114 কিভাবে ভাগ্য পরিবর্তন হয় ✓
114 কিভাবে ভাগ্য পরিবর্তন হয় ✓
* পাঁচটি বিষয় আল্লাহ কাউকে জানাতে দেন না ৩১: লুকমান:৩৪
اِنَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِۚ وَ یُنَزِّلُ الْغَیْثَۚ وَ یَعْلَمُ مَا فِی الْاَرْحَامِؕ وَ مَا تَدْرِیْ نَفْسٌ مَّا ذَا تَكْسِبُ غَدًاؕ وَ مَا تَدْرِیْ نَفْسٌۢ بِاَیِّ اَرْضٍ تَمُوْتُؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌ خَبِیْرٌ۠
* নেক আমলের মাধ্যমে,আলী (রাঃ) থেকে বর্ণিতঃ:তিনি বলেন, আল্লাহর নবী এক জানাজায় উপস্থিত হলেন,তাঁর হাতে একটি ছড়ি ছিল। তিনি নীচের দিকে তাকিয়ে তাঁর ছড়িটি দ্বারা মাটি খুঁড়তে লাগলেন সহিহ বুখারী-১৩৬২ সহিহ
* পিতা-মাতার দোয়ায়,হযরত আলকামা শত ইবাদত করার পরও বেইমান অবস্থায় মৃত্যু হওয়ার পথে, পরিশেষে মায়ের দোয়ায় ভাগ্য খুলে যায়,
* দান সদকার মাধ্যমে
* নেককার লোকের সংস্রব, তাদের সুদৃষ্টি ও নেক দোয়ায় ভাগ্য পরিবর্তন হয়,নেক লোকের শাহচর্য থাকার ফলে ইমান নিয়ে মৃত্যু হওয়া নসীব হলো,ইমাম ফখরুদ্দীন রাযী রহমতুল্লাহি আলাইহি ছিলেন বিশ্ববিখ্যাত মুফাচ্ছির, দার্শনিক ও বিখ্যাত আলেম। তাঁর মৃত্যুর বিছানায় শয়নকালীন সময়ে শয়তান এসে তাকে জিজ্ঞাস করল, ‘আল্লাহ’ যে এক তার প্রমাণ কি?তার পীর হযরত নজমুদ্দীন কোবরা রহমতুল্লাহি আলাইহি সে সময় নামাযের জন্য ওযু করছিলেন
صحبت صالح ترا صالح کند --- صحبت طالع ترا طالع کند
* তাকওয়ায় ভাগ্য পরিবর্তন করে, দুধে পানি মেশাননি, এই তাকওয়া ও সততার কারণে গরিব মেয়েটির ভাগ্য বদলে গেল।
_______________
114 কিভাবে ভাগ্য পরিবর্তন হয়:-
* নেককার লোকের সংস্রব, তাদের সুদৃষ্টি ও নেক দোয়ায় ভাগ্য পরিবর্তন হয়،নেক লোকের শাহচর্য থাকার ফলে ইমান নিয়ে মৃত্যু হওয়া নসীব হলো
صحبت صالح ترا صالح کند --- صحبت طالع ترا طالع کند
★ইমাম ফখরুদ্দীন রাযী রহমতুল্লাহি আলাইহি ছিলেন বিশ্ববিখ্যাত মুফাচ্ছির, দার্শনিক ও বিখ্যাত আলেম। তাঁর মৃত্যুর বিছানায় শয়নকালীন সময়ে শয়তান এসে তাকে জিজ্ঞাস করল, ‘আল্লাহ’ যে এক তার প্রমাণ কি? তখন তিনি আল্লাহর একত্ববাদের উপর শয়তানের মোকাবেলায় মোট ৩৬০টি দলিল উপস্থাপন করলেন, শয়তানের কাছে তার সব দলিলই হেরে গেল। আর একটি দলিমাত্র বাকী। শয়তান যদি এটাকেও হারিয়ে দিতে পারে, তাহলে ইমাম রাযী রহমতুল্লাহি আলাইহির মত আলেমকে ইহজগত থেকে ঈমান হারা হয়ে বিদায় নিতে হবে।এদিকে তার পীর হযরত নজমুদ্দীন কোবরা রহমতুল্লাহি আলাইহি সে সময় নামাযের জন্য ওযু করছিলেন। পরিশেষে ইমাম রাযীর এ দুরবস্তা দেখে তাঁর নিকট জালালীয়াত এসে গেল। তখন তিনি ওযু রত ছিলেন, এতাবস্থায় তিনি ওযুর বদ্না শয়তানের দিকে নিক্ষেপ করে উচ্চস্বরে বলে উঠলেন,হে ইমাম রাযী! তুমি শয়তানকে বলে দাও, আমি অন্তর দিয়ে আল্লাহকে এক স্বীকার করছি। আমার নিকট দলিলের কোন প্রয়োজন নেই। “বিনা দলিলে আল্লাহ্ এক”।
আল্লাহর অলীর ক্ষমতার মাধ্যমে,নিক্ষিপ্ত ঐ বদ্না তাঁর আস্তানা থেকে কয়েক’শ মাইল দূরে ইমাম রাযীর মৃত্যু শয্যায় তাঁর মাথার পাশে গিয়ে পড়ল। তিনি স্বীয় মোর্শেদের সেই আওয়াজ শুনতে পেলেন এবং বলিষ্ঠ কন্ঠে বলে দিলেন, “বিনা দলিলে আল্লাহ এক।” আর কলেমা শরীফ পাঠ করতে করতে তিনি ইহজগত ত্যাগ করেন। (9)
9. سير أعلام النبلاء للذهبي ২২/১১৩
বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা ফখরুদ্দীন রাযী রহমতুল্লাহি আলাইহির সখরাতের ঘটনার দিকে খেয়াল করলেও ছোহবত গ্রহণের প্রয়োজনীয়তা সহজে অনুভব করা যায়। বিশুদ্ধ ঈমান ও সৎ জিন্দেগী গড়ে তুলতে আউলিয়ায়ে কেরামের ছোহবতে আসতে হবে।
* পিতা-মাতার দোয়ায়,হযরত আলকামা শত ইবাদত করার পরও বেইমান অবস্থায় মৃত্যু হওয়ার পথে, পরিশেষে মায়ের দোয়ায় ভাগ্য খুলে যায়,
* নেক আমলের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়, নেক আমলের মাধ্যমে,আলী (রাঃ) থেকে বর্ণিতঃ:তিনি বলেন, আল্লাহর নবী এক জানাজায় উপস্থিত হলেন,তাঁর হাতে একটি ছড়ি ছিল। তিনি নীচের দিকে তাকিয়ে তাঁর ছড়িটি দ্বারা মাটি খুঁড়তে লাগলেন সহিহ বুখারী-১৩৬২ সহিহ
حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ حَدَّثَنِي جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا فِي جَنَازَةٍ فِي بَقِيعِ الْغَرْقَدِ، فَأَتَانَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَعَدَ وَقَعَدْنَا حَوْلَهُ، وَمَعَهُ مِخْصَرَةٌ فَنَكَّسَ، فَجَعَلَ يَنْكُتُ بِمِخْصَرَتِهِ ثُمَّ قَالَ " مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ، مَا مِنْ نَفْسٍ مَنْفُوسَةٍ إِلاَّ كُتِبَ مَكَانُهَا مِنَ الْجَنَّةِ وَالنَّارِ، وَإِلاَّ قَدْ كُتِبَ شَقِيَّةً أَوْ سَعِيدَةً ". فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ، أَفَلاَ نَتَّكِلُ عَلَى كِتَابِنَا وَنَدَعُ الْعَمَلَ، فَمَنْ كَانَ مِنَّا مِنْ أَهْلِ السَّعَادَةِ فَسَيَصِيرُ إِلَى عَمَلِ أَهْلِ السَّعَادَةِ، وَأَمَّا مَنْ كَانَ مِنَّا مِنْ أَهْلِ الشَّقَاوَةِ فَسَيَصِيرُ إِلَى عَمَلِ أَهْلِ الشَّقَاوَةِ قَالَ " أَمَّا أَهْلُ السَّعَادَةِ فَيُيَسَّرُونَ لِعَمَلِ السَّعَادَةِ، وَأَمَّا أَهْلُ الشَّقَاوَةِ فَيُيَسَّرُونَ لِعَمَلِ الشَّقَاوَةِ "، ثُمَّ قَرَأَ {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى} الآيَةَ.
‘আলী (রাঃ) থেকে বর্ণিতঃ:তিনি বলেন, আমরা বাকী’উল গারক্বাদ (কবরস্থানে) এক জানাযায় উপস্থিত ছিলাম। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের নিকট আগমন করলেন। তিনি উপবেশন করলে আমরাও তাঁর চারদিকে বসে পড়লাম। তাঁর হাতে একটি ছড়ি ছিল। তিনি নীচের দিকে তাকিয়ে তাঁর ছড়িটি দ্বারা মাটি খুঁড়তে লাগলেন। অতঃপর বললেনঃ তোমাদের মধ্যে এমন কেউ নেই, অথবা বললেনঃ এমন কোন সৃষ্ট প্রাণী নেই, যার জন্য জান্নাত ও জাহান্নামে জায়গা নির্ধারিত করে দেয়া হয়নি আর এ কথা লিখে দেয়া হয়নি যে, সে দুর্ভাগা হবে কিংবা ভাগ্যবান। তখন এক ব্যক্তি আরয করল, হে আল্লাহর রসূল! তা হলে কি আমরা আমাদের ভাগ্যলিপির উপর ভরসা করে আমল করা ছেড়ে দিব না? কেননা, আমাদের মধ্যে যারা ভাগ্যবান তারা অচিরেই ভাগ্যবানদের আমলের দিকে ধাবিত হবে। আর যারা দুর্ভাগা তারা অচিরেই দুর্ভাগাদের আমলের দিকে ধাবিত হবে। তিনি বললেনঃ যারা ভাগ্যবান, তাদের জন্য সৌভাগ্যের আমল সহজ করে দেয়া হয় আর ভাগ্যাহতদের জন্য দুর্ভাগ্যের আমল সহজ করে দেয়া হয়। অতঃপর তিনি এ আয়াতে তিলাওয়াত করলেনঃ فَاَمَّا مَنْ اَعْطى – وَاتقى الاية “কাজেই যে দান করে এবং তাক্ওয়া অবলম্বন করে আর ভাল কথাকে সত্য বলে বুঝেছে” - (সূরা লাইলঃ ৫)
সহিহ বুখারী, হাদিস নং ১৩৬২
হাদিসের মান: সহিহ হাদিস
* তাকওয়ায় ভাগ্য পরিবর্তন করে,* তাকওয়ায় ভাগ্য পরিবর্তন করে, দুধে পানি মেশাননি, এই তাকওয়া ও সততার কারণে গরিব মেয়েটির ভাগ্য খুলে গেল:-
ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রা:। বিশাল সাম্রাজ্যের সম্রাট তিনি। মহান বীর।সাহসী পুরুষ। তাকে ভয় পায় না এমন বীর আরবে কেউ নেই। অথচ এই মানুষের মনটা ছিল কোমল, নরম।বিশাল মনের দরদি মানুষ তিনি। খলিফা হলে কী হবে, তার ভাবনার।যেন শেষ নেই। তিনি সারাক্ষণ জনগণের কথা ভাবেন। প্রজারা কে কষ্টে আছে, কেউ কি না খেয়ে আছেÑ এমন ভাবনায় তার মন সব সময় ছটফট করে। তিনি জানতে চান তার জনগণের দুঃখ-দুর্দশার কথা। খলিফার মনে তাই স্বস্তি নেই। তিনি প্রায়ই রাতের আঁধারে মদিনার রাস্তায় বেড়িয়ে পড়েন। কখনো একা, কখনো ভৃত্য আসলামকে নিয়ে না রাতের মনোরম আকাশ,নয়নাভিরাম চাঁদ-তারকা দেখার জন্য নয়; ঘুরে বেড়ান প্রজাদের অবস্থা দেখার জন্য, জানার জন্য।একদিন গভীর রাত। মদিনা শহরের মানুষ ঘুমিয়ে পড়েছে। কোথাও সাড়া শব্দ নেই। এমনি এক রাতে মহামতি উমর রা: মদিনার রাস্তায় ঘুরছিলেন জনগণের অবস্থা দেখার জন্য।হাঁটতে হাঁটতে তিনি অনেক দূর এগিয়ে এলেন। চার দিকে নীরব লোকালয়। কেউ জেগে নেই। এক সময় খলিফা খুব কান্ত হয়ে পড়লেন।তাই তিনি এক ঘরের দেয়ালে হেলান দিয়ে খানিকটা বিশ্রাম নেয়ার চেষ্টা করলেন। হঠাৎ তার কানে কিছু মহিলার কথা বলার শব্দ ভেসে এলো। তারা কী জানি বলাবলি করছিল। গভীর রাত অথচ মহিলারা জেগে আছে। কোনো আপদ-বিপদ হয়নি তো? খলিফার মন বিচলিত হয়ে উঠল। তাই খলিফা কান খাড়া করলেন। তিনি মহিলাদের কথা বোঝার চেষ্টা করলেন। একজন মহিলা বলছিল, ‘উঠো আমার মেয়ে। জলদি উঠো। দুধের মধ্যে খানিকটা পানি মেশাও। তাড়াতাড়ি করো।’ এ কথার পর খানিকটা বিরতি। সাড়াশব্দ নেই। উমর রা: উদগ্রীব হয়ে আছেন মেয়ের কথা শোনার জন্য। একটু পরেই মেয়েটি বলে উঠল, ‘মা,তুমি এটা কী বলছ? তুমি কি আমাদের খলিফার নির্দেশ জানো না? আমাদের খলিফা আদেশ জারি করেছেন,দুধে পানি মেশানো যাবে না।’ একথা শোনার পর মা আবারো বলল।‘তোমার খলিফার কথা শোনার দরকার নেই। যাও দুধে পানি মেশাও। তোমার খলিফা তো আর এখানে নেই। তুমি দুধে পানি মেশালে তিনি কী করে জানবেন?মিছেমিছি তুমি এসব কথা ভেবে সময় নষ্ট করো না।যা বলছি তা করো গিয়ে।’মেয়েটি বলল, ‘ও মা, মাগো! তুমি একী কথা বলছো! আমরা সামনা সামনি খলিফার কথা মান্য করব আর একাকী করব না, এটা হয় না।কেননা উমর আমাদের কাজ না দেখলেও তার স্রষ্টা তো দেখছেন। তার চোখকে ফাঁকি দেবে কিভাবে? মা ও মেয়ে উভয়ের কথা খলিফা উমর রা: মনোযোগ দিয়ে শুনছিলেন। এবারে মেয়েটির কথা শুনে উমর রা: অবাক হলেন। তার খোদাভীতি ও সততায় খলিফা মোহিত হলেন। আর মহান আল্লাহর কাছে তার জন্য মনভরে দোয়া করলেন। সেদিন খলিফার সাথে ছিলেন তার গোলাম আসলাম। রাত গভীর হয়ে এলো। খলিফা আজ আর দেরি করলেন না। তিনি ফিরে চললেন আপন ঠিকানায়। তবে রওনা দেয়ার সময় উমর রা: আসলামকে বললেন, ‘এ বাড়ির ঠিকানা তুমি জেনে রেখো।’ এ কথা বলার পর খলিফা সেই স্থান ত্যাগ করলেন। নীরব শহর মদিনার পথে যখন হাঁটছেন তখন খলিফার মনে বারবার নাড়া দিচ্ছিল মেয়েটির সেই সুন্দর কথাগুলো। পরদিন সকালে উমর রা: ভৃত্য আসলামকে ডেকে মহিলার বাড়িতে পাঠালেন। আর বলে দিলেন মা ও মেয়ের খোঁজ নিতে। আসলাম আর দেরি করলেন না। তিনি দ্রুত ছুটে গেলেন ওই বাড়িতে। তাদের খোঁজখবর নিলেন। তিনি জানতে পারলেন ওই বাড়িতে মা ও মেয়ে দু’জনই থাকেন। মেয়েটির বাবা নেই। আরো জানা গেল মেয়েটি বিবাহিত নয়। আসলাম ফিরে এসে সব কিছু খলিফাকে খুলে বললেন। আসলামের কথা শুনে খলিফার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি খুশি হলেন।এক অজানা তৃপ্তির আলোয় খলিফার মন যেন ভরে উঠল। হজরত উমর রা:-এর তিন ছেলে। এরা হলেন আবদুল্লাহ, আবদুর রহমান ও আসিম।আবদুল্লাহ ও আবদুর রহমান বিয়ে করেছেন আসিমের এখনো বিয়ে হয়নি। উমর রা: ভাবলেন মেয়েটির সাথে আসিমের বিয়ে দেবেন। খলিফা মেয়েটির সুন্দর চরিত্র ও সততার কথা পুত্র আসিমকে খুলে বললেন। আর তাকে বিয়ে করার প্রস্তাবও ছেলেকে জানালেন। আসিম বাবার কথায় রাজি হয়ে গেলেন।ষ অবশেষে মেয়েটি হজরত উমর রা: এর ঘরে এলো পুত্র আসিমের বউ হয়ে। সততার কারণে গরিব মেয়েটির ভাগ্য বদলে গেল।
No comments