53 কুরবানীর পৃর্বের জুমা-2

 53  কুরবানীর পৃর্বের জুমা-2

ইখলাসের সাথ ইবাদত করার নির্দেশ-বাইয়েনাহ:৫,

وَ مَاۤ اُمِرُوْۤا اِلَّا لِیَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ حُنَفَآءَ وَ یُقِیْمُوا الصَّلٰوةَ وَ یُؤْتُوا الزَّكٰوةَ وَ ذٰلِكَ دِیْنُ الْقَیِّمَةِؕ

*  জাহেলিয়াতের যুগে কোরবানীর নিয়ম ছিল,যদি দেব দেবীর নামে কোরবানী দিত,দেব দেবীর সামনে পেশ করতো ,যদি আল্লাহর নামে দিত,তাহলে কোরবানীর গোস্ত রক্ত কাবা ঘরে পেশ করতো, কাবার দেয়ালে রক্ত মেখে দিত,তারা মনে করতো এগুলো আল্লাহর কাছে পৌঁছবে,:২২: আল-হাজ্জ:৩৭,

لَنْ یَّنَالَ اللّٰهَ لُحُوْمُهَا وَ لَا دِمَآؤُهَا وَ لٰكِنْ یَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْؕ كَذٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰىكُمْؕ وَ بَشِّرِ الْمُحْسِنِیْنَ

*  আল্লাহ কারো জেসমের দিকে তাকান না-রিয়াদুস সলেহিন-১৫৭৮,সহীহুল বুখারী ৫১৪৪, ৬০৬৪

إِنَّ اللهَ لاَ يَنْظُرُ إِلَى أَجْسَادِكُمْ، وَلاَ إِلَى صُوَرِكُمْ، وَلكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ

*  কোরবানী কবুল হওয়ার শর্ত দুটি,১৷ ইখলাস

*  কোরবানীতে লোক দেখানো মনোভাব ও অহংকার থাকবেনা,বিন্দু পরিমান অহংকার থাকলে কোরবানী কবুল হবেনা,অহংকার থাকলে জান্নাতে ও যাওয়া যাবেনা

*  লোক দেখানো আমল হলো শিরকে আসগর, সহিহ হাদিসে কুদসি,৭ সহীহ

عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ -رضي الله عنه- أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ:  إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمْ الشِّرْكُ الْأَصْغَرُ, قَالُوا: وَمَا الشِّرْكُ الْأَصْغَرُ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ: الرِّيَاءُ، يَقُولُ اللَّهُ -عَزَّ وَجَلَّ- لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ - إِذَا جُزِيَ النَّاسُ بِأَعْمَالِهِمْ-: اذْهَبُوا إِلَى الَّذِينَ كُنْتُمْ تُرَاءُونَ فِي الدُّنْيَا فَانْظُرُوا هَلْ تَجِدُونَ عِنْدَهُمْ جَزَاءً. ( أحمد ) صحيح

*  হযরত লোকমান হাকিম সন্তানদেরকে উপদেশ দেন,৩১: লুকমান:১৩

وَ اِذْ قَالَ لُقْمٰنُ لِابْنِهٖ وَ هُوَ یَعِظُهٗ یٰبُنَیَّ لَا تُشْرِكْ بِاللّٰهِﳳ اِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِیْمٌ

*  যাদের আমলের মধ্যে রিয়া থাকবে, কেয়ামতের দিন এইগুলোর মূল্যয়ন হবেনা বরং এগুলো ওরিয়ে দেওয়া হবে,২৫: আল-ফুরকান:২৩

وَ قَدِمْنَاۤ اِلٰى مَا عَمِلُوْا مِنْ عَمَلٍ فَجَعَلْنٰهُ هَبَآءً مَّنْثُوْرًا

*  যে কাজে ইখলাস থাকে সে কাজে বরকত হয় ৷ নিয়তের নাম বরকত,যে কাজই করবেন সেটার নিয়ত ঠিক রাখবেন তবেই ফল পাবেন,নিয়তে বেজাল হলে হরিনের মত মাহরুম হতে হবে আদম (আ) যখন বেহেস্ত থেকে দুনিয়াতে আসলেন, তখন বনের কিছু হরিণ আদম নবীকে দেখার জন্য খুব ব্যাকুল হয়ে পড়ল

 ২৷ হালাল বা বৈধ টাকা,আল্লাহ হালাল খাবারের নির্দেশ দিচ্ছেন, নিন্মোক্ত দুটি আয়াতে-বাক্বারাহ:১৬৮,

یٰۤاَیُّهَا النَّاسُ كُلُوْا مِمَّا فِی الْاَرْضِ حَلٰلًا طَیِّبًا ﳲ وَّ لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِؕ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ

হালাল খাবার খাও শুকরিয়া আদায় কর,বাক্বারাহ:১৭২,

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَ اشْكُرُوْا لِلّٰهِ اِنْ كُنْتُمْ اِیَّاهُ تَعْبُدُوْنَ

* যে ব্যক্তি অবৈধভাবে অর্থ উপার্জন করে, সেই অর্থের প্রকৃত মালিক সে নিজে নয়, অন্য কেও। আর অন্যের টাকা দিয়ে নিজে সওয়াব অর্জন করার চেষ্টা করা বড় রকমের বোকামি ছাড়া কিছু নয়।হারাম জানার পরও হারাম টাকা দিয়ে কোরবানী করে সওয়াবেহর আশায়,ঐ চোরের মত ,যে চোর গরু চুরি করে কোরবানী করে সওয়াব অর্জন করতে চায়

*  আরাফাতের রোজা রাখার ফজিলত জামে' আত-তিরমিজি-৭৪৯ সহিহ 

عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ صِيَامُ يَوْمِ عَرَفَةَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ


আবূ কাতাদা (রাঃ) থেকে বর্ণিত: রাসূল (সা:) বলেনঃ আমি আল্লাহ্‌ তা’আলার নিকট আরাফাতের দিনের রোযা সম্পর্কে আশা করি যে, তিনি এর মাধ্যমে পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন।

_______________

53  কুরবানীর পৃর্বের জুমা-2

ইখলাসের সাথ ইবাদত করার নির্দেশ

*  এক প্রসিদ্ধ চোর জুমার নামাজ আদায় করতে গিয়ে মসজিদে ইমাম সাহেবের মুখে কোরবানীর ফযিলত সম্পর্কে বয়াণ শুনে অন্তরটা নরম হয়ে গেছে৷ .বাড়ি ফিরে প্রতিজ্ঞা করলো-যা হয় হবে, এমন

ফযিলত পূর্ণ কোরবানী বাদ দেওয়া যাবে না.তাই রাতেই পাশের গ্রাম থেকে একটি গরু চুরি করে আনতে গিয়েছে কোরবানী দেওয়ার জন্য৷ .ইমাম সাহেব ফজরের নামাজ পড়তে উঠে দেখে ঐ চোর চুরি করা গরু নিয়ে বাড়ি ফিরছে। ইমাম সাহেব

তাকে জিঙ্গেস করলোঃ তুমি তো গরীব মানুষ, গরু কোথায় পাইলা? ওই মিয়া কার গরু চুরি করে নিয়া যাও?চোর বলছে-হুজুর আপনি জুমার নামাজে

কোরবানীর ফযিলত সম্পর্কে যে বয়ান

করেছেন তাতে আমার অন্তরটা নরম হয়ে

গেছে ,তাই গরুটি কোরবানী দিতে নিয়ে যাচ্ছি।ইমাম সাহেব বললো চুরি করে কোরবানী দিলে তো কোরবানী হবে না বরং গুনাহ হবে৷ .চোর বলছে ,হুজুর এ নিয়ে আপনি টেনশনকইরেন না ৷ আমি এর হিসেবও মিলিয়ে রেখেছি ,চুরি করলে যে গুনাহ হবে তা কোরবানীর দিলে যে সওয়াব পাওয়া যাবে তা দিয়ে কাটাকাটি ৷

মাঝখানে গোশত খাওয়া ফাও। হা-হা-হা.

উপসংহারঃ গল্পটি রূপক হলেও আমাদের দেশে গরুচুরি করে কোরবানী না দিলেও সুদের টাকা,ঘুষের টাকা, শ্রমিকের টাকা মেরে, চিটারি বাটপারি করে টাকার পাহাড় গড়ে, মানুষের টাকা মেরে ঐ চুরির টাকা দিয়ে কিন্তু ঠিকই মানুষ অহরহ কোরবানী

দেয়। তাই ঐ চোর আর এদের মধ্যে কোন পার্থক্য নেই। আল্লাহর নবী (সাঃ)বলেছেন- খিয়ানাতের সম্পদ থেকে সদাকাহ কবুল হয় না। সহিহ মুসলিম ১ম খন্ড,তাহারাত অধ্যায়, হাদিস নং৪২৩

*  নিয়তের নাম বরকত,যে কাজই করবেন সেটার নিয়ত ঠিক রাখবেন তবেই ফল পাবেন, নিয়তে বেজাল হলে হরিনের মত মাহরুম হতে হবে ৷ আদম (আ) যখন বেহেস্ত থেকে দুনিয়াতে আসলেন, তখন বনের কিছু হরিণ আদম নবীকে দেখার জন্য খুব ব্যাকুল হয়ে পড়ল। তাই তারা উনাকে দেখতে গেল। আদম নবীকে তারা মন ভরে দেখল এবং কথাবার্তা হল। হরিণগুলো বনে ফিরে যাওয়ার সময় আদম (আ) এদের পিঠে হাত বুলিয়ে দিলেন। উনার এই হাতের স্পর্শে এদের শরীর থেকে এতো সুগন্ধ আসতে লাগল যা অন্যান্য হরিণরা আশ্চর্য হয়ে গেল এবং তারাও এই সুগন্ধ নেয়ার জন্য উদগ্রীব হয়ে গেল। তাই তারাও ছুটল আদম নবীর নিকট। পূর্বের ন্যায় আদম (আ) তাদের পিঠেও হাত বুলিয়ে দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় এদের শরীর থেকে ঐ সুগন্ধ আর আসছে না। আদম নবীর নিকট (হাত) থেকে কি সুগন্ধ শেষ হয়ে গিয়েছিল? না কখনোই না। দুই দল হরিণের দুই উদ্দেশ্য ছিল। প্রথম দলের উদ্দেশ্য ছিল আদম (আ) কে দেখা। এদের অন্তরে প্রেম, মহব্বত ও ভক্তি ছিল। তাই তাদের উদ্দেশ্য তো পূরণ হলোই বরং তার চেয়েও বেশি কিছু পেল তারা। আর দ্বিতীয় দলের উদ্দেশ্য ছিল সুগন্ধ নেয়া, যা লোভ বা হিংসা জনিত ব্যপার। তাই তারা সেটা পেল না। বুখারী শরীফের প্রথম হাদীস "ইন্না মাল আমালু বিন নিয়্যাত"

  অর্থঃ প্রত্যেকটি কর্মের ফলাফ নিয়্যতের উপর নির্ভরশীল।


_______________

# কোরবানীর মাসয়ালা:

*  কুরবানীর ঈদে নামাযের আগে কিছু না খাওয়া মুস্তাহাব। কোনো কোনো ফকীহের মতে, যে কুরবানী করবে না তার জন্যও ঈদের নামাযের আগে খানা থেকে বিরত থাকা মুস্তাহাব। হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে কিছু না খেয়ে নামাযের জন্য বের হতেন না, আর কুরবানীর ঈদে নামাযের আগে কিছু খেতেন না। জামে তিরমিযী ১/৭১, হাদীস ৫৪২;

শাবী রাহ. বলেন, সুন্নত হল, ঈদুল ফিতরের দিন নামাযে যাওয়ার আগে খাওয়া আর ঈদুল আযহার দিন নামায পর্যন্ত খাবারকে বিলম্বিত করা। মুসান্নাফে ইবনে আবী শাইবা ৫৬৩৭

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم 


لاَ يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ وَلاَ يَطْعَمُ يَوْمَ الأَضْحَى حَتَّى يُصَلِّيَ ‏


.‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَأَنَسٍ ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ بُرَيْدَةَ بْنِ حُصَيْبٍ الأَسْلَمِيِّ حَدِيثٌ غَرِيبٌ ‏.‏ وَقَالَ مُحَمَّدٌ لاَ أَعْرِفُ لِثَوَابِ بْنِ عُتْبَةَ غَيْرَ هَذَا الْحَدِيثِ ‏.‏ وَقَدِ اسْتَحَبَّ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ أَنْ لاَ يَخْرُجَ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ شَيْئًا وَيُسْتَحَبُّ لَهُ أَنْ يُفْطِرَ عَلَى تَمْرٍ وَلاَ يَطْعَمَ يَوْمَ الأَضْحَى حَتَّى يَرْجِعَ

আবদুল্লাহ ইবনু বুরাইদা (রাঃ) হতে তাঁর পিতা থেকে বর্ণিতঃ:তিনি (বুরাইদা) বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘ঈদুল ফিতরের দিন কিছু না খাওয়া পর্যন্ত নামাযে বের হতেন না এবং ‘ঈদুল আযহার দিন নামায না আদায় করা পর্যন্ত কিছু খেতেন না।-সহীহ্‌। ইবনু মাজাহ- (১৭৫৬)।জামে' আত-তিরমিজি, হাদিস নং ৫৪২ হাদিসের মান: সহিহ হাদিস

২৫: আল-ফুরকান:২৩,


وَ قَدِمْنَاۤ اِلٰى مَا عَمِلُوْا مِنْ عَمَلٍ فَجَعَلْنٰهُ هَبَآءً مَّنْثُوْرًا

এবং তাদের সমস্ত কৃতকর্ম নিয়ে আমি ধূলোর মতো উড়িয়ে দেবো। 


৩১: লুকমান:১৩,

وَ اِذْ قَالَ لُقْمٰنُ لِابْنِهٖ وَ هُوَ یَعِظُهٗ یٰبُنَیَّ لَا تُشْرِكْ بِاللّٰهِﳳ اِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِیْمٌ

স্মরণ করো যখন লুকমান নিজের ছেলেকে উপদেশ দিচ্ছিল, সে বললো, “হে পুত্র! আল্লাহর সাথে কাউকে শরীক করো না।  যথার্থই শিরক অনেক বড় জুলুম।

_____________


53  কোরবানীর মাসায়েল

*  কোরবানীর পশুর বয়স

عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: لَا تَذْبَحُوا إِلَّا مُسِنَّةً إِلَّا أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ فَتَذْبَحُوا جَذَعَةً مِنَ الضَّأْنِ

জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ:তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা দুই বছরের কম বয়সী পশু কুরবানী করো না। কিন্তু যদি তোমাদের পক্ষে কঠিন হয় তখন তোমরা এক বছর বয়সী ভেড়া যবেহ করতে পার,সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৪৩৭৮ হাদিসের মান: দুর্বল হাদিস

তোমরা (কুরবানীর জন্য) মুসিন্নাহ ব্যতীত যবাই করো না। (মুসিন্নাহ হল, ৫ বছর বয়সী উট, ২ বছরের গরু ও ছাগলের ক্ষেত্রে ১ বছর [শরহুন নববী]) যদি সম্ভব না হয় তবে ছয় মাস বয়সী ভেড়া বা দুম্বা।-সহীহ মুসলিম, হাদীস : ১৯৬৩

*  কোরবানীর পশুতে শরীকদারীর সংখ্যা 

عَنْ جَابِرٍ، قَالَ نَحَرْنَا بِالْحُدَيْبِيَةِ مَعَ النَّبِيِّ ـ ﷺ ـ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ

জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ:তিনি বলেন, আমরা হুদায়বিয়া নামক স্থানে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে একটি উট সাতজনের পক্ষ থেকে এবং একটি গরু সাতজনের পক্ষ থেকে কোরবানী করেছি। সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৩১৩২ হাদিসের মান: সহিহ হাদিস

*  কান বা লেজ কাটা পশুর কুরবানী

عَنْ عَلِيٍّ، قَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ ﷺ أَنْ نَسْتَشْرِفَ الْعَيْنَ وَالأُذُنَيْنِ وَلاَ نُضَحِّيَ بِعَوْرَاءَ وَلاَ مُقَابَلَةٍ وَلاَ مُدَابَرَةٍ وَلاَ خَرْقَاءَ وَلاَ شَرْقَاءَ ‏.‏ قَالَ زُهَيْرٌ فَقُلْتُ لأَبِي إِسْحَاقَ أَذَكَرَ عَضْبَاءَ قَالَ لاَ ‏.‏ قُلْتُ فَمَا الْمُقَابَلَةُ قَالَ يُقْطَعُ طَرَفُ الأُذُنِ ‏.‏ قُلْتُ فَمَا الْمُدَابَرَةُ قَالَ يُقْطَعُ مِنْ مُؤَخَّرِ الأُذُنِ ‏.‏ قُلْتُ فَمَا الشَّرْقَاءُ قَالَ تُشَقُّ الأُذُنُ ‏.‏ قُلْتُ فَمَا الْخَرْقَاءُ قَالَ تُخْرَقُ أُذُنُهَا لِلسِّمَةِ

আলী (রাঃ) থেকে বর্ণিতঃ:তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন কুরবানীর প্রাণীর চোখ-কান ভালভাবে দেখে নেই। আমরা যেন এমন পশু কুরবানী না করি যা কানা যা অন্ধ, কানের অগ্র যা শেষভাগের অংশ কাটা; যার কানের পাশের দিক ফাঁড়া যা গোলাকার ছিদ্র রয়েছে।সুনানে আবু দাউদ, হাদিস নং ২৮০৪,হাদিসের মান: দুর্বল হাদিস

*  শিং ভাঙ্গা

*  শিং ভাঙ্গা, কান কাটা, পশু দিয়ে কুরবানী করা যাবে কি?

وَعَنْ عَلِيٍّ قَالَ: نَهى رَسُولُ اللّهِ ﷺ أَنْ نُضَحِّيَ بِأَعْضَبِ الْقَرْنِ وَالْأُذُنِ. رَوَاهُ ابْن مَاجَهْ

‘আলী (রাঃ) থেকে বর্ণিতঃ:তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) শিং ভাঙ্গা, কান কাটা, পশু দিয়ে কুরবানী করতে বারণ করেছেন। (ইবনু মাজাহ)মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ১৪৬৪ হাদিসের মান:দুর্বল হাদিস

*  বারা ইবনে আযেব রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,চার ধরনের পশু দ্বারা কুরবানী করা যাবে না।

عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، رَفَعَهُ قَالَ ‏ "‏ لاَ يُضَحَّى بِالْعَرْجَاءِ بَيِّنٌ ظَلَعُهَا وَلاَ بِالْعَوْرَاءِ بَيِّنٌ عَوَرُهَا وَلاَ بِالْمَرِيضَةِ بَيِّنٌ مَرَضُهَا وَلاَ بِالْعَجْفَاءِ الَّتِي لاَ تُنْقِي

  বারাআ ইবনু আযিব (রাঃ) থেকে বর্ণিত: মারফূ হাদীস (রাসূলুল্লাহ সদাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের বাণী) হিসাবে বর্ণনা করেছেনঃ খোঁড়া জন্তু যার খোঁড়ামী স্পষ্টভাবে প্রকাশিত; অন্ধ পশু যার অন্ধত্ব সম্পূর্ণভাবে প্রকাশিত; রুগ্ন পশু যার রোগ দৃশ্যমান এবং ক্ষীণকায় পশু যার হারের মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে- তা দ্বারা কুরবানী করা যাবে না।(সহীহ্, ইবনু মা-জাহ (৩১৪৪)জামে' আত-তিরমিজি, হাদিস নং ১৪৯৭,হাদিসের মান: সহিহ হাদিস

*  তোমাদের কেউ কুরবানী করার ইচ্ছা রাখলে যিলহাজ্জ মাসের প্রথম দশক শুরু হয়ে গেলে সে যেন নিজের চুল ও নিজের নখগুলো কর্তন না করে

وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِذَا دَخَلَ الْعَشْرُ وَأَرَادَ بَعْضُكُمْ أَنْ يُضَحِّيَ فَلَا يَمَسَّ مِنْ شَعْرِه وَبَشَرِه شَيْئًا» وَفِي رِوَايَةٍ «فَلَا يَأْخُذَنَّ شَعْرًا وَلَا يَقْلِمَنَّ ظُفْرًا» وَفِي رِوَايَةٍ «مَنْ رَأَى هِلَالَ ذِي الْحِجَّةِ وَأَرَادَ أَنْ يُضَحِّيَ فَلَا يَأْخُذْ مِنْ شَعْرِه وَلَا مِنْ أَظْفَارِه» . رَوَاهُ مُسْلِمٌ

উম্মু সালামাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ:তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : তোমাদের কেউ কুরবানী করার ইচ্ছা রাখলে, যিলহাজ্জ মাসের প্রথম দশক শুরু হয়ে গেলে সে যেন নিজের চুল ও চামড়ার কোন কিছু না ধরে অর্থাৎ না কাটে। অন্য এক বর্ণনায় আছে, সে যেন কেশ স্পর্শ না করে ও নখ না কাটে। অপর এক বর্ণনায় আছে, যে ব্যক্তি জিলহাজ্জ মনের নব চাঁদ দেখবে ও কুরবানী করার নিয়্যাত করবে সে যেন নিজের চুল ও নিজের নখগুলো কর্তন না করে। (মুসলিম)মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ১৪৫৯ হাদিসের মান:সহিহ হাদিস

*  গর্ভবতী পশুর কুরবানী

মাসআলা : ৩০. =গর্ভবতী পশু কুরবানী করা জায়েয। তবে প্রসবের সময় আসন্ন হলে সে পশু কুরবানী করা মাকরূহ। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে সেটাও জবাই করতে হবে এবং কেউ চাইলে এর গোশতও খেতে পারবে।-কাযীখান ৩/৩৫০

*  সাত শরীকের কুরবানী,মাসআলা:-সাতজনে মিলে কুরবানী করলে সবার অংশ সমান হতে হবে। কারো অংশ এক সপ্তমাংশের কম হবে না। যেমন কারো আধা ভাগ, কারো দেড় ভাগ। এমন হলে কোনো শরীকের কুরবানী সহীহ হবে না।-বাদায়েউস সানায়ে ৪/২০৭

*  কোনো অংশীদারের গলদ নিয়ত হলে মাসআলা : ১৮. যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানী না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কুরবানী করে তাহলে তার কুরবানী সহীহ হবে না। তাকে অাংশীদার বানালে শরীকদের কারো কুরবানী হবে না। তাই অত্যন্ত সতর্কতার সাথে শরীক নির্বাচন করতে হবে। -বাদায়েউস সানায়ে ৪/২০৮, কাযীখান ৩/৩৪৯

*  কুরবানীর পশুতে আকীকার অংশ মাসআলা- কুরবানীর গরু, মহিষ ও উটে আকীকার নিয়তে শরীক হতে পারবে। এতে কুরবানী ও আকীকা দুটোই সহীহ হবে। ছেলের জন্য দুই অংশ আর মেয়ের জন্য এক অংশ দিতে হবে। শৈশবে আকীকা করা না হলে বড় হওয়ার পরও আকীকা করা যাবে। যার আকীকা সে নিজে এবং তার মা-বাবাও আকীকার গোশত খেতে পারবে।-ইলাউস সুনান ১৭/১২৬

________________


*  আরাফাতের রোজা রাখার ফজিলত জামে' আত-তিরমিজি-৭৪৯ সহিহ 

عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ صِيَامُ يَوْمِ عَرَفَةَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ


আবূ কাতাদা (রাঃ) থেকে বর্ণিত: রাসূল (সা:) বলেনঃ আমি আল্লাহ্‌ তা’আলার নিকট আরাফাতের দিনের রোযা সম্পর্কে আশা করি যে, তিনি এর মাধ্যমে পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন।


   -সহীহ্‌, ইবনু মা-জাহ (১৭৩০), মুসলিম

عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ -رضي الله عنه- أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: « إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمْ الشِّرْكُ الْأَصْغَرُ», قَالُوا: وَمَا الشِّرْكُ الْأَصْغَرُ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ: «الرِّيَاءُ، يَقُولُ اللَّهُ -عَزَّ وَجَلَّ- لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ - إِذَا جُزِيَ النَّاسُ بِأَعْمَالِهِمْ-: اذْهَبُوا إِلَى الَّذِينَ كُنْتُمْ تُرَاءُونَ فِي الدُّنْيَا فَانْظُرُوا هَلْ تَجِدُونَ عِنْدَهُمْ جَزَاءً » . ( أحمد ) صحيح


মাহমুদ ইব্‌ন লাবিদ (রাঃ) থেকে বর্ণিতঃ:


রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “আমি তোমাদের ওপর যা ভয় করি তার মধ্যে সবচেয়ে ভয়ংকর হচ্ছে শির্কে আসগর (ছোট শির্ক)। তারা বললঃ হে আল্লাহর রাসূল শির্কে আসগর কি? তিনি বললেনঃ “রিয়া (লোক দেখানো আমল), আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন তাদেরকে (রিয়াকারীদের) বলবেন, যখন মানুষকে তাদের আমলের বিনিময় দেয়া হবেঃ তোমরা তাদের কাছে যাও যাদেরকে তোমরা দুনিয়াতে দেখাতে, দেখ তাদের কাছে কোন প্রতিদান পাও কিনা”। [আহমদ]

  


সহিহ হাদিসে কুদসি, হাদিস নং ৭

হাদিসের মান: সহিহ হাদিস

No comments

Powered by Blogger.