে আবার একই ঘটনা ঘটলো।
সকালে আমর খুঁজতে খুঁজতে অন্য একটি গর্ত থেকে প্রতিমাটি উদ্ধার করে ধুয়ে মুছে আগের মত রেখে দেন। পরের রাতে একই ঘটনা ঘটলো। তিনিও আগের মত সেটি কুড়িয়ে এনে একই স্থানে রেখে দিলেন। এ দিন তিনি প্রতিমাটির কাঁধে একটি তরবারি ঝুলিয়ে দিয়ে বলেন :
“আল্লাহর কসম!
তোমার সাথে কে বা কারা এমন আচরণ করছে, আমি জানি না। তবে তুমি তাদের দেখেছো। হে মানাত, তোমার মধ্যে যদি কোন ক্ষমতা থাকে তুমি তাদের থেকে আত্মরক্ষা কর। এই থাকলো তোমার সাথে তরবারি।” রাত হলো। তরুণরা আজও এলো। তারা প্রতিমার কাঁধ থেকে তরবারি তুলে নিয়ে একটি মৃত কুকুরের সাথে সেটি বাঁধলো। তারপর প্রতিমাসহ কুকুরটি একটি নোংরা গর্তে ফেলে চলে গেল।
আমর সকালে খুঁজতে বেরিয়ে মূর্তিটির এমন দশা দেখে তাকে লক্ষ্য করে একটি কবিতা আবৃত্তি করেন। তার প্রথম লাইনটি এমন :
‘আল্লাহর কসম!
তুমি যদি সত্যিই ইলাহ হতে তাহলে এমনভাবে কুকুর ও তুমি এক সাথে গর্তে পড়ে থাকতে না।’
এভাবে আমর ইবন জামুহ মূর্তিপূজার প্রতি বীতশ্রদ্ধ হয়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন।
* মাথা পা ভাংগা মুর্তি নিয়ে নবীর কাছে হাজির : বিষয় ভিত্তিক তাফ: 21
* নবীরা বর সন্তান চান আল্লাহর কাছে
قَالَ رَبِّ إِنِّي وَهَنَ الْعَظْمُ مِنِّي وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَلَمْ أَكُن بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا
(মারইয়াম - ৪)
সে বললঃ হে আমার পালনকর্তা আমার অস্থি বয়স-ভারাবনত হয়েছে; বার্ধক্যে মস্তক সুশুভ্র হয়েছে; হে আমার পালনকর্তা! আপনাকে ডেকে আমি কখনও বিফলমনোরথ হইনি।
وَإِنِّي خِفْتُ الْمَوَالِيَ مِن وَرَائِي وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا فَهَبْ لِي مِن لَّدُنكَ وَلِيًّا
(মারইয়াম - ৫)
আমি ভয় করি আমার পর আমার স্বগোত্রকে এবং আমার স্ত্রী বন্ধ্যা; কাজেই আপনি নিজের পক্ষ থেকে আমাকে এক জন কর্তব্য পালনকারী দান করুন।
وَزَكَرِيَّا إِذْ نَادَىٰ رَبَّهُ رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ
(আল আম্বিয়া - ৮৯)
এবং যাকারিয়ার কথা স্মরণ করুন, যখন সে তার পালনকর্তাকে আহবান করেছিল; হে আমার পালনকর্তা আমাকে একা রেখো না। তুমি তো উত্তম ওয়ারিস।
هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ ۖ قَالَ رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
(আল ইমরান - ৩৮)
সেখানেই যাকারিয়া তাঁর পালনকর্তার নিকট প্রার্থনা করলেন। বললেন, হে, আমার পালনকর্তা! তোমার নিকট থেকে আমাকে পুত-পবিত্র সন্তান দান কর-নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।
فَنَادَتْهُ الْمَلَائِكَةُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي الْمِحْرَابِ أَنَّ اللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَىٰ مُصَدِّقًا بِكَلِمَةٍ مِّنَ اللَّهِ وَسَيِّدًا وَحَصُورًا وَنَبِيًّا مِّنَ الصَّالِحِينَ
(আল ইমরান - ৩৯)
যখন তিনি কামরার ভেতরে নামাযে দাঁড়িয়েছিলেন, তখন ফেরেশতারা তাঁকে ডেকে বললেন যে, আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহইয়া সম্পর্কে, যিনি সাক্ষ্য দেবেন আল্লাহর নির্দেশের সত্যতা সম্পর্কে, যিনি নেতা হবেন এবং নারীদের সংস্পর্শে যাবেন না, তিনি অত্যন্ত সৎকর্মশীল নবী হবেন।
قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي غُلَامٌ وَقَدْ بَلَغَنِيَ الْكِبَرُ وَامْرَأَتِي عَاقِرٌ ۖ قَالَ كَذَٰلِكَ اللَّهُ يَفْعَلُ مَا يَشَاءُ
(আল ইমরান - ৪০)
তিনি বললেন হে পালনকর্তা! কেমন করে আমার পুত্র সন্তান হবে, আমার যে বার্ধক্য এসে গেছে, আমার স্ত্রীও যে বন্ধ্যা। বললেন, আল্লাহ এমনি ভাবেই যা ইচ্ছা করে থাকেন।
* সন্তান দিবার মালিক কে?
لِّلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ يَخْلُقُ مَا يَشَاءُ ۚ يَهَبُ لِمَن يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورَ
(আশ্-শূরা - ৪৯)
নভোমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব আল্লাহ তা’আলারই। তিনি যা ইচ্ছা, সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা-সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন।
أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا ۖ وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا ۚ إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ
(আশ্-শূরা - ৫০)
অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ, ক্ষমতাশীল।
* জট্রা এবাডাই পীর · বাপ ডাকে ·পীরের নামে মানত করে ,বাতি জালায়, নবী বলতেন আমার চাচা হামজার কবরে বাতি জালাও ৷
* সন্তানের প্রতি অসিয়ত থাকবে বিরত থাকতে,আমার কবরে যাবে, সন্তান যখন বাপ মায়ের কবরের দার দিয়া যায়,
* * মাথা পা ভাংগা মুর্তি নিয়ে নবীর কাছে হাজির : বিষয় ভিত্তিক তাফ: 21
* 2) ভায়া গ্রহন করা
মুর্তির পুজা করত যে তারা আল্লাহর কাছে পৈাছাবে
অথছ তারা নিজেরাই অসহায়
* পিরের কাছে যায় পীর আল্লাহর কাছে সুপারিশ করবে, এটাই হচ্ছে শিরক
* হযরত ইমরানের যে পত্নী হযরত মারইয়াম (আঃ)-এর মা ছিলেন তাঁর নাম ছিল হিন্না বিনতে ফাকুয। হযরত মুহাম্মদ ইবনে ইসহাক (রঃ) বলেনঃ তার ছেলে মেয়ে হতো না। একদা তিনি একটি পাখীকে দেখেন যে, সে তার বাচ্চাগুলোকে আদর করছে। এতে তাঁর অন্তরে সন্তানের বাসনা জেগে উঠে। ঐ সময়েই তিনি আল্লাহ তা'আলার নিকট আন্তরিকতার সাথে সন্তানের জন্য প্রার্থনা করেন। আল্লাহ পাক তাঁর প্রার্থনা কবূল করেন; ঐ রাত্রেই তিনি গর্ভবতী হন।
গর্ভ ধারণের পূর্ণ বিশ্বাস হলে তিনি আল্লাহ তা'আলার নিকট প্রতিজ্ঞা করেন (ন্যর মানেন) যে, আল্লাহ তা'আলা তাঁকে সন্তান দান করলে তিনি তাঁকে বায়তুল মুকাদ্দাসের খিদমতের উদ্দেশ্যে আল্লাহর নামে আযাদ করে দেবেন। অতঃপর পুনরায় তিনি মহান আল্লাহর নিকট প্রার্থনা করেনঃ হে আল্লাহ! আপনি আমার এই নিষ্কলুষ নর কবুল করুন। আপনি আমার প্রার্থনা শুনতে রয়েছেন এবং আমার নিয়তের কথাও আপনি খুব অবগত আছেন। তখন পুত্র সন্তান হবে কি কন্যা সন্তান হবে তাতো আর জানা ছিল না। কাজেই সন্তান ভূমিষ্ট হলে দেখা যায়, তিনি কন্যা সন্তান প্রসব করেছেন। আর বায়তুল মুকাদ্দাসের সেবা কার্য পরিচালনার যোগ্যতা কন্যা সন্তানের থাকতে পারে না। ওর জন্যে তো পুত্র সন্তানের প্রয়োজন ছিল। তাই তিনি অত্যন্ত বিনয়ের সাথে স্বীয় দুর্বলতার কথা আল্লাহ তা'আলার নিকট প্রকাশ করতঃ বলেনঃ “হে আল্লাহ! আমি তো তাকে আপনার নামে, আযাদ করে দিয়েছিলাম। কিন্তু এ যে কন্যা হয়ে গেল। (আরবী) এরূপও পড়া হয়েছে। অর্থাৎ এ উক্তিটিও হযরত হিন্নারই ছিল। তাহলে অর্থ হবে ‘আমি যে কন্যা সন্তান প্রসব করেছি তা আল্লাহ তাআলা খুব ভাল জানেন। আবার ‘অযাআত’ও পড়া হয়েছে। তখন অর্থ হবে সে যে কি সন্তান প্রসব করেছে তা আল্লাহ তা'আলা খুব ভাল জানেন। হযরত হিন্না বলেনঃ নর ও নারী সমান নয়। আমি তার নাম মারইয়াম রাখলাম। এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে, জন্মের দিনও শিশুর নাম রাখা বৈধ।
3:আলে-ইমরান:35
إِذْ قَالَتِ امْرَأَتُ عِمْرٰنَ رَبِّ إِنِّى نَذَرْتُ لَكَ مَا فِى بَطْنِى مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّىٓ ۖ إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ
(তিনি তখন শুনছিলেন) যখন ইমরানের মহিলা৩২ বলছিলঃ “হে আমার রব! আমার পেটে এই যে সন্তানটি আছে এটি আমি তোমার জন্য নজরানা দিলাম, সে তোমার জন্য উৎসর্গীত হবে। আমার এই নজরানা কবুল করে নাও। তুমি সবকিছু শোনো ও জানো।”৩৩
3:আলে-ইমরান:36
فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّى وَضَعْتُهَآ أُنثٰى وَاللَّهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنثٰى ۖ وَإِنِّى سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّىٓ أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطٰنِ الرَّجِيمِ
তারপর যখন সেই শিশু কন্যাটি তার ওখানে জন্ম নিল, সে বললোঃ “হে আমার প্রভু! আমার এখানে তো মেয়ে জন্ম নিয়েছে। অথচ সে যা প্রসব করেছিল তা আল্লাহর জানাই ছিল।-আর পুত্র সন্তান কন্যা সন্তানের মতো হয় না।৩৪ যা হোক আমি তার নাম রেখে দিলাম মারয়াম। আর আমি তাকে ও তার ভবিষ্যৎ বংশধরদেরকে অভিশপ্ত শয়তানের ফিতনা থেকে রক্ষার জন্য তোমার আশ্রয়ে সোপর্দ করছি।”
* হযরত যাকারিয়া (আঃ) একদিন জিজ্ঞেস করেনঃ “হে মারইয়াম! তোমার নিকট এ আহার্যগুলো কোথা হতে আসে?” তিনি উত্তরে বলেনঃ ‘এগুলো আল্লাহ তাআলার নিকট হতে এসে থাকে। তিনি যাকে ইচ্ছে অপরিমিত জীবিকা দান করে থাকেন। মুসনাদ-ই-হাফিয আবু ইয়ালা’র মধ্যে হাদীস রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ)-এর কয়েকদিন কিছু না খেয়েই কেটে যায়। ক্ষুধায় তার কষ্ট হতে থাকে। তিনি তাঁর সমস্ত সহধর্মিণীর বাড়ীতে গমন করেন। কিন্তু সব জায়গা থেকেই তাঁকে বিফল মনোরথ হয়ে ফিরে আসতে হয়। অবশেষে তিনি হযরত ফাতিমা (রাঃ)-এর নিকট গমন করেন এবং বলেনঃ “হে কন্যা আমার! তোমার নিকট আমার খাওয়ার মত কিছু আছে কি? আমি ক্ষুধার্ত। তিনি বলেনঃ “আমার বাপ-মা আপনার উপর কুরবান হোন, আল্লাহর শপথ! আমার নিকট কিছুই নেই। রাসূলুল্লাহ (সঃ) তাঁর নিকট থেকে বের হয়েছেন এমন সময় হযরত ফাতিমা (রাঃ)-এর দাসী তার নিকট দু’টি রুটি ও এক টুকরা গোশত পাঠিয়ে দেন। হযরত ফাতিমা (রাঃ) ঐগুলো একটি বাসনে রেখে বলেনঃ আমি, আমার স্বামী ও সন্তানাদি সবাই ক্ষুধার্ত রয়েছি। কিন্তু আমরা সবাই ক্ষুধার্ত অবস্থাতেই কাটিয়ে দেবো এবং আল্লাহর শপথ! আজ এগুলো রাসূলুল্লাহ (সঃ)-কেই দিয়ে দেবো। অতঃপর তিনি রাসূলুল্লাহ (সঃ)-কে ডেকে আনার জন্যে হযরত হাসান (রাঃ) ও হযরত হুসাইন (রাঃ)-কে তাঁর খিদমতে পাঠিয়ে দেন। তিনি পথেই ছিলেন, সুতরাং ফিরে আসলেন।
হযরত ফাতিমা (রাঃ) বলেনঃ ‘আমার পিতা-মাতা আপনার উপর উৎসর্গ হোন, আল্লাহ পাক কিছু পাঠিয়ে দিয়েছেন যা আমি আপনার জন্যে লুকিয়ে রেখেছি'। তিনি বলেনঃ হে আমার প্রিয় মেয়ে। নিয়ে এসো। হযরত ফাতিমা (রাঃ) পাত্র খুলেই দেখেন যে, তা রুটি ও গোশতে পরিপূর্ণ রয়েছে। এ দেখে তিনি অত্যন্ত বিস্মিত হয়ে পড়েন। কিন্তু সাথে সাথেই তিনি বুঝে নেন যে, মহান আল্লাহর পক্ষ হতে এতে বরকত দান করা হয়েছে। অতএব তিনি আল্লাহ তা'আলার কৃতজ্ঞতা প্রকাশ করেন ও নবী (সঃ)-এর উপর দরূদ পাঠ করতঃ ঐগুলো রাসূলুল্লাহ (সঃ)-এর সামনে এনে হাযির করেন। তিনিও ঐগুলো দেখে। আল্লাহ পাকের প্রশংসা করেন এবং জিজ্ঞেস করেনঃ “হে আমার প্রিয় মেয়ে! এগুলো কোথা হতে এলো’? তিনি বলেনঃ “হে পিতঃ! এগুলো আল্লাহ তা'আলার নিকট হতে এসেছে। তিনি যাকে ইচ্ছে অপরিমিত জীবিকা দান করেন। তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ হে আমার প্রিয় কন্যা! আল্লাহ তা'আলার সমুদয় প্রশংসা যে, তিনি তোমাকে বানী ইসরাঈলের সমস্ত নারীর নেত্রীর মত করেছেন। যখন আল্লাহ তা'আলা তাকে কোন কিছু দান করতেন এবং তাকে জিজ্ঞেস করা হতো তখন তিনি একথাই বলতেনঃ ‘এটা আল্লাহ তাআলার নিকট হতে এসেছে। তিনি যাকে ইচ্ছে অপরিমিত জীবিকা দান করে থাকেন। অতঃপর রাসূলুল্লাহ (সঃ) হযরত আলী (রাঃ)-কে ডেকে নেন এবং তিনি, হযরত আলী (রাঃ), হযরত ফাতিমা (রাঃ), হযরত হাসান (রাঃ), হযরত হুসাইন (রাঃ) এবং রাসূলুল্লাহ (সঃ)-এর সমস্ত সহধর্মিণী (রাঃ) ও আহলে বায়েত (রাঃ) পরিতৃপ্ত হয়ে আহার করেন। তবুও আরও ততোটা বেঁচে গেলো যতটা পূর্বে ছিল। সেগুলো আশে-পাশের প্রতিবেশীদের নিকট পাঠিয়ে দেয়া হলো। এই ছিলো আল্লাহ তা'আলার নিকট হতে চরম বরকত ও দান।
3:আলে-ইমরান:37
فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وَأَنۢبَتَهَا نَبَاتًا حَسَنًا وَكَفَّلَهَا زَكَرِيَّا ۖ كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِندَهَا رِزْقًا ۖ قَالَ يٰمَرْيَمُ أَنّٰى لَكِ هٰذَا ۖ قَالَتْ هُوَ مِنْ عِندِ اللَّهِ ۖ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَن يَشَآءُ بِغَيْرِ حِسَابٍ
অবশেষে তার রব কন্যা সন্তানটিকে সন্তুষ্টি সহকারে কবুল করে নিলেন, তাকে খুব ভালো মেয়ে হিসেবে গড়ে তুললেন এবং যাকারিয়াকে বানিয়ে দিলেন তার অভিভাবক। যাকারিয়া৩৫ যখনই তার কাছে মিহরাবে৩৬ যেতো, তার কাছে কিছু না কিছু পানাহার সামগ্রী পেতো। জিজ্ঞেস করতোঃ “মারয়াম! এগুলো তোমরা কাছে কোথা থেকে এলো?” সে জবাব দিতোঃ আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহ যাকে চান, বেহিসেব দান করেন।
3:আলে-ইমরান:38
هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُۥ ۖ قَالَ رَبِّ هَبْ لِى مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَآءِ
এ অবস্থা দেখে যাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করলোঃ “হে আমার রব! তোমরা বিশেষ ক্ষমতা বলে আমাকে সৎ সন্তান দান করো। তুমিই প্রার্থনা শ্রবণকারী।”৩৭ যখন তিনি মেহরাবে দাঁড়িয়ে নামায পড়ছিলেন
No comments