45 হালাল খাবার ✓

45  হালাল ও হারাম খাবার✓

* ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে হালাল খাবার। হারাম খাদ্য গ্রহণকারীর স্বভাব কুকুরের মত ঘেউ ঘেউ স্বভাবের হয়। আর হালাল খাদ্য গ্রহণকারীর স্বভাব বিড়ালের স্বভাবের মত কোমলমতী হয়। তাই হালাল খাওয়ার নির্দেশ-বাক্বারাহ:১৬৮

یٰۤاَیُّهَا النَّاسُ كُلُوْا مِمَّا فِی الْاَرْضِ حَلٰلًا طَیِّبًا ﳲ وَّ لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِؕ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ

*  হালালে বরকত আছে শান্তি আছে,হারামে আরাম নাই, জীবনটা হবে অশান্তির জীবন। ২০: ত্ব-হা: ১২৪

وَ مَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِیْ فَاِنَّ لَهٗ مَعِیْشَةً ضَنْكًا وَّ نَحْشُرُهٗ یَوْمَ الْقِیٰمَةِ اَعْمٰى

*  হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট শরীর জান্নাতে যাবে না’ (মিশকাত/২৭৮৭ ; বাংলা ৬ষ্ঠ খণ্ড, হাঃ/২৬৬৭)ঊপদেশ-৩৩

لاَ يَدْخُلُ الْجَنَّةَ جَسَدٌ غُذِّيَ بِالْحَرَام

*  সূদের টাকায় যে দেহটা লালিত হবে সেটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে?

*  ঘুষের টাকায় যে দেহটা লালিত হবে সেটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ঘুষ দেয়া হারাম, ঘুষ হালাল না হারাম? অনেক বিচারক ঘুষের টাকার অপেক্ষায় থাকে-বাক্বারাহ:১৮৮

وَ لَا تَاْكُلُوْۤا اَمْوَالَكُمْ بَیْنَكُمْ بِالْبَاطِلِ وَ تُدْلُوْا بِهَاۤ اِلَى الْحُكَّامِ لِتَاْكُلُوْا فَرِیْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَ اَنْتُمْ تَعْلَمُوْنَ۠

* হারাম খাবারের প্রতি সিদ্দিকে আকবরের ভয়,আবুবকর ছিদ্দীক্ব (রাঃ)এর গোলাম জাহেলী যুগের গনকীর বিনিময়ে কিছু খাবার পান তা সিদ্দিকে আকবরের হাতে দেন,তিনি তা খেয়ে ফেলেন,বুখারী, মিশকাত হা ২৭৮৬,ঊপদেশ-৪৪

أَتَدْرِي مَا هَذَا--فَأَدْخَلَ أَبُو بَكْرٍ يَدَهُ فَقَاءَ كُلَّ شَيْءٍ فِي بَطْنِهِ

*  হারাম খাবারের প্রতি আবু হানিফা র: ভয়,বসরার একজন কাপড় ব্যবসায়ীও ছিলেন।হালাল পয়সা উপার্জনে সর্বদা সতর্ক থাকতেন

*  সুতরাং প্রতারনা করা যাবেনা, যেমন দুধ আটকে রেখে) স্তন ফুলানো পশু বিক্রয় করা একটি প্রতারনা যা হারাম,সুনানে ইবনে মাজাহ-২২৪১

بَيْعُ الْمُحَفَّلاَتِ خِلاَبَةٌ وَلاَ تَحِلُّ الْخِلاَبَةُ لِمُسْلِمٍ

*  মালে বেজাল দেয়া যাবেনা,রাসূল সাঃ খাদ্য-স্তুপের’ পাশ দিয়ে যেতে গিয়ে তাঁর হাত তাতে প্রবেশ করালেন-বুলুগুল মারাম, ৮১৬,মুসলিম ১০২

مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي

*  খাদ্যে ভেজাল দেওয়া বা মানুষকে ঠকানোর পরিনীতি খাদ্যে ভেজাল দেওয়ার ফলে শাপের সাথেই দাফন,আবদুল হামিদ ইবনে মাহমুদ বলিয়াছেন , একদা আমি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাসের সমীপে উপস্থিত ছিলাম । এমন সময় একজন লােক আসিয়া বলিতে লাগিল যে , আমরা হাজ্জাজের নিকট যাইতেছিলাম । আমরা যখন সাফাহ নামক স্থানে পৌছিলাম , তখন আমাদের এক সাথীর মৃত্যু হইল । ( হায়াতুল হায়াওয়ান-89)

*  হালাল খাবার ও তাহাজ্জুদ নামাযে অন্তরে নূর পয়দা হয়

*  মোমেন কখনো ধোঁকাবাজ হয়না। মুমিন ব্যক্তি সরল ও ভদ্র প্রকৃতির হয়ে থাকে, কিন্তু পাপিষ্ঠ ব্যক্তি ধোকাবাজ ও নির্লজ্জ হয়,সুনানে আবু দাউদ-৪৭৯০

الْمُؤْمِنُ غِرٌّ كَرِيمٌ وَالْفَاجِرُ خِبٌّ لَئِيم

*  যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না

*  রিযিক্ব কিভাবে নেবেন, বৈধ উপায়ে না অবৈধ উপায়ে? হযরত আলী(রাঃ) একবার মসজিদে নামাজ পড়তে ঢোকার সময় দেখলেন একটা বাচ্চা ছেলে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে। তিনি ছেলেটাকে ডেকে বললেন- বাপু তুমি আমার বর্মটা কিছুক্ষণ রাখো


__________________

__________________


45  হালাল ও হারাম খাবার


* ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে হালাল খাবার। তাই হালাল খাওয়ার নির্দেশ-বাক্বারাহ:১৬৮

یٰۤاَیُّهَا النَّاسُ كُلُوْا مِمَّا فِی الْاَرْضِ حَلٰلًا طَیِّبًا ﳲ وَّ لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِؕ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ

অর্থ হে মানব জাতি! পৃথিবীতে যে সমস্ত হালাল ও পাক জিনিস রয়েছে সেগুলো খাও এবং শয়তানের দেখানো পথে চলো না।১৬৬ সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের অনুসরণ করোনা তার মানে হলো হারাম খাবার খাবেনা। আল্লাহর নির্দেশ মেনে যারা হালাল খাবার তারাই আল্লাহর বান্দা। আর যারা শয়তানের অনুসরণ করে হারাম খাবার খায় তারা কার বান্দা?  কারা কারা শয়তানের বান্দা হতে চান হাত তুলেন।

*  হালালে বরকত আছে শান্তি আছে,হারামে আরাম নাই, জীবনটা হবে অশান্তির জীবন। ২০: ত্ব-হা: ১২৪

وَ مَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِیْ فَاِنَّ لَهٗ مَعِیْشَةً ضَنْكًا وَّ نَحْشُرُهٗ یَوْمَ الْقِیٰمَةِ اَعْمٰى

শব্দার্থ:        وَمَنْ =  আরযে,     أَعْرَضَ =  বিমুখ হবে ,     عَنْ =  হতে,     ذِكْرِي =   আমার স্মরণ ,     فَإِنَّ =   নিশ্চয়ই তবে,     لَهُ =  তার জন্যে  ( হবে ) ,     مَعِيشَةً =  জীবনযাপন,     ضَنْكًا =  সংকুচিত,     وَنَحْشُرُهُ =  আরতাকেউঠাবোআমরা ,     يَوْمَ =  দিনে,     الْقِيَامَةِ =  ক্বিয়ামাতের,     أَعْمَىٰ =  অন্ধ  অবস্থায় ,


অনুবাদ:    আর যে ব্যক্তি আমার “যিকির” (উপদেশমালা) থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে দুনিয়ায় সংকীর্ণ জীবন এবং কিয়ামতের দিন আমি তাকে উঠাবো অন্ধ করে।”

*  হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট শরীর জান্নাতে যাবে না’ (মিশকাত/২৭৮৭ ; বাংলা ৬ষ্ঠ খণ্ড, হাঃ/২৬৬৭)ঊপদেশ-৩৩

عَنْ كَعَبِ بْنِ عُجْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم لاَ يَدْخُلُ الْجَنَّةَ جَسَدٌ غُذِّيَ بِالْحَرَامِ.


কা’ব ইবনু উজরা (রাঃ) থেকে বর্ণিতঃ:


রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট শরীর জান্নাতে যাবে না’ (মিশকাত/২৭৮৭ ; বাংলা ৬ষ্ঠ খণ্ড, হাঃ/২৬৬৭)।


  


ঊপদেশ, হাদিস নং ৩৩


হাদিসের মান: সহিহ হাদিস


*  সূদের টাকায় যে দেহটা লালিত হবে সেটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে?


*  ঘুষের টাকায় যে দেহটা লালিত হবে সেটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ঘুষ দেয়া হারাম, ঘুষ হালাল না হারাম? অনেক বিচারক ঘুষের টাকার অপেক্ষায় থাকে-বাক্বারাহ:১৮৮,

وَ لَا تَاْكُلُوْۤا اَمْوَالَكُمْ بَیْنَكُمْ بِالْبَاطِلِ وَ تُدْلُوْا بِهَاۤ اِلَى الْحُكَّامِ لِتَاْكُلُوْا فَرِیْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَ اَنْتُمْ تَعْلَمُوْنَ۠

অর্থ আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অবৈধ পদ্ধতিতে খেয়ো না এবং শাসকদের সামনেও এগুলোকে এমন কোন উদ্দেশ্যে পেশ করো না যার ফলে ইচ্ছাকৃতভাবে তোমরা অন্যের সম্পদের কিছু অংশ খাওয়ার সুযোগ পেয়ে যাও।১৯৭

* হারাম খাবারের প্রতি সিদ্দিকে আকবরের ভয়,আবুবকর ছিদ্দীক্ব (রাঃ)এর গোলাম জাহেলী যুগের গনকীর বিনিময়ে কিছু খাবার পান তা সিদ্দিকে আকবরের হাতে দেন,তিনি তা খেয়ে ফেলেন,বুখারী, মিশকাত হা ২৭৮৬,ঊপদেশ-৪৪


عنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ كَانَ لِأَبِيْ بَكْرٍ غُلاَمٌ يُخْرِجُ لَهُ الْخَرَاجَ وَكَانَ أَبُو بَكْرٍ يَأْكُلُ مِنْ خَرَاجِهِ فَجَاءَ يَوْمًا بِشَيْءٍ فَأَكَلَ مِنْهُ أَبُو بَكْرٍ فَقَالَ لَهُ الْغُلاَمُ أَتَدْرِي مَا هَذَا فَقَالَ أَبُو بَكْرٍ وَمَا هُوَ قَالَ كُنْتُ تَكَهَّنْتُ لِإِنْسَانٍ فِي الْجَاهِلِيَّةِ وَمَا أُحْسِنُ الْكِهَانَةَ إِلاَّ أَنِّي خَدَعْتُهُ فَلَقِيَنِي فَأَعْطَانِي بِذَلِكَ فَهَذَا الَّذِي أَكَلْتَ مِنْهُ فَأَدْخَلَ أَبُو بَكْرٍ يَدَهُ فَقَاءَ كُلَّ شَيْءٍ فِي بَطْنِهِ.


আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ: আবুবকর ছিদ্দীক্ব (রাঃ)-এর একজন গোলাম ছিল। তিনি তার জন্য রাজস্ব নির্ধারণ করেছিলেন। তিনি তার রাজস্ব হতে খেতেন। একদিন সে কিছু সম্পদ নিয়ে আসে এবং তিনি সেখান হতে কিছু খান। তখন গোলাম তাঁকে বলল, আপনি এ খাদ্য সম্পর্কে কি জানেন? তিনি বললেন এ কেমন খাদ্য? গোলাম বলল, আমি জাহেলী যুগে গণকী করতাম। আমি মানুষকে ধোঁকা দিতাম। ঐ সময়ের এক লোকের সাথে দেখা হলে সে আমাকে এ খাদ্য প্রদান করে। আয়েশা (রাঃ) বলেন, তখন আবুবকর ছিদ্দীক্ব (রাঃ) মুখের ভিতর হাত ঢুকিয়ে সব বমন করে দিলেন (বুখারী, মিশকাত হা/২৭৮৬)।ঊপদেশ, হাদিস নং ৪৪


হাদিসের মান: সহিহ হাদিস


*  হারাম খাবারের প্রতি আবু হানিফা র: ভয়,বসরার একজন কাপড় ব্যবসায়ীও ছিলেন।হালাল পয়সা উপার্জনে সর্বদা সতর্ক থাকতেন


*  আবু হানিফা রঃ এর তাকওয়া=


বসরার একজন ব্যবসায়ী।যথেষ্ঠ খোদাভীরু মানুষ। তার সাথে যৌথ ব্যবসা করতেন ইমাম আবু হানিফা। একদিন ইমাম সাহেব ৭০ খানা রেসমী কাপড় ঐব্যক্তির নিকট পাঠালেন। সাথে একটি চিঠি তাতে লেখা 'আমার প্রেরিত ওমক কাপড়টি ত্রুটিযুক্ত কাপড়ের বিক্রির সময় ক্রেতাকে অবশ্যই বিষয়টি জানাবেন'


ব্যাবসায়ী সব কাপড় বিক্রিকরে ৩০ হাজার নিয়ে ইমাম সাহেবের নিকট এলেন। ইমাম সাহেব তাকে দেখেই বললেন 'ভাই কাপড়ের ঐ ত্রুটির কথা ক্রেতাদের বলেছো কি?'   


ইমাম আযমের একথায় চমকে উঠলো লোকটি।বললো 'হযরত আমায় ক্ষমা করুন আপনার কথাটি আমি সম্পূর্ণ ভূলে গিয়েছিলাম'


ইমাম আবুহানিফা লা হাওলা পড়লেন এবং ঐ ৩০ হাজার দিরহাম নিয়ে পুরোটাই গরীবদের মাঝে বন্টন করে দিলেন। আর ব্যবসাইর পাওনা আদায় করলেন নিজের পকেট থেকে।


সূত্রঃ কালউবী পৃঃ১২৬


ও সোনালী কাহিনী পৃঃ৬৮


হযরত ইমাম আবু হানিফা (রহঃ) যেমন বড় ইমাম ছিলেন তেমনি বড় ব্যবসায়ী ও ছিলেন। কুফায় তার ব্যবসা ছিল এই ব্যবসার মধ্যে একটা ব্যবসা ছিল কাপড়ের।


একবার তার নিকট কাপড়ের একটা গাট্টি এল যার মধ্যে একটা কাপড়ে ত্রুটি ছিল তিনি তার দোকানের কর্মচারী কে বলে রেখেছিলেন এই কাপড়টা ত্রুটি আছে । অতএব এটা বিক্রি করার সময় ক্রেতাকে বলে দিবে যে এই কাপড়টা ত্রুটি আছে।


এরপর একদিন তিনি দোকানে এসে জিজ্ঞাসা করলেন সেই কাপড় টা কি বিক্রি হয়েছে? দোকানের কর্মচারী জানালো যে

হুজুর!

সেটা বিক্রি হয়ে গেছে ।

তিনি জিজ্ঞাসা করলেন ক্রেতাকে কি কাপড় তার দোষ সম্পর্কে অবহিত করেছিলে? সে জবাব দিল জি না হুজুর! বলতে ভুলে গেছি। তখন হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি অত্যান্ত রাগ করলেন এবং বললেন যাও সে কোথায় থাকে খুঁজে বের করো। অনেক তালাশ করার পর তার ঠিকানার সন্ধান পাওয়া গেল হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নিজে তার কাছে গেলেন গিয়ে বললেন । আপনি আমার দোকান থেকে একটা কাপড় কিনেছিলেন কাপড় টা ত্রুটি ছিল । কিন্তু দোকানে সেটা বলতে ভুলে গেছে মালটা আপনি যে মূল্যে কিনেছিলেন আসলে মাল্টায় ত্রুটি থাকার কারণে তার দাম আরো কম হবে । এখন আপনার ইচ্ছা হয় আপনি মালটা ফেরত দিয়ে মূল্য ফেরত নিতে পারেন বা যেটুকু বেশি মূল্য নেওয়া হয়েছে তা আমি ফেরত দিয়ে দেয় কিংবা যা আপনার ইচ্ছা 1 লোকটি হযরত ইমাম আবু হানিফা  রহমাতুল্লাহি আলাইহি এর সততা দেখে মুগ্ধ হলেন । এবং বলল আমি মাল ফেরত দেব না বেশি মূল্য টুকু ফেরত নেব না । সততার কারণে হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ক্ষতিগ্রস্ত হলেন না বরণ লাভ মান হলেন প্রথম থেকেও যদি কোন বিক্রেতা তার মালের দোষ ত্রুটি বলে দিয়ে কিছুটা মূল্য কম নেয় তাতেও বাহ্যিক ভাবে তার কিছুটা লাভ কম হয়েছে দেখা গেলেও চূড়ান্ত ভাবে তার লাবই হয় । কারণ এরূপ করলে তার প্রতি ক্রেতার আস্থা বেড়ে যায় এবং তার কাছে ওই ক্রেতা আবারো আসে এবং আপনজন অনেককে সেই দোকানের সন্ধান দেয় যে ওমুক দোকানে যাও সেই দোকানে খুব সৎ তার কাছে গেলে ঠকতে হয় না এভাবে তার পূর্ণ ক্রেতা রিজার্ভ থাকে নতুন ক্রেতার সংখ্যাও বাড়তে থাকে এতে করে সে ভবিষ্যতে আরও লাভ মান হয় ।


পক্ষান্তরে একদিন মালের দোষ ত্রুটি গোপন রেখে কিছু বেশি লাভ করলেও ভবিষ্যতে ওই ক্রেতা যখন বুঝতে পারে যে তাকে ঠকানো হয়েছে তাকে প্রতারিত করা হয়েছে তখন সে আর ওই দোকানে ফিরে আসেনা আপনজনকেও সেখানে যেতে বারণ করে । এভাবে তার ব্যবসার ভবিষ্যৎ খারাপ হয়ে পড়ে তাই দেখা গেল বিক্রেতা তার মালের দোষ-ত্রুটি বলে দিলে তার ক্ষতি হয় না বরং লাভ হয় বরকত হয়।


*  সুতরাং প্রতারনা করা যাবেনা, যেমন দুধ আটকে রেখে) স্তন ফুলানো পশু বিক্রয় করা একটি প্রতারনা যা হারাম,সুনানে ইবনে মাজাহ-২২৪১


بَيْعُ الْمُحَفَّلاَتِ خِلاَبَةٌ وَلاَ تَحِلُّ الْخِلاَبَةُ لِمُسْلِمٍ


*  মালে বেজাল দেয়া যাবেনা,রাসূল সাঃ খাদ্য-স্তুপের’ পাশ দিয়ে যেতে গিয়ে তাঁর হাত তাতে প্রবেশ করালেন-বুলুগুল মারাম, ৮১৬,মুসলিম ১০২,


مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي


*  খাদ্য-স্তুপের’ পাশ দিয়ে যেতে গিয়ে তাঁর হাত তাতে প্রবেশ করালেন-বুলুগুল মারাম, হাদিস নং ৮১৬,মুসলিম ১০২,


وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ، فَأَدْخَلَ يَدَهُ فِيهَا، فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلًا، فَقَالَ: «مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ» ? قَالَ: أَصَابَتْهُ السَّمَاءُ يَارَسُولَ اللَّهِ. قَالَ: «أَفَلَا جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ; كَيْ يَرَاهُ النَّاسُ? مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي» رَوَاهُ مُسْلِمٌ


আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ:


রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একটা ‘খাদ্য-স্তুপের’ পাশ দিয়ে যেতে গিয়ে তাঁর হাত তাতে প্রবেশ করালেন। ফলে তাঁর আঙ্গুলে কিছু ভিজা অনুভূত হল। তারপর তিনি বললেন, হে খাদ্য বিক্রেতা, এ আবার কি? লোকটি বললেন হে আল্লাহ্‌র রাসূল, ওতে বৃষ্টি পেয়েছে। তিনি বললেন, ‘কেন তুমি ঐ ভেজা অংশটাকে উপরে রাখলে না- তাহলে লোকে তা দেখতে পেত। যে ধোকাবাজী করে (কেনা-বেচা করে) সে আমাদের নীতিতে নয়।’ [৮৬৯]


ফুটনোটঃ


[৮৬৯] মুসলিম ১০২, তিরমিযী ১৩১৫, ইবনু মাজাহ ২২২৪, আহমাদ ৭২৫০, ২৭৫০০। (আরবী) বলা হয় খাদ্যের স্তুপকে অর্থাৎ যেখানে অনেক খাদ্য জমা থাকে। 


বুলুগুল মারাম, হাদিস নং ৮১৬


হাদিসের মান: সহিহ হাদিস

*  খাদ্যে ভেজাল দেওয়া বা মানুষকে ঠকানোর পরিনীতি খাদ্যে ভেজাল দেওয়ার ফলে শাপের সাথেই দাফন,আবদুল হামিদ ইবনে মাহমুদ বলিয়াছেন , একদা আমি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাসের সমীপে উপস্থিত ছিলাম । এমন সময় একজন লােক আসিয়া বলিতে লাগিল যে , আমরা হাজ্জাজের নিকট যাইতেছিলাম । আমরা যখন সাফাহ নামক স্থানে পৌছিলাম , তখন আমাদের এক সাথীর মৃত্যু হইল । ( হায়াতুল হায়াওয়ান-89)

 খাদ্যে ভেজাল দেওয়ার ফলে শাপের সাথেই দাফন আবদুল হামিদ ইবনে মাহমুদ বলিয়াছেন , একদা আমি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাসের সমীপে উপস্থিত ছিলাম । এমন সময় একজন লােক আসিয়া বলিতে লাগিল যে , আমরা হাজ্জাজের নিকট যাইতেছিলাম । আমরা যখন সাফাহ নামক স্থানে পৌছিলাম , তখন আমাদের এক সাথীর মৃত্যু হইল । ( হায়াতুল হায়াওয়ান-89)


আবদুল হামিদ ইবনে মাহমুদ বলিয়াছেন , একদা আমি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাসের সমীপে উপস্থিত ছিলাম । এমন সময় একজন লােক আসিয়া বলিতে লাগিল যে , আমরা হাজ্জাজের নিকট যাইতেছিলাম । আমরা যখন সাফাহ নামক স্থানে পৌছিলাম , তখন আমাদের এক সাথীর মৃত্যু হইল । আমরা তার জানা একটি কবর খনন করিলাম । কবরের ভিতর দেখিলাম একটি কালাে সাপ সমস্ত কবরটা দখল করিয়া আছে । ইহার পর আমরা আরাে । কেটি কবর খনন করিলাম । ইহাতেও সেই একই অবস্থা দেখিলাম , সেই সাপটি আবার আসিল এবং সমস্ত কবরটাই তাহার নিজের দখলে নিয়া গেল । আমরা তৃতীয় কবর খনন করিবার পর , দেখিলাম সেই একই অবস্থা । শেষ পর্যন্ত আমরা তাহাকে কবরস্থ না করিয়াই আপনার খেদমতে হাযির হইলাম । এখন আপনি বলিয়া দিন আমরা কী করিতে পারি ৷ হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলিলেন , ইহা তাহার সেই আমল যাহা সে দুনিয়াতে থাকা অবস্তায় করিত । সুতরাং তােমরা গিয়া তাহাতে কোন মতে গােৱস্থ কর । কেননা তােমরা যদি সমগ্র যমীনটাও খনন কর তাহা হইলেও তাহাই পাইবে । আগত লােকটির কথা হইল , শেষ পর্যন্ত আমরা তাকে সাপের সাথেই দান করিয়া দিলাম । ভ্রমণ হইতে ফিরিবার পর আমি তাহার স্ত্রীর নিকট গিয়া তাহার কর্মকাণ্ড সম্পর্কে জানিতে চাহিলাম । তাহার স্ত্রী বলিল , আমার স্বামী খাদ্য বিক্রি করিত এবং প্রত্যহ রাতের খাবার বিক্রিত খাব্য হইতে রাখিয়া দিত । যেই পরিমাণ খাদ্য সে পরিবারের প্রয়ােজনে রাখিত সেই পরিমাণ গমের ভুষি খাদ্যের সহিত মিশ্রিত করিত । সুতরাং আল্লাহ তাআলা এই জন্যই তাহাকে এই ধরনের শাস্তি দিয়াছেন ।( হায়াতুল হায়াওয়ান-89)


*  হালাল খাবার ও তাহাজ্জুদ নামাযে অন্তরে নূর পয়দা হয়


*  মোমেন কখনো ধোঁকাবাজ হয়না। মুমিন ব্যক্তি সরল ও ভদ্র প্রকৃতির হয়ে থাকে, কিন্তু পাপিষ্ঠ ব্যক্তি ধোকাবাজ ও নির্লজ্জ হয়,সুনানে আবু দাউদ-৪৭৯০


حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَ أَخْبَرَنِي أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الْحَجَّاجِ بْنِ فُرَافِصَةَ، عَنْ رَجُلٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُتَوَكِّلِ الْعَسْقَلاَنِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا بِشْرُ بْنُ رَافِعٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَفَعَاهُ جَمِيعًا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ 

الْمُؤْمِنُ غِرٌّ كَرِيمٌ وَالْفَاجِرُ خِبٌّ لَئِيمٌ ‏"‏ ‏.

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুমিন ব্যক্তি সরল ও ভদ্র প্রকৃতির হয়ে থাকে, কিন্তু পাপিষ্ঠ ব্যক্তি ধোকাবাজ ও নির্লজ্জ হয়।

সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৭৯০

হাদিসের মান: হাসান হাদিস

*  যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না

 *  রিযিক্ব কিভাবে নেবেন বৈধ উপায়ে না অবৈধ উপায়ে? কেউ যদি হালাল খাবার খেয়ে বাঁচতে চায় তার জন্য আল্লাহ হালাল খাবারের ব্যবস্থা করেন। হযরত আলী(রাঃ) একবার মসজিদে নামাজ পড়তে ঢোকার সময় দেখলেন একটা বাচ্চা ছেলে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে। তিনি ছেলেটাকে ডেকে বললেন- বাপু তুমি আমার বর্মটা কিছুক্ষণ রাখো, নামাজ শেষে আবার নিয়ে নেবো।


হযরত আলী (রাঃ) নামাজ শেষে ফিরে দেখলেন ছেলেটি তার জায়গায় নেই। আশেপাশে খোঁজাখুঁজি করেও তাকে পেলেন না। পরে বাজারে গেলে তাঁর চোখে পড়ে, এক দোকানে তাঁরই বর্মটি বিক্রির জন্য রাখা আছে। তিনি দোকানিকে জিজ্ঞেস করলেন- এই বর্ম কোথায় পেলেন? দোকানি বললো- এক বাচ্চা ছেলে বিক্রি করে গেছে। হযরত আলী জানতে চান- এটাতো আমার বর্ম, সে কত টাকায় বিক্রি করেছে? দোকানি জানায়- মাত্র ২ দিরহাম।


হযরত আলী আফসোস করে বললেন, "আহা! আমি তাকে ঠিক দুই দিরহামই বখশিস দেয়ার ইচ্ছা করেছিলাম। সে যদি আর কিছুক্ষণ দাঁড়াতো, তাহলে সে চুরি না করেই দুই দিরহাম পেয়ে যেত।"


রিযিকের জন্য আমরাও এরকম অধৈর্য হয়ে যাই। বৈধতা অবৈধতার তোয়াক্কা করি না। অথচ প্রত্যেকের জন্য আল্লাহ তায়ালা রিযিক নির্দিষ্ট করে দিয়েছেন। যার জন্য যতটুকু রিযিক বরাদ্দ করা হয়েছে, তার একবিন্দু পরিমাণ বাকি থাকতে কেউ মৃত্যুবরণ করবে না।


রিযিক নির্দিষ্টই। তবে একজন মানুষ সেটা বৈধ (হালাল) ভাবে উপার্জন করবে, নাকি অবৈধ (হারাম) ভাবে উপার্জন করবে সেটাই তার জন্য পরীক্ষা। কেউ ঐ ছেলেটির মত চুরি করে ২ দিরহাম আয় করতে পারে, আবার কেউ আরেকটু অপেক্ষা করে ২ দিরহাম বখশিসও পেতে পারে।

No comments

Powered by Blogger.