64 মিসওয়াক✓

 64  মিসওয়াক✓


আয়েশা (রাঃ)


রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ঔ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যে সালাত মিসওয়াক করে আদায় করা হয়, সেই সালাতে মিসওয়াক করা বিহীন সালাতের চেয়ে ৭০ গুণ বেশী নেকী হয়।


তাহক্বীক্ব : ইমাম বায়হাক্বী উক্ত বর্ণনা উল্লেখ করে বলেন, মু’আবিয়া ইবনু ইয়াহইয়া যুহরী থেকে বর্ণনা করেছেন। সে নির্ভরযোগ্য নয়। অন্য সূত্রে উরওয়া আয়েশা থেকে বর্ণনা করেছে। কিন্তু তারা উভয়েই যঈফ। অন্য সূত্রে উরওয়া আক্বেদী থেকে বর্ণনা করেছে, সে মিথ্যুক।


মিশকাতে জয়িফ হাদিস, হাদিস নং ৯৩

হাদিসের মান: দুর্বল হাদিস


‘আলী (রাঃ)


তিনি মিসওয়াক করার আদেশ দিয়ে বলেন, নাবী (সাঃ) বলেছেন : বান্দা যখন মিসওয়াক করে, অতঃপর দাঁড়িয়ে সলাত আদায় করে, তখন তার পিছনে একজন ফিরিশতা দাঁড়ায় এবং মনোযোগ দিয়ে তার ক্বিরাআত শুনে। অতঃপর ফিরিশতা তার অতি নিকটবর্তী হয় এমনকি ফিরিশতার নিজের মুখ তার মুখের উপর রাখেন। তখন তার মুখ থেকে কুরআনের যা কিছুই তিলাওয়াত বের হয় তা ফিরিশতার উদরে প্রবেশ করে। কাজেই তোমরা তোমাদের মুখকে পবিত্র রাখো কুরআনের জন্য।৬৩


সহিহ ফাযায়েলে আমল, হাদিস নং ৯৬

হাদিসের মান: সহিহ 


*  কষ্ট না হলে প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম


حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلاَةٍ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو سَلَمَةَ فَرَأَيْتُ زَيْدًا يَجْلِسُ فِي الْمَسْجِدِ وَإِنَّ السِّوَاكَ مِنْ أُذُنِهِ مَوْضِعُ الْقَلَمِ مِنْ أُذُنِ الْكَاتِبِ فَكُلَّمَا قَامَ إِلَى الصَّلاَةِ اسْتَاكَ ‏.‏


যায়িদ ইবনু খালিদ আল-জুহানী (রাঃ)


তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ আমার উম্মাতের উপর কষ্টকর না হলে অবশ্যই আমি তাদেরকে প্রত্যেক সলাতের প্রাক্কালে মিসওয়াক করার নির্দেশ দিতাম। আবূ সালামাহ (রাঃ) বলেন, আমি যায়িদ (রাঃ)- কে দেখেছি, তিনি মাসজিদে বসে থাকতেন, আর মিসওয়াক তার কানের ঐ স্থানে লেগে থাকত, যেখানে লিখকের কলম থাকে। অতঃপর যখনই তিনি সলাতের জন্য যেতেন, মিসওয়াক করে নিতেন।


সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৭

হাদিসের মান: সহিহ হাদিস


*   أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلَاةٍ»


আবূ হুরায়রা (রাঃ)


রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম তবে তাঁদেরকে প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম।


সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৭

হাদিসের মান: সহিহ হাদিস


* রাসুল সা: অন্তিম সময়ে মেসওয়াকের গুরত্ব প্রমান করে—

مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ حَدَّثَنَا عِيْسَى بْنُ يُوْنُسَ عَنْ عُمَرَ بْنِ سَعِيْدٍ قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِيْ مُلَيْكَةَ أَنَّ أَبَا عَمْرٍو ذَكْوَانَ مَوْلَى عَائِشَةَ أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ كَانَتْ تَقُوْلُ إِنَّ مِنْ نِعَمِ اللهِ عَلَيَّ أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم تُوُفِّيَ فِيْ بَيْتِيْ وَفِيْ يَوْمِيْ وَبَيْنَ سَحْرِيْ وَنَحْرِيْ وَأَنَّ اللهَ جَمَعَ بَيْنَ رِيْقِيْ وَرِيْقِهِ عِنْدَ مَوْتِهِ دَخَلَ عَلَيَّ عَبْدُ الرَّحْمَنِ وَبِيَدِهِ السِّوَاكُ وَأَنَا مُسْنِدَةٌ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم فَرَأَيْتُهُ يَنْظُرُ إِلَيْهِ وَعَرَفْتُ أَنَّهُ يُحِبُّ السِّوَاكَ فَقُلْتُ آخُذُهُ لَكَ فَأَشَارَ بِرَأْسِهِ أَنْ نَعَمْ فَتَنَاوَلْتُهُ فَاشْتَدَّ عَلَيْهِ وَقُلْتُ أُلَيِّنُهُ لَكَ فَأَشَارَ بِرَأْسِهِ أَنْ نَعَمْ فَلَيَّنْتُهُ فَأَمَرَّهُ وَبَيْنَ يَدَيْهِ رَكْوَةٌ أَوْ عُلْبَةٌ يَشُكُّ عُمَرُ فِيْهَا مَاءٌ فَجَعَلَ يُدْخِلُ يَدَيْهِ فِي الْمَاءِ فَيَمْسَحُ بِهِمَا وَجْهَهُ يَقُوْلُ لَا إِلَهَ إِلَّا اللهُ إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ ثُمَّ نَصَبَ يَدَهُ فَجَعَلَ يَقُوْلُ فِي الرَّفِيْقِ الْأَعْلَى حَتَّى قُبِضَ وَمَالَتْ يَدُهُ


আয়িশাহ (রাঃ)


তিনি প্রায়ই বলতেন, আমার  প্রতি আল্লাহর এটা নি'য়ামাত যে, আমার ঘরে, আমার পালার দিনে এবং আমার গণ্ড ও সিনার মাঝে রসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ইন্তিকাল হয় এবং আল্লাহ তা'আলা তাঁর ইন্তিকালের সময় আমার থুথু তাঁর থুথুর সঙ্গে মিশ্রিত করে দেন। এ সময় 'আবদুর রহমান [৯৭] (রাঃ) আমার নিকট প্রবেশ করে এবং তার হাতে মিসওয়াক ছিল। আর আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে (আমার বুকে) হেলান অবস্থায় রেখেছিলাম। আমি লক্ষ্য করলাম যে, তিনি 'আবদুর রহমানের দিকে তাকাচ্ছেন। আমি বুঝলাম যে, নবী  (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মিসওয়াক চাচ্ছেন। আমি তখন জিজ্ঞেস করলাম, আমি কি আপনার জন্য মিসওয়াক নিব? তিনি মাথা নাড়িয়ে জানালেন যে, হ্যাঁ। তখন আমি মিসওয়াকটি নিলাম। কিন্তু মিসওয়াক ছিল তার জন্য শক্ত, তাই আমি জিজ্ঞেস করলাম, আমি কি এটি আপনার জন্য নরম করে দিব? তখন তিনি মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন। তখন আমি তা চিবিয়ে নরম করে  দিলাম। এরপর তিনি ভালভাবে মিসওয়াক করলেন। তাঁর সম্মুখে পাত্র অথবা পেয়ালা  ছিল (রাবী 'উমারের সন্দেহ) তাতে পানি ছিল। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) স্বীয় হস্তদ্বয় পানির মধ্যে প্রবেশ করিয়ে তার দ্বারা তাঁর চেহারা মুছতে লাগলেন। তিনি বলছিলেন…….-আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই, সত্যিই মৃত্যু-যন্ত্রণা কঠিন।  তারপর দু'হাত উপরের দিকে উঠিয়ে বলছিলেন, আমি উচ্চে সমাসীন বন্ধুর সঙ্গে (মিলিত হতে চাই)। এ অবস্থায় তাঁর ইন্তিকাল হল আর হাত শিথিল হয়ে গেল। [৮৯০] (আ.প্র. ৪০৯৬, ই.ফা.  ৪০৯৯)


সহিহ বুখারী, হাদিস নং ৪৪৪৯

হাদিসের মান: সহিহ হাদিস


*  এটা সমস্ত নবীদের সুন্নাত

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ مُصْعَبِ بْنِ شَيْبَةَ، عَنْ طَلْقِ بْنِ حَبِيبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ عَشْرٌ مِنَ الْفِطْرَةِ قَصُّ الشَّارِبِ وَإِعْفَاءُ اللِّحْيَةِ وَالسِّوَاكُ وَاسْتِنْشَاقُ الْمَاءِ وَقَصُّ الأَظْفَارِ وَغَسْلُ الْبَرَاجِمِ وَنَتْفُ الإِبْطِ وَحَلْقُ الْعَانَةِ وَانْتِقَاصُ الْمَاءِ ‏"‏ ‏.‏ قَالَ زَكَرِيَّاءُ قَالَ مُصْعَبٌ وَنَسِيتُ الْعَاشِرَةَ إِلاَّ أَنْ تَكُونَ الْمَضْمَضَةَ ‏.‏ زَادَ قُتَيْبَةُ قَالَ وَكِيعٌ انْتِقَاصُ الْمَاءِ يَعْنِي الاِسْتِنْجَاءَ ‏.‏


‘আয়িশাহ্(রাঃ)


রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, দশটি কাজ ফিতরাতের অন্তর্ভুক্তঃ মোচ খাটো করা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, নাকে পানি দিয়ে ঝাড়া, নখ কাটা এবং আঙ্গুলের গিরাসমূহ ধোয়া, বগলের পশম উপড়ে ফেলা, নাভীর নীচের পশম মুন্ডন করা এবং পানি দ্বারা ইস্তিঞ্জা করা। যাকারিয়্যা বলেন, হাদীসের রাবী মুস‘আব বলেন, দশমটির কথা আমি ভুলে গিয়েছি। সম্ভবতঃ সেটি হবে কুলি করা। এ হাদীসের বর্ণনায় কুতাইবাহ আরো একটি বাক্য বাড়াল যে, ওয়াকী’ বলেন, (আরবী) অর্থাৎ ইস্তিঞ্জা করা। (ই.ফা. ৪৯৫, ই.সে. ৫১১)


সহিহ মুসলিম, হাদিস নং ৪৯২

হাদিসের মান: সহিহ হাদিস


*  মেসওয়াকের ওসিলায় বিজয়,


হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক (রহ.)এর মেসওয়াকের ওসিলায় যুদ্ধে বিজয়

হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক (রহ.) এক যুদ্ধে শরীক ছিলেন। সে যুদ্ধে কাফেরদের দূর্গ জয় করা সম্ভব হচ্ছিল না। রাতে তিনি খুব চিন্তিত অবস্থায় ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে দেখলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, হে আব্দুল্লাহ! কি চিন্তা করছো? তিনি বললেন, হে আল্লাহর রাসূল! কাফেরদের ঐ দূর্গ জয় করতে পারছি না, তাই আমি চিন্তিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘অজুর সময় মেসওয়াক করবে।’ 


হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক (রহ.) ঘুম থেকে উঠে মেসওয়াক করে অজু করলেন। সাথীদেরকেও মেসওয়াক করার কথা বললেন। তাঁরা সবাই মেসওয়াক করে অজু করলেন। অপর দিকে দূর্গের পাহারাদার কাফের সৈনিকরা পাহাড়ের উপর থেকে মুসলিম মুজাহিদেরকে মেসওয়াক করতে দেখলো। এটা দেখে তাদের অন্তরে ভীতির সঞ্চার হলো। আল্লাহ তাআলা তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দিলেন। ফলে তারা নিচে নেমে এসে দূর্গের নেতাদেরকে বললো, যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে তারা মনে হয় মানুষ খেকো। তারা তাদের দাঁত ধারাচ্ছে। এতে মনে হয় তারা আমাদের উপর বিজয় লাভ করে আমাদেরকে খাবে। 


সূতরাং তাদের নিকট দূত পাঠিয়ে বলে দিন, তোমরা সম্পদ চাও না প্রাণ চাও? তাই তারা দূত পাঠালো। দূত এসে এ কথা বললে, হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক (রহ.) বললেন, আমরা সম্পদ চাই না, প্রাণও চাই না। বরং আমরা চাই যে, তোমরা ইসলাম র্ধম গ্রহণ করো আর ইসলাম ধর্ম গ্রহণ করলে তোমরা বেঁচে যাবে। মেসওয়াকের এ সুন্নাতের উপর আমল করার বরকতে তারা সকলেই মুসলমান হয়ে গেলো। (ফাজায়েলে সিওয়াক, পৃষ্ঠা-১০৬)


 মেসওয়াক অবমাননা করার শিক্ষণীয় ঘটনা 


‘আল বিদায়া ওয়ান নিহায়া’ নামক কিতাবে আছে, বসরা এলাকার অধিবাসী ‘আবু সালাম’ নামক এক ব্যক্তি ছিলো। সে ছিলো অত্যন্ত বেপরোয়া ও নির্লজ্জ। একবার তার সামনে মেসওয়াকের ফজীলত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হলে সে রাগান্বিত হয়ে শপথ করে বললো, আমি আমার নিতম্বেই মেসওয়াক করবো। এরপর সে নিতম্বে মেসওয়াক ঘসে শপথ পূর্ণ করলো। এমন চরম বেয়াদবীর কারণে কুদরতীভাবে ঠিক নয় মাস পর একদিন তার পেট ব্যথা শুরু হলো। পেট ব্যথা শুরু হলে, কিছু সময় পর তার পেট থেকে বন্য ইদুরের মতো কুশ্রী এক প্রাণী ভূমিষ্ট হলো। ঐ প্রাণীর লেজ ছিলো এক বিঘাত চার আঙ্গুল লম্বা। পা ছিলো চারটা। মাথা ছিলো মাছের মাথার মতো। চারটি দাঁত বাহিরের দিকে বের হয়েছিলো। ভূমিষ্ট হওয়ার সাথে সাথে ঐ প্রাণীটি তিনবার চিৎকার দিয়েছিলো। তখন তার মেয়ে এসে ঐ প্রাণীটিকে মেরে ফেললো। এর তিন দিন পর আবু সালামও মারা গেলো। মারা যাওয়ার আগে সে বলেছিলো, এ প্রাণী আমার পেটের নাড়ীভূড়ি কেটে ফেলেছে। 


এ ঘটনা ৬৬৫ হিজরীতে সংঘটিত হয়। তখন সেখানে অনেক খতীব ও ইমাম সাহেব ছিলেন। তারা সকলে সরাসরি এ ঘটনা দেখে ছিলেন।


*  *  একদা হযরত

শিবলী রাহঃ এর অজুর

সময় মিসওয়াকের

প্রয়োজন হলো। তিিন

মিসওয়াক তালাশ

করলেন।কিন্তু পেলেন

না। শেষ পর্যন্ত তিিন

এক দিনার

দিয়ে একটি মিসওয়াক

ক্রয় করে ব্যবহার

করলেন। তবুও রাসূল

সাঃ এর গুরুত্বপূর্ণ

সুন্নাত মিসওয়াক

ত্যাগ করেননি।

উপস্থিত লোকদের

কেউ কেউ এক

দিনােরর

পরিবর্তে একটি মিসওয়াক

খরিদ

করাকে অতিরিক্ত

খরচ বলে মন্তব্য

করলেন। এ

কথা শুনে শিবলী রাহঃ বললেন

- পৃথিবী ও পৃথিবীর

মধ্যে যা কিছু আছে,

সব কিছুর মূল্য

আল্লাহর

কাছে মাছির ডানার

মূল্যের সমানও নয়।

এমতাবস্থায় আল্লাহ

পাক

যদি আমাকে হাশরের

ময়দানে জিজ্ঞাস

করেন শিবলী!

আমি তোমাকে যে ধন-

সম্পদ দিয়েছিলাম যার

মূল্য আমার নিকট

মাছির ডানার মূল্যের

সমানও নয়, উহা তুিম

সুন্নাতের উপর

আমলের জন্য ব্যয়

করলে না কেন? তখন

আমি কি জবাব দিব?

২/বর্ণিত আছে হযরত

ইব্রাহীম

নাখয়ী রাহঃ যা কিছু

পড়তেন সবই

ভুলে যেতেন। অনেক

চেষ্টা করেও

মনে রাখতে পারতেন

না।এক

রাতে তিনি রাসূল

সাঃ কে সপ্নে দেখে বললেন,

হে আল্লাহর রাসূল

আমি যা কিছু

পড়ি তার কিছুই

মনে রাখতে পারিনা।

তখন রাসূল

সাঃ তাকে বললেন,

হে ইব্রাহীম

নাখয়ী কয়েকটি জিনিষের

উপর আমল করবে।

(তা হলে তোমার

স্মরণশক্তি বৃদ্ধি পাবে)

কম খাবে, কম

ঘুমাবে বেশি বেশি কোরআন

তিলাওয়াত

করবে,অধিক

পরিমাণে নফল নামাজ

পড়বে, প্রত্যেক

নামাজের জন্য অজু

করবে এবং প্রত্যেক

অজুর সময় মিসওয়াক

করবে। হযরত

ইব্রাহীম

নাখয়ী রাহঃ বলেন

আমি ঘুম

থেকে জাগ্রত হওয়ার

পর রাসূল সাঃ এর

বাতানো আমলগুলো পালন

করতে শুরু করে দেই।

ফলে আমার কেবল

স্মরণশক্তিই

বৃদ্ধি পায়নি, অল্প

দিনের মধ্যে আল্লাহ

তা'আলা আমাকে সকলের

মুরব্বী বানিয়ে দিলেন

 (ফাজায়েলে সিওয়াক, পৃষ্ঠা-৬০)


null


‘আলী (রাঃ) থেকে বর্ণিতঃ:


তিনি মিসওয়াক করার আদেশ দিয়ে বলেন, নাবী (সাঃ) বলেছেন : বান্দা যখন মিসওয়াক করে, অতঃপর দাঁড়িয়ে সলাত আদায় করে, তখন তার পিছনে একজন ফিরিশতা দাঁড়ায় এবং মনোযোগ দিয়ে তার ক্বিরাআত শুনে। অতঃপর ফিরিশতা তার অতি নিকটবর্তী হয় এমনকি ফিরিশতার নিজের মুখ তার মুখের উপর রাখেন। তখন তার মুখ থেকে কুরআনের যা কিছুই তিলাওয়াত বের হয় তা ফিরিশতার উদরে প্রবেশ করে। কাজেই তোমরা তোমাদের মুখকে পবিত্র রাখো কুরআনের জন্য।৬৩


ফুটনোটঃ

৬৩ হাদীস সহীহ : বাযযার হা/৬০৩- শায়খ আলবানী হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। 


সহিহ ফাযায়েলে আমল, হাদিস নং ৯৬

হাদিসের মান: সহিহ হাদিস


*   মেসওয়াকের ফলে বিজয় লাভ

কোরআন ও সুন্নতের বরকতে, ঈমান-আমলের অসিলায় দুনিয়া ও আখেরাত সবই চলে আসবে আমাদের কদমতলে।


কথিত আছে ওমর (রা.) এর খেলাফতকালে মুসলমানরা নেহাওয়ান্দের যুদ্ধে নিজেদের সব শক্তি ব্যয় করে প্রাণপণ যুদ্ধ চালালেও যখন শত্রুদের দমন করতে পারছিল না, তখন মুসলমানরা ভাবলেন তাদের আরও অস্ত্র ও সৈন্যসামন্তের প্রয়োজন। তাই তারা খলিফার কাছে খবর পাঠালেন, 'আমরা শত্রুদের সঙ্গে পেরে উঠছি না। কিছু অস্ত্র, সৈন্য ও যুদ্ধের সরঞ্জামাদি পাঠানো হোক।' কিন্তু ওমর (রা.) মুসলিম বাহিনীকে বলেছিলেন, 'অস্ত্র লাগবে না! তোমাদের কর্মপন্থায় মনে হয় কোনো ভুল হচ্ছে! বোধ হয়, তোমাদের দ্বারা কোনো গোনাহ হচ্ছে। খতিয়ে দেখ, তোমরা কোনো গোনাহ করেছ কিনা, না হয় বিজয় আসছে না কেন?'


মুসলমানরা চিন্তা করে দেখলেন, কোনো গোনাহ হয়নি তবে মদিনার তুলনায় যুদ্ধের ময়দানে মেসওয়াক কমে গেছে। সে মতে, তারা আগের মতো মেসওয়াক শুরু করলেন। কাফেররা তা দেখে নিজেদের মাঝে বলাবলি শুরু করল। একজন বলল, 'তারা ডাল কেটে এমন করছে কেন? এটা নতুন কোনো পরিকল্পনা নয় তো?' এরই মধ্যে তার কথায় সুর দিয়ে আরেকজন বলে উঠল, 'শুনলাম, তাদের অস্ত্রও নেই; খাদ্যও নেই। ঘষে-মেজে দাঁত ধারালো করে নিচ্ছে। আমাদের একেকজনকে ধরবে আর কামড়ে নেবে।'


একথা ছড়িয়ে পড়ল তাদের মাঝে। তারা ভাবল, সত্যিই এমনটি হবে। তাই ভয়েই তারা পালিয়ে গেল। এ ঘটনায় কাফেরদের ভয় পাওয়ার মতো তেমন কিছু ঘটেনি। তবুও ভয়ে পালিয়ে গেল আর মুসলমানরা পেল সহজ একটি জয়। এর কারণ হলো, আল্লাহ তায়ালা দেখেছেন, তার বান্দারা একটি সুন্নত জিন্দা করেছে মেসওয়াকের মাধ্যমে। তাই তিনি কাফেরদের সামান্য বিষয়েও ভীতিসঞ্চার করে মুসলমানদের জয়ী করলেন। পবিত্র কোরআনে এসেছে, 'তোমরা কাফেরদের মোকাবিলা করার জন্য যথাসাধ্য সদাসজ্জিত অশ্ববাহিনী (অস্ত্র) প্রস্তুত রাখবে, যা দ্বারা আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুকে ভীতসন্ত্রস্ত করবে।' (সূরা আনফাল : ৬০)।


وَعَنْهَا قَالَتْ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ تَفْضُلُ الصَّلَاةُ الَّتِىْ يُسْتَاكُ لَهَا عَلَى الصَّلَاةِ الَّتِىْ لَا يُسْتَاكُ لَهَا سَبْعِيْنَ ضِعْفًا. رَوَاهُ الْبَيْهَقِىُّ فِي شُعَبُ الإِيْمَان


আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ:


তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : যে সলাতের জন্য (উযূ করার সময়) মিসওয়াক করা হয় তার ফাযীলাত সত্তর গুন বেশি সে সলাতের চেয়ে যে সলাতে মিসওয়াক করা হয়নি। [১]


ফুটনোটঃ

[১] য‘ঈফ : বায়হাক্বী ২৭৭৪, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ১৫০৩, আহমাদ ৩/২৭২, হাকিম ১/১৪৬। কারণ এর সানাদে মু‘আবিয়াহ্ ইবনু ইয়াহ্ইয়া আস্ সদাকী নামে একজন দুর্বল রাবী রয়েছে। এছাড়াও এর অন্য একটি সানাদে ওয়াক্বিদী নামে একজন মিথ্যুক রাবী রয়েছে। 


মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ৩৮৯

হাদিসের মান: দুর্বল হাদিস


মিসওয়াক এক বিঘত পরিমাণ হওয়া উত্তম কম হলেও কোনো অসুবিধা নেই, কতটুকু লম্বা করলে তার মেসওয়াক করার সুবিধা হয় ততটুকু করবে

 ব্যবহারের কারণে ছোট হয়ে গেলেও এর দ্বারা মেসওয়াক করলে সুন্নত আদায় হয়ে যাবে  ৷

  সূত্র ফাতহুল কাদির খন্ড 1 পৃষ্ঠা 23


أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، عَنْ يَزِيدَ وَهُوَ ابْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي عَتِيقٍ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: سَمِعْتُ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ»


আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ:


তিনি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)  থেকে বর্ণনা করেনঃ তিনি বলেছেন যে, মিসওয়াক মুখের পবিত্রতা অর্জনের উপকরণ ও আল্লাহ্‌র  সন্তোষ লাভের উপায়।

  


সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৫

হাদিসের মান: সহিহ হাদিস


*  রাসূল সা:  ঘরে প্রবেশ করে সর্ব প্রথম মিসওয়াক করতেন,সহিহ মুসলিম, হাদিস নং ৪৭৮

 حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا ابْنُ بِشْرٍ، عَنْ مِسْعَرٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ قُلْتُ بِأَىِّ شَىْءٍ كَانَ يَبْدَأُ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ بَيْتَهُ قَالَتْ بِالسِّوَاكِ ‏.‏


মিকদাম-এর পিতা শুরায়হ (রহঃ) থেকে বর্ণিতঃ:


তিনি বলেন, আমি ‘আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করলাম যে, রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর ঘরে ঢুকে সর্বপ্রথম কোন্‌ কাজটি করতেন? তিনি বললেন, সর্বপ্রথম মিসওয়াক করতেন। (ই.ফা. ৪৮১, ই.সে. ৪৯৭)

  


সহিহ মুসলিম, হাদিস নং ৪৭৮

হাদিসের মান: সহিহ হাদিস


*  রাসূল সা: তাহাজ্জুদের জন্যে উঠতেন তখন মিসওয়াক দ্বারা ঘষে মুখ পরিষ্কার করতেন। সহিহ মুসলিম, হাদিস নং ৪৮১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا قَامَ لِيَتَهَجَّدَ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ ‏.‏


হুযাইফাহ্‌ (রাঃ) থেকে বর্ণিতঃ:


তিনি বলেন, রসূলুল্লাহ্‌(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন তাহাজ্জুদের জন্যে উঠতেন তখন মিসওয়াক দ্বারা ঘষে মুখ পরিষ্কার করতেন। (ই.ফা.৪৮৪, ই.সে. ৫০০)

  


সহিহ মুসলিম, হাদিস নং ৪৮১

হাদিসের মান: সহিহ হাদিস


৯৮: আল-বাইয়েনাহ:৭,


اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِۙ أُولَٰئِكَ هُمْ خَیْرُ الْبَرِیَّةِؕ


যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তারা নিশ্চিত ভাবে সৃষ্টির সেরা।


*   চারটি জিনিস নাবীদের চিরাচরিত সুন্নাত। লজ্জা-শরম, সুগন্ধি ব্যবহার, মিসওয়াক করা এবং বিয়ে করা। জামে' আত-তিরমিজি, হাদিস নং ১০৮০

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الْحَجَّاجِ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي الشِّمَالِ، عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ الْحَيَاءُ وَالتَّعَطُّرُ وَالسِّوَاكُ وَالنِّكَاحُ ‏"‏ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ عُثْمَانَ وَثَوْبَانَ وَابْنِ مَسْعُودٍ وَعَائِشَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَبِي نَجِيحٍ وَجَابِرٍ وَعَكَّافٍ ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي أَيُّوبَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏.‏

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خِدَاشٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، عَنِ الْحَجَّاجِ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي الشِّمَالِ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ حَدِيثِ حَفْصٍ ‏.‏ قَالَ أَبُو عِيسَى وَرَوَى هَذَا الْحَدِيثَ هُشَيْمٌ وَمُحَمَّدُ بْنُ يَزِيدَ الْوَاسِطِيُّ وَأَبُو مُعَاوِيَةَ وَغَيْرُ وَاحِدٍ عَنِ الْحَجَّاجِ عَنْ مَكْحُولٍ عَنْ أَبِي أَيُّوبَ وَلَمْ يَذْكُرُوا فِيهِ عَنْ أَبِي الشِّمَالِ وَحَدِيثُ حَفْصِ بْنِ غِيَاثٍ وَعَبَّادِ بْنِ الْعَوَّامِ أَصَحُّ ‏.‏


আবূ আয়্যূব আল-আনসারী (রাঃ) থেকে বর্ণিতঃ:


তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ চারটি জিনিস নাবীদের চিরাচরিত সুন্নাত। লজ্জা-শরম, সুগন্ধি ব্যবহার, মিসওয়াক করা এবং বিয়ে করা। 


যঈফ, মিশকাত (৩৮২), ইরওয়া (৭৫) আর রাদ্দুআলা আল-কাত্তানী পৃঃ ১২।


ফুটনোটঃ

এ অনুচ্ছেদে উসমান, সাওবান, ইবনু মাসঊদ, আইশা, আবদুল্লাহ ইবনু আমর, আবূ নাজীহ, জাবির ও আক্কাফ (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, আবূ আয়্যূব (রাঃ)-এর হাদীসটি হাসান গারীব। মাহ্মূদ ইবনু খিদাশ-আব্বাদ ইবনুল আওয়াম হতে তিনি আল-হাজ্জাজ হতে তিনি মাকহূল হতে তিনি আবুশ শিমাল হতে তিনি আবূ আয়্যূব (রাঃ), এর সূত্রেও উপরের হাদীসের মতই বর্ণনা করেছেন। উপরোক্ত হাদীস হুশাইম, মুহাম্মাদ ইবনু ইয়াযীদ, আবূ মুআবিয়া ও অন্যরা হাজ্জাজ হতে তিনি মাকহূল হতে তিনি আবূ আয়্যূব (রাঃ), বর্ণনা করেছেন। কিন্তু এই সনদে আবুশ শিমালের উল্লেখ নেই। হাফ্স ইবনু গিয়াস ও আব্বাদ ইবনুল আওয়ামের হাদীসটি অনেক বেশী সহীহ। 


জামে' আত-তিরমিজি, হাদিস নং ১০৮০

হাদিসের মান: দুর্বল হাদিস


_____________


  ১৬  মেসওয়াক 

*  যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তারা নিশ্চিত ভাবে সৃষ্টির সেরা ৯৮:বাইয়েনাহ:৭

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِۙ أُولَٰئِكَ هُمْ خَیْرُ الْبَرِیَّةِؕ

*  নেক আমলের মধ্যে কিছু নেক আমল সুন্নাত রাসূল সা: এর কাছে প্রিয় ছিল, তা হলো মিসওয়াক

*  মিসওয়াক মুখের পবিত্রতা অর্জনের উপকরণ ও আল্লাহ্‌র  সন্তোষ লাভের উপায়।সুনানে আন-নাসায়ী,৫

عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ

*  রাসূল সা:  ঘরে প্রবেশ করে সর্ব প্রথম মিসওয়াক করতেন,সহিহ মুসলিম,৪৭৮

عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ قُلْتُ بِأَىِّ شَىْءٍ كَانَ يَبْدَأُ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ بَيْتَهُ قَالَتْ بِالسِّوَاكِ

*  রাসূল সা: তাহাজ্জুদের জন্যে উঠতেন তখন মিসওয়াক দ্বারা ঘষে মুখ পরিষ্কার করতেন। সহিহ মুসলিম,৪৮১

عَنْ حُذَيْفَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا قَامَ لِيَتَهَجَّدَ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ

*  চারটি জিনিস নাবীদের চিরাচরিত সুন্নাত। লজ্জা-শরম, সুগন্ধি ব্যবহার, মিসওয়াক করা এবং বিয়ে করা। জামে' আত-তিরমিজি,১০৮০

عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ الْحَيَاءُ وَالتَّعَطُّرُ وَالسِّوَاكُ وَالنِّكَاحُ

*  মেসওয়াক করে নামায পড়ার ফজিলত মিশকাতুল মাসাবিহ ৩৮৯

تَفْضُلُ الصَّلَاةُ الَّتِىْ يُسْتَاكُ لَهَا عَلَى الصَّلَاةِ الَّتِىْ لَا يُسْتَاكُ لَهَا سَبْعِيْنَ ضِعْفًا

*  মিসওয়াক করে সালাত পড়লে একজন ফেরেস্তা এসে তেলোয়াত শুনে সহিহ ফাযায়েলে আমল-৯৬

*  কষ্ট না হলে প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম সুনানে আবু দাউদ ৪৭

عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلاَةٍ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو سَلَمَةَ فَرَأَيْتُ زَيْدًا يَجْلِسُ فِي الْمَسْجِدِ وَإِنَّ السِّوَاكَ مِنْ أُذُنِهِ مَوْضِعُ الْقَلَمِ مِنْ أُذُنِ الْكَاتِبِ فَكُلَّمَا قَامَ إِلَى الصَّلاَةِ اسْتَاكَ 

* রাসুল সা: অন্তিম সময়ে মেসওয়াকের গুরত্ব প্রমান করে-

সহিহ বুখারী ৪৪৪৯

أَنَّ عَائِشَةَ كَانَتْ تَقُوْلُ إِنَّ مِنْ نِعَمِ اللهِ عَلَيَّ أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم تُوُفِّيَ فِيْ بَيْتِيْ وَفِيْ يَوْمِيْ وَبَيْنَ سَحْرِيْ وَنَحْرِيْ وَأَنَّ اللهَ جَمَعَ بَيْنَ رِيْقِيْ وَرِيْقِهِ عِنْدَ مَوْتِهِ دَخَلَ عَلَيَّ عَبْدُ الرَّحْمَنِ وَبِيَدِهِ السِّوَاكُ وَأَنَا مُسْنِدَةٌ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم فَرَأَيْتُهُ يَنْظُرُ إِلَيْهِ وَعَرَفْتُ أَنَّهُ يُحِبُّ السِّوَاكَ فَقُلْتُ آخُذُهُ لَكَ فَأَشَارَ بِرَأْسِهِ أَنْ نَعَمْ فَتَنَاوَلْتُهُ فَاشْتَدَّ عَلَيْهِ وَقُلْتُ أُلَيِّنُهُ لَكَ فَأَشَارَ بِرَأْسِهِ أَنْ نَعَمْ فَلَيَّنْتُهُ فَأَمَرَّهُ وَبَيْنَ يَدَيْهِ رَكْوَةٌ أَوْ عُلْبَةٌ يَشُكُّ عُمَرُ فِيْهَا مَاءٌ فَجَعَلَ يُدْخِلُ يَدَيْهِ فِي الْمَاءِ فَيَمْسَحُ بِهِمَا وَجْهَهُ يَقُوْلُ لَا إِلَهَ إِلَّا اللهُ إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ ثُمَّ نَصَبَ يَدَهُ فَجَعَلَ يَقُوْلُ فِي الرَّفِيْقِ الْأَعْلَى حَتَّى قُبِضَ وَمَالَتْ يَدُهُ

* মেসওয়াকের ফলে বিজয় লাভ ওমর রা:এর খেলাফতকালে মুসলমানরা নেহাওয়ান্দের যুদ্ধে পরাজয়ের কাছা কাছি

*   হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রহ.এর মেসওয়াকের ওসিলায় যুদ্ধে বিজয়-ফাজায়েলে সিওয়াক, পৃ:-১০৬)

*  মেসওয়াক অবমাননা করার শিক্ষণীয় ঘটনা 

‘আল বিদায়া ওয়ান নিহায়া’ নামক কিতাবে আছে, বসরা এলাকার আবু সালাম-তার সামনে মেসওয়াকের গুরুত্ব আলোচনা করলে সে রাগান্বিত হয়ে শপথ করে বললো, আমি আমার নিতম্বেই মেসওয়াক করবো

*  মেসওয়াকে স্বরণ শক্তি বৃদ্ধি পায় হযরত ইব্রাহীম

নাখয়ী রাহঃ যা কিছু পড়তেন সবই

ভুলে যেতেন (ফাজায়েলে সিওয়াক,পৃ:-৬০)

*  পকেটে থাকবে মেসওয়াক,টুপি,তসবিহ রাখবেন মৃত্যুর সময় এগুলির রিপোর্ট হবে

No comments

Powered by Blogger.