83 পরকাল হিসাব ব্যবস্থাকে কেউস্বীকার না করতে পারে সে মতে হিসাবের ব্যবস্থা করা হবে
83 পরকাল হিসাব ব্যবস্থাকে কেউস্বীকার না করতে পারে সে মতে হিসাবের ব্যবস্থা করা হবে
শ্ৰোতাবৃন্দ ! বিচার দিবসে আল্লাহ পাক ইচ্ছা করলে স্বীয় ইলম অনুযায়ী সবার বিচারের কাজ সম্পন্ন করতে পারেন , তদুপরি কোন কোন ক্ষেত্রে পাপিষ্ঠরা অস্বীকার করে বসবে বিধায় তাদের চোখের সামনে তাদের আমল নামা খুলে দেয়া হবে যেমন কুরআনে এসেছে
১৮: আল-কাহাফ:৪৯,
وَ وُضِعَ الْكِتٰبُ فَتَرَى الْمُجْرِمِیْنَ مُشْفِقِیْنَ مِمَّا فِیْهِ وَ یَقُوْلُوْنَ یٰوَیْلَتَنَا مَالِ هٰذَا الْكِتٰبِ لَا یُغَادِرُ صَغِیْرَةً وَّ لَا كَبِیْرَةً اِلَّاۤ اَحْصٰىهَاۚ وَ وَجَدُوْا مَا عَمِلُوْا حَاضِرًاؕ وَ لَا یَظْلِمُ رَبُّكَ اَحَدًا۠
---আর সেদিন আমলনামা সামনে রেখে দেয়া হবে। সে সময় তোমরা দেখবে অপরাধীরা নিজেদের জীবন খাতায় যা লেখা আছে সেজন্য ভীত হচ্ছে এবং তারা বলছে, হায়! আমাদের দুর্ভাগ্য, এটা কেমন খাতা, আমাদের ছোট বড় এমন কোন কিছুই এখানে লেখা থেকে বাদ পড়েনি। তাদের যে যা কিছু করেছিল সবই নিজের সামনে উপস্থিত পাবে এবং তোমার রব কারোর প্রতি জুলুম করবেন না।আরাে এসেছে ,
৮১: আত-তাকভীর:১০,
وَ اِذَا الصُّحُفُ نُشِرَتْ
যখন আমলনামাসমূহ খুলে ধরা হবে। অথবা এবং তা ওজন দেয়া হবে আরাে বিভিন্নভাবে সাক্ষ্য প্রমাণ দ্বারা তা নিশ্চিত করার ব্যবস্থাও করা হবে ৷ যাতে সাজা প্রাপ্তরা এ কথা বলার সুযোগ না পায় যে, অন্যায় ভাবে শাস্তি প্রদান করা হচ্ছে । এ সম্পর্কে সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক ইরশাদ করেন
১৭: বনী ইসরাঈল:১৩,
وَ كُلَّ اِنْسَانٍ اَلْزَمْنٰهُ طٰٓئِرَهٗ فِیْ عُنُقِهٖؕ وَ نُخْرِ جُ لَهٗ یَوْمَ الْقِیٰمَةِ كِتٰبًا یَّلْقٰىهُ مَنْشُوْرًا
প্রত্যেক মানুষের ভাল-মন্দ কাজের নিদর্শন আমি তার গলায় ঝুলিয়ে রেখেছি এবং কিয়ামতের দিন তার জন্য বের করবো একটি লিখন, যাকে সে খোলা কিতাবের আকারে পাবে।
১৭: বনী ইসরাঈল:১৪,
اِقْرَاْ كِتٰبَكَؕ كَفٰى بِنَفْسِكَ الْیَوْمَ عَلَیْكَ حَسِیْبًاؕ
পড়ো, নিজের আমলনামা, আজ নিজের হিসেব করার জন্য তুমি নিজেই যথেষ্ট।
সূরা ইনফিতারে আছে
৮২: আল-ইনফিতার:১১,
كِرَامًا كَاتِبِیْنَۙ
এমন সম্মানিত লেখকবৃন্দ,
৮২: আল-ইনফিতার:১২,
یَعْلَمُوْنَ مَا تَفْعَلُوْنَ
যারা তোমাদের প্রত্যেকটি কাজ জানে। অর্থাৎ , আমল লেখক সম্মানিত ফেরেস্তাগণ , রয়েছে তােমরা যা কিছু কর তারা তা জানে ও তা সংরক্ষণ করছে । কিন্তু মানুষ হল সর্বাধিক তর্ক প্রিয় । যেমন আল্লাহ পাক নিজেই বলেন
১৮: আল-কাহাফ:৫৪,
وَ لَقَدْ صَرَّفْنَا فِیْ هٰذَا الْقُرْاٰنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍؕ وَ كَانَ الْاِنْسَانُ اَكْثَرَ شَیْءٍ جَدَلًا
আমি এ কুরআনে লোকদেরকে বিভিন্নভাবে বুঝিয়েছি কিন্তু মানুষ বড়ই বিবাদ প্রিয় অর্থাৎ সমগ্র জীবের মধ্যে মানুষ সর্বাধিক তর্কপ্রিয় , এজন্য নাফরমানরা এক পর্যায়ে আল্লাহ পাকের সম্মুখে তর্ক ও যুক্তিতে লিপ্ত হবে । মুশরিকরা বলবে ,
৬: আল-আনয়াম:২৩,
ثُمَّ لَمْ تَكُنْ فِتْنَتُهُمْ اِلَّاۤ اَنْ قَالُوْا وَ اللّٰهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِیْنَ
তখন তারা এ (মিথ্যা বিবৃতি দেয়া) ছাড়া আর কোন বিভ্রান্তি সৃষ্টি করতে পারবে না যে, হে আমাদের প্রভু! তোমার কসম, আমরা কখনো মুশরিক ছিলাম না।
অর্থাৎ কসম আল্লাহর , হে প্রভু ! আমরা তাে কখনাে । শিরক করিনি । একটি হাদীসেও এসেছে হযরত আনাস ( রাযিঃ ) বলেন , একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বসা ছিলাম ইত্যবসরে হঠাৎ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন । অতঃপর বললেন , তােমরা কি জান আমি কেন হাসলাম ? আমরা বললাম , আল্লাহ ও তার রাসূলই ভাল জানেন । তখন তিনি বললেন , বিচারের দিবসে আল্লাহ ও তার বান্দার মাঝে । যে তর্ক ও সওয়াল - জওয়াব হবে তার দৃশ্য স্মরণ হয়ে আমার হাসি পেয়েছে । কাফেরদের মধ্য থেকে এক ব্যক্তিকে হাজির করা হবে । তাকে প্রশ্ন করা হবে , আমার রাসূল সংক্রান্ত তােমার আকীদা - বিশ্বাস ও কর্মপন্থা কেমন ছিল ? সে বলবে , প্রভু ! আমি তাে আপনার ও আপনার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলাম ৷ এবং তাদের অনুগত হয়েছিলাম,আল্লাহ তায়ালা বলবেন, তোমার আমল - নামা সামনে রাখা আছে এতে তাে এমন কিছু নেই । লােকটি বলবে , আমি এই আমলনামা মানিনা
No comments