60 মুসাফাহ : নবী (সা.) এর একটি গুরুত্বপূর্ণ সুন্নত

 60  মুসাফাহ : নবী (সা.) এর একটি গুরুত্বপূর্ণ সুন্নত

*  মুসাফাহা এর শাব্দিক ব্যাখ্যা ও পদ্ধতি :- মুসাফাহা (اَلْمُصَافَحَةُ) এটা আরবী শব্দ (صَفْحٌ) থেকে নির্গত। এর অর্থ হলো, পার্শ্ব, । (صَفْحَةُ الْوَرَقِ) অর্থাৎ কাগজের এক পাশ; পৃষ্ঠা। এমনিভাবে হাতের দু’টি দিক রয়েছে, তালুর দিক, উপরের দিক অতএব (صَافَحَهُ مُصَافَحَةً) এর অর্থ হলো, নিজের হাতের এক দিক অপরের হাতের আরেক দিকের সাথে মিলানো। এটা হলো অর্ধেক মুসাফাহা। অতঃপর যখন আরেক হাত রাখবে তখন প্রত্যেকের অপর হাত আরেকজনের অপর হাতের সাথে মিলে যাবে। এটা হলো পূর্ণ মুসাফাহা

*  মুসাফাহার সঠিক পদ্ধতি হলো, উভয় হাতে মুসাফাহা করা। মুসাফাহার সময় প্রত্যেকের এক হাত অপর ব্যক্তির দুই হাতের মাঝে থাকবে। কেউ কেউ শুধু আঙ্গুল মিলিয়ে থাকেন, এটা ঠিক না।

*  এক,মুসাফাহ শত্রূতা দুর হয়, হাদিয়া দিলে ভালবাসা সৃষ্টি হয়মুয়াত্তা ইমাম মালিক-১৬২৭ নির্ণীত নয়

عَنْ عَطَاءِ بْنِ أَبِي مُسْلِمٍ عَبْدِ اللهِ الْخُرَاسَانِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَصَافَحُوا يَذْهَبْ الْغِلُّ وَتَهَادَوْا تَحَابُّوا وَتَذْهَبْ الشَّحْنَاءُ

*  দুই,মুসাফাহ গুনাহ ঝরে যায়,সুনানে ইবনে মাজাহ-৩৭০৩ সহিহ

عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ إِلاَّ غُفِرَ لَهُمَا قَبْلَ أَنْ يَتَفَرَّقَا

অন্য হাদীসে এসেছে,

 إِنَّ الْمُؤْمِنَ إِذَا لَقِيَ الْمُؤْمِنَ فَسَلَّمَ عَلَيْهِ وَأَخَذَ بِيَدِهِ فَصَافَحَهُ تَنَاثَرَتْ خَطَايَاهُمَا كَمَا يَتَنَاثَرُ وَرَقُ الشَّجَرِ

অর্থ: কোনও মুমিন বান্দা যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে এবং তার হাত ধরে মুসাফাহা করে তখন তাদের উভয়ের (সগীরা) গুনাহগুলো এমনভাবে ঝরে যায় যেমন গাছের পাতা ঝরে পড়ে।

*  জনৈক ব্যক্তির প্রশ্নে রাসূল সা মুসাফাহ সমর্থন করেছেন,জামে' আত-তিরমিজি-২৭২৮ হাসান

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ مِنَّا يَلْقَى أَخَاهُ أَوْ صَدِيقَهُ أَيَنْحَنِي لَهُ قَالَ ‏"‏ لاَ ‏"‏ ‏.‏ قَالَ أَفَيَلْتَزِمُهُ وَيُقَبِّلُهُ قَالَ ‏"‏ لاَ ‏"‏ ‏.‏ قَالَ أَفَيَأْخُذُ بِيَدِهِ وَيُصَافِحُهُ قَالَ ‏"‏ نَعَمْ

*  মুসাফাহ এই আমল ফেরেশতাদের মধ্যে রয়েছে,মানুষের হালত সর্বদা এক থাকে না,রসূলুল্লাহ (সা:)-এর কাতিব হান্‌যালাহ্‌ আল্‌ উসাইয়িদী (রাঃ) থেকে বর্ণিতঃ:তিনি বলেন, একদা আবূ বাক্‌র সিদ্দীক (রাঃ) আমার সঙ্গে দেখা করলেন এবং আমাকে প্রশ্ন করলেন, হে হানযালাহ্‌! তুমি কেমন আছ? তিনি বলেন, জবাবে আমি বললাম, হানযালাহ্‌ তো মুনাফিক হয়ে গেছে।সহিহ মুসলিম-৬৮৫৯ সহিহ

*  মুসাফাহ এর আদব, আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ:তিনি বলেন, কোন ব্যক্তি যখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাক্ষাতে এসে মুসাফাহা (করমর্দন) করত, তখন সেই ব্যক্তি তার হাত টেনে না নেয়া পর্যন্ত তিনি নিজের হাত টেনে নিতেন না। আর সে তার চেহারা ফিরিয়ে না নেয়া পর্যন্ত তিনি ঐ ব্যক্তি হতে নিজের চেহারা ফিরিয়ে নিতেন না। তিনি কখনো তাঁর পা দুটি তাঁর সামনে বসা লোকদের দিকে প্রসারিত করতেন না। জামে' আত-তিরমিজি-২৪৯০ দুর্বল


______________________


*  মুসাফাহা এর শাব্দিক ব্যাখ্যা ও পদ্ধতি :- মুসাফাহা (اَلْمُصَافَحَةُ) এটা আরবী শব্দ (صَفْحٌ) থেকে নির্গত। এর অর্থ হলো, পার্শ্ব, । (صَفْحَةُ الْوَرَقِ) অর্থাৎ কাগজের এক পাশ; পৃষ্ঠা। এমনিভাবে হাতের দু’টি দিক রয়েছে, তালুর দিক, উপরের দিক অতএব (صَافَحَهُ مُصَافَحَةً) এর অর্থ হলো, নিজের হাতের এক দিক অপরের হাতের আরেক দিকের সাথে মিলানো। এটা হলো অর্ধেক মুসাফাহা। অতঃপর যখন আরেক হাত রাখবে তখন প্রত্যেকের অপর হাত আরেকজনের অপর হাতের সাথে মিলে যাবে। এটা হলো পূর্ণ মুসাফাহা

*  মুসাফাহার সঠিক পদ্ধতি হলো, উভয় হাতে মুসাফাহা করা। মুসাফাহার সময় প্রত্যেকের এক হাত অপর ব্যক্তির দুই হাতের মাঝে থাকবে। কেউ কেউ শুধু আঙ্গুল মিলিয়ে থাকেন, এটা ঠিক না।


হাদীসের আলোকে দুই হাতে মুসাফাহার দলীল


ইমাম বুখারী রহ. স্বীয় গ্রন্থ সহীহ বুখারীর ৭৫৫ নম্বর পৃষ্ঠায় باب المصافحة নামে পরিচ্ছেদ স্থাপন করেছেন। যাতে তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাযি. থেকে বর্ণনা এনেছেন,

  عَلَّمَنِي النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّشَهُّدَ وَكَفِّي بَيْنَ كَفَّيْهِ 

অর্থাৎ ‘হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে তাশাহহুদ শেখালেন, এমতাবস্থায় যে আমার হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উভয় হাতের মাঝে ছিলো’।


এরপর ইমাম বুখারী রহ. باب الأخذ باليدين তথা ‘উভয় হাত ধরা’ নামে আরেকটি পরিচ্ছেদ স্থাপন করেছেন। আর তাতে হাম্মাদ ইবনে যায়েদ রহ. এবং আব্দুল্লাহ ইবনে মুবারক রহ. এর মুসাফাহার পদ্ধতি উল্লেখ করেছেন যে, তারা উভয় হাতে মুসাফাহা করেছেন অতঃপর উভয় হাতের মুসাফাহার দলীল হিসাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাযি. এর উপরোক্ত বর্ণনাটি পূর্ণ সনদসহ এনেছেন যে, আমার হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উভয় হাতের মাঝে ছিলো। এর দ্বারা পরিষ্কার বোঝা যায় যে, নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক হাত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাযি. এর দুই হাতের মাঝে ছিলো। কারণ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই হাতে মুসাফাহা করলে তাঁর কোন সাহাবী এক হাতে মুসাফাহা করতে পারেন না। কারণ তাঁরা ছিলেন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আশেক ও কদমে কদমে তাঁর অনুসারী।


*  মুসাফাহ শত্রূতা দুর হয়, হাদিয়া দিলে ভালবাসা সৃষ্টি হয়মুয়াত্তা ইমাম মালিক-১৬২৭ নির্ণীত নয়

عَنْ عَطَاءِ بْنِ أَبِي مُسْلِمٍ عَبْدِ اللهِ الْخُرَاسَانِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَصَافَحُوا يَذْهَبْ الْغِلُّ وَتَهَادَوْا تَحَابُّوا وَتَذْهَبْ الشَّحْنَاءُ


আতা ইবনু আবদুল্লাহ্ খুরাসানী (রা) থেকে বর্ণিতঃ:


রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পর মুসাফাহা (কর মর্দন) কর, তা হলে তোমাদের মধ্যকার শত্রুতা দূর হয়ে যাবে। পরস্পর হাদিয়া তোহ্ফা আদান-প্রদান কর, তা হলে পরস্পর ভালবাসা সৃষ্টি হবে এবং বিদ্বেষ দূর হয়ে যাবে। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

  


মুয়াত্তা ইমাম মালিক, হাদিস নং ১৬২৭

হাদিসের মান: নির্ণীত নয়


*  মুসাফাহ গুনাহ মাফ হয,সুনানে ইবনে মাজাহ-৩৭০৩ সহিহ

عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ إِلاَّ غُفِرَ لَهُمَا قَبْلَ أَنْ يَتَفَرَّقَا ‏"‏ ‏.‏


বারা’ বিন আযিব (রাঃ) থেকে বর্ণিতঃ:


তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ দু’জন মুসলমান পারস্পরিক সাক্ষাতে মুসাফাহা করলে তারা বিচ্ছিন্ন হওয়ার পূর্বেই তাদের ক্ষমা করা হয়। [৩০৩৫]


ফুটনোটঃ

[৩০৩৫] তিরমিযী ২৭২৭, আবূ দাঊদ ৫২১১। সহীহাহ ৫২৫,৫২৬। 


সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৩৭০৩

হাদিসের মান: সহিহ হাদিস


অন্য হাদীসে এসেছে,

 إِنَّ الْمُؤْمِنَ إِذَا لَقِيَ الْمُؤْمِنَ فَسَلَّمَ عَلَيْهِ وَأَخَذَ بِيَدِهِ فَصَافَحَهُ تَنَاثَرَتْ خَطَايَاهُمَا كَمَا يَتَنَاثَرُ وَرَقُ الشَّجَرِ

অর্থ: কোনও মুমিন বান্দা যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে এবং তার হাত ধরে মুসাফাহা করে তখন তাদের উভয়ের (সগীরা) গুনাহগুলো এমনভাবে ঝরে যায় যেমন গাছের পাতা ঝরে পড়ে।


*  জনৈক ব্যক্তির প্রশ্নে রাসূল সা মুসাফাহ সমর্থন করেছেন,জামে' আত-তিরমিজি-২৭২৮ হাসান

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ مِنَّا يَلْقَى أَخَاهُ أَوْ صَدِيقَهُ أَيَنْحَنِي لَهُ قَالَ ‏"‏ لاَ ‏"‏ ‏.‏ قَالَ أَفَيَلْتَزِمُهُ وَيُقَبِّلُهُ قَالَ ‏"‏ لاَ ‏"‏ ‏.‏ قَالَ أَفَيَأْخُذُ بِيَدِهِ وَيُصَافِحُهُ قَالَ ‏"‏ نَعَمْ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ ‏.‏


আনাস ইবনু মালিক (রা:) থেকে বর্ণিতঃ:


তিনি বলেন , কোন একসময় জনৈক ব্যক্তি প্রশ্ন করল , হে আল্লাহর রাসুল ! আমাদের কোন ব্যক্তি তার ভাই কিংবা বন্ধুর সাথে দেখা করলে সে কি তার সামনে ঝুঁকে (নত) যাবে? তিনি বললেনঃ  না। সে আবার প্রশ্ন করন , তাহলে কি সে গলাগলি করে তাকে চুমু খাবে? তিনি বললেনঃ না। সে এবার বলল, তাহলে সে তার হাত ধরে মুসাফাহা (করমর্দন) করবে? তিনি বললেনঃ হ্যাঁ।


হাসানঃ ইবনু মা-জাহ (৩৭০২)।


ফুটনোটঃ

আবু ‘ঈসা বলেন, এ হাদিসটি হাসান । 


জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৭২৮

হাদিসের মান: হাসান হাদিস


*  মুসাফাহ এই আমল ফেরেশতাদের মধ্যে রয়েছে,মানুষের হালত সর্বদা এক থাকে না,রসূলুল্লাহ (সা:)-এর কাতিব হান্‌যালাহ্‌ আল্‌ উসাইয়িদী (রাঃ) থেকে বর্ণিতঃ:তিনি বলেন, একদা আবূ বাক্‌র সিদ্দীক (রাঃ) আমার সঙ্গে দেখা করলেন এবং আমাকে প্রশ্ন করলেন, হে হানযালাহ্‌! তুমি কেমন আছ? তিনি বলেন, জবাবে আমি বললাম, হানযালাহ্‌ তো মুনাফিক হয়ে গেছে।সহিহ মুসলিম-৬৮৫৯ সহিহ

عَنْ حَنْظَلَةَ الأُسَيِّدِيِّ، قَالَ - وَكَانَ مِنْ كُتَّابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ - لَقِيَنِي أَبُو بَكْرٍ فَقَالَ كَيْفَ أَنْتَ يَا حَنْظَلَةُ قَالَ قُلْتُ نَافَقَ حَنْظَلَةُ قَالَ سُبْحَانَ اللَّهِ مَا تَقُولُ قَالَ قُلْتُ نَكُونُ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُذَكِّرُنَا بِالنَّارِ وَالْجَنَّةِ حَتَّى كَأَنَّا رَأْىَ عَيْنٍ فَإِذَا خَرَجْنَا مِنْ عِنْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَافَسْنَا الأَزْوَاجَ وَالأَوْلاَدَ وَالضَّيْعَاتِ فَنَسِينَا كَثِيرًا قَالَ أَبُو بَكْرٍ فَوَاللَّهِ إِنَّا لَنَلْقَى مِثْلَ هَذَا ‏.‏ فَانْطَلَقْتُ أَنَا وَأَبُو بَكْرٍ حَتَّى دَخَلْنَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قُلْتُ نَافَقَ حَنْظَلَةُ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ وَمَا ذَاكَ ‏"‏ ‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ نَكُونُ عِنْدَكَ تُذَكِّرُنَا بِالنَّارِ وَالْجَنَّةِ حَتَّى كَأَنَّا رَأْىَ عَيْنٍ فَإِذَا خَرَجْنَا مِنْ عِنْدِكَ عَافَسْنَا الأَزْوَاجَ وَالأَوْلاَدَ وَالضَّيْعَاتِ نَسِينَا كَثِيرًا ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنْ لَوْ تَدُومُونَ عَلَى مَا تَكُونُونَ عِنْدِي وَفِي الذِّكْرِ لَصَافَحَتْكُمُ الْمَلاَئِكَةُ عَلَى فُرُشِكُمْ وَفِي طُرُقِكُمْ وَلَكِنْ يَا حَنْظَلَةُ سَاعَةً وَسَاعَةً ‏"‏ ‏‏ ثَلاَثَ مَرَّاتٍ ‏.‏


রসূলুল্লাহ (সা:)-এর কাতিব হান্‌যালাহ্‌ আল্‌ উসাইয়িদী (রাঃ) থেকে বর্ণিতঃ:তিনি বলেন, একদা আবূ বাক্‌র সিদ্দীক (রাঃ) আমার সঙ্গে দেখা করলেন এবং আমাকে প্রশ্ন করলেন, হে হানযালাহ্‌! তুমি কেমন আছ? তিনি বলেন, জবাবে আমি বললাম, হানযালাহ্‌ তো মুনাফিক হয়ে গেছে। সে সময় তিনি বললেন, সুবহানাল্লাহ্‌ তুমি কি বলছ? হানযালাহ্‌ (রাঃ) বলেন, আমি বললাম, আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে থাকি, তিনি আমাদের জান্নাত-জাহান্নামের কথা শুনিয়ে দেন, যেন আমরা উভয়টি চাক্ষুষ দেখছি। সুতরাং আমরা যখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সন্নিকটে থেকে বের হয়ে আপনজন স্ত্রী-সন্তান এবং ধন-সম্পদের মধ্যে নিমগ্ন হয়ে যাই তখন আমরা এর অনেক বিষয় ভুলে যাই। আবূ বকর (রাঃ) বললেন, আল্লাহর কসম! আমারও একই অবস্থা। নিশ্চয়ই আমরা এ বিষয় নিয়ে সাক্ষাৎ করবো। তারপর আমি এবং আবূ বকর (রাঃ) রওনা করলাম এবং এমনকি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে গেলাম। আমি বললাম, হে আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! হানযালাহ্‌ মুনাফিক হয়ে গেছে। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তা কী? আমি বললাম, আমরা আপনার কাছে থাকি, আপনি আমাদের জান্নাত-জাহান্নামের কথা মনে করিয়ে দেন, যেন আমরা তা সরাসরি দেখতে পাই। তারপর আমরা যখন আপনার নিকট হতে বের হই এবং স্ত্রী, সন্তান-সন্ততি ও ধন-সম্পদের মধ্যে নিমগ্ন হই সে সময় আমরা এর অনেক বিষয় ভুলে যাই। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ যে সত্তার হাতে আমার জীবন আমি তাঁর কসম করে বলছি। আমার কাছে থাকাকালে তোমাদের যে অবস্থা হয়, যদি তোমরা সবসময় এ অবস্থায় অনড় থাকতে এবং সার্বক্ষণিক আল্লাহর যিক্‌রে পড়ে থাকে তাহলে অবশ্যই ফেরেশ্‌তাগণ তোমাদের বিছানায় ও রাস্তায় তোমাদের সাথে মুসাফাহা করত। কিন্তু হে হানযালাহ্‌! এক ঘণ্টা (আল্লাহর যিক্‌রে) আর এক ঘন্টা (দুনিয়াবী কাজে ব্যয় করবে) অর্থাৎ আস্তে আস্তে (চেষ্টা কর)। এ কথাটি তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তিনবার বললেন। (ই.ফা. ৬৭১৩, ই.সে. ৬৭৬৯)

  


সহিহ মুসলিম, হাদিস নং ৬৮৫৯

হাদিসের মান: সহিহ হাদিস


*  আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ:তিনি বলেন, কোন ব্যক্তি যখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাক্ষাতে এসে মুসাফাহা (করমর্দন) করত, তখন সেই ব্যক্তি তার হাত টেনে না নেয়া পর্যন্ত তিনি নিজের হাত টেনে নিতেন না। আর সে তার চেহারা ফিরিয়ে না নেয়া পর্যন্ত তিনি ঐ ব্যক্তি হতে নিজের চেহারা ফিরিয়ে নিতেন না। তিনি কখনো তাঁর পা দুটি তাঁর সামনে বসা লোকদের দিকে প্রসারিত করতেন না। জামে' আত-তিরমিজি-২৪৯০ দুর্বল

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ عِمْرَانَ بْنِ زَيْدٍ التَّغْلِبِيِّ، عَنْ زَيْدٍ الْعَمِّيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا اسْتَقْبَلَهُ الرَّجُلُ فَصَافَحَهُ لاَ يَنْزِعُ يَدَهُ مِنْ يَدِهِ حَتَّى يَكُونَ الرَّجُلُ الَّذِي يَنْزِعُ وَلاَ يَصْرِفُ وَجْهَهُ عَنْ وَجْهِهِ حَتَّى يَكُونَ الرَّجُلُ هُوَ الَّذِي يَصْرِفُهُ وَلَمْ يُرَ مُقَدِّمًا رُكْبَتَيْهِ بَيْنَ يَدَىْ جَلِيسٍ لَهُ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ ‏.‏


আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ:তিনি বলেন, কোন ব্যক্তি যখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাক্ষাতে এসে মুসাফাহা (করমর্দন) করত, তখন সেই ব্যক্তি তার হাত টেনে না নেয়া পর্যন্ত তিনি নিজের হাত টেনে নিতেন না। আর সে তার চেহারা ফিরিয়ে না নেয়া পর্যন্ত তিনি ঐ ব্যক্তি হতে নিজের চেহারা ফিরিয়ে নিতেন না। তিনি কখনো তাঁর পা দুটি তাঁর সামনে বসা লোকদের দিকে প্রসারিত করতেন না। 


দূর্বল, তবে মুসাফাহার অংশটুকু সহীহ ইবনু মাযাহ (৩৭১৬)


ফুটনোটঃ

আবূ ঈসা বলেন, এ হাদিসটি গারীব। 


জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৪৯০

হাদিসের মান: দুর্বল হাদিস

এ হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি গুণ বর্ণিত হয়েছে। এক. বিশাল মর্যাদার অধিকারী হওয়া সত্তেও তাঁর অভ্যাস ছিলো, মুসাফাহা করার সময় নিজের হাত প্রথমে সরাতেন না। দুই. নিজের মুখ ঘুরিয়ে নিতেন না। তিন. উপস্থিত লোকজনের সামনে পা ছড়িয়ে বসতেন না। এ তিনটি গুণের প্রতিটি গুণই ছিলো মূলত তাঁর অপূর্ব বিনয়ের এক ঝলক প্রকাশ।


প্রকৃতপক্ষে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নতই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ তায়ালা তাঁর সকল সুন্নতের ওপর আমল করার তাওফীক আমাদেরকে দান করুন।


কথা হলো, কিছু সুন্নতের ওপর আমল করা সহজ, আর কিছুর ওপর আমল করা কঠিন।


আলোচ্য হাদীসে যে সুন্নতটির আলোচনা এসেছে, তা হলো মুসাফাহাকারীর হাত সরানো পর্যন্ত তিনিও ধরে রাখতেন, অন্যের কথা কেটে দিতেন না, অপরের কথা মনোযোগসহ শুনতেন, অপর ব্যক্তি না যাওয়া পর্যন্ত তিনিও মনোযোগী থাকতেন।


একজন ব্যস্ত মানুষের জীবনে আমল আসলেই কঠিন। কারণ সব মানুষ তো এক নয়। কেউ কেউ সময়ের প্রতি লক্ষ্য রাখে, কথা বলার সময় অপরের ব্যস্ততার প্রতিও নজর রাখে। কিন্তু আঁঠা জাতীয় কিছু লোক আছে, যাদের কাছে এসব কিছুর কোনো গুরুত্ব নেই; এসেছে তো এসেছে, যাওয়ার কোনো নাম নেয় না, কথা বলা শুরু করে তো করেই বন্ধ করার প্রয়োজনও মনে করে না। এরূপ লোকের কথা মনোযোগসহ শুনে যাওয়া, তার কথা না কাটা, তার কথা শেষ হওয়া পর্যন্ত ধৈর্যের পরিচয় দেয়া কঠিন ব্যাপার। বিশেষ করে যিনি এক মহান যিম্মাদারী নিয়ে এসেছেন, জিহাদ, তালীম, তরবিয়াত, দাওয়াত সব সময় দিয়ে যাচ্ছেন, তাঁর মতো ব্যক্তির জন্য উক্ত আমল অবশ্যই আরো কষ্টদায়ক। তবুও তিনি করেছেন, বস্তুত এটা তাঁর মুজেযা ছাড়া কিছু নয়, এটা তাঁর বিনয়েরই আলামত।


মুসাফাহার নিষিদ্ধ সময়: যেমন এক ব্যক্তির উভয় হাত ব্যস্ত কিংবা মাল-সামানা বা অন্য কিছু দ্বারা তার উভয় হাত আবদ্ধ, আর এক ব্যক্তি তার সঙ্গে মুসাফাহা করতে চাচ্ছে, তাহলে এটা কিন্তু মুসাফাহার স্থান হলো না। বরং এর কারণে লোকটির হাতের জিনিসপত্র এক জায়গায় রাখতে হবে, তারপর মুসাফাহা করতে পারবে। তখন এটা তো তাকে কষ্ট দেয়া হলো। তখন এর কারণে গুনাহ হওয়ার সম্ভাবনাও বিদ্যমান। বর্তমানে মানুষ এ বিষয়টির প্রতি লক্ষ্য রাখে না।


মুসাফাহার উদ্দেশ্য মুহাব্বত প্রকাশ করা: মুসাফাহা মানে মহব্বতের বহিঃপ্রকাশ। আর মহব্বতের বহিঃপ্রকাশের জন্য সেই পদ্ধতিই অবলম্বন করা উচিত, যে পদ্ধতিতে প্রিয়জন খুশি হবে। অনেক সময় দেখা যায়, আল্লাহওয়ালা কোনো বুযুর্গ কোথাও গেলে মানুষের উপচে পড়া ভিড় লেগে যায় তাঁর সঙ্গে মুসাফাহা করার উদ্দেশ্যে। অথচ হয়ত ওই বেচারা বুযুর্গ একজন বৃদ্ধ মানুষ। এতে তাঁর কষ্ট হয়। আসলে এগুলো আমাদের অহেতুক চিন্তা। বুযুর্গের মুসাফাহা থেকে যেন বরকত নিতেই হবে এ জাতীয় চিন্তায় আমরা উদ্বুদ্ধ হয়ে এরূপ করি। মূলতঃ এটা তো মুসাফাহার আদব নয়।


এভাবে মুসাফাহা করা গুনাহের অন্তর্ভুক্ত: বিশেষত বাংলাদেশ ও বার্মায় এর প্রবণতা অধিক দেখা যায়। তারা মনে করে, বুযুর্গের সঙ্গে মাহফিল শেষে মুসাফাহা না করলেই নয়। হজরত থানভী (রহ.) রেঙ্গুনের সূরতি মসজিদে একটি মাহফিলে ওয়াজ করেছিলেন। মাহফিল শেষে লোকজনের এতই ভিড় ছিলো যে, তিনি কয়েকবার পরতে যেয়েও উঠে গেছেন। আসলে এটা বাস্তবিক মহব্বত নয়, বরং শুধু বাহ্যিক মহব্বত। কারণ মহব্বতের জন্য প্রয়োজন বিবেক-বুদ্ধির। বিবেকহীন মহব্বতে সমবেদনা থাকে না।


প্রিয় পাঠক! আহলে হাদীস বন্ধুদের এ বক্তব্য শুনে হাদীস সম্পর্কে তাদের অজ্ঞতা স্পষ্ট হয়। দেখুন, মানুষের শরীরে কিছু অঙ্গ রয়েছে যেগুলো একাধিক। যেমন, দুই হাত, দুই পা, দুই কান, দুই চোখ ইত্যাদি। এক ধরণের হওয়ার কারণে পৃথিবীর সকল ভাষায় এগুলোর প্রত্যেকটির ক্ষেত্রে এক বচনই ব্যবহার করা হয়। যেমন বলা হলো, ‘আমি আপনাকে সেখানে স্বচক্ষে দাঁড়িয়ে থাকতে দেখেছি’। একথার দ্বারা কি কোন বেওকুফ একথা বুঝবে যে, লোকটি কানা, তাই এখানে ‘স্বচক্ষে’ একবচন ব্যবহার করা হয়েছে? কখনো বলা হয় যে, ‘আমি নিজ কানে তোমার কথা শুনেছি’। এর মানে কি লোকটি কথা শোনার সময় অপর কানটি বন্ধ করে রেখেছিলো? কেউ বললো, ‘আমি আমার পা সেখানে রাখবো না’। এর মানে কি এটা যে, লোকটির একটিই পা?


আল্লাহ পাক কুরআনে কারীমে ইরশাদ করেছেন, وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُومًا مَحْسُورًا


অর্থ: (কৃপণতাবশত) নিজের হাত ঘাড়ের সাথে বেঁধে রেখো না এবং (অপব্যয়ী হয়ে) তা সম্পূর্ণরূপে খুলে রেখো না, যার ফলে তোমাকে নিন্দাযোগ্য ও নিঃস্ব হয়ে বসে পড়তে হয়।


এ আয়াতে কি এক হাতই উদ্দেশ্য? আর সে হাত কি ডান হাত?! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে দু‘আ করতেন। আর অন্যদেরও শিখাতেন যে, اَللَّهُمَّ اجْعَلْ فِي بَصَرِي نُورًا وَاجْعَلْ فِي سَمْعِي نُورًا


অর্থ: হে আল্লাহ! আমার চোখে নূর দাও! আমার কানে নূর দাও!


তাহলে এ হাদীসে কি بصر ও سمع এক বচন ব্যবহার হওয়ার কারণে এক কান ও এক চোখ বোঝানো উদ্দেশ্য? কখনোই না। তাছাড়া বুখারী শরীফের প্রসিদ্ধ হাদীস-  اَلْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ


অর্থ: প্রকৃত মুসলমান ঐ ব্যক্তি, যার হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে।


তেমনিভাবে মুসলিম শরীফের হাদীস-  مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ


অর্থ: যে ব্যক্তি কোন নিষিদ্ধ কাজ দেখে, সে যেন তা হাত দিয়ে প্রতিহত করে।   এসব হাদীসে يد এক বচন আসায় কি এক হাতই উদ্দেশ্য? এক্ষেত্রেও কি অন্য হাত ব্যবহার করা সুন্নাতের খেলাফ হবে?


এরপরও তর্কের খাতিরে যদি মুসাফাহার হাদীসে يد (হাত) দ্বারা এক হাতই উদ্দেশ্য নেয়া হয়, তাহলে আরবীতে يد শব্দতো আঙ্গুল থেকে নিয়ে কাঁধ পর্যন্ত পূর্ণ অংশকেই বোঝায়। এ অর্থ হিসাবে যদি মুসাফাহার সময় দুই ব্যক্তি পরস্পর কনিষ্ঠাঙ্গুল মিলায় বা উভয়ের বাম কাঁধ পরস্পর মিলায়, তাহলে কি এ হাদীসের উপর আমল হবে? এবং এটা কী মুসাফাহা গণ্য হবে? কিছুতেই হবে না?


যদি একথা মেনেও নেয়া হয় যে, এখানে يد দ্বারা এক হাতই উদ্দেশ্য, তবুও উম্মতের নিরবচ্ছিন্ন আমল; যা স্পষ্ট হাদীস দ্বারা প্রমাণিত, সেটাকে বিদ‘আত ও খেলাফে সুন্নাত কিভাবে বলা যায়? দেখুন! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এক কাপড়ে নামায আদায় করা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। কিন্তু উম্মতের নিরবচ্ছিন্ন আমল হলো তিন কাপড়ে নামায পড়া। উম্মতের এ নিরবচ্ছিন্ন আমলের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক কাপড়ে নামায পড়ার হাদীসের উপরও আমল হয়ে যাচ্ছে। সাথে সাথে অন্য হাদীসের উপরও। আজ পর্যন্ত উম্মতের এ নিরবচ্ছিন্ন আমলকে কেউ খেলাফে সুন্নাত বলে মন্তব্য করেনি।


তেমনিভাবে উম্মতের মাঝে দুই হাতে মুসাফাহা করার যে নিরবচ্ছিন্ন আমল চলে আসছে, তাতে এক হাতে মুসাফাহা করার হাদীসের উপরও আমল হয়ে যাচ্ছে। সেই সাথে দুই হাতে মুসাফাহা করার হাদীসের উপরও আমল হয়ে যাচ্ছে। তাই আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের কোন হাদীসের বিরোধিতা করার ভয় নেই।


যেমন, হাদীসে উযূর মধ্যে একবার করে অঙ্গ ধোয়ার কথা এসেছে, তেমনিভাবে দুইবার করে ধোয়ার হাদীসও রয়েছে, সেই সাথে তিনবার করে ধোয়ার হাদীসও বিদ্যমান। এখন যে ব্যক্তি তিনবার করে অঙ্গ ধৌত করবে, সে তিন হাদীসের উপরই আমল করলো। পক্ষান্তরে যে ব্যক্তি একবার করে অঙ্গ ধৌত করবে, সে সুনিশ্চিতভাবে দু’টি হাদীসের উপর আমল করেনি। এখন এই ব্যক্তি যদি এ প্রোপাগাণ্ডা শুরু করে যে, একবার করে অঙ্গ ধৌত করাই সুন্নাত, আর তিনবার করে ধৌত করা বিদ‘আত ও খেলাফে সুন্নাত, তাহলে এ মূর্খের ব্যাপারে যতই আফসোস করা হোক না কেন, তা কমই হবে।


মোটকথা, ইজমায়ে উম্মতের বিপরীতে কিছু নামধারী আহলে হাদীস শুধু নিজেদের মনগড়া ব্যাখ্যা অনুসারে يد দ্বারা এক হাত উদ্দেশ্য নিয়েছে। যেখানে পুরো উম্মত يد দ্বারা এর জিন্স তথা হস্তসমূহ উদ্দেশ্য নিয়ে উভয় হাত উদ্দেশ্য নিয়েছে। শুধু তাই নয়, লা-মাযহাবীরা নিজেদের পক্ষ থেকে يد দ্বারা ডান হাতকে সুনির্দিষ্ট করে নিয়েছে। সেই সাথে কেবলই নিজ মতের ভিত্তিতে দুই হাতে মুসাফাহা করার হাদীসকে শুধু অস্বীকারই করেনি, বরং খেলাফে সুন্নাত সাব্যস্ত করেছে।


পাঠক! তারা ডান হাতে মুসাফাহা করার বিষয়টি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন কওল, ফেল বা তাক্বরীর, হাসান, সহীহ বা যঈফ কোন হাদীস দ্বারাই প্রমাণ করতে ব্যর্থ হয়ে আভিধানিক অর্থ দিয়ে দলীল পেশ করে থাকে। বলে যে, মুসাফাহা হাতের তালু মিলানোর নাম। আমরা বলবো, যদি দুই ব্যক্তি তাদের হাতের বাম তালু দিয়ে মুসাফাহা করে, তাহলে আভিধানিক অর্থে এটাও মুসাফাহা বলে সাব্যস্ত হয়, কিন্তু তারাও তো এটাকে মুসাফাহা বলে না।


অনেক আহলে হাদীস বন্ধু একথা বলে থাকে যে, ‘যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই হাতে মুসাফাহা করেছিলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাযি. তো এক হাতেই করেছেন। আর আমি তো নবী নই যে, উভয় হাতে মুসাফাহা করবো। আমি এখানে নবীর বদলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাযি. এর অনুসরণ করি’। এর উত্তর হলো, যেমনিভাবে আপনি নবী নন, তেমনি ইবনে মাসঊদ রাযি. এর মত সাহাবীও নন যে, এক হাতে মুসাফাহা করবেন। তাই আপনি এক আঙ্গুলের সাথে অন্য আঙ্গুল মিলিয়ে মুসাফাহা করবেন, যাতে আপনার নবী হওয়ারও কোন সন্দেহ না থাকে, আবার সাহাবী হওয়ারও কোন সম্ভাবনা না থাকে’!! আশ্চর্য! কোন হাদীসে তো ‘হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাযি. উভয় হাতে মুসাফাহা করেননি’ একথা আসেনি। তাহলে কীভাবে বুঝলেন যে, তিনি এক হাতে মুসাফাহা করেছেন? তাছাড়া একথা কিছুতেই যৌক্তিক হতে পারে না যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উভয় হাত মুবারক বাড়িয়েছেন। আর ইবনে মাসঊদ রাযি. কেবল এক হাত বাড়িয়েছেন! তিনি কখনো তথাকথিত আহলে হাদীসদের ন্যায় বেয়াদব ছিলেন না।


আসল কথা হলো, যখন কোনও ব্যক্তি উভয় হাতে মুসাফাহা করে, তখন এক হাতের উভয় পাশে অন্যজনের উভয় হাত লেগে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাযি. এক হাতের সৌভাগ্যের কথা বর্ণনা করছেন যে, আমার এ হাতের উভয় পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উভয় হাত মুবারক লেগে ছিলো। নিজের অপর হাত লাগানো ছিলো না একথা বলেননি।


আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে সহীহ বুঝ দান করুন, সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুন। আমীন।

No comments

Powered by Blogger.