92 সেই দিন কোন অজুহাত চলবে না

 92  সেই দিন কোন অজুহাত চলবে না

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ، حَدَّثَنَا سَيَّارُ بْنُ حَاتِمٍ، عَنْ سَهْلِ بْنِ أَسْلَمَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي مَنْصُورٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي طَلْحَةَ، قَالَ شَكَوْنَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْجُوعَ وَرَفَعْنَا عَنْ بُطُونِنَا عَنْ حَجَرٍ حَجَرٍ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ حَجَرَيْنِ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ ‏.‏


আবূ তালহা (রাঃ) থেকে বর্ণিতঃ:


তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকটে অনাহারের অভিযোগ করলাম এবং নিজেদের পেটের কাপড় উঠিয়ে একটা পাথর (বাঁধা) দেখালাম। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-ও তাঁর পেটের কাপড় উঠিয়ে আমাদেরকে দু’টি পাথর বাঁধা দেখালেন।

              

যঈফ, মুখতাসার শামায়িল (১১২)


ফুটনোটঃ

আবূ ঈসা বলেন, এ হাদীসটি গারীব। আমরা শুধুমাত্র উপরোক্ত সূত্রেই এ হাদীস জেনেছি। 


জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৩৭১

হাদিসের মান: দুর্বল হাদিস


وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَبِيتُ اللَّيَالِيَ الْمُتَتَابِعَةَ طَاوِياً، وَأهْلُهُ لاَ يَجِدُونَ عَشَاءً، وَكَانَ أكْثَرُ خُبْزِهِمْ خُبزَ الشَّعيرِ. رواه الترمذي، وقال:حديث حسن صحيح


ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিতঃ:


‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে কয়েক রাত অনাহারে কাটাতেন এবং পরিবার-পরিজনরা রাতের খাবার পেতেন না। আর তাদের অধিকাংশ রুটি হত যবের।’


ফুটনোটঃ

(তিরমিযী ২৩৬০, ইবনু মাজাহ ৩৩৪৭, আহমাদ ২৩০৩, ৩৫৩৫) 


রিয়াদুস সলেহিন, হাদিস নং ৫১৯

হাদিসের মান: সহিহ হাদিস


عَنِ ابْنِ عَبَّاسٍ  رَضِىَ اللهُ  عَنْهُ قال سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم يَقُولُ لَيْسَ الْمُؤْمِنُ الَّذِى يَشْبَعُ وَجَارُهُ جَائِعٌ إِلَى جَنْبِهِ


ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ:


আমি শুনেছি, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “সে মুমিন নয়, যে ভরপেট খায় অথচ তার পাশে তার প্রতিবেশী অনাহারে থাকে।” (বুখারীর আদাব ১১২, ত্বাবারানী ১২৫৭৩, হাকেম, বাইহাকী ২০১৬০, সহীহুল জামে ৫৩৮২ নং)

  


হাদিস সম্ভার, হাদিস নং ১৭৬৩

হাদিসের মান: সহিহ হাদিস


*  হিসাবের জন্য যথেষ্ঠ , মনের খবর নিয়ে বিচার করবেন না, 


* ওজর চলবেনা

* সামনে থাকবে ইব্রাহিম নবী ফলে ধনীর ওজর কাজে আসবে না

মাহে রমাদ্বানের উপহারঃ প্রেমাস্পদের নামের মাঝে লুকিয়ে আছে অমীয় সুধা।।

================================================================


মাহে রমাদ্বান করিম উপলক্ষে শাইখুল ইসলাম, যুগসংস্কারক আল্লামা ড. মুহাম্মদ তাহির-উল-ক্বাদরী এই বয়ানে মহান রব্বের সাথে বান্দার ভালবাসার গভীরতা ফুটিয়ে তোলার প্রয়াস পেয়েছেন। আসুন প্রেমাস্পদের পবিত্র নামের মাঝে কী অমীয় সুধা লুকিয়ে আছে? যার জন্য প্রেমিক তার সর্বস্ব ত্যাগ করে নিঃস্ব হতেও দ্বিধা করে না!! আসুন জেনে নিই শতাব্দীর সংস্কারক এর জবানে---

একদিন সৈয়দেনা জিবরাইল আলাইহিস সালাম মহান রাব্বুল আলামীনকে আরজ করলেন, হে মাওলা! কিভাবে এই ব্যক্তি (নবী হযরত ইব্রাহীম আলাইহিস সালাম) আপনার প্রিয়পাত্রের মধ্যে অন্তর্ভুক্ত হলেন? সেসময় সৈয়দেনা ইব্রাহীম আলাইহিস সালাম একটা পাহাড়ের চূড়ার উপর অবস্থান করছিলেন। আর তাঁর নিজের ভেড়ার পালের দিকে লক্ষ্য রাখছিলেন যেগুলো সবুজ ঘাসের ভূমিতে বিচরণ করছিলো। সেখানে ৪০০ ভেড়ার পাল ছিলো। আর প্রত্যেক ভেড়ার পালের নিরাপত্তার জন্য একটি করে রাখাল আর একটি করে কুকুর প্রহরী হিসেবে নিয়োজিত ছিলো।  সৈয়দেনা ইব্রাহিম আলাইহিস সালাম আর্থিকভাবে এমনই ধনী ছিলেন। ………………. । আর সৈয়দেনা জিবরাইল আলাইহিস সালাম মহান রাব্বুল আলামিনকে আরজ করলেন যে, আপনি তো সৈয়দেনা ইব্রাহীম আলাইহিস সালামকে কোন অভাবে রাখেননি। দুনিয়াবী সম্পদে সম্পদশালী করেছেন। এরপরও কেন আপনি তাঁকে খলিলুল্লাহ (আল্লাহর বিশেষ বন্ধু)’র মর্যাদা দিলেন? যে লোক দুনিয়াবী সকল সুখ সম্পদে পূর্ণ আছেন তাঁকে কিভাবে এমন মর্যাদা দিলেন? 

মহান রাব্ব সৈয়দেনা জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তুমি আমার ইবরাহিম এর কাছে যাও এবং তার পাশে গিয়ে বসো আর তার সামনে সুন্দর করে আমার নাম “আল্লাহু আকবার” বলে ডাক দাও। সৈয়দেনা জিবরাইল আলাইহিস সালাম সৈয়দেনা ইব্রাহীম আলাইহিস সালাম (দেখি আপনারাও চোখ বন্ধ করে আশিক যেমন মাশুককে ডাকে সেভাবে চোখ বন্ধ করে হৃদয়ের গভীর থেকে ”আ-ল্-লা-হ” বলে ডাক দিন তো! এভাবে উচ্চস্বরে ৭ বার আপনার হৃদয়ের গভীর থেকে আ-ল্-লা-হ, আ-ল্-লা-হ, আ-ল্-লা-হ বলে ডাক দিন।


সৈয়দেনা জিবরাইল আলাইহিস সালাম আগন্তুক মানুষ এর বেশ ধারণ করে নবী ইবরাহিম এর পাশে গিয়ে হৃদয় নিংড়ানো কন্ঠে আ-ল্-লা-হু-আকবার বলে ডাকতে থাকলেন। সৈয়দেনা ইবরাহিম আলাইহিস সালাম সৈয়দেনা জিবরাইল আলাইহিস সালামকে বললেন হে আগন্তুক! কে আপনি এমন মায়াভরে আমার প্রেমাস্পদকে ডাকছেন? আমি আপনাকে আমার ভেড়ার একটি পাল দিয়ে দেবো। তখন যখনই জিবরাইল আলাইহিস সালাম একবার আল্লাহ-কে ডাকলেন তখনই সৈয়দেনা ইবরাহিম আলাইহিস সালাম একটি করে ভেড়ার পাল  দান করে দিলেন। হায় হায়! নবী ইবরাহিম এর মন তৃপ্ত হয় না। বলেন, হে আগন্তুক আরো বলুন আমার প্রেমাস্পদের নাম আরো বলুন! এভাবে যতবারই সৈয়দেনা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ’র নাম ডাকেন নবী ইবরাহিম আলাইহিস সালাম ততবারই রাখাল ও প্রহরী কুকুরসহ একটি করে ভেড়ার পাল দিতে থাকেন। এভাবে ৪০০ বারে ৪০০ ভেড়ার পাল মাওলার প্রেমে দান করে দিলেন!!!


এভাবে দান করতে করতে সৈয়দেনা ইবরাহিম আলাইহিস সালাম এর আর কিছুই থাকলো না। সর্বস্ব দান করে দিলেন আল্লাহ নামের জিকির এর উপর! তারপর তিনি সৈয়দেনা জিবরাইল আলাইহিস সালামকে আরজ করলেন- হে আগন্তুক! আপনি আমার প্রভুর নাম আবার বলুন! সৈয়দেনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ইবরাহিম! আপনি তো নিঃস্ব হয়ে গেলেন। আপনার তো আর দেয়ার মতো কিছুই অবশিষ্ট নেই। নবী ইবরাহিম আলাইহিস সালাম সম্বিত ফিরে পেলেন। তিনি দেখলেন সত্যিই তো আর কিছুই তো অবশিষ্ট নেই। তখন তিনি আরজ করলেন হে আগন্তুক! আপনি আমাকে নিয়ে নিন। আমি আপনার দাসত্ব করবো। তবু আমার মাওলার নাম আমাকে শোনান। অথবা আমাকে বাজারে নিয়ে বিক্রী করে দিন। তবু আমার মাওলার নাম শোনা থেকে আমাকে মাহরুম করবেন না। 


তখন সৈয়দেনা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বন্ধু! সত্যিই আপনি “খলীলুল্লাহ” হওয়ার যোগ্য বটে। আপনাকেই এই উপাধি ভালো মানায়। নিশ্চয়ই আল্লাহ সঠিক প্রেমিককেই বাছাই করেছেন। 

দেখুন, ভালবাসার জন্য ধন সম্পদ লাগে না, একটা প্রেমপূর্ণ হৃদয় আবশ্যক। আপনি কতটা কুরবানী দিতে প্রস্তুত! কতটুকু নিজেকে আল্লাহর প্রেমে বিলীন করতে প্রস্তুত আপনি! সেটাই প্রতিপাদ্য।।


*  আমার নবী

ফলে ফলে গরীবের ওজর কাজে আসবেনা ,

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنْ أَبِي حَازِمٍ الأَشْجَعِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي مَجْهُودٌ ‏.‏ فَأَرْسَلَ إِلَى بَعْضِ نِسَائِهِ فَقَالَتْ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا عِنْدِي إِلاَّ مَاءٌ ‏.‏ ثُمَّ أَرْسَلَ إِلَى أُخْرَى فَقَالَتْ مِثْلَ ذَلِكَ حَتَّى قُلْنَ كُلُّهُنَّ مِثْلَ ذَلِكَ لاَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا عِنْدِي إِلاَّ مَاءٌ ‏.‏ فَقَالَ ‏"‏ مَنْ يُضِيفُ هَذَا اللَّيْلَةَ رَحِمَهُ اللَّهُ ‏"‏ ‏.‏ فَقَامَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَقَالَ أَنَا يَا رَسُولَ اللَّهِ ‏.‏ فَانْطَلَقَ بِهِ إِلَى رَحْلِهِ فَقَالَ لاِمْرَأَتِهِ هَلْ عِنْدَكِ شَىْءٌ ‏.‏ قَالَتْ لاَ إِلاَّ قُوتُ صِبْيَانِي ‏.‏ قَالَ فَعَلِّلِيهِمْ بِشَىْءٍ فَإِذَا دَخَلَ ضَيْفُنَا فَأَطْفِئِي السِّرَاجَ وَأَرِيهِ أَنَّا نَأْكُلُ فَإِذَا أَهْوَى لِيَأْكُلَ فَقُومِي إِلَى السِّرَاجِ حَتَّى تُطْفِئِيهِ ‏.‏ قَالَ فَقَعَدُوا وَأَكَلَ الضَّيْفُ ‏.‏ فَلَمَّا أَصْبَحَ غَدَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ قَدْ عَجِبَ اللَّهُ مِنْ صَنِيعِكُمَا بِضَيْفِكُمَا اللَّيْلَةَ ‏"‏ ‏.‏


আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ:


তিনি বলেন, এক লোক রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এসে বলল, আমি চরম অনাহারে ভুগছি। তিনি তাঁর কোন এক সহধর্মিণীর নিকট লোক প্রেরণ করলে তিনি বললেন, যে স্রষ্টা আপনাকে সঠিক দীনসহ পাঠিয়েছেন তাঁর কসম! আমার নিকট পানি ব্যতীত আর কিছু নেই। তিনি অপর এক স্ত্রীর নিকট লোক প্রেরণ করলে তিনিও অনুরূপ কথা বললেন। এভাবে তাঁরা সবাই একই কথা বললেন যে, সে সত্তার কসম! যিনি আপনাকে সত্য দীনসহ প্রেরণ করেছেন, আমার কাছে পানি ব্যতীত আর কিছু নেই। তখন তিনি বললেন, আজ রাত্রে লোকটির কে অতিথিপরায়ণ হবে? আল্লাহ তার উপর দয়া করুন! তখন এক আন্সারী লোক উঠে বলল, হে আল্লাহর রসূল! আমি। অতঃপর লোকটিকে নিয়ে আন্সারী নিজ বাড়িতে গেলেন এবং তাঁর সহধর্মিণীকে বললেন, তোমার নিকট কিছু আছে কি? সে বলল না। তবে সন্তানদের জন্য অল্প কিছু খাবার আছে। তিনি বললেন, তুমি তাদের কিছু একটা দিয়ে ব্যস্ত রাখো। আর যখন অতিথি ঘরে ঢুকবে, তখন তুমি আলোটা নিভিয়ে দেবে। আর তাকে বুঝাবে যে, আমরাও খাবার খাচ্ছি। সে (মেহমান) যখন খাওয়া আরম্ভ করবে তখন তুমি আলোর পাশে যেয়ে সেটা নিভিয়ে দেবে। রাবী বলেন, অতঃপর তারা বসে থাকলেন এবং অতিথি খেতে শুরু করলো। সকালে তিনি (আনসারী) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে আসলে, তিনি বললেনঃআজ রাত্রে অতিথির সঙ্গে তোমাদের উভয়ের ব্যবহারে আল্লাহ খুশী হয়েছেন।

এরপর এ আয়াতটি নাযিল হয় : “তারা তাদের উপর অপরকে প্রাধান্য দেয়, যদিও তারা অনাহারে থাকে”- (সূরা আল হাশ্র ৫৯ : ৯) (ই.ফা. ৫১৮৭, ই.সে. ৫১৯৯)

  


সহিহ মুসলিম, হাদিস নং ৫২৫৫

হাদিসের মান: সহিহ হাদিস

 (ই.ফা. ৫১৮৬, ই.সে. ৫১৯৮)

  


সহিহ মুসলিম, হাদিস নং ৫২৫৪

হাদিসের মান: সহিহ হাদিস


 ইউসুফ নবী,আইয়ুব নবী, সুলায়মান নবী, (ওয়াজ ও খুতবা-1/397)


*  ধনের মধ্যে থেকে ও আল্লাহকে ভুলে যায়নি

কাবুলের রানী বেগম দোস্ত মুহাম্মদ খান তার স্বামী বাদশা ধনের অধিকারী


হালাল ভক্ষন ইবাদতের মুল চাবী-কাঠি--

------------------

এক মহিয়সী নারির আজিব তাকওয়ার কাহিনি::

# দোস্ত মুহাম্মদ খানের স্ত্রীর ঘটনা। দোস্ত মুহাম্মাদ খান ছিল আফগানিস্তানের ন্যায়পরায়ন বাদশা। এক সময় তার দেশের উপর হামলা হল প্রতিবেশি দেশ থেকে।শত্রু সৈন্য দেশের ভিতর ঢুকে পড়েছে,বাদশা অস্থির,পেরেশান। স্ত্রী এ অবস্থা দেখে ও শুনে জানতে চাইলেন শত্রুর মোকাবেলায় আপনি কি করেছেন। জবাবে বাদশা বলল,শাহজাদার নেতৃত্বে সৈন্য পাঠিয়েছি।স্ত্রী বললেন,আলহামদুলি

ল্লাহ,আল্লাহ ভরসা,আল্লাহ তাকে সাহায্য করবেন। পরের দিন বাদশা বিমর্ষ মনে প্রাসাদে প্রবেশ করলেন,স্ত্রীকে বললেন,খবর খারাপ, শত্রুপক্ষের আক্রমনে শাহজাদা পলায়ন করে ফিরে আসছে। স্ত্রী বলল,খবর মিথ্যা,এ খবর সত্য হতে পারে না। বাদশা বলল,সংবাদ মাধ্যম,গোয়েন্দা বিভাগ, সি,আই,ডি,বিভিন্ন মিডিয়া এ সংবাদ দিল,আর তুমি জোর দিয়ে বলছো মিথ্যা।ব্যাপার কি? পরের দিন বাদশা হাসি মুখে অন্দরমহলে ঢুকে স্ত্রীকে বলছে বেগম তোমার কথা সত্যি হয়েছে,শাহজাদা বিজয়ী হয়েছে,পরাজিত হয়নি। এখন তুমি বল,ঘরে বসে তুমি কিভাবে বুঝলে।স্ত্রী এ গোপন রহস্য জানাতে অস্বীকার করল। তবে,বাদশার পীড়াপীড়িতে অবশেষে বলল। আমার দৃঢ় বিশ্বাস ছিল,আমার ছেলে হয় বিজয়ী হয়ে ফিরে আসবে, নইলে শহিদ হবে,কাপুরুষ হয়ে পলায়ন করতে পারে না।কারন,সে যখন পেটে ছিল সেই ৯ মাস আমি কোন হারাম ও সন্দেহজনক খাবার (জিনিস) খাইনি। সব সময় হালাল ও পবিত্র খাবার খেয়েছি।কারন হালাল খাবার দ্বারা পবিত্র রক্ত ও উত্তম স্বভাব গঠিত হয়,আর হারাম ও সন্দেহজনক খাবার দ্বারা অপবিত্র রক্ত ও মন্দ স্বভাব ( চরিত্র) সৃষ্টি হয়। আর সন্তান ভূমিষ্ট হলে, হাজার হাজার মহিলা ছিল,কিন্তু আমি তাদের দুধ পান করাইনি,বরং নিজেই দুধ পান করিয়েছি। আমার নিয়ম ছিল,সন্তান কাঁদলে অজু করে ২ রাকাত নামাজ পড়ে তাই দুধ পান করাতাম।এজন্য আমার বিশ্বাস ছিল পবিত্র দুধ,পবিত্র রক্ত, পবিত্র মাংস থেকে যে ছেলে তৈরি তার স্বভাব ও পবিত্র। এ ছেলে শহিদ হতে পারে, কিন্তু কাপুরুষের মত যুদ্ধ থেকে পরাজিত হয়ে পালাতে পারে না।

আল্লাহপাক আমাদের প্রত্যেক মা বোনকে এমন সহিহ বুঝ দান করুক,আমিন।

তথ্য সুত্র: ক্বারি মুহাম্মাদ তৈয়্যব রহ: এর রচনা / মাসিক আল কারীম জুলাই ২০১৭।

(ওয়াজ ও খুতবা-1/400)


----------------

বিভিন্ন অযুহাতে নামাজ নষ্ট করি


قُلْ إِنَّ صَلَاتِى وَنُسُكِى وَمَحْيَاىَ وَمَمَاتِى لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ


6-Al-An'am : 162

null

আল-বাকারাহ


یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا ادۡخُلُوۡا فِی السِّلۡمِ  کَآفَّۃً  ۪ وَ لَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ اِنَّہٗ لَکُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ ﴿۲۰۸﴾

হে মু’মিনগণ! তোমরা পূর্ণ রূপে ইসলামে প্রবিষ্ট হও এবং শাইতানের পদাংক অনুসরণ করনা, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু।


فَیَوۡمَئِذٍ لَّا یَنۡفَعُ الَّذِیۡنَ ظَلَمُوۡا مَعۡذِرَتُہُمۡ  وَ لَا ہُمۡ  یُسۡتَعۡتَبُوۡنَ ﴿۵۷﴾  

সূরা রুম 30:57


সেদিন সীমা লংঘনকারীর ওযর আপত্তি তাদের কাজে আসবেনা এবং তাদেরকে (আল্লাহর) সন্তুষ্টি লাভের সুযোগও দেয়া হবেনা।


* ওজর চলবেনা

* সামনে থাকবে ইব্রাহিম নবী ফলে ধনীর ওজর কাজে আসবে না

সেখানে ৪০০ ভেড়ার পাল ছিলো। নিরাপত্তায় একটি রাখাল একটি কুকুর প্রহরী ,জিবরাইল (আ:) আল্লাহকে বলেন আপনি ইব্রাহীম (আ:) অভাবমুক্ত তাই ডাকে

*  ধনের মধ্যে থেকে ও আল্লাহকে ভুলে যায়নি

কাবুলের রানী বেগম দোস্ত মুহাম্মদ খান তার স্বামী বাদশা ধনের অধিকারী


* আমার নবী

ফলে ফলে গরীবের ওজর কাজে আসবেনা ,

*   ইউসুফ নবী,

* আইয়ুব নবী,

*   সুলায়মান নবী, (ওয়াজ ও খুতবা-1/397)

No comments

Powered by Blogger.