254 আযাব আসে যে কারনে✓

 254  আযাব আসে যে কারনে✓

* পাঁচ কারনে আযাব আসে,সুনানে ইবনে মাজাহ,৪০১৯ হাসান হাদিস


حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَبُو أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مَالِكٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، 


عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ أَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏ "‏ يَا مَعْشَرَ الْمُهَاجِرِينَ خَمْسٌ إِذَا ابْتُلِيتُمْ بِهِنَّ وَأَعُوذُ بِاللَّهِ أَنْ تُدْرِكُوهُنَّ لَمْ تَظْهَرِ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يُعْلِنُوا بِهَا إِلاَّ فَشَا فِيهِمُ الطَّاعُونُ وَالأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلاَفِهِمُ الَّذِينَ مَضَوْا ‏.‏ وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلاَّ أُخِذُوا بِالسِّنِينَ وَشِدَّةِ الْمَؤُنَةِ وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ ‏.‏ وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ إِلاَّ مُنِعُوا الْقَطْرَ مِنَ السَّمَاءِ وَلَوْلاَ الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ وَعَهْدَ رَسُولِهِ إِلاَّ سَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ ‏.‏ وَمَا لَمْ تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ وَيَتَخَيَّرُوا مِمَّا أَنْزَلَ اللَّهُ إِلاَّ جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ ‏"‏ ‏.


আবদুল্লাহ বিন উমার (রাঃ) থেকে বর্ণিতঃ:


তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের দিকে এগিয়ে এসে বলেনঃ হে মুহাজিরগণ! তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগরোগের প্রাদুর্ভাব হয়। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয়, যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি। যখন কোন জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন বিপদ-মুসীবত এবং যাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয়। যদি ভু-পৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না। যখন কোন জাতি আল্লাহ ও তাঁর রাসুলের অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায়-সম্পদ সবকিছু কেড়ে নেয়। যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাযীলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাধিয়ে দেন। [৩৩৫১]


ফুটনোটঃ

[৩৩৫১] হাদীসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। সহীহাহ ১০৬। 


সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৪০১৯

হাদিসের মান: হাসান হাদিস


30:আর-রূম:41


ظَهَرَ الْفَسَادُ فِی الْبَرِّ وَ الْبَحْرِ بِمَا كَسَبَتْ اَیْدِی النَّاسِ لِیُذِیْقَهُمْ بَعْضَ الَّذِیْ عَمِلُوْا لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ


মানুষের কৃতকর্মের দরুন জলে-স্থলে বিপর্যয় দেখা দিয়েছে, যার ফলে তাদেরকে তাদের কিছু কৃতকর্মের স্বাদ আস্বাদন করানো যায়, হয়তো তারা বিরত হবে। ৬৪


2:আল-বাক্বারাহ:208


یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِی السِّلْمِ كَآفَّةً۪ وَ لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِؕ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ


হে ঈমানদারগণ! তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো২২৬ এবং শয়তানের অনুসারী হয়ো না, কেননা সে তোমাদের সুস্পষ্ট দুশমন।


*  একদিন হয়রত মুহাম্মাদ (সাঃ) এর কাছে এক মুসলিম ব্যক্তি এসে, ইহুদি ব্যক্তির সাথে তার জমি নিয়ে গন্ডগোল এর বিচার চাইলেন।আল্লাহর নবী সেখানে গেলেন এবং ন্যায্য বিচার হিসাবে রায় দিলেন।ফলে সে রায়টি ইহুদির পক্ষে যাই এবং ইহুদি রায়ে বিজয়ী হয়।মুসলিম ব্যক্তিটি আল্লাহ রাসূল কে বলেন,আমি তো মুসলিম আপনি ইহুদির পক্ষে রায় দিলেন কেন?নবী (সাঃ) বললেন, যেটা সঠিক বিচার আমি সেটাই করেছি।কিন্তু মুসলিম ব্যক্তিটি এতে সন্তুষ্টি হয়নি সে উমর (রাঃ) কাছে গিয়ে সবকিছু বললেন এবং তার কাছে সঠিক বিচার চাইলেন।উমর (রাঃ) ঘটনাটি শুনে বললেন তুমি কি সঠিক বিচার চাও?ব্যক্তিটি বললেন "হ্যা"।উমর (রাঃ) বললেন দঁাড়াও, বলে সে ঘর থেকে একটি তরবারি নিয়ে এসে তার গলায় এক কোপ দিলেন এবং দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন,এবং বললেন যেখানে আল্লাহ রাসূলের বিচার পছন্দ নয় সেখানে আমার কাছে এটা ছাড়া বড় বিচার আর কিছু হতে পারে না।


*   এক ইহুদির পানির রাস্তা বন্ধ

করেছে এক মুসলিম। মহানবি (সা)

বলেছেন- “পানির রাস্তা খুলে দাও।”

মুসলিম লোকটি বলল- “হুজুর

আমি কালেমা পড়া মুসলিম। আমি বায়তুল মাল দিই। আর আপনি ইহুদির

পক্ষে রায় দিলেন?” মহানবি (সা) বললেন-

“আল্লাহ বলেছেন সকল নবিদের ইনসাফ

করতে।” বিচারটা তার ভালো লাগলোনা।

তিনি গেলেন আবু বকর (রা) কাছে।

গিয়ে বললেন-“একটা বিচার সানী করাতে এসেছি। আবু বকর (রা) বললেন-

“তাহলে বিচারটা আগে করেছে কে?”

লোকটি বললেন-“মোহাম্মদ (সা)” আবু বকর (রা) ছিলেন খুব নরম মানুষ।

তিনি বললেন- “বিশ্বনবির বিচারের

উপরে বিচার করার ক্ষমতা দুনিয়ার

কারো নাই।” লোকটি চলে গেলেন

উমর (রা) এর কাছে। গিয়ে বলল- “আমি একটা বিচার সানী করাতে এসেছি।”

উমর (রা) জিজ্ঞেস করলেন-“ তাহলে প্রথম বিচারটা করেছে কে?” লোকটি বলল-“প্রথম বিচার করেছেন

মহানবি (সা)।” উমর ফারুক (রা) এর

সারা শরীর যেনো শিউরে উঠে।

তিনি বললেন-“বিশ্বনবি র বিচার

কি তোমার পছন্দ হয়নি?”

লোকটি বললেন-“না। তিনি ইহুদির

পক্ষে রায় দিয়েছেন। আর আমি কালেমা পড়া মুসলিম আমার বিপক্ষে রায়

দিলেন।” উমর (রা) আবারো জিজ্ঞেস

করলেন- “তোমার কি বিশ্বনবির

ফায়সালা পছন্দ হয়নি?”

লোকটি বললেন-“না।

আপনি একটা ফায়সালা দিয়ে দেন।”

উমর (রা) বললেন-“একটু অপেক্ষা কর।

আমি ফায়সালা দিতে হলে একটু ভিতরে যেতে হবে।” ভিতর থেকে খোলা তলোয়ার

নিয়ে এসেছেন।

এক কুপে গর্দান থেকে মাথাটা নামিয়ে ফেলেছেন। মহানবী (সা) মসজিদে নববীতে বসে কথাটা শুনেই বললেন-

“আমি ধারনাই করতে পারিনা আমার

প্রিয় উমরের হাত কোনো মুসলিমের

রক্তে রঞ্জিত হবে।” ৫ টা জায়গাতে উমর

(রা) একা সিদ্ধান্ত নিয়েছেন।

কথাটা বলার আগেই আল্লাহ জিব্রাইল

(আ) কে পাঠিয়ে বললেন-

“রবের কসম ঐ লোকেরা মুমিন নয়

যারা বিশ্বনবির ফায়সালা মেনে নেয়না।

ফায়সালা শুধু মেনেই নিবেনা

মনে কোনো খুঁতখুঁতি, সন্দেহ

রাখতে পারবেনা। সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে।”

(সহিহ মুসলিম শরীফ)

তাই মহানবী (সা) বলতেন- “আমার পরে যদি কেও বিশ্বনবি হত তাহলে উমর হত

বিশ্বনবি।” মহানবি (সা) এত বড়

কথা কোনো সাহাবীর ব্যপারে বলেন

নি। ইসলামের ব্যপারে সামান্য

ত্রুটি ও উমর (রা) বরদাস্ত করতেন

না। যেখানেই দেখতেন ইসলামের খেলাফ

হচ্ছে তার গর্দান টাকেই দুনিয়া থেকে বিদায় করে দিতেন।

(সুবহানাল্লাহ)


কোনো মোনাফেক যখনই ইসলাম এর

সাথে মোনাফেকি ক রেছে তার প্রতিশোধ নিয়েছেন উমর (রা)।


আজকের দিনে যদি উমর (রা)

এর মত শাসক থাকত কেউ ইসলাম

নিয়ে এত খেলা করতে পারতনা।


55:আর-রহমান:9


وَ اَقِیْمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَ لَا تُخْسِرُوا الْمِیْزَانَ


ইনসাফের সাথে সঠিকভাবে ওজন করো এবং ওজনে কম দিও না।৮

17:বনী ইসরাঈল:35


وَ اَوْفُوا الْكَیْلَ اِذَا كِلْتُمْ وَ زِنُوْا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِیْمِؕ ذٰلِكَ خَیْرٌ وَّ اَحْسَنُ تَاْوِیْلًا


(বার) মেপে দেবার সময় পরিমাপ পাত্র ভরে দাও এবং ওজন করে দেবার সময় সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো। ৪০ এটিই ভাল পদ্ধতি এবং পরিণামের দিক দিয়েও এটিই উত্তম।৪১


*  যিনার কাছেও যেয়ো না, ওটা অত্যন্ত খারাপ কাজ এবং খুবই জঘন্য পথـবনী ইসরাঈল:32


وَ لَا تَقْرَبُوا الزِّنٰۤى اِنَّهٗ كَانَ فَاحِشَةًؕ وَ سَآءَ سَبِیْلًا


(আট) যিনার কাছেও যেয়ো না, ওটা অত্যন্ত খারাপ কাজ এবং খুবই জঘন্য পথ।


*  আল্লাহর নাযিল করা আইন অনুযায়ী যারা ফায়সালা করে না তারাই কাফের। মায়িদাহ:44

وَ مَنْ لَّمْ یَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَأُولَٰئِكَ هُمُ الْكٰفِرُوْنَ

আল্লাহর নাযিল করা আইন অনুযায়ী যারা ফায়সালা করে না তারাই কাফের।


------------------


     আযাব আসে যে কারনে

*  মানুষের কৃতকর্মের দরুন জলে-স্থলে বিপর্যয় দেখা দিয়েছ 30:আর-রূম:41

ظَهَرَ الْفَسَادُ فِی الْبَرِّ وَ الْبَحْرِ بِمَا كَسَبَتْ اَیْدِی النَّاسِ لِیُذِیْقَهُمْ بَعْضَ الَّذِیْ عَمِلُوْا لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ

* পাঁচ কারনে আযাব আসে,আবদুল্লাহ বিন উমার (রাঃ) থেকে বর্ণিত,রাসুল সা: আমাদের দিকে এগিয়ে এসে বলেন, সুনানে ইবনে মাজাহ,৪০১৯ হাসান হাদিস

১,যেনা ব্যাভিচার-মহামারি,যিনার কাছেও যেয়ো না, ওটা অত্যন্ত খারাপ কাজ এবং খুবই জঘন্য পথـবনী ইসরাঈল:32

وَ لَا تَقْرَبُوا الزِّنٰۤى اِنَّهٗ كَانَ فَاحِشَةًؕ وَ سَآءَ سَبِیْلًا

 ২,ওজনে কম-দুর্ভিক্ষ,ইনসাফের সাথে সঠিকভাবে ওজন করো এবং ওজনে কম দিও না,রহমান:9

وَ اَقِیْمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَ لَا تُخْسِرُوا الْمِیْزَانَ

*  মেপে দেবার সময় পরিমাপ পাত্র ভরে দাও এবং ওজন করে দেবার সময় সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো। এটিই ভাল পদ্ধতি এবং পরিণামের দিক দিয়েও এটিই উত্তম। বনী ইসরাঈল:35

وَ اَوْفُوا الْكَیْلَ اِذَا كِلْتُمْ وَ زِنُوْا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِیْمِؕ ذٰلِكَ خَیْرٌ وَّ اَحْسَنُ تَاْوِیْلًا

৩, যাকাত-বৃষ্টি বন্ধ-পশু পাখীর কারনে বৃষ্টি হয়

৪,আল্লাহ ও রাসূল সা: অংগিকার ভংগ করা,আমরা কালিমা পড়েছি কালিমার আমল নাই, পুরোপুরি ইসলামে প্রবেশ করার নির্দেশ,আংশিক মানার নাম মুসলমান নয়,বাক্বারাহ:208

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِی السِّلْمِ كَآفَّةً۪ وَ لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِؕ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ

 হযরত ওমর রা: সানি বিচার করেন--বিজাতীয়দের হাতে ক্ষমতা অর্পন

৫, আইন অমান্য করা--পরস্পরের মধ্যে যুদ্ধ বাধিয়ে দেনـ আল্লাহর নাযিল করা আইন অনুযায়ী যারা ফায়সালা করে না তারাই কাফের। মায়িদাহ:44

وَ مَنْ لَّمْ یَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَأُولَٰئِكَ هُمُ الْكٰفِرُوْنَ


عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ أَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ "‏ يَا مَعْشَرَ الْمُهَاجِرِينَ خَمْسٌ إِذَا ابْتُلِيتُمْ بِهِنَّ وَأَعُوذُ بِاللَّهِ أَنْ تُدْرِكُوهُنَّ لَمْ تَظْهَرِ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يُعْلِنُوا بِهَا إِلاَّ فَشَا فِيهِمُ الطَّاعُونُ وَالأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلاَفِهِمُ الَّذِينَ مَضَوْا ‏.‏ وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلاَّ أُخِذُوا بِالسِّنِينَ وَشِدَّةِ الْمَؤُنَةِ وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ ‏.‏ وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ إِلاَّ مُنِعُوا الْقَطْرَ مِنَ السَّمَاءِ وَلَوْلاَ الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ وَعَهْدَ رَسُولِهِ إِلاَّ سَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ ‏.‏ وَمَا لَمْ تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ وَيَتَخَيَّرُوا مِمَّا أَنْزَلَ اللَّهُ إِلاَّ جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ

*  আল্লাহর২৩ অনুমোদন ছাড়া কখনো কোন মুসিবত আসে না,আত-তাগাবুন:11


مَاۤ اَصَابَ مِنْ مُّصِیْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِؕ وَ مَنْ یُّؤْمِنْۢ بِاللّٰهِ یَهْدِ قَلْبَهٗؕ وَ اللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ

No comments

Powered by Blogger.