57 মুহারম-2 কারবালার প্রান্তরে জুলুমকারীদের শেষ পরিণতি যা হয়েছিল✓

 57  মুহারম-2 কারবালার প্রান্তরে জুলুমকারীদের শেষ পরিণতি যা হয়েছিল✓

*  আশুরার দিন বা মহররমের ১০ তারিখ যেসব তাৎপর্যময় ঘটনা সংঘটিত হয়েছিল, সংক্ষেপে সেগুলো হলো

১. এ দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেন। আর এ দিনেই কিয়ামত সংঘটিত হবে।

২. এ দিনে হজরত আদম আ: বেহেশত থেকে দুনিয়ায় নেমে আসেন। মহররমের ১০ তারিখে আল্লাহ পাক আদম আ: এর দোয়া কবুল করেন এবং এ দিনে তিনি স্ত্রী হাওয়া আ: এর সঙ্গে আরাফার ময়দানে সাক্ষাৎ করেন।

৩. হজরত নুহ আ: এর জাতির লোকেরা আল্লাহর গজব মহাপ্লাবনে নিপতিত হওয়ার পর ১০ মহররম তিনি নৌকা থেকে ঈমানদারদের নিয়ে দুনিয়ায় অবতরণ করেন।

৪. হজরত ইবরাহিম আ: নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার ৪০ দিন পর ১০ মহররম সেখান থেকে মুক্তি লাভ করেন।

৫. হজরত আইয়ুব আ: ১৮ বছর কঠিন রোগ ভোগ করার পর মহররমের এ দিনে আল্লাহর রহমতে সুস্থতা লাভ করেন।

৬. হজরত ইয়াকুব আ: এর পুত্র হজরত ইউসুফ আ: তাঁর ১১ ভাইয়ের ষড়যন্ত্রে কূপে পতিত হন এবং এক বণিক দলের সহায়তায় মিসরে গিয়ে হাজির হন। তারপর আল্লাহর বিশেষ কুদরতে তিনি মিসরের প্রধানমন্ত্রী হন। ৪০ বছর পর ১০ মহররম পিতার সঙ্গে মিলিত হন।

৭. হজরত ইউনুস আ: জাতির লোকদের প্রতি হতাশ হয়ে নদী অতিক্রম করে দেশান্তরিত হওয়ার সময় নদীর পানিতে পতিত হন এবং মাছ তাঁকে গিলে ফেলে। মাছের পেট থেকে তিনি আল্লাহর রহমতে ৪০ দিন পর মুক্তি পান ১০ মহররম তারিখে।

৮. হজরত মুসা আ: ফেরাউনের অত্যাচারের কারণে তাঁর দলবলসহ অন্যত্র চলে যান। পথিমধ্যে নীল নদ পার হয়ে তিনি ফেরাউনের হাত থেকে আশুরার দিন মুক্তি পান। আর ফেরাউন তার দলবলসহ নীল নদের পানিতে ডুবে মারা যায়।

৯. হজরত ঈসা আ: এর জাতির লোকেরা তাঁকে হত্যা করার চেষ্টা করলে মহররমের ১০ তারিখ আল্লাহ পাক তাঁকে আসমানে উঠিয়ে নিয়ে মুক্তি দান করেন।

১০. মহররম মাসের ১০ তারিখ কারবালার বিয়োগান্ত ঘটনার অবতারণা হয়। এদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইমাম হোসাইন কারবালা প্রান্তরে শাহাদাতবরণ করেন।

*  কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রা: শহীদ হবে ভবিষ্যতবানী করে গেছেন মুহাম্মদ সা:

*  হাদীস শরীফে আছে হুজুর বসে আছেন দুই নাতিকে কোলে লইয়া, জিব্রাইল এসে কয় হুজুর,বড় আদরের দুই নাতি তাই না? জিব্রাইল রে তুমি একটা নতুন প্রশ্ন করলা, তুমি কি কোন সংবাদ নিয়ে আসছো ? হযরত জিবরাঈল বলেন জিহা নবীজি, কিসের সংবাদ? দুখের না সুখের? হযরত জিবরাঈল বলেন দুঃখের সংবাদ, দুঃখের সংবাদ? বল আমাকে তো শুনতে হবে, নবীজি গো যেই দুই নাতিকে এত বেশি ভালবাসেন, আপনার উভয় নাতি শহীদ হবে, জিব্রাইল রে কেন শহীদ হবে, কি করে হবে রে জিব্রাইল, আমার কাছে সব খুলে বল, আমার মা ফাতেমার কাছে বলিও না, ফাতেমা যেন না জানে, আমাকে বল, জিব্রাইল বলেন ইয়া রাসুল আল্লাহ আপনার বড় নাতিকে বিষ পান করানো হবে।আর ছোট নাতি কারবালায় শহীদ হবে। নবীগো একটু অনুমতি দেন কারবালায় যাবো আর আসবো

*  হযরত উম্মে সালমা রা: বলেন,একদিন নবিজী সা: হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠলেন এবং ওনাকে খুব চিন্তিত দেখাচ্ছিল।তখন নবিজীর হাতে কিছু লাল রংয়ের মাটি ছিলো যা তিনি নাড়াচাড়া করছিলেন।আমি জিগ্যেস করলাম নবিগো এগুলো কিসের মাটি?

তিনি এরশাদ করলেন-সুত্র:-খাসায়িসুল কুবরা ২:১২৫; সিররুশ শাহাদাতাইন ২৭;

اخبِرني جبريل انَّ هذا يعني الحسين يقتل بارضِ العراقِ وهذه تربتها

অর্থ- জীবরাইল আমাকে সুসংবাদ দিয়েছে আমার নাতী হোসাইনকে ইরাকের মাটিতে কতল করা হবে আর এগুলো সেখানেরই মাটি

*  এই মাটিগুলো আল্লাহর নবী উম্মে সালমাকে দিলেন,আর বললেন-সুত্র:-তাবরানী -মুজামুল কাবীর ৩:১০৮;

يا امِّ سلَمةَ اذا تحَوَّلَتْ هذهِ التُّربةُ دمًا فاعلَمِي انَّ ابْنِي قد قُتِلَ

অর্থ- হে উম্মে সালমা!এই মাটি যখন রক্তে রুপ নিবে,তখন বুঝে নিবে যে,আমার পুত্র (নাতী) শহীদ হয়ে গেছে

*  শিক্ষনীয়:-নবিজী মাটিগুলো তখন মা আয়েশা সিদ্দিকা রা: কে বা অন্য কোন বিবিকে না দিয়ে উম্মে সালমাকে দেয়ার কারন হলো, তিনি ঐ পর্যন্ত হায়াত পাবেন, এটা আমাদের নবিজী জানতেন। অবশেষে সেটাই ঘটেছে নবিজীর সমস্ত বিবিগন ইমাম হোসাইন রাঃ এর শাহাদাতের পুর্বে ইন্তেকাল করেছেন একমাত্র উম্মে সালমা রাঃ ছাডা। আর এটা আমাদের নবিজীর গায়েবী ইলমের অন্তর্ভুক্ত

*  ইমাম হুসাইন যুদ্ধের জন্য আসেনি।কুফাবাসীদের অনুরোধে ইরাকে এসেছিলেন,সাহাবীদের কতিপয় বাধা প্রধান করেছেন, কারবালায় ইমাম হুসাইন তিনটি প্রস্তাব করেছিলেন: হয় আমাকে যেভাবে এসেছি সেভাবে ফিরে যেতে দাও। আর তা না হলে আমাকে ইয়াজিদের সাথে কথা বলতে দাও। আমি তার সাথে কথা বলব। তাও যদি গ্রহণযোগ্য না মনে করো তাহলে আমাকে তুর্কী দেশে পাঠিয়ে দাও। মৃত্যু পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে জিহাদ করবো।প্রস্তাবগুলো ইবন জিয়াদের বিবেচনার জন্য পাঠিয়ে দেয়া হলো, সে তখন হোসাইনকে (রা.) ইয়াজিদের কাছে পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছিল, তখন নরাধম শিমার ইবন যিল জাওশান বাধা দিয়ে বলল, আপনার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করা ছাড়া আর কিছু গ্রহণযোগ্য হতে পারে না। ইবন জিয়াদ হোসাইনকে রা: এ কথা জানিয়ে দিলে তিনি বললেন, ‘আল্লাহর শপথ এটা আমি করবো না।’ইবন কাসীর, আল বিদায়া ওয়ান নিহায়া,খ-৮,পৃ-১৭০

*  যেদিন কারবালা র ঘটনা ঘটে সেদিন তাঁবুর মুখে ইমাম হুসাইন চিৎকার করে বলেছিলেন। তাঁবুর ভেতর তোরা কে জলদি করে আমাকে বিদায় দেও,কারবালায় আমার নানা আমাকে নিতে এসেছে, শিশু আজগরকে নিয়ে কারবালায় প্রথমে ডুকে পড়ে।এর পরেই ঘটনা ঘটে গেল

*  নবীজীর একজন বৃদ্ধ সাহাবী বলেন। ইমাম হুসাইনের মস্তক আলাদা করার পৃর্বে ইমাম হুসাইন তিন বার বলেছিলেন নানাগো অনানা অনানা এরপর আর কোনো শব্দ শুনিনি, আল্লাহর কসম দীনের নবীকে আমি কারবালায় আসতে দেখেছি

*  কারবালার দিন নবীজীর একজন সাহাবী বলেন। মদিনায় হযরত উম্মূ সালমা (রাঃ) ছাড়া নবীজীর আর কোনো স্ত্রী বেঁচে ছিলেন না। আমি উম্মূ সালমা রা: এর নিকট গিয়েছিলাম, তখন তিনি কাঁদছিলেন।সুনানে আবু দাউদ:৩৭৭১ গারীব

حَدَّثَنَا رَزِينٌ قَالَ حَدَّثَتْنِي سَلْمَى، قَالَتْ دَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ وَهِيَ تَبْكِي فَقُلْتُ مَا يُبْكِيكِ قَالَتْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم - تَعْنِي فِي الْمَنَامِ - وَعَلَى رَأْسِهِ وَلِحْيَتِهِ التُّرَابُ فَقُلْتُ مَا لَكَ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏ "‏ شَهِدْتُ قَتْلَ الْحُسَيْنِ آنِفًا ‏"‏ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ

অর্থ- সালমা (আল-বাকরিয়া) (রাহঃ) আমি উম্মূ সালমা (রাঃ)–এর নিকট গিয়েছিলাম, তখন তিনি কাঁদছিলেন। আমি বললাম, কিসে আপনাকে কাঁদাচ্ছে? তিনি বললেন, আমি স্বপ্নে রাসূল সা: কে দেখেছি যে,তাঁর মাথায় ও দাড়িতে ধূলা জড়িয়ে আছে। আমি বললাম, হে আল্লাহর রাসূল সা: আপনার কি হয়েছে? তিনি বললেনঃ আমি এইমাত্র হুসাইনের নিহত হওয়ার জায়গায় হাযির হয়েছি

*  ৫ বৎসর পর মুখতার বিন আবু উবায়েদ ক্ষমতায় এসে ইমাম হুসাইন এর হত্যার বিচার শুরু করেন

*  কারবালায় যারা ইমাম হুসাইন সহ ৭২ জনকে শহীদ করেছিল, তাদের এই জুলুমের বিচার আল্লাহ দুনিয়ায় দেখাইয়া দিয়েছেন। পৃথিবীবাসীর জন্য এটাই শিক্ষা যে কোনো জালেমকে আল্লাহ ছাড় দেননি

*  আশুরার দিনের আমল হলো,বয়ান ও খুতবা 1/28,বায়হাকি শুয়াবুল ঈমান

 مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ يَوْمَ عَاشُورَاءَ وَسَّعَ اللَّهُ عَلَيْهِ السَّنَةَ كُلَّهَا

* মুহারমের মাসে নবীজীর উম্মাতেরা ঘোড়ার আকারে মুর্তি বানায়,রাসূল সা: মক্কা বিজয়ের দিন কাবা ঘর থেকে তিনশ’ ষাটটি মূর্তি অপসারণ করেন, সহিহ বুখারী:২৪৭৮ সহিহ

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَكَّةَ، وَحَوْلَ الْكَعْبَةِ ثَلاَثُمِائَةٍ وَسِتُّونَ نُصُبًا فَجَعَلَ يَطْعَنُهَا بِعُودٍ فِي يَدِهِ وَجَعَلَ يَقُولُ ‏{‏جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ‏}‏ الآيَةَ‏

অর্থ- আবদুল্লাহ্‌ ইবনু মাসঊদ রা: থেকে বর্ণিতঃ: তিনি বলেন, নবী সা: যখন (বিজয়ীর বেশে) মক্কায় প্রবেশ করেন, তখন কা‘বা শরীফের চারপাশে তিনশ’ ষাটটি মূর্তি ছিল। নবী (সা:) নিজের হাতের লাঠি দিয়ে মূর্তিগুলোকে আঘাত করতে থাকেন আর বলতে থাকেন “সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, (আয়াতের শেষ পর্যন্ত)”- (বনী ইসরাঈল/ইসরা : ৮১)

অন্য হাদীসে রাসূল সা: বলেন

 ﺑﻌﺜﺖ ﻟﻜﺴﺮ ﺍﻟﻤﺰﺍﻣﻴﺮ ﻭﺍﻻﺻﻨﺎﻡ

অর্থ: “আমি “বাদ্য-যন্ত্র” ও “মুর্তি” ধ্বংস করার জন্যে প্রেরিত হয়েছি

* কাবায় ৩৬০ মুর্তি ভাংগার জন্য হযরত আলী রা: এর কাদে নবীজীর হাত রাখলে হযরত আলী রা: হাতের ওজন সহ্য করতে না পেরে জমিনে বসে যায়

* জুলুম,জুলুমাত বহুবচন,জুলুম একাধিক ব্যক্তির কাছ থেকে ও হতে পারে,ইব্রাহীম-৪২

وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ ۚ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ

*  আল্লাহ তায়ালা অপরাধের শাস্তি সাথে সাথে প্রদান করেন না। তিনি যালেমকে অবকাশ দেন। নহল-৬১

ﻭَﻟَﻮْ ﻳُﺆَﺍﺧِﺬُ ﺍﻟﻠّﻪُ ﺍﻟﻨَّﺎﺱَ ﺑِﻈُﻠْﻤِﻬِﻢ ﻣَّﺎ ﺗَﺮَﻙَ ﻋَﻠَﻴْﻬَﺎ ﻣِﻦ ﺩَﺁﺑَّﺔٍ ﻭَﻟَﻜِﻦ ﻳُﺆَﺧِّﺮُﻫُﻢْ ﺇﻟَﻰ ﺃَﺟَﻞٍ ﻣُّﺴَﻤًّﻰ ﻓَﺈِﺫَﺍ ﺟَﺎﺀ ﺃَﺟَﻠُﻬُﻢْ ﻻَ ﻳَﺴْﺘَﺄْﺧِﺮُﻭﻥَ ﺳَﺎﻋَﺔً ﻭَﻻَ ﻳَﺴْﺘَﻘْﺪِﻣُﻮﻥَ

*  ব্যবস্থা নেয়া হবে তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার চালায়,৪২: আশ-শূরা:৪২,

اِنَّمَا السَّبِیْلُ عَلَى الَّذِیْنَ یَظْلِمُوْنَ النَّاسَ وَ یَبْغُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّؕ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ

No comments

Powered by Blogger.