85 যিকির

 85  যিকির


পবিত্র কুরআনুল কারিমের মধ্যে যিকির শব্দটি মোট ২৬৮বার এসেছে। এর মধ্যে ১৫৪ বার শব্দটি ফে’ল (ক্রিয়া) হিসাবে ব্যাবহার হয়েছে আর ১১৪ বার ইসম (বিশেষ্য) হিসাবে।

কুরআনে যিকর শব্দটি যে অর্থে এসেছে:

১. আল কুরআন: إِنّا نَحنُ نَزَّلنَا الذِّكرَ وَإِنّا لَهُ لَحافِظونَ আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। (সূরা ১৫ হিজর: ৯)


২. উপদেশ বা নসিহত করা: فَذَكِّرْ بِالْقُرْآنِ مَن يَخَافُ وَعِيدِ অতএব, যে আমার শাস্তিকে ভয় করে, তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দান করুন। (সূরা ৫০ ক্বফ: ৪৫)


৩. স্মরণ হওয়া: { فَلاَ تَقْعُدْ بَعْدَ الذِّكْرَى مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ }যদি শয়তান আপনাকে ভূলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর জালেমদের সাথে উপবেশন করবেন না। (সূরা ৬ আনআম: ৬৮)


৪. গুণকীর্তন বা প্রশংসা বা মহিমা বর্ণনা করা: وَاذْكُرْ رَبَّكَ كَثِيرًا } (সূরা ৩ আলে ইমরান: ৪১


৫. ডাকা/আহ্বান করা: ( وَاذْكُرْ رَبَّكَ إِذَا نَسِيتَ ) (সূরা ১৮ কাহফ: ২৪)


৬. সালাত/প্রার্থনা/নামায: وَلاَ يَذْكُرُونَ اللهَ إلاَّ قَلِيلاً (সূরা ৪ নিসা: ১৪২) আরো দেখুন- (৬২: ৯/ ৩৮:৩২)


৭. নিয়ামতের শোকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ: اذْكُرْ نِعْمَتِي عَلَيْكَ وَعَلى وَالِدَتِكَ (সূরা ৫ মায়িদা: ১১০)


৮.‘আল্লাহর বিধান’: وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا এবং যে আমার স্মরণ (বিধান) থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা সংকীর্ণ হবে (সূরা ২০ ত্বহা: ১২৪)


৯. উল্লেখ করা বা আলোচনা করা/বর্ণনা করা :وَاذكُر فِي الكِتابِ مَريَمَ এই কিতাবে মারইয়ামের কথা বর্ণনা করুন (সূরা১৯ মারইয়াম: ১৬)


১০. মর্যাদা: وَإِنَّهُ لَذِكْرٌ لَّكَ وَلِقَوْمِكَ ۖ وَسَوْفَ تُسْأَلُونَ (সূরা ৪৩ যুখরুফ: ৪৪) দ্রষ্টব্য: তাফসীরে তাবারী


১১. দলীল/প্রমাণ: { وَمَا هِيَ إلاَّ ذِكْرَى لِلْبَشَرِ }( সূরা ৭৪ মুদ্দাসির: ৩১) এই আয়াতে যিকরের অর্থ দলীল/প্রমাণ করা হয়েছে (তাফসীরে কুরতুবী।)


সাধারণভাবে যিকর শব্দের মানে হলো আল্লাহকে স্মরণ করা, তাকে নিয়ে আলোচনা করা, সালাত পড়া বা কুরআন তেলাওয়াত করা।


اَلَّذِیۡنَ اٰمَنُوۡا وَ تَطۡمَئِنُّ قُلُوۡبُہُمۡ بِذِکۡرِ اللّٰہِ ؕ اَلَا بِذِکۡرِ اللّٰہِ تَطۡمَئِنُّ الۡقُلُوۡبُ ﴿ؕ۲۸﴾ 


অর্থঃ যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর যিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর যিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়।

সূরা আর-রাদ (الرّعد), আয়াত: ২৮


تَطۡمَئِنُّ —শান্তি লাভ করে;

اَلَا —জেনে রাখ,


পবিত্র কোরআনের আলো

নীরব ও সরব জিকিরের বিধান


ٱدْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةًۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُعْتَدِينَ 


তোমরা কাকুতি-মিনতি সহকারে ও সংগোপনে তোমাদের প্রতিপালককে ডাক, নিশ্চয় তিনি সীমালংঘনকারীদেরকে পছন্দ করেন না।

আল-আ‘রাফ ৫৫

تَضَرُّعًا —কাকুতি-মিনতি সহকারে,বিনিতভাবে 

وَخُفْيَةًۚ —সংগোপনে

ٱلْمُعْتَدِينَ —সীমালংঘনকারীদেরকে


২০৫. আর সকাল-সন্ধ্যায় তোমার প্রভুকে স্মরণ করতে থাকো মনে মনে একান্ত বিনয়ের সঙ্গে, ভীতসন্ত্রস্ত হয়ে এবং অনুচ্চ স্বরে (এমন স্বরে, যা চিৎকার করে বলা অপেক্ষা কম) আর তুমি উদাসীন হয়ো না। (সুরা : আরাফ, আয়াত : ২০৫)

وَاذْكُر رَّبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُن مِّنَ الْغَافِلِينَ


(আল আরাফ - ২০৫)

আর স্মরণ করতে থাক স্বীয় পালনকর্তাকে আপন মনে ক্রন্দনরত ও ভীত-সন্ত্রস্ত অবস্থায় এবং এমন স্বরে যা চিৎকার করে বলা অপেক্ষা কম; সকালে ও সন্ধ্যায়। আর বে-খবর থেকো না।


فِي نَفْسِك—َ তোমার মনের মধ্যে

 وَدُونَ الْجَهْرِ —এমন স্বরে যা চিৎকার করে বলা অপেক্ষা কম;,

بِالْغُدُوِّ —সকালে


এ আয়াতে আল্লাহর জিকির ও তার আদব-কায়দা বিষয়ে আলোচনা করা হয়েছে। এতে অবশ্য কোরআন তেলাওয়াতও অন্তর্ভুক্ত।

নীরব ও সরব জিকিরের বিভিন্ন আহকাম : আলোচ্য আয়াত থেকে জিকিরের তিনটি পদ্ধতি জানা যায়। প্রথমত, আধ্যাত্মিক জিকির। অর্থাৎ যে জিকির কল্পনা ও চিন্তার মাঝেই সীমাবদ্ধ থাকবে, এর সঙ্গে জিহ্বার সামান্য স্পন্দনও হবে না। দ্বিতীয়ত, যে জিকিরে আত্মার চিন্তা-কল্পনার সঙ্গে সঙ্গে জিহ্বাও নড়বে। তবে তাও আওয়াজ অন্যরা শুনতে পাবে না। আর তৃতীয় পদ্ধতি হলো অন্তরে উদ্দিষ্ট সত্তার উপস্থিতি ও ধ্যান করার পাশাপাশি জিহ্বার স্পন্দনও হবে এবং সেই সঙ্গে শব্দও বের হবে, কিন্তু এ ক্ষেত্রেও আওয়াজকে অধিক উচ্চ করবে না। তবে সরব ও নীরব জিকিরের মধ্যে কোনটি উত্তম, তার ফয়সালা ব্যক্তি ও অবস্থাভেদে বিভিন্ন রকম হতে পারে।


কারো জন্য জোরে, আর কারো জন্য আস্তে জিকির করা উত্তম। এ আয়াতে মূলত জিকিরের তিনটি বিশেষ আদব তুলে ধরা হয়েছে। এক. জিকির মনে মনে করা। দুই. জিকির নম্রতা ও বিনয়ের সঙ্গে করা। তিন. ভীতসন্ত্রস্ত হয়ে অর্থাৎ জিকিরের সময় অন্তরে আল্লাহর ভয়ভীতি সঞ্চারিত হতে হবে। আর সুরা আরাফে নীরবে ও গোপনে জিকির করার কথা বলা হয়েছে। ইরশাদ হয়েছে : তোমরা নিজ পালনকর্তাকে ডাকো বিনীতভাবে ও সংগোপনে। নিশ্চয়ই আল্লাহ সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। (সুরা : আরাফ, আয়াত : ৫৫)

জিকিরের উত্তম পদ্ধতি : কোরআন ও হাদিসের বহু স্থানে আল্লাহর জিকির করার প্রতি বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু জিকির আস্তে করবে, না জোরে করবে এ নিয়েও সমাজে মতপার্থক্য দেখা যায়। সুরা আরাফের আয়াত থেকে আস্তে জিকির করা উত্তম বলে প্রমাণিত হয়। খায়বর যুদ্ধে সাহাবায়ে কেরামের তাকবির ধ্বনি উচ্চস্বরে হয়ে গেলে রাসুলুল্লাহ (সা.) বলেন, 'হে জনগণ, নরম হও, বিনম্র আওয়াজে ডাকো...তোমরা কোনো বধির বা অনুপস্থিত কাউকে ডাকছ না। ' (মুসলিম)


হজরত হাসান বসরি (রহ.) বলেন, 'পূর্ববর্তী মনীষীরা বেশির ভাগ সময় আল্লাহর জিকির ও দোয়ায় মশগুল থাকতেন; কিন্তু কেউ তাঁদের আওয়াজ শুনতে পেত না। ' তবে শরিয়তে যেসব স্থানে সরব ও উচ্চস্বরে জিকির করার নির্দেশ দিয়েছে, সেখানে সরব জিকির উত্তম। যেমন-আজান, ইকামত, কোরআন তিলাওয়াত, নামাজের তাকবির, তাকবিরে তাশরিক ও হজের 'লাব্বাইকা' ইত্যাদি উচ্চস্বরে বলা উত্তম।


আর অন্যান্য ক্ষেত্রে উচ্চস্বরে জিকির করার জন্য কয়েকটি শর্ত রয়েছে। এক. এতে লোক দেখানো মনোভাব থাকতে পারবে না। দুই. নিজের জিকিরের শব্দে অন্যের নামাজ, তেলাওয়াত, কাজকর্ম বা বিশ্রামে ক্ষতি করা যাবে না। তিন. জিকিরের এ পদ্ধতিকেই একমাত্র সঠিক পদ্ধতি হিসেবে জ্ঞান করা যাবে না।


জিকিরের প্রকারভেদ : আসলে কেবল মুখে উচ্চারণের নামই জিকির নয়। জিকির সাধারণত তিন প্রকার। প্রথমত, জিকিরে লিসানি বা মৌখিক জিকির। দ্বিতীয়ত, জিকিরে কালবি বা আন্তরিক জিকির। তৃতীয়ত, জিকিরে আমালি বা কর্মগত জিকির। জিকিরে লিসানি হচ্ছে মুখে মুখে আল্লাহু, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ প্রভৃতি উচ্চারণ করা। এ প্রকার জিকির মুখ-জিহ্বা অন্য কোনো শব্দ উচ্চারণে ব্যস্ত না থাকলে অধিকাংশ সময় করা যায়। তবে খাদ্য গ্রহণকালে, মুখে খাদ্য চিবানো অবস্থায় এবং প্রস্রাব-পায়খানাকালে জিকির করা যায় না।


জিকিরে কালবি আক্ষরিক অর্থেই সার্বক্ষণিক জিকির। মোমিন তার কলবে আল্লাহর স্মরণ সদা জাগরূক রেখে এবং মনেপ্রাণে আল্লাহকে অবিস্মৃত রেখে পার্থিব-অপার্থিব সব কাজ করতে পারেন। যে কলবে আল্লাহর জিকির জারি থাকে, সে কলব অনুক্ষণ প্রশান্তময় থাকে।


জিকিরে আমালি হচ্ছে মোমিনের ফরজ-নফলসহ সব ধরনের ইবাদত-বন্দেগি। এ অর্থে যেকোনো নামাজ, হজ, ওমরাহ বা যেকোনো দোয়া-মোনাজাত প্রভৃতিও জিকির বা আল্লাহর জিকির। মুমিনদের জন্য জীবনের সর্বক্ষেত্রে কোনো না কোনো উপায়ে আল্লাহকে স্মরণ করতেই হবে। আল্লাহর স্মরণ থেকে গাফিল হওয়ার সুযোগ নেই।


(তাফসিরে মা'আরেফুল কোরআন ও ইবনে কাছির


মালিক (রহঃ)


ঈসা ইব্নু মরিয়ম (আ) বলতেন, আল্লাহ্‌র যিকির ব্যতীত অনর্থক বেশি কথা বলিও না। এতে তোমাদের অন্তর কঠিন হয়ে যাবে। আর কঠিন হৃদয়ের ব্যক্তি আল্লাহ্ হতে দূরে থাকে, অথচ তোমরা তা জান না। আর তোমরা অপরের গুনাহের দিকে (এইভাবে) তাকাইও না যেন তোমরা তাদের প্রভু! তোমরা নিজেদের গুনাহের দিকে (এইভাবে) তাকাও, যেন তোমরা গোলাম। কেননা মানুষ অনেক রকমের হয়। কেউ রোগী আর কেউ সুস্থ। অতএব, রোগীদের প্রতি সদয় হও এবং নিজের সুস্থতার জন্য আল্লাহ্‌র শোকর আদায় কর। [১] (বাইহাকী [শা’ব ] [শুয়াইবুন গ্রন্থে ৭/৭২] আলবানী হাদীসটি যয়ীফ বলেছেন [সিলসিলা যয়ীফা ৯০৮])


মুয়াত্তা ইমাম মালিক, হাদিস নং ১৭৯২

হাদিসের মান: দুর্বল হাদিস


وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «إِذَا مَرَرْتُمْ بِرِيَاضِ الْجَنَّةِ فَارْتَعُوْا» قَالُوا: وَمَا رِيَاضُ الْجِنَّةِ؟ قَالَ: «حِلَقُ الذِّكْرِ». رَوَاهُ التِّرْمِذِىُّ


আনাস (রাঃ)


তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যখন জান্নাতের বাগানে যাবে, তখন তোমরা বাগানের ফল খাবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! জান্নাতের বাগান কি? তিনি বললেন, যিকিরের মাজলিস। (তিরমিযী)[১]


রিয়াদুস সলেহিন, হাদিস নং ২২৭১

হাদিসের মান: হাসান লিগাইরিহি


حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ ثَابِتٍ الْبُنَانِيُّ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ إِذَا مَرَرْتُمْ بِرِيَاضِ الْجَنَّةِ فَارْتَعُوا ‏"‏ ‏.‏ قَالَ وَمَا رِيَاضُ الْجَنَّةِ قَالَ ‏"‏ حِلَقُ الذِّكْرِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ ثَابِتٍ عَنْ أَنَسٍ ‏.‏


আনাস ইবনু মালিক (রাঃ)


রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: তোমরা যখন জান্নাতের বাগানগুলোর পার্শ্ব দিয়ে যাবে সে সময় সেখান হতে পাকা ফল তুলে নিবে। লোকজন প্রশ্ন করল, জান্নাতের বাগানগুলো কি? তিনি বললেন, যিকিরের মাজলিস।


হাসান: সহীহ্ (হাঃ ২৫৬২), তা’লীকুল রাগীব (হাঃ ২/৩৩৫)।


জামে' আত-তিরমিজি, হাদিস নং ৩৫১০

হাদিসের মান: হাসান হাদিস


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِنَّ لِلَّهِ تَبَارَكَ وَتَعَالَى مَلاَئِكَةً سَيَّارَةً فُضْلاً يَتَبَّعُونَ مَجَالِسَ الذِّكْرِ فَإِذَا وَجَدُوا مَجْلِسًا فِيهِ ذِكْرٌ قَعَدُوا مَعَهُمْ وَحَفَّ بَعْضُهُمْ بَعْضًا بِأَجْنِحَتِهِمْ حَتَّى يَمْلَئُوا مَا بَيْنَهُمْ وَبَيْنَ السَّمَاءِ الدُّنْيَا فَإِذَا تَفَرَّقُوا عَرَجُوا وَصَعِدُوا إِلَى السَّمَاءِ - قَالَ - فَيَسْأَلُهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ وَهُوَ أَعْلَمُ بِهِمْ مِنْ أَيْنَ جِئْتُمْ فَيَقُولُونَ جِئْنَا مِنْ عِنْدِ عِبَادٍ لَكَ فِي الأَرْضِ يُسَبِّحُونَكَ وَيُكَبِّرُونَكَ وَيُهَلِّلُونَكَ وَيَحْمَدُونَكَ وَيَسْأَلُونَكَ ‏.‏ قَالَ وَمَاذَا يَسْأَلُونِي قَالُوا يَسْأَلُونَكَ جَنَّتَكَ ‏.‏ قَالَ وَهَلْ رَأَوْا جَنَّتِي قَالُوا لاَ أَىْ رَبِّ ‏.‏ قَالَ فَكَيْفَ لَوْ رَأَوْا جَنَّتِي قَالُوا وَيَسْتَجِيرُونَكَ ‏.‏ قَالَ وَمِمَّ يَسْتَجِيرُونَنِي قَالُوا مِنْ نَارِكَ يَا رَبِّ ‏.‏ قَالَ وَهَلْ رَأَوْا نَارِي قَالُوا لاَ ‏.‏ قَالَ فَكَيْفَ لَوْ رَأَوْا نَارِي قَالُوا وَيَسْتَغْفِرُونَكَ - قَالَ - فَيَقُولُ قَدْ غَفَرْتُ لَهُمْ فَأَعْطَيْتُهُمْ مَا سَأَلُوا وَأَجَرْتُهُمْ مِمَّا اسْتَجَارُوا - قَالَ - فَيَقُولُونَ رَبِّ فِيهِمْ فُلاَنٌ عَبْدٌ خَطَّاءٌ إِنَّمَا مَرَّ فَجَلَسَ مَعَهُمْ قَالَ فَيَقُولُ وَلَهُ غَفَرْتُ هُمُ الْقَوْمُ لاَ يَشْقَى بِهِمْ جَلِيسُهُمْ ‏"‏ ‏.‏


আবূ হুরাইরাহ্ (রাঃ)-এর সানাদে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)


তিনি বলেন, আল্লাহ তা‘আলার এক গ্রুপ ভ্রাম্যমান বর্ধিত ফেরেশ্তা রয়েছে। তারা যিকিরের বৈঠক সমূহ সন্ধান করে বেড়ায়। তাঁরা যখন কোন যিকিরের বৈঠক পায় তখন সেখানে তাদের (যিকিরকারীদের) সাথে বসে যায়। আর পরস্পর একে অপরকে বাহু দ্বারা ঘিরে ফেলেন। এমনকি তাঁরা তাদের মাঝে ও নিকটতম আকাশের ফাঁকা জায়গা পূরণ করে ফেলে। আল্লাহর যিকিরকারীগণ যখন পৃথক হয়ে যায় তখন তাঁরা আকাশমণ্ডলীতে আরোহণ করে। তিনি বলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলা তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কোত্থকে আসছো? অথচ তিনি তাদের ব্যাপারে সবচেয়ে বেশী অবহিত। তখন তাঁরা বলতে থাকেন, আমরা ভূমণ্ডলে অবস্থানকারী আপনার বান্দাদের কাছ হতে আসছি, যারা আপনার তাসবীহ্ পড়ে, তাকবীর পড়ে, তাহ্লীল বলে (‘লা-ইলা-হাইল্লাল্লা-হ’-এর) যিকির করে, আপনার প্রশংসা করে এবং আপনার নিকট তাদের প্রত্যাশিত বিষয় প্রার্থনা করে। তখন আল্লাহ বলেন, আমার বান্দারা আমার নিকট কি প্রার্থনা করে? তাঁরা বলেন, তারা আপনার নিকট আপনার জান্নাত প্রত্যাশা করে। তিনি বলেন, তারা কি আমার জান্নাত প্রত্যক্ষ করেছে? তাঁরা বলেন, না; হে আমাদের প্রভু! তিনি বলেন, তারা যদি আমার জান্নাত প্রত্যক্ষ করত তাহলে তারা কি করত? তাঁরা বলেন, তাঁরা আপনার নিকট আশ্রয় চায়। তিনি বলেন, কি বিষয় হতে তাঁরা আমার নিকট আশ্রয় চায়? তাঁরা বলেন, হে আমাদের প্রভু! আপনার জাহান্নাম হতে (মুক্তির জন্য)। তিনি বলেন, তারা কি আমার জাহান্নাম প্রত্যক্ষ করেছে? তারা বলেন, না; তারা প্রত্যক্ষ করেনি। তিনি বলেন, তারা যদি আমার জাহান্নাম প্রত্যক্ষ করত তাহলে কী করত? তারা বলেন, তারা আপনার নিকট ক্ষমা প্রর্থনা করে। তিনি বলেন, তখন আল্লাহ বলবেন, আমি তাদের মার্জনা করে দিলাম এবং তারা যা প্রার্থনা করছিল আমি তা তাদের প্রদান করলাম। আর তারা যা হতে আশ্রয় চেয়েছিল আমি তা থেকে তাদের মুক্তি দিলাম। অতঃপর তারা বলবে, হে আমাদের রব! তাদের মাঝে তো অমুক পাপী বান্দা ছিল, যে তাদের সাথে বৈঠকের নিকট দিয়ে যাওয়ার প্রাক্কালে বসেছিল। তিনি বলেন, তখন আল্লাহ বলবেন, আমি তাকেও মাফ করে দিলাম। তারা তো এমন একটি কওম যাদের সঙ্গীরা দুর্ভাগা হয়না। (ই.ফা. ৬৫৯৫, ই.সে. ৬৬৪৭)


সহিহ মুসলিম, হাদিস নং ৬৭৩২

হাদিসের মান: সহিহ হাদিস


حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، - وَاللَّفْظُ لِقُتَيْبَةَ - قَالاَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ حِينَ يَذْكُرُنِي إِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي وَإِنْ ذَكَرَنِي فِي مَلإٍ ذَكَرْتُهُ فِي مَلإٍ هُمْ خَيْرٌ مِنْهُمْ وَإِنْ تَقَرَّبَ مِنِّي شِبْرًا تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا وَإِنْ تَقَرَّبَ إِلَىَّ ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً ‏"‏ ‏.‏


আবূ হুরাইরাহ্ (রাঃ)


তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আল্লাহ জাল্লা শানুহু বলেন, আমি বান্দার ধারণা অনুযায়ী নিকটে আছি। যখন সে আমার যিকির (স্মরণ) করে সে সময় আমি তার সাথে থাকি। বান্দা আমাকে একাকী স্মরণ করলে আমিও তাকে এককী স্মরন করি। আর যদি সে আমাকে কোন সভায় আমার কথা স্মরণ করে তাহলে আমি তাকে তার চেয়ে উত্তম সভায় স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিঘত অগ্রসর হয় তাহলে আমি তার দিকে এক হাত এগিয়ে আসি। যদি সে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়িয়ে আসি। (ই.ফা. ৬৫৬১, ই.সে. ৬৬১৫)


সহিহ মুসলিম, হাদিস নং ৬৬৯৮

হাদিসের মান: সহিহ হাদিস


*অন্য এক হাদীসে আছে, একবার হযরত মুসা আ. আল্লাহ তাআলার কাছে আরজ করেন, হে আমার রব! আমাকে এমন কোনো কথা শিক্ষা দিন যার দ্বারা আমি আপনাকে স্মরণ করবো। তখন আল্লাহ তাআলা বলেনÑহে মুসা! তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বল। মুসা আ. তখন বলেন, হে আল্লাহ! এ কথাটিতো আপনার অন্যান্য বান্দাগণও বলে। আমিতো এমন বিশেষ বাক্য চাচ্ছি, যা শুধু আমাকেই দান করা হবে। এরপর আল্লাহ তাআলা  বলেন, মুসা! যদি তুমি সাত আসমান, সাত জমিন ও এতদুয়ের মাঝে যা আছে, আমাকে ছাড়া তার সবকিছু একপাল্লায় রাখা হয় এবং অন্য পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহু রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় ভারি হয়ে যাবে। (মেশকাত শরিফ)


*  >> হজরত মাআ’জ ইবনে জাবাল বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘জান্নাতবাসীদের কোনো আফসোস থাকবে না। তবে সে সময়ের জন্য শুধুমাত্র আফসোস থাকবে, যে সময়টি দুনিয়াতে জিকির ব্যতিত অতিবাহিত করেছে।


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ عَمَّارِ بْنِ رُزَيْقٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَغَرِّ أَبِي مُسْلِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَأَبِي، سَعِيدٍ يَشْهَدَانِ بِهِ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَا جَلَسَ قَوْمٌ مَجْلِسًا يَذْكُرُونَ اللَّهَ فِيهِ إِلاَّ حَفَّتْهُمُ الْمَلاَئِكَةُ وَتَغَشَّتْهُمُ الرَّحْمَةُ وَتَنَزَّلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ ‏"‏ ‏.‏


আবূ হুরায়রাহ ও আবূ সাঈদ (রাঃ)


তারা উভয়ে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সম্পর্কে সাক্ষ্য দেন যে, তিনি বলেছেনঃ লোকজন কোন মজলিসে সমবেত হয়ে  আল্লাহর  যিকিরে রত  হলে ফেরেশতাগণ তাদের বেষ্টন করে রাখেন, আল্লাহর রহমত তাদের ঢেকে নেয়, তাদের উপর প্রশান্তি নাযিল হতে থাকে এবং আল্লাহ তাঁর ফেরেশতাগণের সামনে তাদের সম্পর্কে আলোচনা করেন। [৩১২৩]


সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৩৭৯১

হাদিসের মান: সহিহ হাদিস

Source: ihadis.com


জিকিরের ফলাফল

দুনিয়াতে যারা আল্লাহ তাআলার জিকির করেন তাদেরকে চারটি বস্তু দান করা হবে। যা ছোট্ট একটি হাদিসে বর্ণিত হয়েছে। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘জিকিরকারীগণকে চারটি বস্তু প্রদান করা হয়-

১. তাদের ওপর ‘সাকিনা’ নাজিল হয় অর্থাৎ তারা নিশ্চিন্ত জীবন লাভ করে;

২. আল্লাহর রহমত তাদেরকে পরিবেষ্টন করে রাখে;

৩. ফেরেশতাগণ তাদেরকে ঘিরে রাখে; এবং

৪. আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সে মজলিসে আলোচনা করেন যে মজলিসটি তাদের (মানুষের) মজলিসের চেয়ে উত্তম।


আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়াতে আল্লাহর নির্দেশিত পথে বিশ্বনবির মতাদর্শে চলার মাধ্যমে উত্তম স্মরণকারী হিসেবে কবুল করুন। আমিন।(13) যিকির প্রসংগে :—


পবিত্র কুরআনুল কারিমের মধ্যে যিকির শব্দটি মোট ২৬৮বার এসেছে। এর মধ্যে ১৫৪ বার শব্দটি ফে’ল (ক্রিয়া) হিসাবে ব্যাবহার হয়েছে আর ১১৪ বার ইসম (বিশেষ্য) হিসাবে।

কুরআনে যিকর শব্দটি যে অর্থে এসেছে:

১. আল কুরআন: إِنّا نَحنُ نَزَّلنَا الذِّكرَ وَإِنّا لَهُ لَحافِظونَ আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। (সূরা ১৫ হিজর: ৯)


২. উপদেশ বা নসিহত করা: فَذَكِّرْ بِالْقُرْآنِ مَن يَخَافُ وَعِيدِ অতএব, যে আমার শাস্তিকে ভয় করে, তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দান করুন। (সূরা ৫০ ক্বফ: ৪৫)


৩. স্মরণ হওয়া: { فَلاَ تَقْعُدْ بَعْدَ الذِّكْرَى مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ }যদি শয়তান আপনাকে ভূলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর জালেমদের সাথে উপবেশন করবেন না। (সূরা ৬ আনআম: ৬৮)


৪. গুণকীর্তন বা প্রশংসা বা মহিমা বর্ণনা করা: وَاذْكُرْ رَبَّكَ كَثِيرًا } (সূরা ৩ আলে ইমরান: ৪১


৫. ডাকা/আহ্বান করা: ( وَاذْكُرْ رَبَّكَ إِذَا نَسِيتَ ) (সূরা ১৮ কাহফ: ২৪)


৬. সালাত/প্রার্থনা/নামায: وَلاَ يَذْكُرُونَ اللهَ إلاَّ قَلِيلاً (সূরা ৪ নিসা: ১৪২) আরো দেখুন- (৬২: ৯/ ৩৮:৩২)


৭. নিয়ামতের শোকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ: اذْكُرْ نِعْمَتِي عَلَيْكَ وَعَلى وَالِدَتِكَ (সূরা ৫ মায়িদা: ১১০)


৮.‘আল্লাহর বিধান’: وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا এবং যে আমার স্মরণ (বিধান) থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা সংকীর্ণ হবে (সূরা ২০ ত্বহা: ১২৪)


৯. উল্লেখ করা বা আলোচনা করা/বর্ণনা করা :وَاذكُر فِي الكِتابِ مَريَمَ এই কিতাবে মারইয়ামের কথা বর্ণনা করুন (সূরা১৯ মারইয়াম: ১৬)


১০. মর্যাদা: وَإِنَّهُ لَذِكْرٌ لَّكَ وَلِقَوْمِكَ ۖ وَسَوْفَ تُسْأَلُونَ (সূরা ৪৩ যুখরুফ: ৪৪) দ্রষ্টব্য: তাফসীরে তাবারী


১১. দলীল/প্রমাণ: { وَمَا هِيَ إلاَّ ذِكْرَى لِلْبَشَرِ }( সূরা ৭৪ মুদ্দাসির: ৩১) এই আয়াতে যিকরের অর্থ দলীল/প্রমাণ করা হয়েছে (তাফসীরে কুরতুবী।)


সাধারণভাবে যিকর শব্দের মানে হলো আল্লাহকে স্মরণ করা, তাকে নিয়ে আলোচনা করা, সালাত পড়া বা কুরআন তেলাওয়াত করা।


اَلَّذِیۡنَ اٰمَنُوۡا وَ تَطۡمَئِنُّ قُلُوۡبُہُمۡ بِذِکۡرِ اللّٰہِ ؕ اَلَا بِذِکۡرِ اللّٰہِ تَطۡمَئِنُّ الۡقُلُوۡبُ ﴿ؕ۲۸﴾ 


অর্থঃ যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর যিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর যিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়।

সূরা আর-রাদ (الرّعد), আয়াত: ২৮


تَطۡمَئِنُّ —শান্তি লাভ করে;

اَلَا —জেনে রাখ,


পবিত্র কোরআনের আলো

নীরব ও সরব জিকিরের বিধান


ٱدْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةًۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُعْتَدِينَ 


তোমরা কাকুতি-মিনতি সহকারে ও সংগোপনে তোমাদের প্রতিপালককে ডাক, নিশ্চয় তিনি সীমালংঘনকারীদেরকে পছন্দ করেন না।

আল-আ‘রাফ ৫৫

تَضَرُّعًا —কাকুতি-মিনতি সহকারে,বিনিতভাবে 

وَخُفْيَةًۚ —সংগোপনে

ٱلْمُعْتَدِينَ —সীমালংঘনকারীদেরকে


২০৫. আর সকাল-সন্ধ্যায় তোমার প্রভুকে স্মরণ করতে থাকো মনে মনে একান্ত বিনয়ের সঙ্গে, ভীতসন্ত্রস্ত হয়ে এবং অনুচ্চ স্বরে (এমন স্বরে, যা চিৎকার করে বলা অপেক্ষা কম) আর তুমি উদাসীন হয়ো না। (সুরা : আরাফ, আয়াত : ২০৫)

وَاذْكُر رَّبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُن مِّنَ الْغَافِلِينَ


(আল আরাফ - ২০৫)

আর স্মরণ করতে থাক স্বীয় পালনকর্তাকে আপন মনে ক্রন্দনরত ও ভীত-সন্ত্রস্ত অবস্থায় এবং এমন স্বরে যা চিৎকার করে বলা অপেক্ষা কম; সকালে ও সন্ধ্যায়। আর বে-খবর থেকো না।


فِي نَفْسِك—َ তোমার মনের মধ্যে

 وَدُونَ الْجَهْرِ —এমন স্বরে যা চিৎকার করে বলা অপেক্ষা কম;,

بِالْغُدُوِّ —সকালে


এ আয়াতে আল্লাহর জিকির ও তার আদব-কায়দা বিষয়ে আলোচনা করা হয়েছে। এতে অবশ্য কোরআন তেলাওয়াতও অন্তর্ভুক্ত।

নীরব ও সরব জিকিরের বিভিন্ন আহকাম : আলোচ্য আয়াত থেকে জিকিরের তিনটি পদ্ধতি জানা যায়। প্রথমত, আধ্যাত্মিক জিকির। অর্থাৎ যে জিকির কল্পনা ও চিন্তার মাঝেই সীমাবদ্ধ থাকবে, এর সঙ্গে জিহ্বার সামান্য স্পন্দনও হবে না। দ্বিতীয়ত, যে জিকিরে আত্মার চিন্তা-কল্পনার সঙ্গে সঙ্গে জিহ্বাও নড়বে। তবে তাও আওয়াজ অন্যরা শুনতে পাবে না। আর তৃতীয় পদ্ধতি হলো অন্তরে উদ্দিষ্ট সত্তার উপস্থিতি ও ধ্যান করার পাশাপাশি জিহ্বার স্পন্দনও হবে এবং সেই সঙ্গে শব্দও বের হবে, কিন্তু এ ক্ষেত্রেও আওয়াজকে অধিক উচ্চ করবে না। তবে সরব ও নীরব জিকিরের মধ্যে কোনটি উত্তম, তার ফয়সালা ব্যক্তি ও অবস্থাভেদে বিভিন্ন রকম হতে পারে।


কারো জন্য জোরে, আর কারো জন্য আস্তে জিকির করা উত্তম। এ আয়াতে মূলত জিকিরের তিনটি বিশেষ আদব তুলে ধরা হয়েছে। এক. জিকির মনে মনে করা। দুই. জিকির নম্রতা ও বিনয়ের সঙ্গে করা। তিন. ভীতসন্ত্রস্ত হয়ে অর্থাৎ জিকিরের সময় অন্তরে আল্লাহর ভয়ভীতি সঞ্চারিত হতে হবে। আর সুরা আরাফে নীরবে ও গোপনে জিকির করার কথা বলা হয়েছে। ইরশাদ হয়েছে : তোমরা নিজ পালনকর্তাকে ডাকো বিনীতভাবে ও সংগোপনে। নিশ্চয়ই আল্লাহ সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। (সুরা : আরাফ, আয়াত : ৫৫)

জিকিরের উত্তম পদ্ধতি : কোরআন ও হাদিসের বহু স্থানে আল্লাহর জিকির করার প্রতি বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু জিকির আস্তে করবে, না জোরে করবে এ নিয়েও সমাজে মতপার্থক্য দেখা যায়। সুরা আরাফের আয়াত থেকে আস্তে জিকির করা উত্তম বলে প্রমাণিত হয়। খায়বর যুদ্ধে সাহাবায়ে কেরামের তাকবির ধ্বনি উচ্চস্বরে হয়ে গেলে রাসুলুল্লাহ (সা.) বলেন, 'হে জনগণ, নরম হও, বিনম্র আওয়াজে ডাকো...তোমরা কোনো বধির বা অনুপস্থিত কাউকে ডাকছ না। ' (মুসলিম)


হজরত হাসান বসরি (রহ.) বলেন, 'পূর্ববর্তী মনীষীরা বেশির ভাগ সময় আল্লাহর জিকির ও দোয়ায় মশগুল থাকতেন; কিন্তু কেউ তাঁদের আওয়াজ শুনতে পেত না। ' তবে শরিয়তে যেসব স্থানে সরব ও উচ্চস্বরে জিকির করার নির্দেশ দিয়েছে, সেখানে সরব জিকির উত্তম। যেমন-আজান, ইকামত, কোরআন তিলাওয়াত, নামাজের তাকবির, তাকবিরে তাশরিক ও হজের 'লাব্বাইকা' ইত্যাদি উচ্চস্বরে বলা উত্তম।


আর অন্যান্য ক্ষেত্রে উচ্চস্বরে জিকির করার জন্য কয়েকটি শর্ত রয়েছে। এক. এতে লোক দেখানো মনোভাব থাকতে পারবে না। দুই. নিজের জিকিরের শব্দে অন্যের নামাজ, তেলাওয়াত, কাজকর্ম বা বিশ্রামে ক্ষতি করা যাবে না। তিন. জিকিরের এ পদ্ধতিকেই একমাত্র সঠিক পদ্ধতি হিসেবে জ্ঞান করা যাবে না।


জিকিরের প্রকারভেদ : আসলে কেবল মুখে উচ্চারণের নামই জিকির নয়। জিকির সাধারণত তিন প্রকার। প্রথমত, জিকিরে লিসানি বা মৌখিক জিকির। দ্বিতীয়ত, জিকিরে কালবি বা আন্তরিক জিকির। তৃতীয়ত, জিকিরে আমালি বা কর্মগত জিকির। জিকিরে লিসানি হচ্ছে মুখে মুখে আল্লাহু, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ প্রভৃতি উচ্চারণ করা। এ প্রকার জিকির মুখ-জিহ্বা অন্য কোনো শব্দ উচ্চারণে ব্যস্ত না থাকলে অধিকাংশ সময় করা যায়। তবে খাদ্য গ্রহণকালে, মুখে খাদ্য চিবানো অবস্থায় এবং প্রস্রাব-পায়খানাকালে জিকির করা যায় না।


জিকিরে কালবি আক্ষরিক অর্থেই সার্বক্ষণিক জিকির। মোমিন তার কলবে আল্লাহর স্মরণ সদা জাগরূক রেখে এবং মনেপ্রাণে আল্লাহকে অবিস্মৃত রেখে পার্থিব-অপার্থিব সব কাজ করতে পারেন। যে কলবে আল্লাহর জিকির জারি থাকে, সে কলব অনুক্ষণ প্রশান্তময় থাকে।


জিকিরে আমালি হচ্ছে মোমিনের ফরজ-নফলসহ সব ধরনের ইবাদত-বন্দেগি। এ অর্থে যেকোনো নামাজ, হজ, ওমরাহ বা যেকোনো দোয়া-মোনাজাত প্রভৃতিও জিকির বা আল্লাহর জিকির। মুমিনদের জন্য জীবনের সর্বক্ষেত্রে কোনো না কোনো উপায়ে আল্লাহকে স্মরণ করতেই হবে। আল্লাহর স্মরণ থেকে গাফিল হওয়ার সুযোগ নেই।


(তাফসিরে মা'আরেফুল কোরআন ও ইবনে কাছির


মালিক (রহঃ)


ঈসা ইব্নু মরিয়ম (আ) বলতেন, আল্লাহ্‌র যিকির ব্যতীত অনর্থক বেশি কথা বলিও না। এতে তোমাদের অন্তর কঠিন হয়ে যাবে। আর কঠিন হৃদয়ের ব্যক্তি আল্লাহ্ হতে দূরে থাকে, অথচ তোমরা তা জান না। আর তোমরা অপরের গুনাহের দিকে (এইভাবে) তাকাইও না যেন তোমরা তাদের প্রভু! তোমরা নিজেদের গুনাহের দিকে (এইভাবে) তাকাও, যেন তোমরা গোলাম। কেননা মানুষ অনেক রকমের হয়। কেউ রোগী আর কেউ সুস্থ। অতএব, রোগীদের প্রতি সদয় হও এবং নিজের সুস্থতার জন্য আল্লাহ্‌র শোকর আদায় কর। [১] (বাইহাকী [শা’ব ] [শুয়াইবুন গ্রন্থে ৭/৭২] আলবানী হাদীসটি যয়ীফ বলেছেন [সিলসিলা যয়ীফা ৯০৮])


মুয়াত্তা ইমাম মালিক, হাদিস নং ১৭৯২

হাদিসের মান: দুর্বল হাদিস


وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «إِذَا مَرَرْتُمْ بِرِيَاضِ الْجَنَّةِ فَارْتَعُوْا» قَالُوا: وَمَا رِيَاضُ الْجِنَّةِ؟ قَالَ: «حِلَقُ الذِّكْرِ». رَوَاهُ التِّرْمِذِىُّ


আনাস (রাঃ)


তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যখন জান্নাতের বাগানে যাবে, তখন তোমরা বাগানের ফল খাবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! জান্নাতের বাগান কি? তিনি বললেন, যিকিরের মাজলিস। (তিরমিযী)[১]


রিয়াদুস সলেহিন, হাদিস নং ২২৭১

হাদিসের মান: হাসান লিগাইরিহি


حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ ثَابِتٍ الْبُنَانِيُّ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ إِذَا مَرَرْتُمْ بِرِيَاضِ الْجَنَّةِ فَارْتَعُوا ‏"‏ ‏.‏ قَالَ وَمَا رِيَاضُ الْجَنَّةِ قَالَ ‏"‏ حِلَقُ الذِّكْرِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ ثَابِتٍ عَنْ أَنَسٍ ‏.‏


আনাস ইবনু মালিক (রাঃ)


রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: তোমরা যখন জান্নাতের বাগানগুলোর পার্শ্ব দিয়ে যাবে সে সময় সেখান হতে পাকা ফল তুলে নিবে। লোকজন প্রশ্ন করল, জান্নাতের বাগানগুলো কি? তিনি বললেন, যিকিরের মাজলিস।


হাসান: সহীহ্ (হাঃ ২৫৬২), তা’লীকুল রাগীব (হাঃ ২/৩৩৫)।


জামে' আত-তিরমিজি, হাদিস নং ৩৫১০

হাদিসের মান: হাসান হাদিস


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِنَّ لِلَّهِ تَبَارَكَ وَتَعَالَى مَلاَئِكَةً سَيَّارَةً فُضْلاً يَتَبَّعُونَ مَجَالِسَ الذِّكْرِ فَإِذَا وَجَدُوا مَجْلِسًا فِيهِ ذِكْرٌ قَعَدُوا مَعَهُمْ وَحَفَّ بَعْضُهُمْ بَعْضًا بِأَجْنِحَتِهِمْ حَتَّى يَمْلَئُوا مَا بَيْنَهُمْ وَبَيْنَ السَّمَاءِ الدُّنْيَا فَإِذَا تَفَرَّقُوا عَرَجُوا وَصَعِدُوا إِلَى السَّمَاءِ - قَالَ - فَيَسْأَلُهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ وَهُوَ أَعْلَمُ بِهِمْ مِنْ أَيْنَ جِئْتُمْ فَيَقُولُونَ جِئْنَا مِنْ عِنْدِ عِبَادٍ لَكَ فِي الأَرْضِ يُسَبِّحُونَكَ وَيُكَبِّرُونَكَ وَيُهَلِّلُونَكَ وَيَحْمَدُونَكَ وَيَسْأَلُونَكَ ‏.‏ قَالَ وَمَاذَا يَسْأَلُونِي قَالُوا يَسْأَلُونَكَ جَنَّتَكَ ‏.‏ قَالَ وَهَلْ رَأَوْا جَنَّتِي قَالُوا لاَ أَىْ رَبِّ ‏.‏ قَالَ فَكَيْفَ لَوْ رَأَوْا جَنَّتِي قَالُوا وَيَسْتَجِيرُونَكَ ‏.‏ قَالَ وَمِمَّ يَسْتَجِيرُونَنِي قَالُوا مِنْ نَارِكَ يَا رَبِّ ‏.‏ قَالَ وَهَلْ رَأَوْا نَارِي قَالُوا لاَ ‏.‏ قَالَ فَكَيْفَ لَوْ رَأَوْا نَارِي قَالُوا وَيَسْتَغْفِرُونَكَ - قَالَ - فَيَقُولُ قَدْ غَفَرْتُ لَهُمْ فَأَعْطَيْتُهُمْ مَا سَأَلُوا وَأَجَرْتُهُمْ مِمَّا اسْتَجَارُوا - قَالَ - فَيَقُولُونَ رَبِّ فِيهِمْ فُلاَنٌ عَبْدٌ خَطَّاءٌ إِنَّمَا مَرَّ فَجَلَسَ مَعَهُمْ قَالَ فَيَقُولُ وَلَهُ غَفَرْتُ هُمُ الْقَوْمُ لاَ يَشْقَى بِهِمْ جَلِيسُهُمْ ‏"‏ ‏.‏


আবূ হুরাইরাহ্ (রাঃ)-এর সানাদে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)


তিনি বলেন, আল্লাহ তা‘আলার এক গ্রুপ ভ্রাম্যমান বর্ধিত ফেরেশ্তা রয়েছে। তারা যিকিরের বৈঠক সমূহ সন্ধান করে বেড়ায়। তাঁরা যখন কোন যিকিরের বৈঠক পায় তখন সেখানে তাদের (যিকিরকারীদের) সাথে বসে যায়। আর পরস্পর একে অপরকে বাহু দ্বারা ঘিরে ফেলেন। এমনকি তাঁরা তাদের মাঝে ও নিকটতম আকাশের ফাঁকা জায়গা পূরণ করে ফেলে। আল্লাহর যিকিরকারীগণ যখন পৃথক হয়ে যায় তখন তাঁরা আকাশমণ্ডলীতে আরোহণ করে। তিনি বলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলা তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কোত্থকে আসছো? অথচ তিনি তাদের ব্যাপারে সবচেয়ে বেশী অবহিত। তখন তাঁরা বলতে থাকেন, আমরা ভূমণ্ডলে অবস্থানকারী আপনার বান্দাদের কাছ হতে আসছি, যারা আপনার তাসবীহ্ পড়ে, তাকবীর পড়ে, তাহ্লীল বলে (‘লা-ইলা-হাইল্লাল্লা-হ’-এর) যিকির করে, আপনার প্রশংসা করে এবং আপনার নিকট তাদের প্রত্যাশিত বিষয় প্রার্থনা করে। তখন আল্লাহ বলেন, আমার বান্দারা আমার নিকট কি প্রার্থনা করে? তাঁরা বলেন, তারা আপনার নিকট আপনার জান্নাত প্রত্যাশা করে। তিনি বলেন, তারা কি আমার জান্নাত প্রত্যক্ষ করেছে? তাঁরা বলেন, না; হে আমাদের প্রভু! তিনি বলেন, তারা যদি আমার জান্নাত প্রত্যক্ষ করত তাহলে তারা কি করত? তাঁরা বলেন, তাঁরা আপনার নিকট আশ্রয় চায়। তিনি বলেন, কি বিষয় হতে তাঁরা আমার নিকট আশ্রয় চায়? তাঁরা বলেন, হে আমাদের প্রভু! আপনার জাহান্নাম হতে (মুক্তির জন্য)। তিনি বলেন, তারা কি আমার জাহান্নাম প্রত্যক্ষ করেছে? তারা বলেন, না; তারা প্রত্যক্ষ করেনি। তিনি বলেন, তারা যদি আমার জাহান্নাম প্রত্যক্ষ করত তাহলে কী করত? তারা বলেন, তারা আপনার নিকট ক্ষমা প্রর্থনা করে। তিনি বলেন, তখন আল্লাহ বলবেন, আমি তাদের মার্জনা করে দিলাম এবং তারা যা প্রার্থনা করছিল আমি তা তাদের প্রদান করলাম। আর তারা যা হতে আশ্রয় চেয়েছিল আমি তা থেকে তাদের মুক্তি দিলাম। অতঃপর তারা বলবে, হে আমাদের রব! তাদের মাঝে তো অমুক পাপী বান্দা ছিল, যে তাদের সাথে বৈঠকের নিকট দিয়ে যাওয়ার প্রাক্কালে বসেছিল। তিনি বলেন, তখন আল্লাহ বলবেন, আমি তাকেও মাফ করে দিলাম। তারা তো এমন একটি কওম যাদের সঙ্গীরা দুর্ভাগা হয়না। (ই.ফা. ৬৫৯৫, ই.সে. ৬৬৪৭)


সহিহ মুসলিম, হাদিস নং ৬৭?

No comments

Powered by Blogger.