253 ধন সম্পদের সুফল ও কুফল ১

 253  ধন সম্পদের সুফল ও কুফল ১

*  সম্পদের মোহে মানুষ আল্লাহকে  ভুলে যায়,আল্লাহ বিভিন্ন স্হানে সম্পদের কথা উল্লেখ করেছেন-নিসা:29

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوْۤا اَمْوَالَكُمْ بَیْنَكُمْ بِالْبَاطِلِ

*  সম্পদ সন্তান ফিতনাহ বলা হয়েছে-আনফাল:28

وَ اعْلَمُوْۤا اَنَّمَاۤ اَمْوَالُكُمْ وَ اَوْلَادُكُمْ فِتْنَةٌۙ وَّ اَنَّ اللّٰهَ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِیْمٌ۠

*  হালাল সম্পদে দেলে নূর পয়দা হয়,হারামে আরাম নাই ইবাদতে স্বাধ নেই, কারণ যে  ইবাদত করা হচ্ছে তাতে মুহাব্বত আসবেনা,

*  ইবাদত কবুল হওয়ার শর্ত হালাল খাবার,সহীহ আমল সহীহ নিয়্যাত,ইবাদতে মুহাব্বত,সুনানে আবু দাউদ থেকে হাসান

সনদে বর্ণিত; কোন একটি যুদ্ধের সময়

রাসূল সা: দুজন পাহারাদার নিয়োগ করেন আনসার সাহাবী নামাযে দাড়ান

*  ইবাদত কবুল না হওয়ার দ্বিতীয় কারণ খাদ্যে বেজাল

*  আদহামের পুত্র ইব্রাহিম! আজ ৪০ দিন যাবৎ তিনি এবাদতে স্বাদ পাচ্ছেন না

*  সম্পদের মালিক হইয়া মানুষ আল্লাহকে ভুলে যায়,63:আল-মুনাফিকুন:9

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَ لَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِۚ وَ مَنْ یَّفْعَلْ ذٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْخٰسِرُوْنَ

*  যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায়না

*  বাদশাহী পেয়েও আল্লাহকে ভুলেনা

বাদশাহ কুতুবদ্দীন কাকীকে জানাযা দেন তৎকালীন বাদশাহ শামসুদ্দীন আলতামাশ (র.)।

গুণ চারটি হলো:

১. যার জীবনে কোনদিন তাকবীরে উলা ছোটেনি। ২. যার কোনদিন তাহাজ্জুদ কাযা হয়নি। ৩. যে গায়রে মাহরামের দিকে বদনজরে তাকাননি । ৪. যার কোনদিন আসরের সুন্নতও ছোটেনি।


______________

ধন সম্পদের সুফল ও কুফল-১

*  সম্পদের মোহে মানুষ আল্লাহকে  ভুলে যায়,আল্লাহ বিভিন্ন স্হানে সম্পদের কথা উল্লেখ করেছেন-বাক্বারাহ:188

وَ لَا تَاْكُلُوْۤا اَمْوَالَكُمْ بَیْنَكُمْ بِالْبَاطِلِ وَ تُدْلُوْا بِهَاۤ اِلَى الْحُكَّامِ لِتَاْكُلُوْا فَرِیْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَ اَنْتُمْ تَعْلَمُوْنَ۠


আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অবৈধ পদ্ধতিতে খেয়ো না এবং শাসকদের সামনেও এগুলোকে এমন কোন উদ্দেশ্যে পেশ করো না যার ফলে ইচ্ছাকৃতভাবে তোমরা অন্যের সম্পদের কিছু অংশ খাওয়ার সুযোগ পেয়ে যাও।১৯৭


4:আন-নিসা:29


یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوْۤا اَمْوَالَكُمْ بَیْنَكُمْ بِالْبَاطِلِ اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِّنْكُمْ  وَ لَا تَقْتُلُوْۤا اَنْفُسَكُمْؕ اِنَّ اللّٰهَ كَانَ بِكُمْ رَحِیْمًا


হে ঈমানদারগণ! তোমরা পরস্পরের ধন-সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলো না। লেনদেন হতে হবে পারস্পরিক রেজামন্দির ভিত্তিতে।৫০ আর নিজেকে হত্যা করো না।৫১ নিশ্চিত জানো, আল্লাহ‌ তোমাদের প্রতি মেহেরবান।৫২

*  সম্পদ সন্তান ফিতনাহ বলা হয়েছে,8:আল-আনফাল:28


وَ اعْلَمُوْۤا اَنَّمَاۤ اَمْوَالُكُمْ وَ اَوْلَادُكُمْ فِتْنَةٌۙ وَّ اَنَّ اللّٰهَ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِیْمٌ۠


এবং জেনে রাখো, তোমাদের অর্থ-সম্পদ ও তোমাদের সন্তান-সন্ততি আসলে পরীক্ষার সামগ্রী। ২৩ আর আল্লাহর কাছে প্রতিদান দেবার জন্য অনেক কিছুই আছে।


*  হালাল সম্পদে দেলে নূর পয়দা হয়,হারামে আরাম নাই ইবাদতে স্বাধ নেই, কারণ যে  ইবাদত করা হচ্ছে তাতে মুহাব্বত আসবেনা,

*  ইবাদত কবুল হওয়ার শর্ত হালাল খাবার,সহীহ আমল সহীহ নিয়্যাত,ইবাদতে মুহাব্বত,সুনানে আবু দাউদ থেকে হাসান

সনদে বর্ণিত; কোন একটি যুদ্ধের সময়

রাসূল সা: দুজন পাহারাদার নিয়োগ করেন আনসার সাহাবী নামাযে দাড়ান

*  যে  ইবাদত করা হচ্ছে তাতে মুহাব্বত নেই,সুনানে আবু দাউদ থেকে হাসান

সনদে বর্ণিত; কোন একটি যুদ্ধের সময়

নবী(দরুদ) দুজন পাহারাদার নিয়োগ

করেন, তাদের একজন ছিলেন মুহাজিরীন,

আরেকজন ছিলেন আনসার| একটা সময়

আনসারী সাহাবী নামাজের জন্য

উঠে পড়লেন অপরদিকে মুহাজিরীন

সাহাবী তখন

ক্লান্তিতে তন্দ্রা মতো এসেছিলেন| এই

সময় প্রতিপক্ষের এক মুশরিক এই

অবস্থা দেখে সুযোগ বুঝে আনসার

সাহাবীর দিকে তীর ছুড়ে মারেন|

এটা তাঁর গায়ে লাগে, কিন্তু তবুও কষ্ট

করে তীর বের করে রক্তাক্ত অবস্থায়

নামাজ চালিয়ে গেলেন| এটা দেখে ঐ

মুশরিক আবার তীর নিক্ষেপ করলেন|

আবারও আনসার সাহাবী তীরটি অপসারণ

করে নামাজ চালিয়ে গেলেন| কিন্তু যখন

তৃতীয় তীর আঘাত হানল; তিনি আর

দাঁড়িয়ে থাকতে পারলেন

না এবং তিনি রুকু এবং সেজদায়

চলে গেলেন, এর মাঝে মুহাজিরীন

সাহাবীর ঘুম ভেঙ্গে যায়(মুশরিক

তা দেখে পালিয়ে যায়), এবং তাঁর

সাথীর রক্তাক্ত

অবস্থা দেখে চেঁচিয়ে উঠে বললেন

“সুবহান-আল্লাহ! যখন প্রথম

সে তোমাকে আঘাত

করেছিলো আমাকে কেন ডাকলে না?”

আনসারী সাহাবীর উত্তর ছিল,

“আমি তখন এমন একটি সুরা তিলাওয়াত

করছিলাম যা আমি ভালবাসি, আর

আমি সেটা থামাতে চাচ্ছিলাম না|”


*  ইবাদত কবুল না হওয়ার দ্বিতীয় কারণ খাদ্যে বেজাল

*  আদহামের পুত্র ইব্রাহিম! আজ ৪০ দিন যাবৎ তিনি এবাদতে স্বাদ পাচ্ছেন না

*  ইব্রাহিম বলেন," একদা রাত্রীকালে আমি বায়তুল মেকাদ্দাস মসজিদে ছিলাম এবং চাটাইয়ের ভিতরে নিজেকে লুকিয়ে রেখেছিলাম। কারণ মসজিদের খাদেম সেখানে কাওকে রাত কাটাতে দিত না। খাদেম যথাসময়ে দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। গভীর রাতে হঠাঃ দরজা খুলে গেল এবং খেরকা পরা এক বৃদ্ধ ও তাঁর সাথে আরো ৪০ জন খেরকা পরা ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকে দুই রাকাত নামাজ আদায় করলেন। তারপর মেহরাবের দিকে পিট দিয়ে বৃদ্ধ লোকটি সকলের দিকে মুখ করে বসলেন। কথা প্রসঙ্গে তাঁদের মধ্য হতে এক ব্যক্তি বল্লেন," আজ এই মসজিদে আমারা ছাড়াও অন্য আর একজন লোকও আছেন"। বৃদ্ধ মৃদু হেসে বল্রেন," হ্যা, আদহামের পুত্র ইব্রাহিম! আজ ৪০ দিন যাবৎ তিনি এবাদতে স্বাদ পাচ্ছেন না!" ইব্রাহিম বলেন," আমি ইহা শুনে বের হয়ে আসলাম এবং বৃদ্ধকে বল্লাম, আপনি যা বল্লেন তা সম্পুর্ণ সত্য, এর কারণ জানতে পারলে কৃতার্থ হতাম।" বৃদ্ধ বল্রেন," তুমি অমুক দিন বসরা নগরে খেজুর ক্রয় করেছিলে। দেকানদার যখন খেজুর ওজন করছিল, তখন একটি খেজুর নিচে পড়ে যায়, তুমি ভুলে সেটি তোমারই প্রাপ্য ভেবে কুড়িয়ে নিয়ে ভক্ষণ কর। এ কারণেই তুমি এবাদতে স্বাদ পাচ্ছ না"। ইব্রাহিম বলেন," এটি শুনে আমি পরদিন ভোর বেলা বসরার দিকে রওনা হই। খেজুর বিক্রেতার নিকট মাফ চাই। দোকানদার সমস্ত ঘটনা শুনে বল্লো," পরের ধন হরণ করা যখন এতই গুরুতর, তখন আমি অদ্য হতে খেজুর বিক্রয়ের ব্যবসা ত্যাগ করলাম" তৎপর তিনি ইব্রাহিমের নিকট তওবা করে এবাদতে মশগুল হন এবং পরে তিনি আওলিয়া শ্রেনীভুক্ত হয়েছিলেন।

*  সম্পদের মালিক হইয়া মানুষ আল্লাহকে ভুলে যায়,63:আল-মুনাফিকুন:9

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَ لَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِۚ وَ مَنْ یَّفْعَلْ ذٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْخٰسِرُوْنَ


হে১৭ সেই সব লোক যারা ঈমান এসেছো, তোমাদের ধন-সম্পদ ও সন্তানাদি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে না দেয়। ১৮ যারা এরূপ করবে তারাই ক্ষতিগ্রস্ত হতে থাকবে।


*  যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায়না

*  বাদশাহী পেয়েও আল্লাহকে ভুলেনা

বাদশাহ কুতুবদ্দীন কাকীকে জানাযা দেন তৎকালীন বাদশাহ শামসুদ্দীন আলতামাশ (র.)।

গুণ চারটি হলো:

১. যার জীবনে কোনদিন তাকবীরে উলা ছোটেনি। ২. যার কোনদিন তাহাজ্জুদ কাযা হয়নি। ৩. যে গায়রে মাহরামের দিকে বদনজরে তাকাননি । ৪. যার কোনদিন আসরের সুন্নতও ছোটেনি।

*  বাদশাহী পেয়েও আল্লাহকে ভুলেনা


কেমন ছিলেন বাদশাহ আলতামাশ রহ.?

 

মুনশি মুহাম্মদ আবু দারদা: তিনি ছিলেন সেই যামানার অনেক বড় একজন বযুর্গ- আল্লাহওয়ালা। যার জিন্দেগীতে কোনোদিন আসরের চার রাকাত সুন্নাত নামাজও ছুটেনি। যিনি কোনদিন গাইরে মাহরামের দিকে ইচ্ছাকৃত গোনাহর নজরে তাকাননি। যিনি তাকবির উলা ছাড়া কোন ফরয নামাজ পড়েননি। যিনি কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস করেননি। সব সময় নিজের আমলকে গোপন রেখেছিলেন কিন্তু শেষ বয়সে প্রকাশ করতে বাধ্য হয়েছিলেন। বাদশাহ বখতিয়ার কাকীর রহ.জন্য।


হযরত কুতুবুদ্দীন বখতিয়ার কাকী রহ. ইন্তেকাল করার পর বিশাল মাঠে জানাযার আয়োজন করা হলো। হাজারো লাখো মানুষের উপস্থিত। জনসমুদ্রে পরিণত হলো মাঠ। জানাযার সময় হলে একজন ঘোষক ঘোষণা করলেন, হযরত বখতিয়ার কাকী রহ. ইন্তেকালের পূর্বে আমাকে ওসিয়ত করে গেছেন, যার মাঝে চারটি গুণ থাকবে তিনি যেন বখতিয়ার কাকী রহ. এর জানাযা পড়ান। যদি এমন চারটি গুনওয়ালা ব্যক্তি না পাওয়া যায় তাইলে বিনা জানাযায় দাফন করবে।


গুণ চারটি হলো:

১. যার জীবনে কোনদিন তাকবীরে উলা ছোটেনি। ২. যার কোনদিন তাহাজ্জুদ কাযা হয়নি। ৩. যে কোনদিন গায়রে মাহরামের দিকে বদনজরে তাকাননি । ৪. এমন ইবাদতগুযার, যার কোনদিন আসরের সুন্নতও ছোটেনি।


একথা শোনার পর পুরো মাঠে নিরবতা ছেয়ে গেলো। সবাই নিস্তব্ধ। কে আছেন এমন? কাউকে পাওয়া যায়না সবাই পেরেশান তাইলে বাদশাহ কুতুবদ্দীন কাকীকে বিনা জানাযায় দাপন করতে হবে নাকি? এভাবেই কেটে গেলো বেশ কিছুক্ষণ। এরপর ভীড় ঠেলে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন একজন। সবার দৃষ্টি তাঁর দিকে। ধীরে ধীরে জানাযার দিকে এগিয়ে এলেন। লাশের মুখ থেকে চাদর সরিয়ে বললেন, কুতুবুদ্দীন ! তুমি নিজে তো চলে গেলেন। কোনদিন নিজের আমল দুনিয়াতে প্রকাশ করিনি। শেষ মুহুর্তে জানাযার আগে আমার আমলগুলি মানুষের সামনে প্রকাশ করে দিয়ে গেলেন। আমাকে অপদস্ত করে গেলেন। তারপর তিনি জনসম্মুখে আল্লাহ তা‘য়ালাকে সাক্ষী রেখে কসম খেয়ে বললেন, আমার মাঝে এই চারটি গুণ আছে। জনতা বিস্ময়ে হতবাক হয়ে গেলো। আরে!! ইনি কে? তিনি আর কেউ নয়। তিনি হলেন তৎকালীন বাদশাহ শামসুদ্দীন আলতামাশ (র.)।

No comments

Powered by Blogger.