113 কুরআন দিয়ে কথা বলেন

 113  কুরআন দিয়ে কথা বলেন


কুরআন দিয়ে কথোপকথন

==================

হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহঃ বলেন,

একবার আমি বায়তুল্লাহ শরীফ

জিয়ারতের

উদ্দেশ্যে সফরে বের হলাম। একদিন দুর

থেকে রাস্তায় কিছু

একটা পড়ে থাকতে দেখলাম।

নিকটে গিয়ে দেখলাম, চাদর

আবৃত্ত এক বুড়ি মাটিতে পড়ে আছে।

বুড়িকে এভাবে নিরব-নিস্তব্দ

জঙ্গলে পড়ে থাকতে দেখে আমি ভয়

পেয়ে গেলাম।তার

অবস্থা জিজ্ঞেস করা প্রয়োজন

মনে করলাম।

(তাদের দুজনের আলাপ)

©আলাপে বুড়ি আব্দুল্লাহ

ইবনে মুবারকের

প্রতিটি প্রশ্নের উত্তর সাধারণ কথায়

না দিয়ে কুর’আনের আয়াত

দিয়ে দিয়েছেন।

আব্দুল্লাহ ইবনে মুবারকঃ আসসালামু

আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

বুড়িঃ ”সালামুন কাওলান মির রাব্বীর

রাহীম “(ওয়ালাইকুমুস সালাম

না বলে কুর’আনের আয়াত দিয়ে উত্তর

দিলেন।)

ইবনে মুবারকঃ বুড়ি বি!আল্লাহ আপনার

উপর রহম করুন। একাকি জঙ্গলে কী করছেন?

বুড়িঃ ‘ ﻣﻦ ﻳﻀﻠﻞ ﺍﻟﻠﻪ ﻓﻼ ﻫﺎﺩﻱ ﻟﻪ -‘

যাকে আল্লাহ পথহারা করেন,তার কোন

রাহবর নাই’। অর্থাৎ:

আমি কাফেলা হারিয়ে ফেলেছি,

একাকি সফর করতে অপারগ। তাই

এখানে পড়ে আছি।

ইবনে মুবারকঃ আপনি কোথায়

যেতে চান?

বুড়িঃ ﺳﺒﺤﺎﻥ ﺍﻟﺬﻱ ﺍﺳﺮﻱ ﺑﻌﺒﺪﻩ ﻟﻴﻼ ﻣﻦ

ﺍﻟﻤﺴﺠﺪ ﺍﻟﺤﺮﺍﻡ ﺍﻟﻲ ﺍﻟﻤﺴﺠﺪ ﺍﻻﻗﺻﻲ

পবিত্র ঐ সত্তা, যিনি তাঁর

বান্দাকে রাত্রি বেলা মসজিদে হারাম

থেকে মসজিদে আকসা পর্যন্ত

নিয়ে গেছেন”

অর্থাৎঃ আমি মসজিদে আকসা যেতে চাচ্ছি।

ইবনে মুবারকঃ আপনি এখানে কতদিন

ধরে পড়ে আছেন?

বুড়িঃ – ﺛﻼﺙ ﻟﻴﺎﻝ ﺳﻮﻳﺎ – তিনদিন ধরে।

ইবনে মুবারকঃ আপনার কাছে খাবারের

কোন কিছু দেখছি না।

কী খেয়ে আপনি জীবন যাপন করেন?

বুড়িঃ – ﻫﻮ ﻳﻄﻌﻤﻨﻲ ﻭﻳﺴﻘﻴﻨﻲ - আল্লাহ

আমাকে খাওয়ান এবং পান করান।

ইবনে মুবারকঃ ওজু কী দিয়ে করেন?

বুড়িঃ ﻓﻠﻢ ﺗﺠﺪﻭ ﻣﺎﺀ ﻓﺘﻴﻤﻤﻮﺍ ﺻﻌﻴﺪﺍ

ﻃﻴﺒﺎ -

পানি না পেলে তোমরা পাক

মাটি দিয়ে তায়াম্মুম করো।”

অর্থাৎঃ পানি না পেলে

আমি তায়াম্মুম করি।

ইবনে মুবারকঃ আমার কাছে খাবার

আছে।

আপনি যদি চান তাহলে উপস্থিত

করতে পারি।

বুড়িঃ – ﺛﻢ ﺍﺗﻤﻮ ﺍﻟﺼﻴﺎﻡ ﺍﻟﻲ ﺍﻟﻠﻴﻞ -

তোমরা রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো।

অর্থাৎঃ- আমি রোজাদার।

ইবনে মুবারকঃ বুড়ি বি! এটা তো রমজান

মাস নয়?

বুড়িঃ – ﻭﻣﻦ ﺗﻄﻮﻉ ﺧﻴﺮﺍﻓﺎﻥ ﺍﻟﻠﻪ ﺷﺎﻛﺮ

ﻋﻠﻴﻢ -যে ব্যক্তি খুশি খুশি ভাল

কাজ করবে,আল্লাহ তার শুুকরগুজার

হয়,তার সম্পর্কে… “ অর্থাৎঃ রমজান

না হলেও,নফল রোজা রাখতে তো কোন

বাধা নাই।

ইবনে মুবারকঃ -সফরে তো রমজানের

রোজা না রাখারও অনুমতি আছে।

সেখানে আবার নফল রোজা?

বুড়িঃ - ﻭﺍﻥ ﺗﺼﻮﻣﻮﺍ ﺧﻴﺮﺍ ﻟﻜﻢ ﺍﻥ ﻛﻨﺘﻢ

ﺗﻌﻠﻤﻮﻥ -

রোজা রাখা তোমাদের জন্য

উত্তম,যদি তোমরা জানো অর্থাৎঃ সফরের

রোজা যার

জন্য সহনীয় হয়,তার জন্য রোজা রাখাই

ভাল। (বুড়ির এ ধরণের উত্তর

শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক

একটুেবিরক্তিকর সুরে বললেন)

আব্দুল্লাহঃ বুড়ি বি! আপনার

সাথে আমি যেভাবে কথা বলছি আপনি আমার

সাথে সেভাবে কথা বলছেন না কেন?

বুড়িঃ – ﻣﺎ ﻳﻠﻔﻆ ﻣﻦ ﻗﻮﻝ ﺍﻻﻟﺪﻳﻪ ﺭﻗﻴﺐ

ﻋﺘﻴﺪ -মানুষের মুখ থেকে যেসব

কথা বের হয়,একজন

ফেরেশতা সেগুলো লিখে ফেলে।

অর্থাৎঃ- আমার নিজের

সাধারণ কথার উপর নিশ্চয়তা নাই।

যদি সাধারণ কথা থেকে হঠাৎ কোন ভুল-

ত্রুটি আমার মুখ থেকে বের হয়,যার

কারনে আল্লাহর

কাছে আমাকে জবাবদিহি করতে হবে!

তাই আমি সাধারণ

কথাবার্তা ছেড়ে দিয়েছি।

এবং আমার প্রয়োজন কুর’আনের

আয়াত দিয়ে পূরণ করি।

আব্দুল্লাহঃ আপনি কোন গোত্রের

মহিলা?

(এটা শুনে বুড়িও বিরক্ত হয়ে গেল)

বুড়িঃ – ﻭﻻ ﺗﻘﻒ ﻣﺎ ﻟﻴﺲ ﻟﻚ ﺑﻪ ﻋﻠﻢ ﺍﻥ

ﺍﻟﺴﻤﻊ ﻭﺍﻟﺒﺼﺮ ﻭ ﺍﻟﻔﺆﺍﺩﻛﻞ ﺍﺅﻻﺀﻙ ﻛﺎﻥ ﻋﻨﻪ

ﻣﺴﺆﻻ – যে বিষয়ে তোমার কোন

জ্ঞান নেই, তার পিছনে পড়ো না।

নিশ্চয় কান, চক্ষু ও অন্তঃকরণ এদের

প্রত্যেকটিই

জিজ্ঞাসিত হবে। আর্থাৎ, অনর্থক

কথাবার্তা বলে আপনি আমার সময় নষ্ট

করবেন না।

(নিজের ভুল বুঝে আব্দুল্লাহ ইবনে মুবারক

বুড়ির কাছে ক্ষমা চেয়ে নিলেন।)

আব্দুল্লাহঃ আমার ভুল

হয়ে গেছে,ক্ষমা করে দিন।

বুড়িঃ ﻻ ﺗﺜﺮﻳﺐ ﻋﻠﻴﻜﻢ ﺍﻟﻴﻮﻡ ﻳﻐﻔﺮ ﺍﻟﻠﻪ ﻟﻜﻢ …আজ

তোমাদের বিরুদ্ধে কোন

অভিযোগ নেই। আল্লাহ তোমাদের

কে ক্ষমা করুন।

আব্দুল্লাহঃ আপনি যদি চান,

তাহলে আমি আপনাকে আমার উটনী উপর

সওয়ার করে কাফেলা পর্যন্ত

পৌঁছে দিতে পারি।

বুড়িঃ ﻭﻣﺎ ﺗﻔﻌﻠﻮﺍ ﻣﻦ ﺧﻴﺮ ﻳﻌﻠﻢ ﺍﻟﻠﻪ …

তোমরা যা ভাল কাজ কর,আল্লাহ

তা জানেন।

উদ্দেশ্যঃ তুমি যদি আমাকে

কাফেলা পর্যন্ত পৌঁছে দাও,আল্লাহ

তোমাকে উত্তম প্রতিদান দান করবেন।

আব্দুল্লাহঃ উটনীকে আমি বসিয়ে দিয়েছি,

আপনি সওয়ার হোন।

বুড়িঃ ﻗﻞ ﻟﻠﻤﺆﻣﻨﻴﻦ ﻳﻐﻀﻮﺍﻣﻦ ﺍﺑﺼﺎﺭﻫﻢ …

মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের

দৃষ্টি নত রাখে। উদ্দেশ্যঃ আপনি চোখ

বন্ধ করে মুখ

অন্যদিকে ফিরিয়ে নিন,যাতে করে আমি সওয়ার

হতে পারি।

আব্দুল্লাহঃ আমি চোখ বন্ধ করে নিলাম,

আপনি সওয়ার হোন। (বুড়ি সওয়ার

হচ্ছে এমন সময় উটনী নড়েচড়ে বসল,যার

কারণে উটনীর জিনের সাথে বুড়ির

কাপড় লেগে কাপড়ের কিছু অংশ

ছিঁড়ে গেল।)

বুড়িঃ ﻭﻣﺎ ﺍﺻﺎﺑﻜﻢ ﻣﻦ ﻣﺼﻴﺒﺔ ﻓﺒﻤﺎ ﻛﺴﺒﺖ

ﺍﻳﺪﻳﻜﻢ -

তোমাদের উপর যেসব বিপদ-আপদ পতিত

হয়, তা তোমাদের কর্মেরই ফল।

আব্দুল্লাহঃআপনি একটু সবর

করুণ,আমি উটনী বেধে দিচ্ছি।

যাতে উটনী আর

নড়াচড়া করতে না পারে।

বুড়িঃ ﻓﻔﻬﻤﻨﺎﻫﺎ ﺳﻠﻴﻤﺎﻥ ..- অতঃপর

আমি সুলায়মানকে সে ফায়সালা

বুঝিয়ে দিয়েছিলাম।

উদ্দেশ্যঃ জানোয়ারকে কীভাবে

কাবুতে আনবে তা আল্লাহ

মানুষকে শিখিয়ে দিয়েছেন।

সুতরাং শক্ত করে বাঁধুন।

আব্দুল্লাহঃ

আমি উটনী বেঁধে দিলাম।

বুড়িকে বললাম, আপনি সওয়ার হোন।

বুড়িঃ ﺳﺒﺤﺎﻥ ﺍﻟﺬﻱ ﺳﺨﺮﻟﻨﺎﻫﺬﺍﻭﻣﺎﻛﻨﺎﻟﻪ ﻣﻘﺮﻧﻴﻦ

ﻭﺍﻧﺎ ﺍﻟﻲ ﺭﺑﻨﺎﻟﻤﻨﻘﻠﺒﻮﻥ … পবিত্র তিনি,

যিনি এদেরকে আমাদের বশীভূত

করে দিয়েছেন

এবং আমরা এদেরকে বশীভূত

করতে সক্ষম ছিলাম না। আমরা অবশ্যই

আমাদের পালনকর্তার

দিকে ফিরে যাব।

আব্দুল্লাহঃ বুড়ি যখন সওয়ার হল,তখন

আমি উটনীর রশি ধরে বড়

আওয়াজে কিছু পড়ে পড়ে সামনের

দিকে দ্রুত চলতে লাগলাম।

বুড়িঃ ﻭﻗﺼﺪ ﻓﻲ ﻣﺸﻴﻚ ﻭ ﺍﻏﻀﺾ ﻣﻦ

ﺻﻮﺗﻚ .. পদচারণায় মধ্যবর্তিতা অবলম্বন

কর এবং কন্ঠস্বর নীচু কর।

আব্দুল্লাহঃ

আমি আস্তে আস্তে চলতে লাগলাম,

ছোট

আওয়াজে কবিতা আবৃতি করতে

লাগলাম।(আরবরা সফরে পথ

চললে কবিতা আবৃতি করে চলে।

কারণ এতে সফরের কষ্ট হালকা হয়।)

বুড়িঃ ﻓﺎﻗﺮﺀﻭﺍﻣﺎﺗﻴﺴﺴﺮ ﻣﻦ ﺍﻟﻘﺮﺍﻥ ..

কোর’আন থেকে পড় যা তোমার জন্য

সহজ হয়।

আব্দুল্লাহঃ নিশ্চয় ভাল কাজের

যথেষ্ট অংশ আপনি পাবেন।

বুড়িঃ .. ﻭﻣﺎ ﻳﺬﻛﺮ ﺍﻻ ﺍﻭﻟﻮﺍﺍﻟﺒﺎﺏ . . নিশ্চয়

জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে।

(কিছুক্ষণ চুপ থাকার পর আব্দুল্লাহ

ইবনে মুবারক বুড়ি কে জিজ্ঞেস

করলেন…)

আব্দুল্লাহঃ আপনার

স্বামী জীবিত আছে?

বুড়িঃ ﻻﺗﺴﺄﻟﻮﺍ ﻋﻦ ﺍﺷﻴﺎﺀﺗﺒﺪﻟﻜﻢ ﺗﺴﺆﻛﻢ … এমন

কথাবার্তা জিজ্ঞেস করো না,

যা তোমাদের কাছে পরিব্যক্ত

হলে তোমাদের খারাপ লাগবে।

(প্রশ্ন করতে করতে ইবনে মুবারক

বিরক্ত হয়ে গেলেন।তাই চুপ

করে চলতে লাগলেন।

চলতে চলতে বুড়ির কাফেলা পর্যন্ত

পৌঁছে গেলেন।তারপর ইবনে মুবারক

রহঃ বুড়িকে জিজ্ঞেস করলেন….)

আব্দুল্লাহঃ এই কাফেলায়

কি আপনার কোন আত্নীয় আছে?

বুড়িঃ ﺍﻟﻤﺎﻝ ﻭ ﺍﻟﺒﻨﻮﻥ ﺯﻳﻨﺔ ﺍﻟﺤﺎﻳﺎﺓﺍﻟﺪﻧﻴﺎ …

ধনৈশ্বর্য ও সন্তান-সন্ততি পার্থিব

জীবনের সৌন্দরয।

উদ্দেশ্যঃ এই কাফেলায় আমার

সন্তান আছে।

আব্দুল্লাহঃ কাফেলায়

তারা কোন পর্যায়ে আছে?

কীভাবে তাদেরকে চিনবো?

বুড়িঃ ( ﻭَﻋَﻠَﺎﻣَﺎﺕٍ ۚ ﻭَﺑِﺎﻟﻨَّﺠْﻢِ ﻫُﻢْ ﻳَﻬْﺘَﺪُﻭﻥَ )

এবং তিনি পথ নির্ণয়ক বহু চিহ্ন

সৃষ্টি করেছেন,

এবং তারকা দ্বারা ও মানুষ পথের

নির্দেশ পায়।)

উদ্দেশ্যঃ তারা কাফেলার সর্দার।

(ইবনে মুবারক বুড়িকে কাফেলার

সর্রদারদের তাবুর

সামনে নিয়ে গেলেন।

এবং জিজ্ঞেস করলেন….)

আব্দুল্লাহঃ তাঁদের নাম বলুন?

বুড়িঃ ﻭﺍﺗﺨﺬ ﺍﻟﻠﻪ ﺍﺑﺮﺍﻫﻴﻢ ﺧﻠﻴﻼ ﻭﻛﻠﻢ ﺍﻟﻠﻪ

ﻣﻮﺳﻲ ﺗﻜﻠﻴﻤﺎ ﻳﺎ ﻳﺤﻲ ﺧﺬ ﺍﻟﻜﺘﺎﺏ ﺑﻘﻮﺓ …

উদ্দেশ্যঃ তাদের

নাম,মুছা,ইবরাহিম, ইয়াহইয়া…

আব্দুল্লাহঃ তাদের নাম ধরে ডাক

দিলেন।

কয়েকজন যুবক ছেলে বের হল।

তারা বুড়ির সন্তান।

বুড়িকে নিয়ে তারা সবাই যখন

নিশ্চিন্তে বসলে,বুড়ি হকুম দিলেন,

(ُْ ﻓَﺎﺑْﻌَﺜُﻮ ﺃَﺣَﺪَﻛُﻢْ ﺑِﻮَﺭِﻗِﻜُﻢْ ﻫَٰﺬِﻩِ ﺇِﻟَﻰ ﺍﻟْﻤَﺪِﻳﻨَﺔِ ﻓَﻠْﻴَﻨْﻈُﺮْ

ﺃَﻳُّﻬَﺎ ﺃَﺯْﻛَﻰٰ ﻃَﻌَﺎﻣًﺎ ﻓَﻠْﻴَﺄْﺗِﻜُﻢْ ﺑِﺮِﺯْﻕٍ ﻣِﻨْﻪُ .. এখন

তোমাদের একজনকে তোমাদের

এই মুদ্রাসহ শহরে প্রেরণ কর; সে যেন

দেখে কোন খাদ্য পবিত্র। অতঃপর

তা থেকে যেন কিছু খাদ্য

নিয়ে আসে তোমাদের জন্য;।

খাবার নিয়ে আসার পর

বুড়ি আব্দুল্লাহ

ইবনে মুবারককে পরিবেশন করার জন্য

বললেন। ( ﻭَﺃَﻣَّﺎ ﻣَﻦْ ﺃُﻭﺗِﻲَ ﻛِﺘَﺎﺑَﻪُ ﺑِﺸِﻤَﺎﻟِﻪِ ﻓَﻴَﻘُﻮﻝُ ﻳَﺎ

ﻟَﻴْﺘَﻨِﻲ ﻟَﻢْ ﺃُﻭﺕَ ﻛِﺘَﺎﺑِﻴَﻪْ ) বিগত

দিনে তোমরা যা প্রেরণ

করেছিলে, তার

প্রতিদানে তোমরা খাও

এবং পান কর তৃপ্তি সহকারে।)

আব্দুল্লাহঃ বুড়ির

সন্তানদেরকে লক্ষ

করে বললেন,যতক্ষণ পর্যন্ত

আপনারা আমাকে বুড়ির

অবস্থা জানাবেন না,(বুড়ি আমার

সাথে সাধারণ ভাষায়

কথা না বলে কুর’আনের আয়াত

দিয়ে কেন বলল?)ততক্ষণ পর্যন্ত

আমি খানা খাব না।

ছেলেরাঃ আমাদের আম্মাজান

আজ থেকে চল্লিশ বছর আগ পর্যন্ত

আমাদের সাথে কুর’আনের আয়াত

দিয়ে কথা বলেন।সাধারণ

কথাবার্তা ছেড়ে দিয়েছেন।

যাতে সাধারণ

কথা বলতে গিয়ে এমন কোন ভুল

না হয়ে বসে,যেটার জন্য

কিয়ামতের দিন আল্লাহ

তা’আলা উনার উপর না-খোশ হবেন।

এই অবস্থা যেনে আব্দুল্লাহ

ইবনে মুবারক বললেন,

“এটা আল্লাহর মেহেরবানি।

আল্লাহ যাকে চান তাকে দেন।

আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। “

আল্লাহ আমাদেরকে এমন হওয়ার

তাওফীক দান করুন।

=================

No comments

Powered by Blogger.