50 দান সদকা 1 ✓

 50  দান সদকা 1 ✓


*  নবী (সা) এর দুলালী ফাতেমা (রা) এর প্রিয় কামিজটি দান করেন

৩: আলে-ইমরান:৯২,


لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّٰى تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ ﱟ وَ مَا تُنْفِقُوْا مِنْ شَیْءٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیْمٌ

নবী (সা) এর দুলালী ফাতেমা (রা) বিবাহের একটি নতুন সুন্দর কামিজ ছিল, ইহা ছাড়া তাহার একটি পুরাতন কামিজ ছিল, তাহা তিনি পরিধান করিতেন। একদা এক ভিক্ষুক আসিয়া বলিল, আল্লাহর ওয়াস্তে একটি পুরাতন জামা দান করুন। ইহা শুনিয়া ফাতেমা (রা) ভাবিলেন, আল্লাহ পাক বলিতেছেন-

(লাংতানা-লুল বিররা হাত্তা তুংফিকূ মিম্মা তুহিব্বূনা)

অর্থাৎ:- ''যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস আমার রাস্তায় ব্যয় না করিবে ততক্ষণ নেকীর অধিকারী হইবে না''। (সূরা আলে ইমরান, আয়াত : ৯২)

এই কথা মনে পড়িবা মাত্রই তিনি নতুন কামিজটি আনিয়া ভিক্ষুকের হাতে দিয়া দিলেন। কয়েকজন মহিলা সেখানে ছিলেন। তাঁহারা বললো ভিক্ষুক তো পুরাতন কামিজ চাইছিলো। পুরাতন্টি দিলেইতো হইতো, নতুনটি দেওয়ার কি প্রয়োজন ছিল ?

তিনি বলিলেন, হ্যাঁ সে পুরাতন জামা চাহিয়াছে, কিন্তু তাকে পুরাতন্টি দিয়া নিজের জন্য নতুনটি রাখা শোভা পায় না, কারণ এই দুইটি জামার মধ্যে নতুনটিই প্রিয়। আল্লাহর নামে প্রিয় জিনিস না দেওয়া শোভনীয় নয়। এজন্যই তাহাকে নতুন কামিজটি দান করেছি।


*  ইমাম গাজ্জালী (রা:) একটা গল্প বলেছিলেন ÷

এক ব্যাক্তি জঙ্গল দিয়ে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে-

শিক্ষনীয় ঘটনা


ইমাম গাজ্জালী (রা:) একটা গল্প বলেছিলেন ÷

এক ব্যাক্তি জঙ্গল দিয়ে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে, তিনি প্রাণের ভয়ে দৌড়াতে লাগলেন কিছুদূর গিয়ে দেখলেন পানিহীন একটা কোয়া। তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাঁপ। পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখতে পেলেন এবং সেটা ধরে ফেললেন এবং ঐ অবস্থায় ঝুলে রইলেন।


উপরে চেয়ে দেখলেন সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নামার অপেক্ষায় রয়েছে। বিপদের উপর আরো বিপদ হিসেবে দেখতে পেলেন একটি সাদা এবং একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিড়ে ফেলতে চাইছে। এমত অবস্থায় তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। তখন হঠাৎ কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙ্গুল দিলেন এবং তা চেটে খেলেন, সেই মধুর এতটায় মিষ্টি ছিল যে তিনি মুহূর্তের জন্য উপরের গর্জনরত বাঘ, নিচে হাঁ করে থাকা সাপ দড়ি কাঁটা ইঁদুরদের কথা ভুলে গেলেন। ফলে তার বিপদ অবিশ্যম্ভাবী হয়ে দাঁড়ালো।

 ##  ইমাম গাজ্জালী রহমতুল্লাহি গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন।


** এই সিংহ হচ্ছে আমাদের মৃত্যু যা সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে,।

 ** সেই সাপটি হচ্ছে কবর যা আমাদের অপেক্ষায় আছে সর্বক্ষণ।


** আর সাদা ইঁদুর হল দিন আর কালো ইঁদুর হল রাত যারা প্রতিনিয়ত আমাদের আয়ু কমিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।


** আর সেই মৌচাক হল দুনিয়া, যার সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেও আমাদের চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যায়।


৬৩: আল-মুনাফিকুন:৯,


یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَ لَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِۚ وَ مَنْ یَّفْعَلْ ذٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْخٰسِرُوْنَ


হে১৭ সেই সব লোক যারা ঈমান এনেছো, তোমাদের ধন-সম্পদ ও সন্তানাদি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে না দেয়। ১৮ যারা এরূপ করবে তারাই ক্ষতিগ্রস্ত হতে থাকবে।


## তাই আসুন আমরা দুনিয়াকে পেয়ে পরকালকে ভুলে না যাই।

দৈনন্দিন জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি,

 এবং আল্লাহ ও তাঁর রাসূল (সা) পথ অনুসরণ করে জীবন গড়ি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন ৷


২: আল-বাক্বারাহ:২৬১,


مَثَلُ الَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِیْ كُلِّ سُنْۢبُلَةٍ مِّائَةُ حَبَّةٍؕ وَ اللّٰهُ یُضٰعِفُ لِمَنْ یَّشَآءُؕ وَ اللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ


যারা২৯৮ নিজেদের ধন-সম্পদ আল্লাহর পথে ব্যয় করে২৯৯ তাদের ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছেঃ যেমন একটি শস্যবীজ বপন করা হয় এবং তা থেকে সাতটি শীষ উৎপন্ন হয়, যার প্রত্যেকটি শীষে থাকে একশতটি করে শস্যকণা। এভাবে আল্লাহ‌ যাকে চান, তার কাজে প্রাচুর্য দান করেন। তিনি মুক্তহস্ত ও সর্বজ্ঞ।৩০০


*  দুই শ্রেনি যারা তাহাজ্জুদ নামায পড়বে এবং যারা দান করবে কেউ জানে না তাদের কাজের পুরস্কার হিসেবে তাদের চোখের শীতলতার কি সরঞ্জাম লুকিয়ে রাখা হয়েছে


৩২: আস-সাজদাহ:১৬,


تَتَجَافٰى جُنُوْبُهُمْ عَنِ الْمَضَاجِعِ یَدْعُوْنَ رَبَّهُمْ خَوْفًا وَّ طَمَعًا٘ وَّ مِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ

________________

تَتَجَافٰى - আলাদা থাকে

عَنِ الْمَضَاجِع - বিছানা  থেকে,,শয্যা গুলো থেকে

طَمَعًا٘ - আকাংখা,,আশা সহকারে


_______________

তাদের পিঠ থাকে বিছানা থেকে আলাদা, নিজেদের রবকে ডাকে আশঙ্কা ও আকাংখা সহকারে২৭ এবং যা কিছু রিযিক আমি তাদেরকে দিয়েছি তা থেকে ব্যয় করে। ২৮


প্রথমে তাহাজ্জুদের নামাযকে বুঝানো হয়েছে

১৭: বনী ইসরাঈল:৭৯,


وَ مِنَ الَّیْلِ فَتَهَجَّدْ بِهٖ نَافِلَةً لَّكَ ط عَسٰۤى اَنْ یَّبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوْدًا


আর রাতে তাহাজ্জুদ পড়ো ৯৬ এটি তোমার জন্য নফল। ৯৭ অচিরেই তোমার রব তোমাকে “প্রশংসিত স্থানে”৯৮ প্রতিষ্ঠিত করবেন।


,৩২: আস-সাজদাহ:১৭,


فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّاۤ اُخْفِیَ لَهُمْ مِّنْ قُرَّةِ اَعْیُنٍۚ جَزَآءًۢ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ


তারপর কেউ জানে না তাদের কাজের পুরস্কার হিসেবে তাদের চোখের শীতলতার কি সরঞ্জাম লুকিয়ে রাখা হয়েছে।২৯


*  অন্য দিকে বিপদ আপদ থেকে বাচাবেন,একবার কিছু লোক হযরত ঈসা (আঃ)

এর কাছে

এক ধোপার বিরুদ্ধে অভিযোগ

করলঃ

*  একবার কিছু লোক হযরত ঈসা (আঃ)

এর কাছে

এক ধোপার বিরুদ্ধে অভিযোগ

করলঃ

শিক্ষনীয় ঘটনা:_______

একবার কিছু লোক হযরত ঈসা (আঃ)

এর কাছে

এক ধোপার বিরুদ্ধে অভিযোগ

করলঃ হযরত! এই

ধোপার স্বভাব অতি খারাপ।

মানুষের

কাপড় বদলে ফেলে,ধোকা দেয়।

আপনি তার জন্য

বদ দোয়া করে দিন যেন তার

মৃত্যু হয় আর

আমরাও মুক্তি পাই।

হযরত ঈসা (আঃ) আল্লাহ তা'আলার

দরবারে বদ দোয়া

করলেনঃ 'হে আল্লাহ! তুমি তার

থেকে তোমার দায়িত্ব

তুলে নাও।' অর্থাৎ

তাকে তোমার রহমত ও

অভিভাবকত্ব

থেকে আলাদা করে দাও!

এই দোয়া করার পর তিনি সকলকেই

জানিয়ে দিলেন

এর বয়স শুধু আজকের দিন বাকি।

লোকেরা দোয়ার উপর আশ্বস্ত

হল এবং ধরেই

নিয়েছে ধোপা এবার শেষ।

এদিকে দোপা তার দৈনন্দিন

কর্মসূচী মুতাবিক

দিবসের খাবার

তিনটি রুটি নিয়ে ঘাটের

দিকে

যাচ্ছিল। পথে এক ভিক্ষুক

এসে হাত পাতল। বললঃ

আমি খুবই ক্ষুধার্ত।

আমাকে একটি রুটি দান

করুন।

ধোপা একটি রুটি তাকে দান করল।

বিক্ষুক

একটি রুটি হাতে পেয়ে দু'আ

করলঃ

غَفَرَ اللهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ و طهر قلبك


'আল্লাহ তা'আলা তোমার অতীত

দিনের সকল পাপ মাফ করে

দিন এবং তোমার

অন্তরকে পবিত্র করে দিন।'

ধোপার কাছে বিক্ষুকের দু'আ

খুবই ভাল লাগল।

সে দ্বিতীয় রুটিটিও

তাকে দান করে দিল। এবার

ভিক্ষুক

এই বলে দু'আ করলঃ


غَفَرَ اللهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ،


'আল্লাহ তা'আলা তোমার

পুর্বের-পরের সকল গোনাহ মাফ

করে দিন।'

এ

কথা শুনে ধোপা তাকে তৃতীয়

রুটিটিও দান

করে দিল। তখন বিক্ষুক এই

বলে দু'আ করলঃ


حفظك الله تعالى عن بليات السماء و بنى الله لك قصرا فى الجنة


'আল্লাহ তা'আলা তোমাকে সকল

প্রকার আসমানী বিপদ

থেকে রক্ষা করুন এবং তোমার

জন্যে বেহেশতে

একটি মহল তৈরী করে দিন।'

এদিকে সকলেই অপেক্ষমান

ধোপার অবস্থা

দেখার জন্য। বিকালে সবাই

বিস্ময়ের সাথে

লক্ষ্য করল ধোপা তার

বস্ত্রসামগ্রীসহ

ঘাট থেকে সম্পূর্ণ সুস্থ

অবস্থায় ফিরে আসছে।

এ অবস্থা দেখে সকলেই

ছুটে এলো হযরত ঈসা (আঃ)

এর খেদমতে। এসে আরয

করলঃ হে আল্লাহর নবী!

ধোপার তো কিছুই হলো না।

আপনার অংগীকার পূর্ণ

হলো না।

হযরত ঈসা (আঃ)

বললেনঃ তাকে আমার

কাছে ডেকে আন।

তার অবস্থা আমি দেখি।

ডেকে আনা হলো আদেশ মত। হযরত

ঈসা (আঃ) তাকে

জিজ্ঞেস করলেনঃ আজ

তুমি কি কাজ করেছো? কী নেক

আমল করেছো শুনি!

ধোপা বলল হে আল্লাহর নবী!

পথে একজন ক্ষুদার্ত

ভিক্ষুক পেয়েছিলাম। আমার

কাছে তিনটি রুটি ছিল

যা তাকে দিয়ে

দিয়েছি। সে আমার

প্রতিটি রুটির বিনিময়ে একটি

করে দু'আ করেছে।

হযরত ঈসা (আঃ) বললেনঃ ধোপা!

তোমার কাপড়ের

গাঁটরি খোল! খোলার পর

দেখে তার মধ্যে একটি

কৃসণবর্ণ বিষাক্ত সাপ। তার

মুখে লোহার লাগাম

আঁটা।

হযরত ঈসা (আঃ)

সাপকে ডাকলেনঃ আসওয়াদ!

সাপ বললঃ লাব্বাইক

ইয়া রুহুল্লাহ! আমি উপস্থিত

হে

আল্লাহর প্রিয়নবী!

বললেনঃ আল্লাহ

তা'আলা কি তোকে এই ধোপাকে

ধ্বংস করার জন্যে পাঠাননি?

বললঃ হ্যাঁ, আল্লাহ

তা'আলা তো এই আদেশই

দিয়েছেন।

আমাকে বলা হয়েছিল, অমুক

নামের এক ধোপা

অমুক ঝর্ণায় কাপড় ধোয়ার

জন্যে গিয়েছে।

তাকে গিয়ে দংশন কর। আমি এই

উদ্দেশ্যেই তার

গাঁটুরিতে আশ্রয়

নিয়েছি সুযোগের

অপেক্ষায়।

কিন্তু সে যখন

সদকা করেছে ক্ষুধার্ত

ভিক্ষুককে হালাল খাবার দান

করেছে তখন

ভিক্ষুক তার জন্য দু'আ করেছে।

আল্লাহ তা'আলা তার

দু'আ কবুল করেছেন। একজন

ফিরিশতা আসমান

থেকে নেমে এসেছেন।

ফলে আমি আমার দায়িত্ব আর

পালন করতে পারি নি।

তখন হযরত ঈসা (আঃ)

বললেনঃ হে ধোপা! তুমি

এখন থেকে নতুন করে আমল

করা শুরু কর।

আল্লাহ তা'আলা তোমার

অতীতের সব গোনাহ মাফ করে

দিয়েছেন, তোমার দানের

বরকতে। তোমার হায়াতেও

বরকত দান করেছেন।

বিঃদ্রঃ রমজান

মাসে প্রতিটি নেক আমল

বৃদ্ধি করা হয়। আল্লাহ

আমাদের

সবাইকে বেশি বেশি দান করার

তৌফীক দান করুন।


_______________


টোকেন

*  প্রিয় বস্তু দান করার নির্দেশ,ইমরান:৯২,

لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّٰى تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ ﱟ وَ مَا تُنْفِقُوْا مِنْ شَیْءٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیْمٌ

*  জানের চেয়ে মালের মুহাব্বত বেশি,কুমিল্লা বাড়ী মন চায় ঢাকা করি,পানি ছারা নৌকা চলেনা,কবর পর্যন্ত সম্পদ সম্পদ করবে,সম্পদ আল্লাহর পথে দানের ক্ষেত্রে কৃপন হওয়া যাবেনা

*  নবী (সা) এর দুলালী ফাতেমা (রা) এর প্রিয় কামিজটি দান করেন

*  আমরাতো দুনিয়ার পেছনে পরে কৃপন হয়ে গেছি,দুনিয়ার উদাহরণ হলো,

ইমাম গাজ্জালী (রা:) একটা গল্প বলেছিলেন ÷

এক ব্যাক্তি জঙ্গল দিয়ে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে

৬৩: আল-মুনাফিকুন:৯,

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَ لَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِۚ وَ مَنْ یَّفْعَلْ ذٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْخٰسِرُوْنَ

*  দান করলে একদিকে সোয়াবের কথা বলা হয়েছে

সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছেঃ যেমন একটি শস্যবীজ বপন করা হয়,২: আল-বাক্বারাহ:২৬১,

مَثَلُ الَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِیْ كُلِّ سُنْۢبُلَةٍ مِّائَةُ حَبَّةٍؕ وَ اللّٰهُ یُضٰعِفُ لِمَنْ یَّشَآءُؕ وَ اللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ

*  যারা দান করবে কেউ জানে না তাদের কাজের পুরস্কার হিসেবে তাদের চোখের শীতলতার কি সরঞ্জাম লুকিয়ে রাখা হয়েছে,৩২: আস-সাজদাহ:১৬-১৭

تَتَجَافٰى جُنُوْبُهُمْ عَنِ الْمَضَاجِعِ یَدْعُوْنَ رَبَّهُمْ خَوْفًا وَّ طَمَعًا٘ وَّ مِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ


فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّاۤ اُخْفِیَ لَهُمْ مِّنْ قُرَّةِ اَعْیُنٍۚ جَزَآءًۢ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ

*  অন্য দিকে বিপদ আপদ থেকে বাচাবেন,একবার কিছু লোক হযরত ঈসা (আঃ)

এর কাছে

এক ধোপার বিরুদ্ধে অভিযোগ

করলঃ

غَفَرَ اللهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ و طهر قلبك

غَفَرَ اللهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ

حفظك الله تعالى عن بليات السماء و بنى الله لك قصرا فى الجنة

No comments

Powered by Blogger.