87 সুবহানাল্লাহ এর ফজিলত

 87   সুবহানাল্লাহ এর ফজিলত


أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا عَتَّابٌ هُوَ ابْنُ بَشِيرٍ، عَنْ خُصَيْفٍ، عَنْ عِكْرِمَةَ، وَمُجَاهِدٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: جَاءَ الْفُقَرَاءُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الْأَغْنِيَاءَ يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَلَهُمْ أَمْوَالٌ يَتَصَدَّقُونَ وَيُنْفِقُونَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا صَلَّيْتُمْ فَقُولُوا: سُبْحَانَ اللَّهِ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَالْحَمْدُ لِلَّهِ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَاللَّهُ أَكْبَرُ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ عَشْرًا، فَإِنَّكُمْ تُدْرِكُونَ بِذَلِكَ مَنْ سَبَقَكُمْ، وَتَسْبِقُونَ مَنْ بَعْدَكُمْ "

---

[حكم الألباني] منكر بتعشير التهليل


ইব্‌ন আব্বাস (রাঃ)


তিনি বলেন, কিছু দরিদ্র লোক (একদা) রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে সে বলল, ইয়া রাসুল্লাল্লাহ! ধনীরাও সালাত আদায় করে থাকে যেমনিভাবে আমরা আদায় করে থাকি আর তারাও সিয়াম পালন করে থাকে যেমনিভাবে আমরা পালন করে থাকি, কিন্তু তাদের জন্য রয়েছে সম্পদ, যা থেকে তারা দান-সদকা করে থাকে এবং গোলাম (কিনে) আযাদ করে থাকে। তখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, যখন তোমরা সালাত আদায় করবে, তখন বলবে, সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবর ৩৩ বার এবং লা-ইলাহা ইল্লাল্লাহু ১০ বার। কেননা, এর দ্বারা তোমরা তোমাদের অগ্রবর্তীদের সমপর্যায়ে পৌঁছে যেতে পারবে এবং তোমাদের পরবর্তী থেকে অগ্রগামী হয়ে যেতে পারবে।


সুনানে আন-নাসায়ী, হাদিস নং ১৩৫৩

হাদিসের মান: অন্যান্য


তাসবিহ মানে হলো আল্লাহর প্রশংসা করা। আর আল্লাহর প্রশংসায় দুনিয়া ও পরকালের অনেক কল্যাণ রয়েছে। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক হাদিসে তাসবিহ-তাহলিলের ফজিলত বর্ণনা করেছেন।


একবার হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৩টি তাসবিহ পড়ার নসিহত পেশ করেন। এ তাসবিহগুলোকে তাসবিহে ফাতেমি বলা হয়। আর তাহলো-

سُبْحَانَ الله (সুবহানাল্লাহ ৩৩ বার)

اَلْحَمْدُ لِلّه (আল-হামদুলিল্লাহ ৩৩ বার)

اَللهُ اَكْبَر (আল্লাহু আকবার ৩৩/৩৪বার)


এ তাসবিহ প্রসঙ্গে প্রিয়নবির ঘোষণাটি ছিল এমন-

হজরত আলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একবার গম পেষার চাক্কি ঘুরানোর কারণে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হাতে ফোস্কা পড়ে যায়। তখন তিনি একজন খাদেম চেয়ে নেয়ার উদ্দেশ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গিয়েছিলেন কিন্তু তাকে পেলেন না।


তাঁর আসার উদ্দেশ্যটি হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জানালেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ঘরে আসলেন, তখন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাঁকে হজরত ফাতেমার আবেদনের বিষয়টি জানালেন।


অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের (ঘরে) কাছে এমন সময় আসলেন যখন আমরা বিছানায় বিশ্রাম গ্রহণ করছি। তখন আমি উঠতে চাইলে প্রিয়নবি বললেন, নিজ জায়গায়ই থাকো। তারপর প্রিয়নবি আমাদের মাঝে এমনভাবে বসলেন যে, আমি তাঁর দু'পায়ের শীতল স্পর্শ আমার বুকে অনুভব করলাম।


প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন একটি আমল বলে দেব না; যা তোমাদের জন্য একজন খাদেমের চেয়েও অনেক বেশি উত্তম।


(তিনি বলেন) যখন তোমরা (রাতে বিশ্রামের উদ্দেশ্যে) বিছানায় যাবে, তখন তোমরা আল্লাহু আকবার (اَللهُ اَكْبَر) ৩৩ বার, সুবহানাল্লাহ (سُبْحَانَ الله) ৩৩ বার, আলহামদুলিল্লাহ (اَلْحَمْدُ لِله) ৩৩ বার পড়বে।


এটা তোমাদের জন্য একজন খাদেমের চেয়েও অনেক বেশি মঙ্গলজনক। ইবনে শিরিন বলেন, তাসবিহ ৩৪ বার। (বুখারি)


উল্লেখ্য যে, তাসবিহে ফাতেমির প্রচলন এত বেশি যে মুসলিম উম্মাহর অনেকেই প্রত্যেক ওয়াক্ত নামাজের পর এ তাসবিহ বেশি বেশি আদায় করে থাকে। আর তাসবিহে ফাতেমির বাক্যগুলোর সবই আল্লাহর প্রশংসামূলক বাক্য।


আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয়নবির শেখানো প্রশংসামূলক বাক্যের মাধ্যমে নিয়মিত তাসবিহ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

No comments

Powered by Blogger.